সাইটোকাইনেসিস না হলে (এবং ক্যারিওকাইনেসিস চলতে থাকলে) একই কোষে বহু নিউক্লিয়াসের সৃষ্টি হয়, একে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন ।বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে সিনোসাইটিক (Coenocytic) এবং বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে প্লাজমোডিয়াম (Plasmodium) বলে ।
ঐতিহ্যগতভাবে, Basidiomycetes (ব্যাসিডিওমাইকোটা) দুটি শ্রেণীতে বিভক্ত ছিল:হোমোবাসিডিওমাইসেটিস (বিকল্পভাবে বলা হয় হোলোবাসিডিওমাইসেটিস), প্রকৃত মাশরুম সহজেলি , মরিচা এবং স্মাট ছত্রাক সহ হেটেরোবাসিডিওমাইসিটিস
জাইলেম টিস্যু (Xylem tissue) ➞ ট্রাকিড, ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা এই চার প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিতফ্লোয়েম টিস্যু (Phloem tissue) ➞ সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত
মূত্রের রাসায়নিক উপাদানের মধ্য ৯০-৯৭% জল এবং ৩-৫% কঠিন পদার্থের। কঠিন পদার্থের মধ্যে জৈব (ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরােক্রোম etc) অজৈব (Ca, K, Na, NH3 etc)উপাদান রয়েছে। এছাড়াও মূত্রে আয়োডিন,সিসা, আর্সেনিক সহ অন্যান্য উপাদান পাওয়া যায়।
সরীসৃপজাতীয় প্রাণীর মধ্যে মিঠাপানির কুমির বাংলাদেশ থেকে হারিয়ে গেছে। বন্য পরিবেশ থেকে এটি অনেক আগেই হারিয়ে গেলেও বাগেরহাটের খানজাহান আলীর মাজারে দুটি মিঠাপানির কুমির ছিল। দুই বছর আগে এরা মারা গিয়ে এই প্রজাতিই বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এ ছাড়া পদ্মার চর ও দেশের বেশির ভাগ এলাকায় একসময় ঘড়িয়াল পাওয়া যেত। এই প্রাণী দুটি এবার মহাবিপন্নের তালিকায় প্রবেশ করেছে।
জিনের যে অংশে ট্রান্সলেশন হয় না তাকে ইন্ট্রন বলা হয় | এমআরএনএ (MRNA) প্রোটিন গঠনের আগে এগুলি সরানো হয়। অতএব, এই ইন্ট্রোনগুলিকে বিভক্ত করার প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। ইন্ট্রোন হল নিউক্লিওটাইডের নন-কোডিং অংশ এবং খুব বেশি সংরক্ষিত নয়। ভুল প্রোটিন গঠন রোধ করতে ইন্ট্রোন অপসারণ করা অপরিহার্য।
ব্যাকটেরিয়া অত্যন্ত ছোট আকারের জীব, সাধারণত ০.২-৫.০ মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ এরা আণুবীক্ষণিক (microscopic)। এরা এককোষী জীব, তবে একসাথে অনেকগুলো কলোনি করে বা দল বেঁধে থাকতে পারে। Trichophytosis-রােগ ব্যাকটেরিয়া দ্বারা সংগঠিত হয় | এছাড়াও ব্যাকটেরিয়া জনিত অনেক রোগ আছে | যেমন, কলেরা, সিফিলিস, অ্যানথ্রাক্স, কুষ্ঠব্যাধি, বিউবনিক প্লেগ ইত্যাদি। শ্বাস নালীর সংক্রমণের ফলে সৃষ্ট রোগসমূহ হলো ব্যাকটেরিয়াজনিত সর্বাপেক্ষা মারত্মক ব্যাধি।
গ্লিসারল, ফ্যাটি এসিড ও ফসফোরিক এসিড সমন্বয়ে গঠিত যৌগকে ফসফোলিপিড (Phospholipid) বলে। ফসফোলিপিডের বিশেষ রাসায়নিক উপাদান হলো ফসফাটাইডিক এসিড। এর ফসফেট গ্রুপটি কোলিন সহযোগে এস্টারিভূত হয়ে লেসিথিন উৎপন্ন করে। কোষ আবরণীসহ সকল কোষীয় অঙ্গাণুর আবরণের অন্যতম রাসায়নিক উপাদান হলো ফসফোলিপিড। লেসিথিন, সেফালিন, প্লাজমোজেন ইত্যাদি উল্লেখযোগ্য ফসফোলিপিড।
১০১৬
নগ্নবীজী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে কোনটি থাকে না?
নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য :• স্পোরোফাইট অসমরেণুপ্রসূ অর্থাৎ মাইক্রোস্পোর ও মেগাস্পোর (পুং ও স্ত্রী স্পোর) তৈরি করে• স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোন (cone) তৈরি করে• মেগাস্পোরোফিলে কোনো গর্ভাশয় তৈরি হয় না অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড নেই• পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়• ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে• গর্ভাশয় নেই তাই এদের কোনো ফল সৃষ্টি হয় না• ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে• নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না (ব্যতিক্রম Ephedra), তাই শাঁস (endosperm) হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়• জাইলেম টিস্যুতে সত্যিকার ভেসেল কোষ থাকে না (ব্যতিক্রম Gnetum) এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না• সকলেই বায়ু পরাগী• সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়• Leaf scar নগ্নবীজী উদ্ভিদের একটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য
গ্রেগর ইয়োহান মেন্ডেল বা গ্রেগর জোহান মেন্ডেল (২০ জুলাই ১৮২২ – ৬ জানুয়ারী ১৮৮৪) ছিলেন একজন অস্ট্রিয়ার জীববিজ্ঞানী, ধর্মযাজক, আবহাওয়াবিদ ও গণিতজ্ঞ যার আবিষ্কারগুলি জেনেটিক্স ও বংশগতি বিজ্ঞানের ভিত্তি তৈরি করেছিল, তাই তাকে প্রায়শই "জেনেটিক্সের জনক" বা "জিনতত্ত্ববিদ্যার জনক" বলে অভিহিত করা হয়।
১০১৯
সালােকসংশ্লেষনের মাধ্যমে উদ্ভিদের খাদ্য তৈরির জন্য কত অণু পানির প্রয়ােজন হয়?
সালোকসংশ্লেষণ একটি জৈব রাসায়নিক বিক্রিয়া যা নিম্নরূপ-6CO2 + 12H2O ----------> C6H12O6 + 6O2 + 6H2Oতাই বলা যায়, সালােকসংশ্লেষনের মাধ্যমে উদ্ভিদের খাদ্য তৈরির জন্য 12 অণু পানির প্রয়ােজন হয় |
পলিস্যাকারাইড (Polysaccharide) ➞ অনেকগুলো মনোস্যাকারাইড একত্রে পলিমারভুক্ত হয়ে গঠন করে পলিস্যাকারাইড । প্রকৃতিতে কাজের ভিত্তিতে পলিস্যাকারাইড দু'প্রকার :(i) গাঠনিক পলিস্যাকারাইড ➞ এরা জীবদেহে কাঠামো নিমার্ণ বা গঠনের সাথে জড়িত থাকে । যেমন - সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন প্রভৃতি উদ্ভিদের কোষপ্রাচীর গঠন করে ।(ii) সঞ্চয়ী পলিস্যাকারাইড ➞ এরা জীবদেহে সঞ্চিত বস্তু হিসেবে থাকে, যা পরে শক্তির উৎস হিসেবে ব্যয় হয়ে থাকে । যেমন - স্টার্চ, গ্লাইকোজেন প্রভৃতি । এরা শ্বসন কার্যেও ব্যবহৃত হয় ।
MCQ পরীক্ষা সেটিংস
জীববিজ্ঞান
eProstuti
সহজ ও দ্রুত ক্লাস করতে অ্যাপটি ইনস্টল করুন
iPhone / iPad এ ইনস্টল করুন
eProstuti
১Safari ব্রাউজারের নিচে থাকা Share ( ) বাটনে চাপ দিন।
২নিচের দিকে স্ক্রোল করে 'Add to Home Screen' ( ) নির্বাচন করুন।
৩উপরে ডানে থাকা 'Add' বাটনে ট্যাপ করুন।
Android এ অ্যাপ ইনস্টল করুন
eProstuti
১Chrome ব্রাউজারের উপরে ডানে থাকা থ্রি-ডট ( ) মেনু চাপুন।
২তালিকায় 'Install app' বা 'Add to Home screen' ( ) এ ট্যাপ করুন।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।