eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৯০৫২ টি
সকল বিষয়
সাধারণ বিজ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৬৫১১

বায়ুমন্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ওজোন
ব্যাখ্যা:
ওজোন হল অক্সিজেনের একটি রুপভেদ .যাতে অক্সিজেনের তিনটি পরমানু বিশেষ প্রক্রিয়ায় যুক্ত। কাজ - পৃথিবীর বায়ু মন্ডলের উপরে পৃথিবীকে ঘিরে ওজোন গ্যাসের একটি স্তর বিদ্যমান। যা সূর্যের তাপ বিকিরন ও সূর্যের আলোর ক্ষতিকর রশ্মি যেমন অতিবেগুনি, গামা রশ্মি সহ পৃথিবীতে বসবাসকারি জীবকুলের জন্য অত্যন্ত ক্ষতিকর তা পৃথিবীতে আসতে বাধা দান করে .ফলে পৃথিবীর তাপ মাত্রা নিয়ন্ত্রনে থাকে এবং পৃথিবীর পরিবেশ জীবকুলের অনুকুলে থাকে।
৬৫১২

স্টিফেন হকিন্স বিশ্বের একজন অতিশয় বিখ্যাত -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পদার্থবিদ
ব্যাখ্যা:
স্টিভেন উইলিয়াম হকিং একজন ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, বিশ্বতাত্ত্বিক ও বিজ্ঞান - বিষয়ক জনপ্রিয় ধারার লেখক। তাঁকে ২০শ শতকের অন্যতম সেরা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীদের একজন হিসেবে গণ্য করা হয়। হকিং যুক্তরাজ্যের ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক মহাবিশ্বতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান ছিলেন।
৬৫১৩

সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে ------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
গামা রশ্মি
ব্যাখ্যা:
তরঙ্গের মধ্যে সমদশায় কম্পনশীল দুটি কণিকার ন্যূনতম দূরত্ব হলো তরঙ্গদৈর্ঘ্য। তেজস্ক্রিয় পদার্থ থেকে উচ্চভেদন ক্ষমতাসম্পন্ন আফলা , বিটা ও গামা রশ্মি বিকিরিত হয়। এদের মধ্যে আলফা ও বিটা রশ্মি হচ্ছে মূলত যথাক্রমে ধনাত্মক ও ঋণাত্মক চার্জযুক্ত কণা, কোনো তরঙ্গ নয় ; ফলে এদের কোনো তরঙ্গ দৈর্ঘ্য নেই। অপরদিকে গামা রশ্মি হচ্ছে তড়িৎ চৌম্বক তরঙ্গ যার তরঙ্গ দৈর্ঘ্য 1011 মিটারের কম। আবার রঞ্জন রশ্মিও এক ধরনের তড়িত ধরনের তড়িত চৌম্বক তরঙ্গ এবং এর তরঙ্গ দৈর্ঘ্য 1011 মিটার থেকে 10 - 8 মিটারের মধ্যে, যা গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় বেশি।
৬৫১৪

গরম পানির ঝরনা কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সীতাকুণ্ড পাহাড়ে
ব্যাখ্যা:
গরম পানির ঝরনা সীতাকুণ্ড পাহাড়ে অবস্থিত।
সীতাকুণ্ড পাহাড় হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ - পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় ৭০ কিলোমিটার। এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক।
এখানে রয়েছে সহস্রধারা আর সুপ্তধারা নামের দুটি জলপ্রপাত। মীরসরাই অংশে রয়েছে খৈয়াছড়া, হরিণমারা, হাটুভাঙ্গা, নাপিত্তাছড়া, বাঘবিয়ানী, বোয়ালিয়া, অমরমানিক্যসহ আরো অনেক অনেক ঝর্ণা ও জলপ্রপাত। পূর্বদিকে এই পাহাড় থেকে উৎসারিত হয়ে কয়েকটি ঝর্ণা তথা খাল হালদা নদীতে গিয়ে মিলিত হয়েছে।
৬৫১৫

প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
ব্যাখ্যা:
প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ উচ্চচাপ প্রয়োগে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়। প্রেসার কুকারে বাষ্পের বহির্গমন নিয়ন্ত্রণ করার মাধ্যমে অভ্যন্তরীণ চাপ বৃদ্ধির ফলে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেয়ে ১৩০° সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছে । এ কারণে প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়।
৬৫১৬

গাছের খাদ্য তালিকায় আছে

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
N, P, K, S ও Zn
ব্যাখ্যা:
১৮৬০ খ্রিস্টাব্দে ম্যাক্স এবং নপ পরীক্ষায় দেখান যে, উদ্ভিদের সার্বিক বৃদ্ধির প্রয়োজনে দশটি খনিজ উপাদান বিশেষ দরকারি। এগুলো হচ্ছে - কার্বন (C) , হাইড্রোজেন (H), অক্সিজেন (O), নাইট্রোজেন (N), ফসফরাস (P) , পটাশিয়াম (K) , ক্যালসিয়াম (Ca), সালফার (S), ম্যাগনেসিয়াম (Mg) এবং লোহা (Fe)। উপরোক্ত প্রশ্নের (ক) তালিকায় সবগুলোই এই দশ প্রকার খনিজের মধ্যে রয়েছে। সুতরাং সঠিক উত্তর (ক)।
৬৫১৭

নিচের কোনটি DNA--এর নাইট্রোজেন বেস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
গোয়ানিন
ব্যাখ্যা:
DNA অণুতে চার প্রকারের নিউক্লিওটাইড দেখা যায়। নাইট্রোজেনযুক্ত ক্ষারের বিভিন্নতার জন্যই বিভিন্ন প্রকারের নিউক্লিওটাইড গঠিত হয়। কারণ সকল প্রকার নিউক্লিওটাইডে একই প্রকারের শর্করা ও ফসফট অণু উপস্থিত থাকে। DNA - তে উপস্থিত নাইট্রোজেনযুক্ত ক্ষারগুলো হলো - 'অ্যাডিনিন', 'গুয়ানিন', 'সাইটোসিন' ও 'থায়াসিন' ।
৬৫১৮

অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ব্রেইল
ব্যাখ্যা:
ফ্রান্সের নাগরিক লুইস ব্রেইল (Louis Braille) অন্ধ লোকদের লেখা - পড়ার সুবিধার জন্য ব্রেইল (Braille) নামক বিশ্বব্যাপী ব্যবহৃত একটি পদ্ধতি উদ্ভাবন করেন। লুইস ব্রেইল নিজেও একজন অন্ধ ব্যক্তি ছিলেন। তিনি তিন বছর বয়সে একটি দুর্ঘটনার কারণে অন্ধ হয়ে যান এবং অন্ধ হিসেবে সারা জীবন অতিবাহিত করেন।
৬৫১৯

পারমাণবিক চুল্লিতে কোন মৌল জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ইউরেনিয়াম-২৩৫
ব্যাখ্যা:
পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে যে ইউরেনিয়াম ব্যবহার করা হয়, তা দুই ধরনের ইউরেনিয়াম আইসোটোপের সংমিশ্রণ। এদের মধ্যে ইউরেনিয়াম - ২৩৫ খুব গুরুত্বপূর্ণ।
৬৫২০

যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নিয়ত বায়ু
ব্যাখ্যা:
যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় - নিয়ত বায়ু।
পৃথিবীর বায়ুচাপ বলয় গুলির তারতম্য জনিত কারণে যে বায়ু সারা বছর ধরে নিয়মিত ভাবে একটি নির্দিষ্ট পথে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়ে থাকে, তাকে নিয়ত বায়ু বলে।
নিয়ত বায়ুকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। যথা – আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু।
৬৫২১

সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সেক্সট্যান্ট
ব্যাখ্যা:
সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র - সেক্সট্যান্ট।
সেক্সন্ট্যান্ট হলো দ্বিগুণ প্রতিবিম্বিত নেভিগেশন যন্ত্র যা দুটি দৃশ্যমান বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপ করে। সেক্সন্ট্যান্টের প্রাথমিক ব্যবহারটি নভোচারী নেভিগেশনের উদ্দেশ্যে জ্যোতির্বিজ্ঞানীয় অবজেক্ট এবং দিগন্তের মধ্যবর্তী কোণটি পরিমাপ করা।
এই কোণটির উচ্চতা, উচ্চতাটি দেখা বা শ্যুটিং বা অজানা হিসাবে পরিচিত।
৬৫২২

আকাশে বিদ্যুৎ চমকায় -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মেঘের অসংখ্য জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
ব্যাখ্যা:
'ধনাত্মক' ও 'ঋণাত্মক' চার্জযুক্ত দুটি মেঘ কাছাকাছি আসলে আকর্ষণের ফলে চার্জ এক মেঘ থেকে অন্য মেঘে দ্রুত ছুটে যায়। ফলে ইলেক্ট্রনের চার্জ এক মেঘ থেকে অন্য মেঘে দ্রুত ছুটে যায়। ফলে ইলেক্ট্রনের (চার্জ) গতিপথে যে তীব্র আলোক উৎপন্ন হয় তাকে বিজলী চমকানো বলে।
৬৫২৩

কোন নিষ্ক্রীয় গ্যাসে (Inert gas) আটটি ইলেকট্রন নেই?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হিলিয়াম
ব্যাখ্যা:
হিলিয়াম পরমাণুর ইলেক্ট্রন বিন্যাস : 1s2 নিয়ন পরমাণুরইলেক্ট্রন বিন্যাস : 1s22s22p6আর্গন পরমাণুর ইলেক্ট্রন বিন্যাস : 1s22s22p63s23p6 জেনন পরমাণুর ইলেক্ট্রন বিন্যাস : 1s22s22p63s23p64s24p64d105s25p6 অর্থাৎ হিলিয়াম গ্যাসে আটটি ইলেক্ট্রন নেই।
৬৫২৪

এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়
ব্যাখ্যা:
এশিয়ার সারা বছর পরিচলন বৃষ্টি হয় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় অঞ্চলে।
দিনের বেলায় সূর্য এর কিরণে জল বাষ্পে পরিণত হয়ে সোজা উপরে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শ এ এসে ওই জলীয়বাষ্প প্রথমে মেঘ ও পরে বৃষ্টিতে পরিণত হয়ে সোজাসুজি নিচে নেমে আসে। এরূপ বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টি বলে।
নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের চেয়ে জলভাগের বিস্তৃতি বেশি এবং এখানে সূর্যকিরণ সারাবছর লম্বভাবে পড়ে। এ দুটি কারণে এখানকার বায়ুমণ্ডলে সারাবছর জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে। জলীয়বাষ্প হাল্কা বলেই সহজেই তা উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শ এ এসে পরিচলন বৃষ্টিরুপে ঝরে পড়ে।
তাই নিরক্ষীয় অঞ্চলে সারাবছর প্রতিদিনই বিকেল অথবা সন্ধ্যার সময় এরূপ বৃষ্টিপাত হয়। নাতিশীতোষ্ণমন্ডলে গ্রীষ্মকালের শুরুতে পরিচলন বৃষ্টি হয়ে থাকে।
৬৫২৫

এপিকালচার বলতে বুঝায় ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মৌমাছির চাষ
ব্যাখ্যা:
এপিকালচার হচ্ছে মৌমাছির চাষ। রেশম চাষ, মৎস্য চাষ ও পাখিপালন বিদ্যাকে যথাক্রমে সেরিকালচার পিসিকালচার ও এভিকালচার বলে।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।