eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৯০৫২ টি
সকল বিষয়
সাধারণ বিজ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৬৭৬৬

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মিথেন
ব্যাখ্যা:
প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন হলেও এর সাথে অল্প পরিমাণ অন্যান্য প্যারাফিন হাইড্রোকার্বন যেমন ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন ইত্যাদি থাকে। এছাড়া আরও থাকে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোজেন সালফাইড।
৬৭৬৭

পটাশিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ফলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ডাবে
ব্যাখ্যা:
ডাবের পানি প্রাকৃতিক পুষ্টিগুণসম্পন্ন। ডাবের পানিতে আছে হাই পটাশিয়াম। ডাবের পানি পানে রক্তচাপের ভারসাম্য ঠিক থাকে। তবে অবশ্যই কচি ডাবের পানি পান করতে হবে। ডাব যত বড় হবে, চিনি ও ক্যালোরি তত বাড়তে থাকবে। ডাবের পানি মাংসপেশি তৈরিতে কাজে আসে। ফলে পেশিতে টান (মাসল ক্র্যাম্প) পড়ে না।
৬৭৬৮

পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফোটে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১০০ ডিগ্রি সেলসিয়াস
ব্যাখ্যা:
পানির স্ফুটনাংক ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড এবং গলনাগক ০ ডিগ্রি সেন্টিগ্রেড।
৪° সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি।
৬৭৬৯

'ভাইরাস' একটি-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কোষহীন জীব
ব্যাখ্যা:
ভাইরাস (Virus)হল একপ্রকার অতিক্ষুদ্র জৈব কণা বা অণুজীব যারা জীবিত কোষের ভিতরেই মাত্র বংশবৃদ্ধি করতে পারে।
এরা এক্যারিওটা শ্রেণির সদস্য ও‌ আণুবীক্ষণিক এবং অকোষীয়।
এরা সরলতম জীব। তাই ভাইরাসকে এক প্রকার জীব হিসেবে বিবেচনা করা হয়।
ভাইরাস মানুষ,পশু - পাখি, উদ্ভিদের বিভিন্ন রোগের জন্য দায়ী।
এমনকি, কিছু ভাইরাস ব্যাক্টেরিয়ার মধ্যে বংশবৃদ্ধি করে - এদের ব্যাক্টেরিওফেজ (Bacteriophage) বলা হয়।
এরা কোষহীন জীব।
৬৭৭০

মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৮-১০মিটার
ব্যাখ্যা:
যে জৈবরাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু উৎসেচকের সহায়তায় ভেঙে জীব দেহের বিপাকক্রিয়ার ব্যবহারযোগ্য সরল, দ্রবণীয় ও শোষণযোগ্য অবস্থায় পরিবর্তিত হয়, তাকে পরিপাক বলে।
মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য হলো - ৮ - ১০ মিটার।
পরিপাকের দ্বারা খাদ্য বস্তু ভেঙ্গে ক্ষুদ্র অণুযুক্ত জলে দ্রবণীয় খাদ্য বস্তুতে পরিনত হয় এবং তরল আকারে রক্ত ও প্লাজার মধ্যে শোষিত হতে পারে।
৬৭৭১

জোয়ার- ভাটার তেজ কটাল কখন হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অমাবস্যায়
ব্যাখ্যা:
অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে, চন্দ্র ও সূর্যের মিলিত বলের প্রবল আকর্ষণে যে তীব্র জোয়ারের সৃষ্টি হয়, তাকে তেজ কটাল বা ভরা কটাল বা ভরা জোয়ার বলে।
৬৭৭২

প্রাণীজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জেনেটিক্স
ব্যাখ্যা:
প্রাণীজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে জেনেটিক্স।
জীব বিজ্ঞানের যে শাখায় বংশগতির রীতিনীতি অর্থাৎ বংশানুক্রমিক, গুণাবলীর, উৎপত্তি, প্রকৃতি ও আচরণ সম্পর্কে আলোচিত হয়, সে শাখাকে বংশগতিবিদ্যা জেনেটিক্স বলে। ইভোলিউশন অর্থ অভিব্যক্তি বা বিবর্তন। এ শাখায় বিভিন্ন প্রাণীর উৎপত্তি, ধারাবাহিক পরিবর্তন ও বিকাশ সম্বন্ধে আলোচনা করা হয়।
৬৭৭৩

এইচ. আই. ভি কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভাইরাস
ব্যাখ্যা:
এইচ. আই. ভি হল একটি ভাইরাস।
HIV (এইচ. আই. ভি) এর পূর্ণরূপ হল : Human Immunodeficiency Virus। অর্থাৎ hiv - 1 ধরনের ভাইরাস। শরীরে এইচআইভি ভাইরাস পজিটিভ হলে এইডস রোগ হয়।
৬৭৭৪

ইবোলা ভাইরাসের লক্ষণ নয়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
উচ্চ রক্তচাপ
ব্যাখ্যা:
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে সর্বপ্রথম 1976 সালে ইবোলা ভাইরাস ঘটিত মনুষ্য রোগ চিহ্নিত হয়। সাধারণত এ রোগ দুই থেকে তিন সপ্তাহ পর লক্ষণ দেখা যায়। এর লক্ষণ গুলো হলো জ্বর, গলা ব্যথা, পেশীর ব্যথা এবং মাথা ধরা‌
৬৭৭৫

'ব্লু-ইকোনমি' কোন বিষয়ের সাথে সম্পর্কিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সমুদ্র অর্থনীতি
ব্যাখ্যা:
'ব্লু ইকোনমি' এর প্রচলিত বাংলা প্রতিশব্দ সমুদ্র অর্থনীতি। অন্যকথায় সমুদ্রের জলরাশি, সমুদ্র সম্পদ ও সমুদ্রকে ঘিরে গড়ে ওঠা অর্থনীতিকে বলা হয় 'ব্লু ইকোনমি' বা সমুদ্র অর্থনীতি।
৬৭৭৬

কোনটি পানিতে দ্রবীভূত হয় না?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ক্যালসিয়াম কার্বনেট
ব্যাখ্যা:
পানিতে দ্রবীভূত হয় না ক্যালসিয়াম কার্বনেট।
সোডিয়াম যৌগ বা খাবার লবণ স্বচ্ছ বর্ণহীন কঠিন পদার্থ এবং পানিতে অদ্রবণীয়।
চিনি এবং সালফিউরিক অ্যাসিড উভয় পানিতে দ্রবণীয়।
পক্ষান্তরে, ক্যালসিয়াম কার্বনেট প্রকৃতিতে চুনাপাথর মার্বেল পাথর ও অন্যান্য রূপে বিদ্যমান বিশুদ্ধ পানিতে অদ্রবণীয় হলেও কার্বন - ডাই - অক্সাইড মিশ্রিত পানিতে দ্রবীভূত হয়।
৬৭৭৭

দুধের রং সাদা হয় কেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রোটিনের জন্য
ব্যাখ্যা:
দুধের রং সাদা হয় মূলত ক্যাসেন - এর জন্য। এই ক্যাসেন এক ধরনের প্রোটিন। দুধে এই প্রোটিনই পরিমাণে সবচেয়ে বেশি থাকে। ক্যাসেনে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম কিন্তু মানুষের শরীরের জন্য ভীষণ জরুরি। ক্যালসিয়ামই আমাদের শরীরের হাড়গোড় শক্তপোক্ত করে তোলে।
৬৭৭৮

কোন হরমোনের অভাবে শিশু বামন হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
থাইরক্সিন
ব্যাখ্যা:
আমাদের শারীরিক বৃদ্ধির জন্য শৈশবে কিছু হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা…..থাইরয়েড গ্রন্থির সমস্যায় মানুষ বামন হতে পারে পালন করে.
৬৭৭৯

ম্যালেরিয়ার ঔষদ 'কুইনিন' কোন গাছ থেকে পাওয়া যায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সিনকোনা
ব্যাখ্যা:
ঔষধি গুণে গুণান্বিত “সিনকোনা” গাছের বাকলে কুইনিন পাওয়া যায় যা থেকে ম্যালেরিয়া জীবাণুর প্রতিষেধক তৈরী করা হয়। ম্যালেরিয়া চিকিৎসার পাশাপাশি কুইনাইন বা কুইনিন (Quinine) ব্যবহার করা হয় বিভিন্ন স্বাদ বর্ধক হিসেবে, এটা যোগান দেয় তেতো স্বাদযুক্ত বলবর্ধক পানীয় ।
৬৭৮০

'ড্রাই আইস' বলতে নিচের কোন টিকে বুঝায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কঠিন কার্বন-ডাই-অক্সাইড
ব্যাখ্যা:
‘শুষ্ক বরফ বা ড্রাই আইস’ হলো - কঠিন কার্বন ডাই - অক্সাইড। এ কঠিনীকৃত কার্বন ডাই - অক্সাইড - ৭৮.৫ সে. উষ্ণতায় কঠিন অবস্থা থেকে তরল না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়। তাই এর নাম ‘শুষ্ক বরফ’ বা ‘ড্রাই আইস’। এটি হিমক হিসেবে ব্যবহৃত হয়।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।