eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৯০৫২ টি
সকল বিষয়
সাধারণ বিজ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৬৯১৬

সবচেয়ে কঠিন পদার্থ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হীরক
ব্যাখ্যা:
প্রকৃতিক বস্তুর মধ্যে হীরক সবচেয়ে কঠিন।
প্রকৃতিতে হীরক পাওয়া যায় কেলাসিত অবস্থায়।
হীরক তাপ ও বিদ্যুৎ অপরিবাহী।
এক্সরের সাহায্যে আসল ও নকল হীরা আেনা যায়।
কঠিন জিনিস কাটা ও রং প্রস্তুতে হীরক ব্যবহৃত হয়।
৬৯১৭

গ্রিন হাউস প্রভাব (Green House Effect)- এর পরিণতি কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তাপমাত্রার বৃদ্ধি
ব্যাখ্যা:
গ্রিন হাউস ইফেক্ট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে সুইডিস রসায়নবিদ আরহেনিয়াস।
গ্রিন হাউস ইফেক্টের কারণে পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে।
সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে বাংলাদেশের মোট ভূভাগের ১৫.৪ শতাংশ ডুবে যাবে।
৬৯১৮

ক্ষমতার একক কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ওয়াট
ব্যাখ্যা:
আন্তর্জাতিক পদ্ধতিতে ক্ষমতার একক ওয়াট; কাজ, তাপ ও শক্তির একক জুল। বিশ্বব্যাপী এককের আন্তর্জাতিক পদ্ধতি চালুর পূর্বে তাপের সবচেয়ে প্রচলিত একক ছিল ক্যালরি এবং বলের একক হলো নিউটন। সুতরাং সঠিক উত্তর হবে (ক)।
৬৯১৯

ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোনহরমোনের প্রভাবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অ্যাডরিনালিন
ব্যাখ্যা:
গ্লুকানন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়।
থাইরক্সিন হরমোন দেহের বিপাকে সহায়তা করে।
ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়।
অ্যাডারিনালের ফলে ভয় পেলে লোম খাড়া হয়।
৬৯২০

রান্না করার হাড়িপাতিল সাধরণত এলুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
এতে তাপ দ্রুত সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
ব্যাখ্যা:
রান্না করার হাড়ি - পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি এর প্রধান কারণ এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং এর কোন রাসায়নিক খারাপ বিক্রিয়া নেই বললেই চলে এবং এটি সহজলভ্য । তাপ পরিবাহক হিসেবে স্টিলের চেয়ে অ্যালুমিনিয়াম অনেকগুণে বেশি ভালো। আর লোহায় মরিচা ধরে, অ্যালুমিনিয়ামে ধরে না। সে হিসেবে অ্যালুমিনিয়াম প্রিফারেবল।
৬৯২১

কো খাদ্যে পচন ধরে না?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মধু
ব্যাখ্যা:
অতি প্রাচীনকালে থেকেই মধু পুষ্টিকর ও মিষ্টি খাদ্যরুপে ব্যবহার হয়ে আসছে। ফুলে ফুলে ঘুরে কর্মী মৌমাছিরা যে ঘন মিষ্টি তরল পদার্থ সংগ্রহ করে মধুথলিতে জমা করে তাই মধু। এ থলির ভেতর বিভিন্ন এনজাইমের প্রভাবে সুক্রোজ ভেঙে ফ্রুক্টোজ ও গ্লুকোজ, জৈব এসিড, খনিজ লবণ, ভিটামিন ও বিভিন্ন উদ্ভিদ রঞ্জকের এক জটিল মিশ্রণ। মধু কিছুটা অম্ল প্রকৃতির হওয়ায় জীবাণুনাশক হিসেবেও ব্যবহৃত হয়। অন্যদিকে, ফল ও দুধ সহজেই অণুজীব দ্বারা আক্রান্ত হওয়ায় নষ্ট হয়ে যায়। সুতরাং সঠিক উত্তর হবে (ক)।
৬৯২২

আয়নার পশ্চাতে কোন ধাতুর প্রলেপ দেয়া হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পারদ
ব্যাখ্যা:
তামা বা পারদ যে কোনো একটির প্রলেপ দিয়েই দর্পণ বা আয়না তৈরি হতে পারে। বর্তমানে এ কাজে সিলভার ব্যাপক পরিমাণে ব্যবহৃত হয়।
৬৯২৩

কোন গ্যাসটি বায়ুমন্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ক্লোরোফ্লোরো কার্বন
ব্যাখ্যা:
ক্লোরো - ফ্লোরো কার্বন (CFC) ওজোন স্তরে পৌঁছালে অতিবেগুনি (UV) রশ্নির প্রভাবে বিযোজিত হয়ে ক্লোরিন পরমাণু (CI) ও পরে ক্লোরিন অক্সাইড (CIO) মুক্ত মূলক উৎপন্ন করে। এসব মুক্ত মূলক ওজোনের (O3) সাথে শিকল বিক্রিয়া দ্বারা ওজোন স্তর নষ্ট করে। এর ফলে ওজোন স্তর হালকা বা ফুটো হয়ে যায়। এই ফাটল দিয়ে মহাজাতিক বিভিন্ন রশ্নি পৃথিবীতে এসে জীবজগতের ক্ষতি সাধন করে।
৬৯২৪

হলুদ ফুলকে নীল কাঁচের মধ্য দিয়ে দেখলে কিরূপ দেখায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কালো
ব্যাখ্যা:
যখন কোনো বস্তুর উপর আলো পড়ে তখন বস্তুটি অন্য রংগুলো শোষণ করে নিয়ে ঐ বস্তুর রঙটি প্রতিফলিত করে। অর্থাৎ, প্রতিফলিত আলোর যে বর্ণ থাকে বস্তুটিকে আমরা সেই বর্ণের দেখি। এখন হলুদ ফুল তার হলুদ রং প্রতিফলিত করলেও মৌলিক রং নীলের প্রাধান্যের জন্য তা নীল কাঁচ ভেদ করে দর্শকের চোখে পৌঁছে না। আবার নীল রং ও হলুদকে সম্পূর্ণ শোষণ করতে পারে না। ফলে কোনো রং - ই দেখা যায় না অর্থাৎ কালো দেখায়। সুতরাং সঠিক উত্তর (খ)।
৬৯২৫

ইপিআই কর্মসূচির মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের সংখ্যা কয়টি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা:
ইপিআই কর্মসূচির মাধ্যমে প্রতিরোধযোগ্য ৭টি রোগ, যথাঃ যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস বি, পোলিও মাইলাইটিস ও হাম প্রতিরোধ করা হয়। উল্লেখ্য, হাম টিকার সাথে শিশুকে রাতকানা রোগ প্রতিরোধে ‘ভিটামিন - এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
৬৯২৬

রক্তশূন্যতা দেখা দেয় কোনটি অভাবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আয়রন
ব্যাখ্যা:
লোহিত রক্তকণিকায় থাকে হিমোগ্লোবিন নামের রঞ্জক পদার্থ, যা দেহের বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করে। তাই হিমোগ্লোবিন কমে গেলে সারা শরীরে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া। আর রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার নাম হলো অ্যানিমিয়া বা রক্তশূন্যতা।
৬৯২৭

নিউমোনিয়া রোগটি হয়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ফুসফুসে
ব্যাখ্যা:
জীবাণু সংক্রমণ বা অন্য কোনো কারণে মানুষ ও অন্যান্য প্রাণীর ফুসফুসে যে প্রদাহ হয় তাকে নিউমোনিয়া বলে। কিডনি, যকৃত ও হৃৎপিন্ডের সাথে নিউমোনিয়া রোগের কোনো সম্পর্ক নেই।
৬৯২৮

শীত, গ্রীষ্ম, লজ্জা, ক্রোধ প্রভৃতি অনুভূতিবোধ থাকে

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সেরিব্রাল কর্টেক্সে
ব্যাখ্যা:
মানবদেহের অগ্রমস্তিষ্কের অংশ সেরেব্রামের বহিঃস্তর ৩ সেমি পুরু ও গ্রে ম্যাটারে গঠিত। এর নাম সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্স সংবেদী অঙ্গ থেকে আসা অনুভূতি গ্রহণ ও বিশ্লেষণ করে; চিন্তা, বুদ্ধি, ইচ্ছাশক্তি, উদ্ভাবনীশক্তি প্রভৃতি উন্নত মানসিক বোধের নিয়ন্ত্রন করে; বিভিন্ন সহজাত প্রবৃত্তির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। ।
৬৯২৯

বাংলাদেশের পাহাড় শ্রেণী ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
টারশিয়ারী যুগের
ব্যাখ্যা:
বাংলাদেশের দক্ষিণ - পূর্ব, উত্তর ও উত্তর - পূর্বাঞ্চলের পাহাড়সমূহ টারশিয়ারী যুগের হিমালয় পর্ব উত্থিত হওয়ার সময় সৃষ্টি হয়েছি। এ পাহাড়গুলো বেলে পাথর ও কর্দম দ্বারা গঠিত।
৬৯৩০

বায়োগ্যাসে প্রধানত কি থাকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মিথেন
ব্যাখ্যা:
জৈব পদার্থের অক্সিজেনের অনুপস্থিতিতে যে বিশ্লেষণ হয় এবং এর ফলে যে গ্যাস উৎপন্ন হয় তাকে বায়োগ্যাস বলে। পচনশীল বস্তু যেমনঃ জৈব আবর্জনা, গোবর, মনুষ্য মল - মূত্র, উদ্ভিদ - প্রাণীর দেহাবশেষ প্রভৃতি গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে বায়োগ্যাস উৎপন্ন হয়। এ ধরনের বায়োগ্যাসে প্রাথমিকভাবে এবং কার্বন ডাইওক্সাইড গ্যাস থাকে। বায়োগ্যাসের উপাদানগুলোর শতকরা হিসাব নিম্মরুপ ঃ মিথেন (CH4) ৫০ - ৭৫%, কার্বন ডাইওক্সাইড (CO2) ২৫ - ৫০%, নাইট্রোজেন (N2) ০ - ১০%, হাইড্রোজেন (H2) ০ - ১%, সালফাইড ০ - ৩%।সুতরাং সঠিক উত্তর (ক)।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।