১৯৪৯ সালে ২৮ এপ্রিল লন্ডন ঘোষণা অনুযায়ী আধুনিক কমনওয়েলথ আত্মপ্রকাশ করে। ২০০৬ সালের ৮ ডিসেম্বর ফিজিতে সামরিক অভ্যুত্থানের জন্য অস্থায়ীভাবে দ্বিতীয়ভাবারের মতো দেশটির সদস্য পদ স্থগিত করা হয়। ১ সেপ্টম্বর ২০০৯ সম্পূর্ণরুপে সদস্যপদ স্থগিত করা হয়। ৬ জুন ২০০০ ফিজির সদস্যপদ প্রথম স্থগিত করা হয় যা প্রত্যাহার হয় ২০ ডিসেম্বর ২০০১। কমনওয়েলথ থেকে অন্য যে দেশগুলোর সদস্যপদ স্থগিত ও প্রত্যাহার করা হয় - নাইজেরিয়া স্থগিত ১১ নভেম্বর ১৯৯৫ (প্রত্যাহার ২৯ মে ১৯৯৯) পাকিস্তান ১৮ অক্টোবর ১৯৯৯ (প্রত্যাহার ৭ ডিসেম্বর ২০০৩), পাকিস্তান ২২ নভেম্বর ২০০৭ (প্রত্যাহার ২২ মে ২০০৮)। উল্লেখ্য, বাংলাদেশ কমনওয়েলথের সদস্য পদ লাভ করায় পাকিস্তান ১৯৭২ সালে সদস্য পদ ত্যাগ করে এবং ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে। তবে, সর্বশেষ সদস্যপদ প্রত্যাহার বা ত্যাগকারী দেশ হলো গাম্বিয়া (প্রত্যাহার ৩ অক্টোবর ২০১৩)।
৯৬৬২
জাতিসংঘ 'আদিবাসী বর্ষ' হিসাবে কোন সালকে ঘোষণা করেছে?
জাতিসংঘ 'আদিবাসী বর্ষ' হিসাবে ঘোষণা করেছে ১৯৯৩ সালকে।
জাতিসংঘের আলোচনায় আদিবাসী জনগোষ্ঠীর এ বিষয়টি বেশ গুরুত্বের সাথে নেওয়া হয়েছে এবং ১৯৯৩ সালকে "আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী জনগোষ্ঠী বর্ষ" ঘোষণা করা হয়।
১৯৯৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত "আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী জনগোষ্ঠী দশক" ঘোষণা করা হয় যার উদ্দেশ্য ছিল আদিবাসীদের উদ্বেগের প্রতি দৃষ্টি দেওয়া। এছাড়া ১৯৯৫ সালের ৯ আগস্টকে "বিশ্ব আদিবাসী দিবস" ঘোষণা করা হয়। জাতিসংঘ ১৯৮২ সালে সর্বপ্রথম আদিবাসীদের স্বীকৃতি দেয়।
৯৬৬৩
১৯৯৩ সালে জাতিসংঘের তত্ত্ববধানে কম্বোডিয়ার অনুষ্ঠিত নির্বাচনে কোন দল বিজয়ী হয়েছে?
১৯৯৩ সালে জাতিসংঘের তত্ত্ববধানে কম্বোডিয়ার অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়েছে ফুনসিনপেক।
ভিয়েতনামের দখল ছিল কম্বোডিয়া তারা জাতিসংঘের হস্তক্ষেপে ১৯৯৩ সালে আধুনিক কম্বোডিয়া আত্নপ্রকাশ করে।
এবং ১৯৯৩ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে কম্বোডিয়ার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বিজয়ী হয় ফুনসিনপেক দল।
Group of Seven(G - 7) এর সদস্য নয় সুইডেন।
জি৭ (গ্রুপ অব সেভেন) হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি সংঘ।
ইউরোপীয় ইউনিয়ন ও জি৭ এ প্রতিনিধিত্ব করে। এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ।
'চরমপত্র ' খ্যাত ব্যক্তিত্ব হচ্ছেন - এম . আর . আখতার মুকুল।
চরমপত্র হল এম আর আখতার মুকুল রচিত ও উপস্থাপিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান।
'চরমপত্র' অনুষ্ঠানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হওয়ার দিন ২৫শে মে থেকে শুরু করে ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার দিন পর্যন্ত প্রতিদিন প্রচারিত হয়েছে। 'চরমপত্র' অনুষ্ঠানটির নামকরণ করেছিলেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কর্মী আশফাকুর রহমান খান। 'চরমপত্র' - এর প্রতিটি অধ্যায় রচনা ও পাঠ করেন এম আর আখতার মুকুল।
'চরমপত্র' ছিল ব্যাঙ্গাত্মক ও শ্লেষাত্মক মন্তব্যে ভরপুর একটি অনুষ্ঠান।
৯৬৬৬
এটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভরসংখ্যা বেড়ে যায় বলে তাদের বলা হয়-----
আইসোটোপের ক্ষেত্রে এটমিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, আইসোটোনের ক্ষেত্রে এটমিক সমান কিন্তু এটমিক সংখ্যা ভিন্ন, আইসোটোনের ক্ষেত্রে এটমিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান এবং আইসোমায়ের ক্ষেত্রে নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ও ভরসংখ্যা সমান, কিন্তু শক্তি অবস্থা ভিন্ন।
বাংলাদেশের বৃহত্তম নৃ - গোষ্ঠী চাকমা।
চাকমা বাংলাদেশের একটি জনজাতি।
বাংলাদেশ সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদ অনুযায়ী বলা হয় যে, বাংলাদেশে কোনো আদিবাসী নেই; বরং মূল বাঙালি জনগোষ্ঠীর বিপরীতে এই অ - বাঙালি জনসমষ্টিকে - উপজাতি; ক্ষুদ্র জাতিসত্তা; নৃগোষ্ঠী নামে অভিহিত করা হয়েছে।
তবে, এই অবাঙালি জনগোষ্ঠী জাতিসংঘ আদিবাসী অধিকার ঘোষণা ২০০৭ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার ১০৭ ও ১৬৯ নং কনভেনশনের ঘোষণা অনুযায়ী নিজেদের আদিবাসী স্বীকৃতির দাবি আদায়ের কর্মসূচী পালন করে আসছে এবং উপজাতি নামটি অপমানকর মনে করে ।
চাকমারা মঙ্গোলীয় জাতির একটি শাখা। বর্তমান মিয়ানমারের আরাকানে বসবাসকারী ডাইংনেট জাতিগোষ্ঠীকে চাকমাদের একটি শাখা হিসেবে গণ্য করা হয়। এবং এরা প্রধানত থেরাবাদ বৌদ্ধ ধর্মের অনুসারী। বুদ্ধপুর্ণিমা ছাড়া তাদের অন্যতম প্রধান আনন্দ উৎসব হচ্ছে বিজু।
৯৬৬৯
'League of Arab States' এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
'League of Arab States' এর বর্তমান সদর দপ্তর কায়রোতে অবস্থিত।
আরব লীগ আরব দেশসমূহের সংস্থা। ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
মিশরের রাজধানী কায়রোতে এর সদর দপ্তর অবস্থিত।
৯৬৭০
Food and Agricultural Organisation -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
'ল্যাপটপ' হলো এক ধরনের - - - - - - ছোট কম্পিটার।
একটি ল্যাপটপ বা একটি নোটবুক হল বহনযোগ্য ব্যক্তিগত কম্পিউটার যা দেখতে ঝিনুক আকৃতির এবং ভ্রমণ উপযোগী।
ল্যাপটপ এবং নোটবুক উভয়কে পূর্বে ভিন্ন ধরা হত কিন্তু বর্তমানে তা মানা হয় না। ল্যাপটপ বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন কর্মক্ষেত্রে, শিক্ষায় এবং ব্যক্তিগত বিনোদনের কাজে।
৯৬৭২
'ছিয়াত্তরের মন্বন্তর ' নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
ছিয়াত্তরের মন্বন্তর ' নামক ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা ১১৭৬ সালে ঘটে।
ছিয়াত্তরের মন্বন্তর বাংলার ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত। ১১৭৬ বঙ্গাব্দে ( খ্রি. ১৭৭০) এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে 'ছিয়াত্তরের মন্বন্তর' বলা হয়।
প্রখ্যাত লেখক গুনার মিরডালের একটি বিখ্যাত গ্রন্থ ' The Asian Drama' । ভারতের প্রখ্যাত গ্রন্থের মধ্যে অন্যতম হলো ১৯৮১ সালে প্রকাশিত গবেষণা গ্রন্থ 'পভার্টি এন্ড ফ্যামিনস: অ্যান এসে অন এনটাইটেলমেন্ট অ্যান্ড ডিপ্রাইভেশন'।
৯৬৭৪
বাংলাদেশের পাহাড়শ্রেণী ভূ -তাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে -----
বাংলাদেশের পাহাড়শ্রেণী ভূ - তাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে - - - - - টারশিয়ারী যুগের।
টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার কালে এ সকল পাহাড়ি এলাকার পাদভুমি ও ভরাটকৃত গিরিখাত মূলত এদের ক্ষয়িত কণায় গঠিত এবং দির্ঘকালের প্রাকৃতিক প্রভাবে এ সকল পাহাড়ি এলাকার উচ্চতা কমছে এবং এগুলোর ক্ষয়িত অংশ সংলগ্ন এলাকা ভরাট হয়ে নতুন মৃত্তিকার সমতল ভূমি সৃষ্টি করছে।
এ সকল পাহাড় বেলে পাথর, স্লেট পাথর ও কর্দমের সংমিশ্রণে গঠিত। মায়ানমারের দিক হতে গিরিজনি আলোড়নের প্রভাবে ও ধাক্কায় সম্ভবত রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং পাহাড়ি এলাকাগুলোর সৃষ্টি হয়।
আসামেরলুসাই অমায়ানমারের আরাকান এলাকার পাহাড়ের সাথে এদের মিল দেখা যায়। এ সকল পাহাড়ি এলাকার পাদভুমি ও ভরাটকৃত গিরিখাত মূলত এদের ক্ষয়িত কণায় গঠিত এবং দির্ঘকালের প্রাকৃতিক প্রভাবে এ সকল পাহাড়ি এলাকার উচ্চতা কমছে এবং এগুলোর ক্ষয়িত অংশ সংলগ্ন এলাকা ভরাট হয়ে নতুন মৃত্তিকার সমতল ভূমি সৃষ্টি করছে। এ সকল পাহাড় বেলে পাথর, স্লেট পাথর ও কর্দমের সংমিশ্রণে গঠিত।
৯৬৭৫
'জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী'---- এটি কার ঘোষণা?
'জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী' - - - - এটি দুদু মিয়ার ঘোষণা।
মুহাম্মদ মুহসীনউদ্দীন দুদু মিয়া (১৮১৯ - ২৪ সেপ্টেম্বর, ১৮৬২) ফরায়েজি আন্দোলনের অন্যতম নেতা এবং ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনকারী।
ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের পথ নির্দেশনা দানকারী ঐতিহাসিক ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ তার পিতা।
বৃহত্তর ভারতীয় উপমহাদেশ তথা তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের নিপীড়িত জনগণের আত্মশক্তির বিকাশ এবং ঔপনিবেশিক শক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের ইতিহাসে দুদু মিয়া ছিলেন এক অন্যতম মহানায়ক।
MCQ পরীক্ষা সেটিংস
সাধারণ জ্ঞান
eProstuti
সহজ ও দ্রুত ক্লাস করতে অ্যাপটি ইনস্টল করুন
iPhone / iPad এ ইনস্টল করুন
eProstuti
১Safari ব্রাউজারের নিচে থাকা Share ( ) বাটনে চাপ দিন।
২নিচের দিকে স্ক্রোল করে 'Add to Home Screen' ( ) নির্বাচন করুন।
৩উপরে ডানে থাকা 'Add' বাটনে ট্যাপ করুন।
Android এ অ্যাপ ইনস্টল করুন
eProstuti
১Chrome ব্রাউজারের উপরে ডানে থাকা থ্রি-ডট ( ) মেনু চাপুন।
২তালিকায় 'Install app' বা 'Add to Home screen' ( ) এ ট্যাপ করুন।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।