মার্কিন যুক্তরাষ্ট্রকে ' স্ট্যাচু অব লিবার্টি' উপহার দেয় যে রাষ্ট্র - - - - - - ফ্রান্স।
স্ট্যাচু অফ লিবার্টি একটি বিশাল মূর্তি যা ফ্রান্স ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়েছিল, যা দাঁড়িয়ে আছে নিউয়র্কের লিবার্টি আইল্যান্ডে হাডসন নদীর মুখে যেখানে জাহাজ নোঙর করে, যা যুক্তরাষ্ট্রে অভিবাসনকারী এবং অন্য দেশ থেকে ফিরে আসা আমেরিকান সহ সকল পর্যটকদের স্বাগতম জানায়।
এই তামার মূর্তিটি যুক্তরাষ্ট্রের শতবর্ষপূর্তিতে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ফ্রান্সের বন্ধুত্বের নিদর্শন হিসেবে উৎসর্গ করা হয়েছিল অক্টোবর ২৮ ১৮৮৬ সালে। ভাস্কর্যটির ভিতরের কাঠামোটির নকশা ও তৈরি করেছিলেন ফেড্রিক বারথোল্ডি এবং গুস্তাব আইফেল, যিনি আইফেল টাওয়ার নকশা করেছিলেন।
'গ্লাসনস্ত' - এর অর্থ খোলা হাওয়া।
গ্লাসনস্ত কথার অর্থ হল মুক্ততা (openness)। দীর্ঘদিনের একদলীয় এবং বদ্ধ শাসনে জনগণের মনে যে ক্ষোভের সঞ্চার হয়েছিল তা দূর করার উদ্দেশ্যেই গ্লাসনস্ত নীতি গৃহীত হয়। এই প্রথম সোভিয়েত ইউনিয়নে গণমাধ্যমগুলিকে স্বাধীনতা দেওয়া হয়। একদলীয় শাসনের সমালোচনাকে গণতান্ত্রিক অধিকারের মর্যাদা দেওয়া হয়।
'প্রভদা'র মত কমিউনিস্ট মুখপত্রেও 'ব্রেজনেভ নীতি'র সমালোচনামূলক নিবন্ধ প্রকাশিত হতে থাকে। বিদেশের টেলিভিশন সম্প্রচার সোভিয়েত ইউনিয়নে অনুমোদিত হয়। ব্যাপকহারে স্যাটেলাইট টিভি সোভিয়েত ইউনিয়নে প্রবেশ করে।
১৯তম সোভিয়েত পার্টি কংগ্রেসের কাজকর্ম সরাসরি টেলিভিশনে সম্প্রচারের উদ্যোগ গৃহীত হল, যা আগে ছিল কল্পনার অতীত। বহু কারারুদ্ধ ও নির্বাসিত - - যারা সোভিয়েত রাষ্ট্রব্যবস্থার বিরোধিতা করেছিলেন - - তাদের মুক্তিও দেওয়া হয়।
২০০২ সালের ১০ সেপ্টেম্বর সুইজারল্যান্ড জাতিসংঘের ১৯০ তম সদস্যপদ লাভ করে। প্রশ্নটি প্রণয়নের সময় সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্য ছিল না। নামিবিয়া ২৩ এপ্রিল ১৯৯০, কিউবা ২৪ অক্টোবর ১৯৪৫ এবং পানামা ১৩ নভেম্বর ১৯৪৫ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
৯৬৯৪
২০১৬-২০১৭ অর্থবছরে বাংলাদেশের প্রস্তাবিত বাজেটের আকার হলো-
২০১৬ - ২০১৭ অর্থবছরে বাংলাদেশের প্রস্তাবিত বাজেটের আকার হলো - ৩.৪১ ট্রিলিয়ান টাকা।
২০১৬ - ২০১৭ অর্থবছরের বাজেটে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা জানিয়ে নতুন অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
'ওআইসি' - এর অঙ্গসংস্থা নয় ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র।
'ওআইসি' - এর অঙ্গসংস্থা গুলো হল: আন্তর্জাতিক ইসলামী আদালত, সাধারণ সচিবালয়, ইসলামী উন্নয়ন ব্যাংক।
৯৬৯৭
দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্রের মেয়াদকাল কোনটি?
২০১৪ - ১৫ সালে জিডিপি ৮ শতাংশে উন্নীত করা এবং দারিদ্র্যের হার ৩০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি)সভায় ২৯ ডিসেম্বর ২০০৯ সংশোধিত দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্র (পিআরিএসপি - ২) (জুলাই ’১০ - জুন’ ১২) অনুমোদিত হয়। পিআরএসপি – ২ বাস্তবায়নে ২১টি খাতে মোট ৩ লাখ ৭৫ হাজার ০৮৬ কোটি টাকা ব্যয় হয়। সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয় প্রাথমিক ও গণশিক্ষা, কারিগরিসহ সার্বিক শিক্ষায় ৪৯ হাজার কোটি টাকা এবং অবকাঠামো উন্নয়নে ৪৭ হাজার কোটি টাকা ব্যয় হবে।
আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর তেল অবরোধ করে - - - - - ১৯৭৩ সালে।
১৯৭৩ সালে তেল রফতানিকারী আরব দেশগুলো যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু শিল্পোন্নত দেশের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা জারি করে।
আরব - ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছিল। এর পরিণামে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গিয়েছিল কয়েকগুণ। যার সুদুরপ্রসারী প্রভাব পড়েছিল বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে।
১৯৭০ এর দশকের শুরুতে বিশ্বের তেল সম্পদ নিয়ন্ত্রণের জন্য শুরু হলো এক নতুন লড়াই। তেল উৎপাদনকারী আরব দেশগুলো তেলের দাম বাড়ানোর চেষ্টা শুরু করার পর আতংক ছড়িয়ে পড়লো শিল্পোন্নত দেশগুলোতে।
৯৬৯৯
ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে-----।
বেনেলাক্স (BENELUX) বলতে যে দেশগুলোকে বোঝায় - - - - - - - বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ।
বেনেলাক্স ইউনিয়ন, লুক্সেমবুর্গীয় এছাড়াও বেনেলক্স হিসাবে পরিচিত, একটি রাজনৈতিক - অর্থনৈতিক ঐক্য এবং পশ্চিমে ইউরোপে তিনটি প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে আনুষ্ঠানিক আন্তর্জাতিক আন্তঃসরকার সহযোগিতা: বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ।
৯৭০১
বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র-যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে -----
বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র - যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে - - - - - গোয়ালন্দ।
বাংলাদেশে যমুনা নদীর (ব্রহ্মপুত্রের বৃহত্তম শাখানদী) সঙ্গমস্থল পর্যন্ত গঙ্গার মূল শাখাটি পদ্মা নামে পরিচিত। আরও দক্ষিণে গিয়ে গঙ্গা ব্রহ্মপুত্রের দ্বিতীয় বৃহত্তম শাখানদী মেঘনার সঙ্গে মিশে মেঘনা নাম ধারণ করে শেষপর্যন্ত বঙ্গোপসাগরে পড়েছে।
গঙ্গা - ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ বিশ্বের বৃহত্তম বদ্বীপ।
গঙ্গা, ব্রহ্মপুত্র ও সুরমা - মেঘনা নদীর মিলিত জলপ্রবাহের চেয়ে একমাত্র আমাজন ও কঙ্গো নদীর জলপ্রবাহের পরিমাণ বেশি। পূর্ণ প্লাবনের ক্ষেত্রে একমাত্র আমাজনই দুই নদীর মধ্যে বৃহত্তর।
১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এ অদিবেশনে ৩৪ সদস্যবিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এ কমিটির সভাপতি ছিলেন তৎকালীন আইন ও সংসদীয় মন্ত্রী ড. কামাল হোসেন। এ কমিটির দায়িত্ব ছিল সংবিধানের খসড়া প্রণয়ন করা। কমিটি ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদে সংবিধানের খসড়া পেশ করে, যা ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। তাই ৪ নভেম্বর হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সংবিধান দিবস। এ সংবিধান ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়।
৯৭০৩
১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় -------
ঢাকায় প্রথম ১৮৭৪ সালে ব্রিটিশ ঔপনিবেশিক কর্তৃপক্ষের অধীন শাসিত শাসক খাজা আব্দুল গণির মাধ্যমে খাবার পানীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হয়। এজন্য বুড়িগঙ্গা নদীর তীরে চাদনিঘাটের একটি পানি শোধন কেন্দ্র বসানো হয়েছিল।
৯৭০৪
বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটার কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ?
বাংলাদেশের মৎস্য আইনে ২৩ সেন্টিমিটার কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ।
দি প্রটেকশন এন্ড কনজারভেশন অব ফিস এ্যাক্ট - ১৯৫০; সাধারণভাবে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ নামে পরিচিত । নির্বিচারে পোনা মাছ ও প্রজননক্ষম মাছ নিধন মৎস্যসম্পদ বৃদ্ধিতে বিরাট অন্তরায়। এ সমস্যা দূরীকরণে সরকার মাছের আকার, প্রজনন ও বৃদ্ধির সময়, বিচরণক্ষেত্র ইত্যাদি বিষয়ে কতিপয় বিধি নিষেধ আরোপ করে ১৯৫০ সলে এ আইন প্রণয়ন করে ।
প্রতি বছর জুলাই হতে ডিসেম্বর ( আষাঢ় মাসের মাঝামাঝি হতে পৌষ মাসের মাঝামাঝি ) মাস পর্যমত্ম ২৩ সেন্টিমিটারের ( ৯ ইঞ্চি) ছোট আকারের কাতলা, রুই, মৃগেল, কালিবাউস , ঘনিয়া মাছের পোনা মারা নিষেধ।
৯৭০৫
বর্তমান গ্রামীণ ব্যাংক "গ্রামীণ ব্যাংক প্রকল্প" রূপে কবে কাজ শুরু করে?
১৯৭৬ সালের আগস্ট মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে চট্টড়্রামের হাটহাজারি উপজেলায় বুড়িশ্চর ইউনিয়নের জোবরা গ্রামে পরীক্ষামূলকভাবে চালুকৃত একটি প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সূচনা। প্রকল্পটির আশাব্যঞ্জক সাফল্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ বাংলাদেশ কৃষি ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক এ প্রকল্পকে ১৯৭৯ সালে আনুষ্ঠানিকভাবে তাদের নিজস্ব প্রকল্প হিসেবে গ্রহণ করে। ১৯৮১ সালে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) এ প্রকল্পে ঋণদানের জন্যে এগিয়ে আসে। ১৯৮৩ সালে রাষ্ট্রপতির এক অধ্যাদেশ বলে প্রকল্পের অবয়ব ছেড়ে গ্রামীণ ব্যাংক একটি বিশেষ ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে।
MCQ পরীক্ষা সেটিংস
সাধারণ জ্ঞান
eProstuti
সহজ ও দ্রুত ক্লাস করতে অ্যাপটি ইনস্টল করুন
iPhone / iPad এ ইনস্টল করুন
eProstuti
১Safari ব্রাউজারের নিচে থাকা Share ( ) বাটনে চাপ দিন।
২নিচের দিকে স্ক্রোল করে 'Add to Home Screen' ( ) নির্বাচন করুন।
৩উপরে ডানে থাকা 'Add' বাটনে ট্যাপ করুন।
Android এ অ্যাপ ইনস্টল করুন
eProstuti
১Chrome ব্রাউজারের উপরে ডানে থাকা থ্রি-ডট ( ) মেনু চাপুন।
২তালিকায় 'Install app' বা 'Add to Home screen' ( ) এ ট্যাপ করুন।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।