eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৫১৫ টি
সকল বিষয়
সাধারণ জ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
১০৩৫১

মহাস্থান গড় কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
করতোয়া
ব্যাখ্যা:
বাংলাদেশের প্রাচীন নগর পুনরবধনে ধ্বংসাবশেষ এবং মৌর্য ও গুপ্ত রাজবংশের পুরাকীর্তির জন্য মহাস্থানগড় বিখাত। এটি বগুড়া জেলায় করতোয়া নদীর তীরে অবস্থিত।
১০৩৫২

BARD কি বিষয়ে গবেষণা করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পল্লী উন্নয়ন
ব্যাখ্যা:
BARD - এর পূর্ণরুপ হলো Bangladesh Academy for Rural Development এটি কুমিল্লা জেলায় অবস্থিত পল্লী উন্নয়ন বিষয়ক সংস্থা।
১০৩৫৩

পিতৃতান্ত্রিক উপজাতি কারা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
চাকমা
ব্যাখ্যা:
মারমা, চাকমা ও সাঁওতাল এরা সবাই পিতৃতান্ত্রিক উপজাতি। গারোরা মাতৃতান্ত্রিক উপজাতি।
১০৩৫৪

একাত্তরের চিঠি গ্রন্থটির প্রকাশক কোন প্রতিষ্ঠান?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রথমা প্রকাশন
ব্যাখ্যা:
একাত্তরের চিঠি গ্রন্থটির প্রকাশক প্রথমা প্রকাশন প্রতিষ্ঠান।
একাত্তরের চিঠি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে লেখা ৮৬ টি চিঠির একটি সংকলন। দৈনিক প্রথম আলো ও গ্রামীণফোনের উদ্যোগে চিঠিগুলো সংগ্রহ করা হয়। সংকলনটি প্রথম প্রকাশিত হয় চৈত্র ১৪১৫, মার্চ ২০০৯ এ।
একাত্তরের চিঠি গ্রন্থটি প্রকাশিত হয় প্রথমা প্রকালন থেকে। কাইয়ুম চৌধুরী এর প্রচ্ছদ তৈরি করেন। গ্রন্থটি অলংকরণ করেন অশোক কর্মকার। সম্পাদনা পরিষদের পক্ষে এর ভূমিকা লেখেন বিখ্যাত সাহিত্যিক রশীদ হায়দার। একাত্তরের চিঠি এর প্রথম চিঠির লেখক শহীদ কাজী নূরুন্নবী। চিঠি লেখার সময়কাল ও স্থান - ২৯শে মার্চ/রাজশাহী'৭১।
১০৩৫৫

দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলা প্রথম সফটওয়্যারের নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আই সাইট
ব্যাখ্যা:
দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলা প্রথম সফটওয়্যারের নাম আই সাইট।
দৃষ্টি প্রতিবন্ধীদের দৃষ্টি চিকিৎসার মাধ্যমে ফিরিয়ে দেওয়া সবক্ষেত্রে সম্ভব না হলেও গবেষক ও প্রযুক্তিবিদেরা তাদের জীবনযাত্রাকে সহজ করে দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যুগান্তকারী ‘ব্রেইল’ আবিষ্কৃত হওয়ার পর আরও অনেক বিকল্প গ্যাজেট তৈরি করা হয়েছে দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তা করার জন্য। এছাড়া বর্তমানে তথ্য ও প্রযুক্তিগত ক্ষেত্রে তাদের প্রবেশ সুগম করার লক্ষ্যে তৈরি করা হচ্ছে বেশ উপকারি কিছু অ্যাপ্লিক্যাশন সফটওয়্যার। আজ আমরা তেমনই কিছু প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন সম্পর্কে জানাবো, যা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য খুবই সহায়ক।
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৈরি করা সফটওয়্যারগুলো বিভিন্ন ডিভাইস ও কাজের ধরন অনুসারে বিভিন্ন প্রকারের হয়ে থাকে। সেগুলোর মধ্যে রয়েছে অপারেটিং সিস্টেম, অডিও বুক, স্ক্রিন রিডার, অ্যাক্সেসিবিলিটি অ্যাপ্লিকেশন, অনলাইন ভিত্তিক অ্যাপ ও জব অ্যাসিস্ট্যান্ট অ্যাপ। সফটওয়্যারগুলোর কাজের ধরনে পার্থক্য থাকলেও তাদের মূল কার্যনীতি প্রায় একই। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তৈরি করা এসব সফটওয়্যারগুলো সাধারণত দুটি ভাগে কাজ করে। প্রথমত, এরা স্ক্রিনের লেখাকে উচ্চারণের ধরন অনুসারে শব্দে রূপান্তরযোগ্য ডিজিটাল সিগন্যালে পরিণত করে এবং পরবর্তীতে সেটি ব্যবহার করে দৃষ্টিহীন ব্যক্তিকে লেখাটি পড়ে শোনায়।
১০৩৫৬

জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? (২০১২)

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অষ্টম
ব্যাখ্যা:
বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৪ অনুসারে জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম, এশিয়ায় পঞ্চম, মুসলিম বিশ্বের চতুর্থ, সার্কভুক্ত দেশে তৃতীয়।
১০৩৫৭

জেল হত্যা দিবস কবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৩ নভেম্বর
ব্যাখ্যা:
জেল হত্যা দিবস ৩ নভেম্বর।
জেল হত্যা দিবস আওয়ামী লীগসহ বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল কর্তৃক প্রতি বছর ৩রা নভেম্বর পালিত হয়।
১৯৭৫ সালের এই দিনে আওয়ামী লীগের চারজন জাতীয় নেতাঃ সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক বাংলাদেশী প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে এ দিবস পালন করা হয়।
১০৩৫৮

বর্তমানে বৃহত্তর বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীন কালে কোন জনপদের অর্ন্তভুক্ত ছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বঙ্গ
ব্যাখ্যা:
লার পূর্ব ও দক্ষিণপূর্ব অঞ্চল (ফরিদপুর, বাকেরগঞ্জ ও পটুয়াখালী তথা বৃহত্তর বরিশাল) প্রাচীন ‘বঙ্গ’ জনপদের অন্তর্ভুক্ত ছিল। বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল ‘পুন্ডবর্ধন’। ভাগীরথী নদীর পশ্চিমে তীরে গড়ে উঠেছিল ‘রাঢ়’ জনপদ। কুমিল্লা ও নোয়াখালী ছিল ‘সমতট’ জনপদের অন্তর্ভুক্ত।
১০৩৫৯

প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মহাস্থান গড়
ব্যাখ্যা:
প্রাচীন পুন্ডঙ্গর জনপদটির বর্তমান নাম ‘মহাস্থানগড়’। এটি বগুড়া জেলায় অবস্থিত। মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত।
১০৩৬০

বাংলাদেশের সর্বশেষ কৃষিশুমারি করা হয় কোন সালে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
2008
ব্যাখ্যা:
বাংলাদেশে এ পর্যন্ত মোট পাঁচবার কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছে। প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ১৯৬০ সালে এবং সর্বশেষ ১১ - ২৫ মে ২০০৮ সালে। এছাড়াও ২০০৫ সালে নমুনা চয়নের ভিত্তিতে একটি কৃষি জরিপ পরিচালনা করা হয়।
১০৩৬১

জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাসাগর কে যুক্ত করেছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আটলান্টিক ও ভূমধ্য
ব্যাখ্যা:
জিব্রান্টার প্রণালী আটলান্টিক ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে এবং আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে। দেশ হিসেবে মরক্কো ও স্পেনকে পৃথক করেছে।
১০৩৬২

ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনো “ইউরো” গ্রহণ করেনি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ইংল্যান্ড
ব্যাখ্যা:
ইউরো হলো ইউরোপীয় ইউনিউনের দেশসমূহের মুদ্রা।   বর্তমানে ইউরো ইউরোপের ২২ টি দেশে ব্যবহৃত।  তবে ইংল্যান্ড এখনও ইউরো গ্রহণ করেনি। উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জানুয়ারি ইংল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসে যেটাকে ব্রেক্সিট (Brexit) নামে অভিহিত করা হয়।
১০৩৬৩

মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা:
ভাস্কর, চিত্রকর, স্থ্যাপত্যবিদ, প্রকৌশলী ও কবি মাইকেল এঞ্জেলা ৬ মার্চ ১৪৭৫ ইতালির কাপ্রেসের তুস্কার গ্রামে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য ভাস্কর্য ও স্থ্যাপত্যগুলো হলোঃ রোমের সেন্ট পিটারের ‘পিয়েতা’, ফ্লোরেন্সের আকাদেমিতে রক্ষিত ‘ডেভিড’, দ্বিতীয় পোপ জুলিয়াসের সমাধিসৌধ, মোজেস - এর মূর্তি ইত্যাদি। তিনি ১৮ ফেব্রুয়ারি ১৫৬৪ সালে মৃত্যুবরণ করেন।
১০৩৬৪

২০১৬ সনের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে কোথায়? (২০১২)

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রিও ডি জেনিরোতে
ব্যাখ্যা:
২০১৬ সালে ৩১তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। ২০১২ সালে ৩০তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের লন্ডন শহরে।
১০৩৬৫

শিল্প বিপ্লব সংঘটিত হয় কত শতকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আঠার শতকে
ব্যাখ্যা:
শিল্প বিপ্লব সংঘটিত হয় আঠার শতকে।
ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল ইতিহাসে মোটামুটি ১৭৬০ - ১৮৪০ খ্রিষ্টাব্দ এই সময়কালে কৃষি এবং বাণিজ্যিক ব্যবস্থা থেকে আধুনিক শিল্পায়নের দিকে গতি শুরু হওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডে বিস্ময়কর পরিবর্তন ঘটে।
পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীর সমুদ্র যাত্রা বিশ্বব্যাপী বাণিজ্যের পথ খুলে দেয়। এরপর পুঁজিবাদের উদ্ভব, বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার, কয়লার খনি আর ইস্পাতের ব্যাপক ব্যবহারের ফলে অনেক শিল্প শহর আর কারখানা গড়ে উঠে।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।