পৃথিবীর সবচেয়ে পুরনো বড় শহর পাওয়া গেছে ব্রাজিলে।
নিরবচ্ছিন্ন প্রত্নতাত্তি্বক অনুসন্ধানের ফলেই তিনটি প্রাচীন শহরের খোঁজ পাওয়া গেছে। এগুলো হলো_ জেরিকো, ক্যাটলহুয়ুক এবং লেপিনস্ফী ভিড়। ইংরেজ প্রত্নতত্ত্ববিদ ড. ক্যাথলিন টেল এস সুলতান এর খননকার্য চালিয়ে এমন সব প্রত্নতত্ত্ব খুঁজে পেয়েছেন। প্রাচীরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন যার আয়ুষ্কাল খ্রিস্টপূর্ব ৭০০ বছরেরও বেশি। জেরিকো শহরটি প্রাচীরবেষ্টিত ছিল। ধূলিসাৎ হওয়া শহরটি যে পাঁচ হাজার বছরেরও প্রাচীন ছিল সে বিষয়ে পণ্ডিতরা প্রায় সবাই একমত।
Dead Sea বা মৃত সাগরের উত্তরে এক মরূদ্যানে জেরিকো শহরের অবস্থান ছিল। জেরিকো শহরের যে ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছিল সেখানে জনবসতির আধিক্য ছিল না। মাত্র দুই থেকে তিন হাজার লোকসংখ্যার বসতি ছিল জেরিকোতে। শহরটির অবস্থানও ছিল খুব ছোট। ২৮৪ গজ লম্বা এবং ১৭৫ গজ চওড়া এক টিলায় শহরটির অবস্থান ছিল।
জেরিকো আবিষ্কৃত হওয়ার পরে ১৯৬১ সালে আর এক প্রত্নতত্ত্ববিদ তুরস্কের আনাতোলিয়ান মালভূমির দক্ষিণ - পূর্বে কিছু ভগ্নাবশেষ আবিষ্কার করেন। পণ্ডিতরা মনে করেন এটি একটি প্রাচীন সুমেরিয়ান উপনিবেশ।
ভারতের ১২তম এবং প্রথম নারী রাষ্ট্রপতি শ্রীমতি প্রতিভা পাতিল। তিনি ১১তম রাষ্ট্রপতি এ পি যে আবদুল কালামের পর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ২৫ জুলাই ২০০৭। ২৫ জুলাই ২০১২ ভারতের ১৩ তম ও প্রথম বাঙালি হিসেবে প্রণব মুখারজী দায়িত্বভার গ্রহণ করেন।
বাংলাদেশে বর্তমানে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস।
মাতৃত্বকালীন ছুটি ছয় মাস ছূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। সরকারি চাকরিতে কর্মরত নারীরা এখন থেকে এ ছুটি ভোগ করবেন।
আগে তাঁরা ছুটি পেতেন চার মাস।
সরকারি চাকরি বিধি (পার্ট - ১) ১৯৭ ধারার উপধারা ১ সংশোধন করে এ বিধান করা হয়েছে।
তবে বেসরকারি প্রতিষ্ঠানের জন্য বিষয়টি বাধ্যতামূলক নয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে শিশুকে ছয় মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়ানো এবং শিশুর সার্বিক পরিচর্যার জন্য মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। মাতৃকালীন ছুটি ৬মাস করার বিষয়টিতে গত ৭ ডিসেম্বর অর্থ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়।
১০৩১০
বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত আছে?
বাংলাদেশের রাঙ্গামাটি জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত আছে।
রাঙ্গামাটি জেলা বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। এটি বাংলাদেশের বৃৃৃহত্তম জেলা।
এটি বাংলাদেশের একমাত্র জেলা, যার সাথে ভারত ও মায়ানমার দুটি দেশেরই আন্তর্জাতিক সীমানা রয়েছে।
জাতিসংঘের অষ্টম মহাসচিব বান কি মুন দক্ষিণ কোরিয়ার নাগরিক। তিনি হচ্ছেন মিয়ানমারের উ থান্টের পর জাতিসংঘের দ্বিতীয় এশীয় মহাসচিব। তিনি ১ জানুয়ারি ২০০৭ মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন এবং ১ জানুয়ারি ২০১২ থেকে দ্বিতীয় মেয়রের জন্য নির্বাচিত হন। নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই - তৃতীয়াংশ সদস্যের ভোটে পাঁচ বছরের জন্য জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন।
১০৩১২
বিশ্বকাপ ক্রিকেট ২০১১-তে বাংলাদেশ এর সাথে প্রথম কোন দেশের খেলা অনুষ্ঠিত হয়?
২৩ সেপ্টেম্বর এবং ২১ মার্চ তারিখে পৃথীবির সর্বত্র দিন - রাত্রি সমান হয়। কেননা, এ সময় (দিন) সূর্য বিষুবরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। পক্ষান্তরে ২১ জুন উত্তর গোলার্ধে দিন বড়, রাত ছোট আর ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিন বড়, রাত ছোট।
বাংলাদেশের রণসঙ্গীত এর রচয়িতাকাজী নজরুল ইসলাম।
নতুনের গান বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক ১৯২৯ খ্রিস্টাব্দে রচিত এবং সুরারোপিত সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি গান।
দাদরা তালের এই সঙ্গীতটি ১৯৭২ সালের ১৩ই জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের তৎকালীন মন্ত্রীসভার প্রথম বৈঠকে বাংলাদেশের রণ - সঙ্গীত হিসেবে নির্বাচন করা হয়।
বাংলাদেশের যে কোনো সামরিক অনুষ্ঠানে এই গানটির ২১ লাইন যন্ত্রসঙ্গীতে বাজানো হয়।
গানটি ২০০৬ সালে বিবিসি বাংলার করা জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বিশটি বাংলা গানের ১৮তম স্থান অধিকার করে।
WHO এর পূর্ণরূপ World Health Organisation বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি ৭ এপ্রিল ১৯৪৮ সালে জাতিসংঘের বিশেষ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৪ (সর্বশেষ দক্ষিণ সুদান, ২০১১)। WHO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম তাজউদ্দীন আহমেদ।
তাজউদ্দীন আহমদ (২৩ জুলাই ১৯২৫ - ৩ নভেম্বর ১৯৭৫) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তাজউদ্দীন আহমদ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যা মুজিবনগর সরকার নামে অধিক পরিচিত। স্বাধীনতা পরবর্তীকালে তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসাবে ১৯৭৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হবার পর আরও তিনজন জাতীয় নেতাসহ তাকে বন্দী করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর বন্দী অবস্থায় তাকে হত্যা করা হয়।
১৯ তম বিশ্বকাপ ফুটবল ১১ জুন ১১ জুলাই ২০১০ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়। এ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় স্পেন এবং রানার আপ হয় নেদারল্যান্ড। ২০ তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ২০১৪ সালে ব্রাজিলে। ২০১৪ বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি ও রানার আপ আর্জেন্টিনা।
১৯৭২ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রপ্রধান হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ‘অস্থায়ী সংবিধান আদেশ’ জারি করেন। এরপর ১৯৭২ এর ২৩ মার্চ পরবর্তী রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী বাংলাদেশ গণপরিষদ আদেশ’ জারি করেন এবং ২৬ মার্চ ১৯৭১ থেকে তা কার্যকর হয়। ১০ এপ্রিল ১৯৭২ রাষ্ট্রপতি কর্তৃক আহুত গণপরিষদের প্রথম অধিবেশন বসে। ১১ এপ্রিল ১৯৭২ ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এ কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত এবং মহিলা সদস্য রাজিয়া বানু। এ কমিটি ১১ অক্টোবর ১৯৭২ গণপরিষদের সংবিধান বিল উত্থাপন করে তা ৪ নভেম্বর গনপরিষদে গৃহীত হয়। ১৯৭২ সালে ১৬ ডিসেম্বর থেকে এ সংবিধান কার্যকর হয়।
CPU - এর পূর্ণরূপ Central processing unit।
কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ ইউনিট (সিপিইউ) হল একটি কম্পিউটারের মধ্যাবস্থিত একটি যন্ত্রাংশ যা প্রোগ্রামের দেয়া নির্দেশনা পালন করে।
বিশেষভাবে দেয়া এসব নির্দেশনা পালন করতে গিয়ে এটি বিভিন্ন গাণিতিক, যৌক্তিক কার্যাবলি, নিয়ন্ত্রণ ও ইনপুট আউটপুট কার্যাদি সম্পন্ন করে। ১৯৬০ দশকের শুরুর দিকে এই নামে যন্ত্রটিকে ডাকা শুরু হয়।
১০৩২০
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়েছে?
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ সমাহিত করা হয়েছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।
মোহাম্মদ হামিদুর রহমান (২ ফেব্রুয়ারি ১৯৫৩ - ২৮ অক্টোবর ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম।
১১ই ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানকে ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।
MCQ পরীক্ষা সেটিংস
সাধারণ জ্ঞান
eProstuti
সহজ ও দ্রুত ক্লাস করতে অ্যাপটি ইনস্টল করুন
iPhone / iPad এ ইনস্টল করুন
eProstuti
১Safari ব্রাউজারের নিচে থাকা Share ( ) বাটনে চাপ দিন।
২নিচের দিকে স্ক্রোল করে 'Add to Home Screen' ( ) নির্বাচন করুন।
৩উপরে ডানে থাকা 'Add' বাটনে ট্যাপ করুন।
Android এ অ্যাপ ইনস্টল করুন
eProstuti
১Chrome ব্রাউজারের উপরে ডানে থাকা থ্রি-ডট ( ) মেনু চাপুন।
২তালিকায় 'Install app' বা 'Add to Home screen' ( ) এ ট্যাপ করুন।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।