eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৫১৫ টি
সকল বিষয়
সাধারণ জ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
১০৬০৬

বিক্রয়যোগ্য জমি দুটি সাব-রেজিস্ট্রি অফিসের এলাকাধীন হলে, কোন সাব রেজিস্ট্রি অফিসে বিক্রয় দলিল রেজিস্ট্রি করতে হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
যে কোনো একটিতে
১০৬০৭

UNODC- এর পূর্ণরূপ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
United Nations Office on Drugs & Crime
ব্যাখ্যা:
The United Nations Office on Drugs and Crime is a United Nations office that was established in 1997 as the Office for Drug Control and Crime Prevention by combining the United Nations International Drug Control Program (UNDCP) and the Crime Prevention and Criminal Justice Division in the United Nations Office at Vienna. It is a member of the United Nations Development Group and was renamed the United Nations Office on Drugs and Crime in 2002. In 2016–2017 it has an estimated biannual budget of US$700 million.
১০৬০৮

শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয় কবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
ব্যাখ্যা:
শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয় ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯।
১৯৬৯ - ‘বঙ্গবন্ধু’ উপাধি লাভ করেন শেখ মুজিবুর রহমান।
কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক সভার আয়োজন করে। লাখো জনতার এই সম্মেলনে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়।
উপাধি ঘোষণা দিয়েছিলেন তোফায়েল আহমেদ। এ সভায় রাখা বক্তৃতায় শেখ মুজিব ছাত্র সংগ্রাম পরিষদের এগার দফা দাবির পক্ষে তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
১০৬০৯

DEPZ কোথায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সাভারে
ব্যাখ্যা:
DEPZ সাভারে অবস্থিত।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল হল বাংলাদেশের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল। সংক্ষেপে এটি ঢাকা ইপিজেড, ডিইপিজেড বা সাভার ইপিজেড নামেও পরিচিত। এটি রাজাধানী ঢাকার নিকটে সাভারের আশুলিয়া থানায় অবস্থিত।
এই রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলটি ১৯৯৩ খ্রিষ্টাব্দে স্থাপিত হয় এবং ১৯৯৭ খ্রিষ্টাব্দে এতে আরো একটি সম্প্রসারিত অঞ্চল যুক্ত করা হয়। ৩৫৬.২২ একর এলাকার ওপর প্রতিষ্ঠিত এই ইপিজেডটি বাংলাদেশের ২য় বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা।
১০৬১০

২০১০ ফুটবল বিশ্বকাপে 'গোল্ডেন বল' জয়ী 'ফোরলান' কোন দেশের পক্ষে খেলেছেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
উরুগুয়ে
ব্যাখ্যা:
দিয়েগো মার্টিন ফরলান কোরাজো (জন্ম ১৯ মে, ১৯৭৯) উরুগুয়ের জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়।
তিনি ২০১০ সালে গোল্ডেন বল লাভ করেন।
তিনি স্ট্রাইকার হিসেবে খেলে থাকেন।
তিনি বর্তমানে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে খেলছেন।
১০৬১১

কোন জেলায় রাখাইন জনগোষ্ঠীর বসবাস বেশী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বান্দরবান
ব্যাখ্যা:
বান্দরবান জেলায় রাখাইন জনগোষ্ঠীর বসবাস বেশী।
রাখাইন বাংলাদেশ ও মায়ানমারের একটি জনগোষ্ঠীর নাম। এরা আরাকানী এবং মগ নামেও পরিচিত। মায়ানমারের রাখাইন রাজ্যে এরা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী।
আঠারো শতকের শেষে এরা আরাকান তথা রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে এসে উপকূলীয় জেলা কক্সবাজার ও পটুয়াখালীতে বসতি স্থাপন করে।
বর্তমানে রাখাইন সম্প্রদায়ের বসবাস মূলত কক্সবাজার, পটুয়াখালি ও বরগুনা জেলায়। এ ছাড়া রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও ছড়িয়ে - ছিটিয়ে কিছু রখাইন বসতি দেখা যয়। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়ও রাখাইন সম্প্রদায়ের বসতি রয়েছে।
১০৬১২

কোনটি স্থল্ভাগে সৃষ্টি হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সঠিক উত্তর নেই
ব্যাখ্যা:
সাধারণত আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া ঝড়গুলোকে হ্যারিকেন নামে ডাকা হয়। একই ধরণের ঝড়ের যখন দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হয় তখন সেগুলোকে বলে টাইফুন এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে উৎপন্ন হলে তার নাম হয় সাইক্লোন। টর্নেডো একটি টর্নেডো যে সর্বদাই দৃশ্যমান হতে হবে এমন নয়, তবে প্রচণ্ড বাতাসের বেগের ফলে সৃষ্ট।
১০৬১৩

পবিত্র মক্কা নগরীতে সম্প্রতি স্থাপতি বিশ্বের সবচেয়ে বড় ঘড়িটি নির্মাণে কত কোটি ডলার খরচ হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
300
১০৬১৪

বাংলাদেশে কর্ণফুলি কাগজ মিলে প্রধান কাঁচামাল হিসাবে ব্যবহার হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বাঁশ
ব্যাখ্যা:
বাংলাদেশে কর্ণফুলি কাগজ মিলে প্রধান কাঁচামাল হিসাবে ব্যবহার হয় বাঁশ।
কর্ণফুলী পেপার মিল - কেপিএম (ইংরেজি: Karnaphuli Paper Mills) হল চট্টগ্রামের চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত একটি রাষ্ট্রীয় মালিকানাধীন কাগজের মণ্ড ও কাগজ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের সর্ববৃহৎ কাগজ উৎপাদনকারী কোম্পানি। কোম্পানিটি শিল্প মন্ত্রণালয়ের স্বায়ত্তশাসিত সংস্থা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন কর্তৃক পরিচালিত হয়।
১৯৫৩ সালে তদানীন্তন পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থা কর্তৃক রাঙামাটি জেলা কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী পেপার মিল প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাকালীন লক্ষমাত্রা ছিল বার্ষিক ৩০,০০০ মেঃ টন কাগজ উৎপাদন। ১৯৫৩ সালের ১৬ই অক্টোবর প্রতিষ্ঠানটি বাণিজ্যিক উৎপাদনে যায়।
১০৬১৫

বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়নের নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সেন্টমার্টিন
ব্যাখ্যা:
বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়নের নাম সেন্টমার্টিন।
সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা মূলভূখন্ডের সর্ব দক্ষিণে এবং কক্সবাজার জেলা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে ১৭ বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ।
স্থানীয় ভাষায় সেন্টমার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলেও ডাকা হয়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত এ দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসাবে জায়গা করে নিয়েছে। নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালী, সারি সারি নারিকেল গাছ এ দ্বীপকে করেছে অনন্য।
১০৬১৬

বেতবুনিয়া ভূ-উপগ্রহ কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রাঙামাটি
ব্যাখ্যা:
বেতবুনিয়া ভূ - উপগ্রহ রাঙামাটি অবস্থিত।
বেতবুনিয়া ভূ - উপগ্রহ কেন্দ্র রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ভূ - উপগ্রহ কেন্দ্র দেশের প্রথম ভূ - উপগ্রহ কেন্দ্র।
৩০ জানুয়ারী ১৯৭০ খ্রি: তারিখে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান বেতবুনিয়া ভূ - উপগ্রহ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
১০৬১৭

কবে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
২ ডিসেম্বর ১৯৯৭
ব্যাখ্যা:
২ ডিসেম্বর ১৯৯৭ পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
পার্বত্য শান্তি চুক্তি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের উপজাতি পাহাড়ীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্পাদিত একটি শান্তি চুক্তি।
পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের প্রতিনিধি জনসংহতি সমিতির সঙ্গে বাংলাদেশ সরকার ১৯৯৭ খ্রিষ্টাব্দের ২ ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষর করেছিল।
১০৬১৮

বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৩৬ তম
ব্যাখ্যা:
বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য।
১৯৭২ এবং ১৯৭৩ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে ব্যর্থ হয়েছিল কারণ চীন পাকিস্তানের পক্ষে ভেটো ব্যবহার করে বাংলাদেশে পূর্ণ সদস্যপদ প্রাপ্তি রোধ করেছিল। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম পূর্ণ সদস্যপদ লাভ করে। বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় একটি ভাষণ দিয়েছিলেন।
১৯৭৫ সালে, বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সহ - সভাপতি নির্বাচিত হয়েছিল। ১৯৭৬থেকে ১৯৭৮ সাল পর্যন্ত এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইসোসোক) নির্বাচিত সদস্য হিসাবে দায়িত্ব পালন করে।
১০৬১৯

বিশ্বব্যাংক পদ্মা সেতু অর্থায়নে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি কবে স্বাক্ষর করেছিলো?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
২৯ এপ্রিল ২০১১
ব্যাখ্যা:
বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়নে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি সাক্ষর হয় ২৯ এপ্রিল ২০১১ সালে। পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি।
১০৬২০

বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ কততম?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দশম
ব্যাখ্যা:
বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ দশম।
১০ম জাতীয় সংসদ ২০১৪ বাংলাদেশের সাধারণ নির্বাচনে নির্বাচিত ৩০০ জন সংসদ সদস্য নিয়ে গঠিত হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ৫ জানুয়ারি ২০১৪ সালে ৩০০টি আসনের ১৪৭টিতে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাকি ১৫৩ আসনে প্রার্থীগন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিল। নিবার্চনে আওয়ামী লীগ ৩০০টির মধ্যে ২৩৪টি আসনে বিজয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
২০১৪ সালের ৯ জানুয়ারি দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী শেখ হাসিনা বাংলাদেশের চতুর্দশ প্রধানমন্ত্রী[১] হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং সরকার গঠন করেছেন। জাতীয় পার্টি (এরশাদ) ৩৪টি আসনে বিজয়ী হয়ে বিরোধীদলের মর্যাদা পায়।
১০ম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২৯ জানুয়ারি ২০১৪ সালে।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।