eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৫১৫ টি
সকল বিষয়
সাধারণ জ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
১০৬৫১

'ফৌজদারী মামলা শুরুর ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়'-- এই বক্তব্যের ব্যতিক্রম কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দন্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের
১০৬৫২

সবুজ বিপ্লব বলতে কি বোঝায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ফলন বৃদ্ধির প্রচেষ্টা
ব্যাখ্যা:
সবুজ বিপ্লব (Green Revolution) বিংশ শতাব্দীর শেষার্ধে উচ্চ ফলনশীল বীজ, সার এবং সেচের পানি ব্যবহারের মাধ্যমে গম, ধান, ভুট্টা প্রভৃতির উৎপাদনে পৃথিবীর বিভিন্ন দেশে অতি দ্রুত যে বিরাট সাফল্য অর্জিত হয়েছে তাকে ‘সবুজ বিপ্লব’ হিসেবে আখ্যায়িত করা হয়।
এখানে বিপ্লব শব্দটি ব্যবহার করা হয়েছে দ্রুত পরিবর্তন অর্থে।
এ পরিবর্তন এসেছে প্রচলিত (Conventional) পদ্ধতির চাষাবাদ থেকে অধিক উৎপাদনক্ষম নতুন প্রযুক্তির চাষাবাদে রূপান্তরের মাধ্যমে।
এর মাধ্যমে ফলন বৃদ্ধির চেষ্টা করা হয়।
১০৬৫৩

'এক বিলয়ন' শব্দগুলিকে সংখ্যায় প্রকাশ করতে হলে ১ এর পর কতটি শূণ্য লাগবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৯টি
ব্যাখ্যা:
১ বিলিয়ন = ১০০০০০০০০০
১০৬৫৪

টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মনিপুর
ব্যাখ্যা:
টিপাইমুখ বাঁধ, বাংলাদেশ - ভারত সীমান্তের ১০০ কিলোমিটার উজানে ভারতের বরাক নদীর ওপর নির্মিতব্য (২০০৯) একটি বাঁধ।
টিপাইমুখ নামের গ্রামে বরাক এবং টুইভাই নদীর মিলনস্থল।
এটি ভারতের মনিপুর রাজ্যে অবস্থিত।
এই মিলনস্থলের ১ হাজার ৬০০ ফুট দূরে বরাক নদীতে ১৬২.৮ মিটার উঁচু।
এবং ১ হাজার ৬০০ ফুট দীর্ঘ বাঁধ নির্মাণ করে ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে ভারত সরকার কাজ শুরু করেছে।
১০৬৫৫

বাংলাদেশে কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
চাকমা
ব্যাখ্যা:
চাকমারা মঙ্গোলীয় জাতির একটি শাখা।
বর্তমান মিয়ানমারের আরাকানে বসবাসকারী ডাইংনেট জাতিগোষ্ঠীকে চাকমাদের একটি শাখা হিসেবে গণ্য করা হয়।
এবং এরা প্রধানত থেরাবাদ বৌদ্ধ ধর্মের অনুসারী।
বুদ্ধপুর্ণিমা ছাড়া তাদের অন্যতম প্রধান আনন্দ উৎসব হচ্ছে বিজু।
চাকমাদের জনসংখ্যা প্রায় ১০ লক্ষ।
১০৬৫৬

'গ্রাম আদালত আইন' প্রণীত হয়েছে কোন সনে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
1976
ব্যাখ্যা:
স্হানীয়ভাবে পল্লী অঞ্চলের সাধারণ মানুষের বিচার প্রাপ্তির কথা বিবেচনায় নিয়ে স্বাধীনতাত্তোর বাংলাদেশ ১৯৭৬ সালে প্রণীত হয় গ্রাম আদালত অধ্যাদেশ।
পরবর্তীতে ২০০৬ সালের ০৯ মে ১৯ নং আইনের মাধ্যমে প্রণীত হয় গ্রাম আদালত আইন ।
এ আইনের মূল কথাই হলো স্হানীয়ভাবে স্বল্প সময়ে বিরোধ নিষ্পিত্তি।
নিজেদেন মনোনীত প্রতিনিধিদের সহায়তায় গ্রাম আদালত গঠন করে বিরোধ শান্তি পূর্ণ সমাধানের মাধ্যমে সামাজিক শান্তি ও স্হিতিশীলতা বজায় থাকে বলেই এ আদালতের মাধ্যমে আপামর জনগণ উপকৃত হচ্ছেন ।
১০৬৫৭

এন্টিবায়েটিক এর কাজ --

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জীবাণু ধ্বংস করা
ব্যাখ্যা:
অ্যান্টিবায়োটিক কয়েক ধরনের জৈব - রাসায়নিক ঔষধ যা অণুজীবদের নাশ করে বা বৃদ্ধিরোধ করে।
সাধারানতঃ এক এক অ্যান্টিবায়োটিক এক এক ধরনের প্রকৃয়ায় অন্যান্য অণুজীবের বিরুদ্ধে কাজ করে।
বিভিন্ন ব্যাক্টেরিয়া(Bacteria) ও ছত্রাক(Fungi) অ্যান্টিবায়োটিক তৈরি করে।
"অ্যান্টিবায়োটিক" সাধারণভাবে ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে ব্যবহার হয়, ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না।
এর কাজ জীবাণু ধ্বংস করা।
১০৬৫৮

কোন আদালতে মূল মামলা দায়ের করা হয় না?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অতিরিক্ত জেলাজজ আদালত
১০৬৫৯

কাঠ ও কয়লা প্রধানত কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কার্বন
ব্যাখ্যা:
কাঠ ও কয়লা এক প্রকারের জীবাশ্ম জ্বালানী।
প্রাচীন কালের বৃক্ষ দীর্ঘদিন মাটির তলায় চাপা পড়ে ধীরে ধীরে কয়লায় পরিণত হয়।
সাধারণতঃ কয়লা কালো বর্ণের হয়ে থাকে।
কার্বনের একটি রূপ।
কাঠ কয়লা কাঠ হতে এবং খনিজ কয়লা খনিতে পাওয়া যায়।
১০৬৬০

হাকালুকি হাওর কোন জেলার অংশ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সিলেট
ব্যাখ্যা:
হাকালুকি হাওর বাংলাদেশের সর্ববৃহৎ হাওর।
এটি সিলেট জেলায় অবস্থিত।
এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি।
এর আয়তন ১৮,১১৫ হেক্টর, তন্মধ্যে শুধুমাত্র বিলের আয়তন ৪,৪০০ হেক্টর।
এটি মৌলভীবাজার জেলার় বড়লেখা (৪০%), কুলাউড়া (৩০%), এবং সিলেট জেলার় ফেঞ্চুগঞ্জ (১৫%), গোলাপগঞ্জ (১০%) এবং বিয়ানীবাজার (৫%) জুড়ে বিস্তৃত। ভূতাত্ত্বিকভাবে এর অবস্থান, উত্তরে ভারতের মেঘালয় পাহাড় এবং পূর্বে ত্রিপুরা পাহাড়ের পাদদেশে।
১০৬৬১

Cheating- এর সংজ্ঞা পেনাল কোডের কোন ধারায় আছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
415
১০৬৬২

দায়রা আদালত কোন অপরাধের বিচার করতে পারে না?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হত্যা
ব্যাখ্যা:
অবৈধ অস্ত্র দখলে রাখা ১৮৭৮ সালের অস্ত্র আইনের অধীন অপরাধ। আর ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের তফসিলের ৩নং অনুচ্ছেদ অনুসারে অস্ত্র আইনের অধীন অপরাধসমূহ ২৬(২) ধারানুসারে গঠিত স্পেশাল ট্রাইব্যুনালে বিচার্য। ২৬(২) ধারানুসারে, প্রত্যেক দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং সহকারী দায়রা জজ তার দায়রা বিভাগের মধ্যে স্পেশাল ট্রাইব্যুনাল হিসেবে গণ্য হবেন। অপশনে দেওয়া অন্য ৩টি অপরাধ দায়রা আদালত কর্তৃক বিচার্য।
১০৬৬৩

কোন স্থানে ব্রহ্মপুত্র নদ যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভক্ত হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দেওয়ানগঞ্জ
ব্যাখ্যা:
পুরাতন ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের উত্তর - কেন্দ্রীয় অঞ্চলের গাইবান্ধা, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার একটি নদ।
নদটির দৈর্ঘ্য ২৮৩ কিলোমিটার, গড় প্রস্থ ২০০ মিটার এবং নদটির প্রকৃতি সর্পিলাকার। এটি যমুনা ও ব্রক্ষপুত্র নদ দেওয়ানগঞ্জ মিলিত হয়েছে।
১০৬৬৪

দেওয়ানী আদালতের আদি এখতিয়ারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
২ ভাগে
১০৬৬৫

বেআইনী সমাবেশের জন্য ন্যূনতম কত জনের উপস্থিতি প্রয়োজন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৫ জন
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।