বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা ' - এর রচিয়তা ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর । ১৯০৫ সালে (১৩১২ বঙ্গাব্দে) এটি একটি কবিতা হিসেবে 'বঙ্গদর্শন' পত্রিকার প্রকাশিত হয়। ২৫ চরণের এ কবিতাটির প্রথম ১০ চরণ ১৩ জানুয়ারি ১৯৭২ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্রে জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। উৎসব অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম চার চরণ বাজানো হয়।
বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপতি হবার যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা নির্ধারণ করে। রাষ্ট্রপতি হতে হলে এই মানদণ্ড অবশ্যই পূরণ করতে হয়। কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হবার যোগ্য হবেন না, যদি তিনি -
(ক) পঁয়ত্রিশ বৎসরের কম বয়স্ক হন; অথবা
(খ) সংসদ - সদস্য নির্বাচিত হবার যোগ্য না হন; অথবা
(গ) কখনও সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হইতে অপসারিত হয়ে থাকেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন।
এটি একটি লিখিত দলিল।
১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের ১৬ই ডিসেম্বর।
অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়।
মূল সংবিধান ইংরেজি ভাষায় রচিত হয় এবং একে বাংলায় অনুবাদ করা হয়।
এর প্রধান বৈশিষ্ট্য হলো - ১২ টি।
বাংলাদেশ আটটি প্রধান প্রশাসনিক অঞ্চলে বিভক্ত যাদের বাংলায় বিভাগ হিসাবে অভিহিত করা হয়। প্রত্যেকটি বিভাগের নাম ওই অঞ্চলের প্রধান শহরের নামে নামকরণ করা হয়েছে। বাংলাদেশের বিভাগ গুলো হলো:
ঢাকা বিভাগ
চট্টগ্রাম বিভাগ
রাজশাহী বিভাগ
খুলনা বিভাগ
বরিশাল বিভাগ
সিলেট বিভাগ
রংপুর বিভাগ
ময়মনসিংহ বিভাগ
অধিদপ্তর হল কোনো মন্ত্রণালয় বা বিভাগের নির্বাহী একটি শাখা অথবা দপ্তর। ১৯৯৬ সালের বাংলাদেশ কার্যবিধিতে সংজ্ঞায়িত করে বলা হয়েছে - "প্রত্যক্ষভাবে কোনো মন্ত্রণালয় বা বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট এবং যে দপ্তরকে সরকার কর্তৃক অধিদপ্তর ঘোষণা করা হয়েছে।" অধিদপ্তরের প্রধান নির্বাচন করার ক্ষেত্রে অধিদপ্তরের আকার ও গুরুত্ব অনুসরণ করা হয়। যিনি প্রধান থাকেন তাকে সাধারণত অধিদপ্তরের মহাপরিচালক বলা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব কর্তৃক ছয় দফা উত্থাপিত হয় - - লাহোরে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের নির্বাচনী বিষয় কমিটিতে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। এটি বাংলার মানুষের মুক্তির সনদ হিসেবে বিবেচিত।
”আরব বসন্ত” বলতে আরবের বিভিন্ন দেশে গণজাগরণকে বুঝায়।
২০১০ সালের শেষের দিকে শুরু হওয়া আরব রাষ্ট্র সমূহের জনগণের বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও আন্দোলন সংগঠিত হয় তাই আরব বসন্ত বা আর রবিউল আরাবী নামে বিশ্বব্যাপী পরিচিত।
এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় ও জনবহুল মহাদেশ। প্রাথমিকভাবে এশিয়া মহাদেশ পূর্ব ও উত্তর গােলার্ধে অবস্থিত। এটি পৃথিবীর মােট ভূপৃষ্ঠের ৮.৭% ও স্থলভাগের প্রায় ৩০% অংশ জুড়ে অবস্থিত। আনুমানিক ৪৫০ কোটি মানুষ এশিয়াতে বাস করে যা বিশ্বের মােট জনসংখ্যার ৬০% - এরও বেশি।
১০৮১১
বাংলাদেশের পতাকা ১৯৭১ সালে প্রথম কোন তারিখে উত্তোলিত হয়?
প্রথম জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩, বাংলাদেশে ৭ই মার্চ ১৯৭৩ সালে অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসনে জয় লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে। এই নির্বাচনে এগারোটি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ নির্বাচনে মোট ভোটারের ৫৪.৯% ভোট দান করে।
১৯১২ সালের ২ ফেব্রুয়ারি ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তৎকালীন ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ।১৯২১ সালের ১লা জুলাই এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়।
বাখরাবাদ গ্যাসক্ষেত্রটি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় অবস্থিত। ঢাকা থেকে এটির অবস্থান ৪০ কিলোমিটার পূর্বে। তিতাস ও হবিগঞ্জ গ্যাসক্ষেত্র এর মতো এটিও ১৯৬৯ সালে তদানিন্তন পাকিস্তান শেল অয়েল কোম্পানি আবিষ্কার করে।
১০৮১৫
স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী সরকার কোন তারিখে গঠিত হয়?
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।