eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৫১৫ টি
সকল বিষয়
সাধারণ জ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
১০৮১৬

বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিএসইসি
ব্যাখ্যা:
বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম - - বিএসইসি।
বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান নাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংক্ষেপে বিএসইসি। এটি প্রতিষ্ঠিত হয় ৮ জুন ১৯৯৩। ডিএসসি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।
১০৮১৭

বাংলাদেশে সিভিল সার্ভিস ক্যাডার কয়টি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
২৭টি
ব্যাখ্যা:
বিসিএস হল বাংলাদেশ সরকারের সিভিল সার্ভিস। এটি প্রাক্তন সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস অব পাকিস্তান থেকে উদ্ভূত হয়েছে, যা উপনিবেশিক শাসনামলের ব্রিটিশ সম্রাজ্ঞী নিয়ন্ত্রিত ইন্ডিয়ান সিভিল সার্ভিসের উত্তরসূরি ছিল। স্বাধীনতার পর থেকে এটি সিভিল সার্ভিস অধ্যাদেশের দ্বারা বাংলাদেশ সিভিল সার্ভিস হিসাবে পরিচিতি হয়। এর মূলনীতি ও পরিচালনা পরিষদ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক নির্ধারিত হয়। বিসিএস এর ক্যাডার সংখ্যা হল ২৬ টি। ১৪ টি সাধারণ ও ১২ টি পেশাগত/কারিগরি, সর্বমোট ২৬ টি ক্যাডার রয়েছে।
১০৮১৮

দেওয়ানী আদালত প্রতিষ্ঠিত হয়--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Code of Civil procedure অনুযায়ী
ব্যাখ্যা:
দেওয়ানী আদালত প্রতিষ্ঠিত হয় - - Code of Civil procedure অনুযায়ী।
দেওয়ানি আইন বা বেসামরিক আইন এর উৎপত্তি মূলত ইউরোপে। আর এই আইন রোমান আইনের কাঠামোর সাথে মিল রেখে করা। যার মূলনীতি হল একটি বিশেষ সিস্টেমকে আইনের আওতায় আনা যা আইনের প্রাথমিক উৎস হিসেবে কাজ করে।
ঐতিহাসিকভাবে দেওয়ানি আইনের ধারণা এবং পদ্ধতি Corpus Juris Civilis এর থেকে পাওয়া। কিন্তু এই আইন ব্যাপকভাবে নেপলিওনিক, জার্মান, ক্যানোনিকাল, সামন্তবাদ এবং স্থানীয় কিছু আইনের দ্বারা প্রভাবিত।
১০৮১৯

মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজন কে বীর শ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা:
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য চার ধরনের উপাধিতে ভূষিত করা হয়। তাদের মধ্যে বীরশ্রেষ্ঠ ৭ জন, এছাড়া বীরউত্তম ৬৮ জন, বীরবিক্রম ১৭৫ জন ও বীরপ্রতীক ৪২৬ জন।
সর্বশেষ বীর - উত্তম পদক পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ (২০১০) মরণোত্তর সহ মোট বীর - উত্তম ৬৯ জন। বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের আগস্টে বাঁচানোর চেষ্টার জন্য তাকে ২০১০ সালে মরণোত্তর বীর - উত্তম পদক প্রদান করা হয়।
১০৮২০

জমি খেকে বেদখল হওয়ার পর কতদিনের মধ্যে স্বত্ব দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১২ বছর
১০৮২১

শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৪ডিসেম্বর
ব্যাখ্যা:
১৯৭১ এর ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তান বাহিনী যখন বুঝতে শুরু করে যে তাদের পক্ষে যুদ্ধে জেতা সম্ভব না, তখন তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গু করে দেয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। সেই পরিকল্পনা অনুযায়ী ১৪ ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজ নিজ গৃহ হতে তুলে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে। এই পরিকল্পিত গণহত্যাটি বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নামে পরিচিত।১৯৭১ এর ১৪ ডিসেম্বরের নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রতিবছর ১৪ ডিসেম্বর বাংলাদেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস।
১০৮২২

সর্বোচ্চ আদালত কর্তৃক বিচার বিভাগ পৃথকীকরণ মামলার রায় দেয়া হয় কোন সালে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
1999
১০৮২৩

প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোঘণা ১৯১৭ এর মূল প্রতিপাদ্য ছিল-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন
ব্যাখ্যা:
১৯১৭ সালের ২ নভেম্বর ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্র সচিব স্যার বেলফোর প্রখ্যাত ব্রিটিশ ইহুদি লর্ড রথচাইল্ড এর কাছে ফিলিস্তিনে ইহুদীদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে যে চিঠি লিখেন সেটি ইতিহাসে বেলফোর ঘোষণা নামে খ্যাত। বেলফোর ঘোষণার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন করা।
১০৮২৪

”অ্যাবাকাস” কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
এক প্রকার গণনা যন্ত্র
ব্যাখ্যা:
অ্যাবাকাস হল সবচেয়ে পুরনো গণনা যন্ত্র। এটি মূলত আড়াআড়ি তারে ছোট গোলক বা পুতি লাগানো চারকোনা কাঠের একটি কাঠামো। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব ৩০০০ সালে ব্যাবিলনের এটি আবিষ্কার করা হয়।
১০৮২৫

বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শব্দ শক্তিতে
ব্যাখ্যা:
বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক বাল্বে বিদ্যুৎশক্তি আলোক শক্তিতে ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়।
১০৮২৬

কোন দেশের জাতীয় পতাকা কখন ও অর্ধনমিত হয় না?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা:
সৌদি আরব। কারণ পতাকায় কলেমা তাইয়্যেবা আছে।
১০৮২৭

মাইক্রোনেশিয়া এর অবস্থান হলো--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
ব্যাখ্যা:
মাইক্রোনেশিয়া অঞ্চলটি প্রশান্ত মহাসাগরের পশ্চিমে অবস্থিত। এ অঞ্চলে মাইক্রোনেশিয়া, পালাউ, মার্শাল দ্বীপপুঞ্জ, কিরিবাতি ও নাউরু এই পাঁচটি স্বাধীন দেশ রয়েছে।
১০৮২৮

তেনজিং ও হিলারি কোন সালে এভারেস্ট শৃঙ্গ জয় করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
1953
১০৮২৯

Judicial Confession হলো-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ম্যাজিস্ট্রেস্ট কর্তৃক লিপিবদ্ধ আসামীর দোষ স্বীকার
১০৮৩০

'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ' -- এ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখিত হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা:
'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ' - - এ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের ৭(১)অনুচ্ছেদে উল্লেখিত হয়েছে?
৭৷ (১) প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে৷
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।