eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৫৯৩৬

নিচের কোন শব্দে “ণ”-এর ভুল প্রয়োগ রয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ক্রন্দণ
ব্যাখ্যা:
ক্রন্দণ শব্দে “ণ” - এর ভুল প্রয়োগ রয়েছে।
বাংলা ভাষায় বহুৎ তৎসম বা সংস্কৃত শব্দে মর্ধান্য - ণ এবং দন্তন্য - ন এর ব্যবহার আছে। তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়। সংস্কৃত ক্রন্দন শব্দটি গঠিত হয়েছে √ক্রন্দ + অন। চাণক্য মাণিক্য গণ শব্দের স্বভাবতই মূর্ধন্য - ণ হয়।
২৫৯৩৭

ইংরেজি ব্যাকরণের Adverb--কে বাংলা ব্যাকরণে বলে ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভাব বিশেষণ
ব্যাখ্যা:
Adverb কে বাংলা ব্যাকরনে ভাব বিশেষণ বলা হয়, কারন এটি ভাব বিশেষণ এর অন্তগত ক্রিয়া বিশেষণ এর মধ্যে পড়ে যা ক্রিয়া সংঘটনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে,
২৫৯৩৮

”মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ” -বাক্যে ”মরি মরি” কোন শ্রেণির অব্যয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অনন্বয়ী
ব্যাখ্যা:
”মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ” - বাক্যে ”মরি মরি” অনন্বয়ী শ্রেণির অব্যয়।
যে সকল অব্যয় বাক্যের অন্যদের সঙ্গে কোন সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন উচ্ছাস প্রকাশের মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ! এছাড়া স্বীকৃতি বা অস্বীকৃতি সম্মতি প্রকাশে, যন্ত্রণা প্রকাশে, সম্ভাবনায় ইত্যাদিতে অনন্বয়ী অব্যয় হয়।
২৫৯৩৯

' স্বাধীনতা আমার স্বাধীনতা' নাটকের রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মমতাজউদ্দীন আহমদ
ব্যাখ্যা:
' স্বাধীনতা আমার স্বাধীনতা' নাটকের রচয়িতা মমতাজউদ্দীন আহমদ।
মমতাজউদদীন আহমদ (১৮ জানুয়ারি ১৯৩৫ – ২ জুন ২০১৯) ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক।
তিনি স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃত যিনি এক অঙ্কের নাটক লেখায় বিশেষ পারদর্শিতার স্বাক্ষর রেখেছিলেন। নাটকে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৭৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ১৯৯৭ সালে একুশে পদক লাভ করেন।
২৫৯৪০

নিচের কোন বানান শুদ্ধ নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিপণী
ব্যাখ্যা:
সঠিক বানান নয় - বিপণী।
সঠিক বানান - বিপণি। বিপণি শব্দের অর্থ - পণ্যশালা, আপণ, দোকান ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
২৫৯৪১

সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সৌন্দর্য বৃদ্ধি পায়
ব্যাখ্যা:
সমার্থক শব্দের প্রয়োজনীয়তা
দেশি ভাষাকে সমৃদ্ধ করতে, বক্তৃতা ও বক্তব্য আকর্ষণীয় করতে,
বাক্যকে সহজ, সুন্দর, বলিষ্ঠ, প্রাঞ্জল ও সমৃদ্ধ করতে,
বাক্যে শাব্দিক সৌন্দর্য, গুণ, বৈচিত্র্য এবং প্রকাশশৈলীতে অভিনবত্ব আনতে,
বাক্যকে অলংকারমণ্ডিত করতে,
ছড়াকবিতার ছন্দের মাত্রা ঠিক রাখতে এবং কবিতার মিল দিতে এবং
একই শব্দের বার বার প্রয়োগজনিত সমস্যার হাত থেকে রক্ষা করতে সমার্থক শব্দের ব্যবহার জরুরি।
২৫৯৪২

”মান্দারিন” কোন দেশের ভাষা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা:
”মান্দারিন” চীন দেশের ভাষা।
বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মুখের ভাষা মান্দারিন। এটি চীনের ভাষা। জাপান, থাইল্যান্ড ও ভিয়েতনামের ভাষার যথাক্রমে জাপানিজ, থাই ও ভিয়েতনামিজ।
২৫৯৪৩

'পৃথিবী' শব্দের সমার্থক নয়--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রাণদ
ব্যাখ্যা:
পৃথিবী এর সমার্থক শব্দঃ ভূ, পৃথ্বী, জগৎ, বিশ্ব,ভূবন, দুনিয়া, বসুন্ধরা, ধরা, ধরণী,ধরিত্রী, ধরাতল
প্রাণদ মানে প্রাণ দানকারী বা রক্ষাকারী।
২৫৯৪৪

বাগধারা বা বাগ্বিধি কোনো শব্দ বা শব্দগুচ্ছের --

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিশেষ অর্থ প্রকাশ করে
ব্যাখ্যা:
কোন শব্দ বা শব্দ - সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যময় হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ - সমষ্টিকে বাগধারা বা বাগ্বিধি বলে।
২৫৯৪৫

”সুরঞ্জনা ওইখানে যেয়নাকো তুমি” -কোন কবি এ কথা বলেছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জীবনানন্দ দাশ
ব্যাখ্যা:
কবি জীবনানন্দ দাশ
২৫৯৪৬

"The spirit of Islam" বইটির লেখক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সৈয়দ আমীর আলী
ব্যাখ্যা:
"The spirit of Islam" বইটির লেখক সৈয়দ আমীর আলী।
সৈয়দ আমির আলী (জন্ম: ৬ই এপ্রিল, ১৮৪৯ - মৃত্যু: ৩রা আগস্ট, ১৯২৮) ছিলেন একজন ভারতীয় মুসলিম আইনজ্ঞ যিনি কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি ছিলেন। এছাড়াও তিনি ছিলেন একাধারে একজন আইনজ্ঞ, সমাজ সংস্কারক এবং লেখক। তিনি ইসলামের ইতিহাস নিয়ে কয়েকটি বিখ্যাত বই লিখেছিলেন। তার বইগুলোর মধ্যে অন্যতম হল "দ্যা স্প্রিট অফ ইসলাম"। এই বইটিই পরবর্তীকালে ব্রিটিশ রাজের সময় ভারতের আইনে মুসলিম আইন প্রবর্তন করার পেছনে ভূমিকা রেখেছিল। সৈয়দ আমীর আলী অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। উনিশ শতকের আশির দশকে তিনি ভারতীয় মুসলমানদের রাজনৈতিক জাগরণের উদ্যোক্তা ছিলেন।
২৫৯৪৭

‌'সাধুভাষা' পরিভাষাটি প্রথম ব্যবহার করেন--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রাজা রামমোহন রায়
ব্যাখ্যা:
সর্ব প্রথম 'সাধুভাষা' কথাটি ব্যবহার করেন - রাজা রামমোহন রায় ১৮১৫ খ্রিস্টাব্দে তাঁর 'বেদান্ত গ্রন্থে'।
২৫৯৪৮

'ভাবনা চিন্তাহীন' কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
খোদার খাসি
ব্যাখ্যা:
খোদার খাসি = চিন্তাভাবনাহীন অলস অকর্মণ্য হৃষ্টপুষ্ট ব্যক্তি। (খোদার নামে ছেড়ে দেয়া এমন অর্থে ব্যবহার হয় )।
২৫৯৪৯

ভাবের সার্থক ও সুসঙ্গত প্রসারণই--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভাবসম্প্রসারণ
ব্যাখ্যা:
ভাবসম্প্রসারণ' কথাটির অর্থ কবিতা বা গদ্যের অন্তনির্হিত তৎপর্যকে ব্যাখ্যাসহ বিস্তারিত লেখা। অর্থাৎ ভাবের সার্থক ও সুসংগত সম্প্রসারণই ভাবসসম্প্রসারণ
২৫৯৫০

'উত্তম মধ্যম' বাগধারাটির অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রহার
ব্যাখ্যা:
উত্তম মধ্যম একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - প্রহার, মার পিটুনি, আঘাত দ্বারা দণ্ডদান। যেমন: তাকে এমন কাজের জন্য উত্তম মধ্যম দেয়া উচিত।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।