ভাষা আন্দোলন এর প্রেক্ষাপটে প্রথম রচিত নাটক কবর। নাটকটি রচনা করেছেন মুনীর চৌধুরী। ১৯৫৩ সালের জানুয়ারি মাসে ভাষা আন্দোলনে সক্রিয় থাকার কারণে তিনি গ্রেফতার হন। তারপর সেখানে জেলখানায় বসে রচনা করেন বিখ্যাত কবর নাটক। নাটকটি প্রথম মঞ্চস্থ হয় জেলখানায় ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস উদযাপন উপলক্ষে।
সিকান্দর আবু জাফরের কবিতার প্রধান বৈশিষ্ট্য প্রকৃতি ও মানুষ।
সিকান্দার আবু জাফর (১৯ মার্চ ১৯১৮/১৯১৯ - ৫ আগস্ট ১৯৭৫) একজন বাঙালি কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক। তিনি ভারত বিভাগোত্তর কালে প্রকাশিত সাহিত্য পত্রিকা সমকাল সম্পাদনার জন্য বিশেষভাবে খ্যাত।
তার একটি বিখ্যাত কবিতা হলো জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই হতমানে অপমানে নয়, সুখ সম্মানে বাঁচবার অধিকার কাড়তে দাস্যের নির্মোক ছাড়তে অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই চলবেই, আমাদের সংগ্রাম চলবেই।
সমাস ও কারক ব্যাকরণের রূপ তত্ত্বে অংশে আলোচিত হয়।
ধ্বনিতত্ত্ব ও বাক্যতত্ত্ব বাদে ব্যাকরণের আর যেসব বিষয় আছে সেগুলাে শব্দতত্ত্বে/রুপতত্ত্বে আলােচনা করা হয় ।
যেমন : শব্দ , সমাস , বিভক্তি , পদ প্রকরণ , শব্দরূপ , বচন , অনুসর্গ , শব্দদ্বৈত , উপসর্গ , প্রকৃতি ও প্রত্যয় , লিঙ্গ , কারক ও কাল ।
সারাংশ প্রথম পুরুষে লিখতে হয়য়। সারাংশ এর ভাষা সহজ ও সাবলীল হওয়া দরকার। বাক্যের বক্তা যে বিশেষ্য বা সর্বনামের দ্বারা বক্তা ও শ্রোতার বাইরে অন্য কাওরে নির্দেশ করে, তাকে প্রথম পুরুষ বলে। প্রথম পুরুষ ব্যবহার করলে বাক্যের গঠন সহজ ও সাবলীল হয়। এই জন্য প্রথম পুরুষ ব্যবহার করা হয়।
”বাগাড়ম্বর” শব্দের সন্ধি - বিচ্ছেদ - - বাক্ + আড়ম্বর।
স্বরবর্ণ পড়ে থাকলে বর্গের প্রথম বর্ণ স্থানে সেই বর্গের তৃতীয় বর্ণ হয়। অর্থাৎ ক, চ, ট, ত, প স্থানে যথাক্রমে গ, জ, ড, দ, ব হয়।
২৫৯৮৯
”সব ঝিনুকে মুক্তা মিলে না” বাক্যে “ঝিনুকে” কোন কারকে কোন বিভক্তি?
”সব ঝিনুকে মুক্তা মিলে না” বাক্যে “ঝিনুকে” অপাদান কারকে সপ্তমী বিভক্তি।
যা থেকে কিছু বিচ্যুত গৃহীত জাত বিরত আরম্ভ দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখি কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। যেমন: সব ঝিনুকে মুক্তা মিলেনা বাক্যে ঝিনুক শব্দটি অপাদান কারক আর 'এ' থাকায় এটি সপ্তমী বিভক্তি।
”কান্নায় শোক কমে” বাক্যে “কান্নায়” অধিকরণ কারক।
ক্রিয়া সম্পাদনের কাল এবং আধার কে অধিকরণ কারক বলে। যেমন : সূর্যদয়ে অন্ধকার দূরীভূত হয়। কান্নায় শোক কমে।
”অপরাজিত” উপন্যাসের লেখক - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
অপরাজিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দ্বিতীয় উপন্যাস। ‘প্রবাসী’ মাসিকপত্রে ১৩৩৬ সালের পৌষ সংখ্যা থেকে ১৩৩৮ - এর আশ্বিন সংখ্যা পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। উপন্যাসের স্ফীতির কারণে দু খণ্ডে বিভক্ত হয়ে প্রথম বের হয়ঃ প্রথম ভাগের প্রকাশকাল মাঘ ১৩৩৮ [এপ্রিল ১৯৩২], দ্বিতীয় ভাগের প্রকাশকাল ফাল্গুন ১৩৩৮ [মে ১৯৩২]। এবারেও প্রকাশক ছিলেন সজনীকান্ত দাস, বের করা হয়েছিল রঞ্জন প্রকাশালয় থেকে এবং দাম ছিল যথাক্রমে দু টাকা চার আনা ও দু টাকা। পরে ‘অপরাজিত’ দু খণ্ডের জায়গায় এক খণ্ডে মুদ্রিত হয়, এখনও তাই হচ্ছে। বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এ উপন্যাসটি উৎসর্গ করেছিলেন ‘মাতৃদেবীকে’।
”কবর” কবিতায় ১১৮টি পংক্তি রয়েছে।
এটি জসিম উদ্দিনের বিখ্যাত কবিতা। প্রথম 'কল্লোল' পত্রিকায় প্রকাশিত হয়। এবং পরবর্তীতে 'রাখালী' কাব্য গ্রন্থে সংকলিত হয়।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।