eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৫৯৫১

'ঐচ্ছিক' এর বিপরীত শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আবশ্যিক
ব্যাখ্যা:
ঐচ্ছিক শব্দের বিপরীত শব্দ আবশ্যিক।
ঐচ্ছিক শব্দের অর্থ - স্বেচ্ছামূলক, আনুষঙ্গিক। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
আবশ্যিক শব্দের অর্থ - বাধ্যতামূলক, অবশ্যকরণীয়, বাধ্যতাজনক।
তাই ঐচ্ছিক শব্দের বিপরীত শব্দ - আবশ্যিক।
২৫৯৫২

'লঙ্কা বাটা' এর সঠিক ব্যাস বাক্য কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বাটা যে লঙ্কা
ব্যাখ্যা:
লঙ্কাবাটা = বাটা যে লঙ্কা। কর্মধারয় সমাস।
২৫৯৫৩

'সে যেতে চায় তথাপি বসে আছে' - এটি কোন শ্রেনীর বাক্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
যৌগিক বাক্য
ব্যাখ্যা:
'সে যেতে চায় তথাপি বসে আছে' - এটি জটিল বাক্য।
জটিল বাক্যঃ যে বাক্যে একটি প্রধান বাক্যাংশ এবং এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ থাকে, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন - যে মানুষের সেবা করে, সেই শ্রেষ্ঠ মানুষ।
২৫৯৫৪

সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দ্বিগু
ব্যাখ্যা:
যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমাসটি সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশ করে, তাকে দ্বিগু সমাস বলা হয়। এ সমাসের পরপদ সাধারণত নামপদ হয়। যেমন : সপ্তাহ (সপ্ত অহের সমষ্টি); ত্রিফলা (তিন ফলের সমাহার); শতাব্দী (শত অব্দের সমাহার বা সমষ্টি) প্রভৃতি।
২৫৯৫৫

এক কথায় প্রকাশ করুন- ' পঙ্কে জন্মে যা'

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পঙ্কজ
ব্যাখ্যা:
পঙ্কে জন্মে যা - পঙ্কজ।
পঙ্কজ শব্দটি একটি বিশেষ্য পদ। প্রদত্ত শব্দটির অর্থ - পদ্ম বা কাদায় জন্মে যা।
২৫৯৫৬

'উদ্ধত্য' শব্দের বিপরীত শব্দ কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিনয়
ব্যাখ্যা:
শব্দ - বিপরীত শব্দ
সহজ - সরল
মহানুভব - নিষ্ঠুর
জ্ঞানী - মূর্খ
উদ্ধত - বিনয়
২৫৯৫৭

বাংলা ভাষায় ব্যবহৃত যতি চিহ্ন গুলোর কতটি বাক্যের শেষে বসে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা:
বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে, বাক্যের শেষে কিংবা বাক্যে আবেগ, জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার জন্য বাক্যে যতি বা ছেদ চিহ্ন ব্যবহার করা হয়। বাক্যের শেষে ব্যবহৃত হয় এমন ছেদচিহ্ন আছে ৩ টি। যথা:
১/দাঁড়ি বা পূর্ণচ্ছেদ
২/প্রশ্নবোধক চিহ্ন
৩/ বিস্ময় ও সম্বোধন চিহ্ন
২৫৯৫৮

সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরুপ হয় না?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অব্যয়
ব্যাখ্যা:
সাধুরীতিতে সর্বনাম ও ক্রিয়ার পূর্ণ ও দীর্ঘরূপ ব্যবহৃত হয় এবং সাধু রীতিতে অব্যয় পদটির দীর্ঘরুপ হয় না।
২৫৯৫৯

'খগ' শব্দটির অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পাখি
ব্যাখ্যা:
খগ শব্দের অর্থ - পাখি। পাখি শব্দের প্রতিশব্দ - পক্ষী, বিহঙ্গ, বিহগ, শকুন্ত, বিহঙ্গম, দ্বিজ, খেচর, পতগ ইত্যাদি।
তাই উত্তর হবে পাখি।
২৫৯৬০

হরতাল কোন দেশী শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
গুজরাটি
ব্যাখ্যা:
পাঞ্জাবি - চাহিদা, শিখ ইত্যাদি।
চিনা - চা, চিনি ইত্যাদি।
তুর্কি - চাকর, চাকু, তোপ, দারোগা ইত্যাদি।
গুজরাটি - খদ্দর, হরতাল ইত্যাদি।
তাই সঠিক উত্তর : গুজরাটি
২৫৯৬১

নিচের কোন গ্রন্থে প্রথম যতি চিহ্ন ব্যবহৃত হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বেতাল পঞ্চবিংশতি
ব্যাখ্যা:
বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে প্রথম যতি চিহ্ন ব্যবহৃত হয়েছে।
বেতাল পঞ্চবিংশতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত প্রথম গ্রন্থ৷ ১৮৪৭ খ্রিস্টাব্দে বিদ্যাসাগর লল্লুলাল রচিত হিন্দি "বেতাল পচীসী" গ্রন্থের আলোকে এই গ্রন্থ রচনা করেন৷ এ গ্রন্থে সর্বপ্রথম যতিচিহ্ন ব্যবহৃত হয়। আপাতদৃষ্টিতে অনুবাদ মনে হলেও তিনি হুবহু অনুবাদ না করে মূল গ্রন্থের আলোকে এটি রচনা করেন৷ বেতাল পঞ্চবিংশতি তাঁর প্রথম গ্রন্থ হলেও এই গ্রন্থে শক্তিশালী
গদ্যের লক্ষণ সুষ্পষ্ট ছিল৷ বিদ্যাসাগর মহাশয় গ্রন্থের বিজ্ঞাপনে রচনার হেতু উল্লেখ করে লেখেন— 'কালেজ অব ফোর্ট উইলিয়ম নামক বিদ্যালয়ে, তত্ৰত্য ছাত্ৰগণের পাঠার্থে, বাঙ্গালা ভাষায় হিতোপদেশ নামে যে পুস্তক নির্দিষ্ট ছিল, তাহার রচনা অতি কদৰ্য্য।
২৫৯৬২

'সোজান বাদিয়ার ঘাট' -এর রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জসীমউদ্দীন
ব্যাখ্যা:
'সোজান বাদিয়ার ঘাট' - এর রচয়িতা জসীমউদ্দীন।
জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৪ মার্চ ১৯৭৬) একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক।
'পল্লীকবি' উপাধিতে ভূষিত, জসীম উদ্‌দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগরসভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম উদ্‌দীনের।
তার নকশী কাঁথার মাঠ ও সোজন বাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম। তার কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
২৫৯৬৩

ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নীলদর্পণ
ব্যাখ্যা:
ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ নীলদর্পণ।
নীল দর্পণ হল দীনবন্ধু মিত্র রচিত একটি বাংলা নাটক। এই নাটকের পটভূমি নীল চাষের জন্য সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়ন।
২৫৯৬৪

যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাকে কি বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সমস্যমান পদ
ব্যাখ্যা:
অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটিকে বলে সমস্ত পদ। সমস্ত পদ কতগুলো পদের মিলিত রুপ, এই প্রতিটি পদকে বলে সমস্যমান পদ।
২৫৯৬৫

কোন পন্ডিত চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মুনিদত্ত
ব্যাখ্যা:
মুনিদত্ত চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন।
চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন তথা সাহিত্য নিদর্শন। নব্য ভারতীয় আর্যভাষারও প্রাচীনতর রচনা এটি। খ্রিষ্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত এই গীতিপদাবলির রচয়িতারা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ।
বৌদ্ধ ধর্মের গূঢ় অর্থ সাংকেতিক রূপের আশ্রয়ে ব্যাখ্যার উদ্দেশ্যেই তাঁরা পদগুলো রচনা করেছিলেন। বাংলা সাধন সংগীত শাখাটির সূত্রপাতও হয়েছিলো এই চর্যাপদ থেকেই। সে বিবেচনায় এটি একটি ধর্মগ্রন্থজাতীয় রচনা। একই সঙ্গে সমকালীন বাংলার সামাজিক ও প্রাকৃতিক চিত্রাবলি এই পদগুলোতে উজ্জ্বল। এর সাহিত্যগুণ এখনও চিত্তাকর্ষক।
১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন।
পরবর্তীতে আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে চর্যাপদের সঙ্গে বাংলা ভাষার অনস্বীকার্য যোগসূত্র বৈজ্ঞানিক যুক্তিসহ প্রতিষ্ঠিত করেন।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।