eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৫৯৯৬

শুদ্ধ বানানের শব্দ গুচ্ছ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
ব্যাখ্যা:
শুদ্ধ বানানের শব্দ গুচ্ছ হলো - - যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা।
অন্যান্য বানান শব্দগুচ্ছের মধ্যে কিছু শব্দ ভুল রয়েছে।
২৫৯৯৭

”ঋজু” শব্দের বিপরীত শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বঙ্কিম
ব্যাখ্যা:
”ঋজু” শব্দের বিপরীত শব্দ বঙ্কিম।
ঋজু শব্দের অর্থ : অবক্র, সোজা। তাই সঠিক উত্তর হবে বঙ্কিম।
২৫৯৯৮

”শশাঙ্ক” শব্দের সঠিক অর্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
চাঁদ
ব্যাখ্যা:
”শশাঙ্ক” শব্দের সঠিক অর্থ চাঁদ।
এর আরো কিছু প্রতিশব্দ: চন্দ্রা, চন্দ্র, শশধর, শশাংক, শশী, চন্দ্রিমা, ইন্দু, নিশাকর, নিশাপতি, নিশানাথ, নিশাকান্ত, কলানিধি, হিমকর, সুধাকর, সোম, সুধাংশু, হিমাংশু, শীতাংশু, বিধু, তারাপতিক, কলানিধি
২৫৯৯৯

শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বর্ণ
ব্যাখ্যা:
শব্দের ক্ষুদ্রতম অংশ বর্ণ। এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করলে তাকে শব্দ বলে। বর্ণগুলো পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ না করলে অর্থবোধক মনের ভাব প্রকাশ না করলে শব্দ হবে না, তাই শব্দের মূল বা ক্ষুদতম একক বর্ণ।
২৬০০০

'বিজ্ঞান' শব্দে 'বি' উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিশেষ
ব্যাখ্যা:
এখানে বি হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ ২০ টি। এর মধ্যে বি একটি। এখানে বি উপসর্গ টি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। যেমন: বিজ্ঞান, বিশুদ্ধ, বিশুষ্ক ইত্যাদি।
২৬০০১

'ঘরেতে ভ্রমর এল গুণগুণিয়ে' -- ঘরেতে কোন কারকে কোন বিভক্তি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অধিকরণে ৭মী
ব্যাখ্যা:
যে সমাস দ্বারা কোন স্থান বা জায়গা বুঝায় তাকে অধিকরণ কারক বলে।
ঘরেতে ভ্রমর এলো গুণগুণিয়ে - এখানে, ঘরে বলতে কোন স্থান বুঝিয়েছে, তাই এটি অধিকরণ কারক আর তে হচ্ছে সপ্তমী বিভক্তি। তাই সঠিক উত্তর - অধিকরণে ৭মী।
২৬০০২

'শতাব্দী' কোন সমাস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দ্বিগু সমাস
ব্যাখ্যা:
শত অব্দের সমাহার - শতাব্দী।
যে সমাস দ্বারা কোন কিছুর সমষ্টি বা সমাহার বোঝায়, তাকে দ্বিগু সমাস বলে। শতাব্দী মানে শত অব্দের সমাহার, তাই প্রদত্ত সমাসটি দ্বিগু সমাস।
২৬০০৩

”সন্ধ্যা” শব্দের বিশেষণটি নির্দেশ করুন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সান্ধ্য
ব্যাখ্যা:
”সন্ধ্যা” শব্দের বিশেষণটি হচ্ছে সান্ধ্য।
বাংলা ব্যাকরণ মতে– বাক্যে ব্যবহৃত যে প্রকার পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদকে বিশেষিত করে, তাকেই বিশেষণ বলে।
২৬০০৪

'কপোল' শব্দের অর্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
গাল
ব্যাখ্যা:
কপোল শব্দের অর্থ - গাল, গণ্ড। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
২৬০০৫

”ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ” কে রচনা করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ব্যাখ্যা:
”ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ” সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচনা করেন।
সুনীতিকুমার চট্টোপাধ্যায় (জন্ম : ২৬শে নভেম্বর, ১৮৯০— মৃত্যু : ২৯শে মে, ১৯৭৭) একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
অধ্যাপক তারাপুরওয়ালা'র কাছে আবেস্তা অধ্যয়ন করেন। বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে ৩ খণ্ডের দি অরিজিন এন্ড ডেভেলপম্যান্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থখানি রচনা করে অসাধারণ বিদ্যাবত্তার পরিচয় প্রদান করেন।
অন্যান্য রচনাবলি হলো: বেঙ্গলি ফোনেটিক রিডার, কিরাত জনকৃতি, ভারত - সংস্কৃতি(১৯৪৪), বাঙ্গালা ভাষাতত্ত্বের ভূমিকা(১৯২৯), পশ্চিমের যাত্রী(১৯৩৮), ইউরোপ ভ্রমণ, জাতি সংস্কৃতি সাহিত্য(১৯৩৮), ভারতের ভাষা ও ভাষা সমস্যা(১৯৪৪), সংস্কৃতি কী, দ্বীপময় ভারত(১৯৬৫), রবীন্দ্র সঙ্গমে(১৯৬৫), শ্যামদেশ(১৯৬৫) ইত্যাদি।
২৬০০৬

Which Banglai poet was awarded the title 'Knight'?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Rabindra Nath Tagore
ব্যাখ্যা:
১৯১৫ সালে ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে 'নাইট' উপাধিতে ভূষিত করেন। কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন।
২৬০০৭

'দর্শনীয়' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দৃশ+ অনীয়
ব্যাখ্যা:
'দর্শনীয়' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ দৃশ + অনীয়।
স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে।
যেমন, নয়ন = নে + অন।
২৬০০৮

বাংলা ভাষার মূল উৎস কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রাকৃত ভাষা
ব্যাখ্যা:
বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা বলতে প্রাচীন ভারতীয় উপমহাদেশে লোকমুখে প্রচলিত স্বাভাবিক ভাষাগুলোকে বোঝায়। প্রাকৃত ভাষাগুলো ইন্দো ইউরোপীয় পরিবারের ইন্দো আর্য শাখার প্রাচীন নিদর্শন।
২৬০০৯

শব্দ ও ধাতুর মূলকে বলে--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রকৃতি
ব্যাখ্যা:
শব্দ ও ধাতুর মূলকে বলে - - প্রকৃতি।
প্রকৃতি মূলত দুই প্রকার। যথা : নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি।
২৬০১০

‘বুনো’ কোন ভাষারীতির শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
চলিত ভাষা
ব্যাখ্যা:
সাধু রীতি - চলিত রীতি
বন্য - বুনো
তাই বুনো চলিত রীতির শব্দ।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।