eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৬০২৬

'বই-টই নিয়ে পড়তে বসো।' এখানে ''বই-টই' কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অনুচর-দ্বিরুক্ত
ব্যাখ্যা:
অনুচর - দ্বিরুক্ত ।
যেসব দ্বিরুক্তি শব্দে প্রথম শব্দের সাথে সামঞ্জস্য রেখে পরবর্তী শব্দ বসে তাকে অনুচর বা সহচর দ্বিরুক্তি শব্দ বলে।
যেমন - দিন দিন দেশের পথঘাট উন্নত হচ্ছে । ছটফট করতে করতে লোককে চলে গেল।
২৬০২৭

'Nothing succeeds like success.' এর বঙ্গানুবাদ হলো ------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জলেই জল বাঁধে
ব্যাখ্যা:
'Nothing succeeds like success.' এর সঠিক বঙ্গানুবাদ হলো - - - - -
- জলেই জল বাঁধে।
২৬০২৮

'লেফাফা দুরস্ত' --- বাগধারাটির অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বাইরের ঠাঁট বজায় রেখে চলা
ব্যাখ্যা:
লেফাফা দুরস্ত একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - বাইরের ঠাট বজায় রেখে চলা। যেমন: এই লেফাফা দুরস্ত লোকটিকে দেখে কি মনে হয় যে, ইনি কপর্দকশূণ্য।
২৬০২৯

'এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি'--- বাক্যটির কাল নির্ণয় করুন।

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পুরাঘটিত বর্তমান
ব্যাখ্যা:
পুরাঘটিত বর্তমান কাল: ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখনো বর্তমান থাকলে, তাকে পুরাঘটিত বর্তমান কাল বলে। যেমন:
এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
এখানে পরীক্ষা দেয়া হয়েছিল আগে, তারপর ফল প্রকাশ। তাই প্রদত্ত বাক্যটি পুরাঘটিত বর্তমান কাল।
২৬০৩০

নজরুলের 'বিদ্রোহী' কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশ পায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিজলী
ব্যাখ্যা:
নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম বিজলী পত্রিকায় প্রকাশ পায়।
নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় বিজলী পত্রিকায়। সাপ্তাহিক বিজলির ২২ পৌষ (১৩২৮) সংখ্যায় এ কবিতাটি প্রথম প্রকাশিত হয়।
এছাড়াও তার আনন্দময়ীর আগমনে কবিতা টি ধূমকেতুর পূজা সংখ্যায় (২৬ সেপ্টেম্বর, ১৯২২) প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন।
২৬০৩১

' আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।' --কোন কবির লেখা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কুসুমকুমারী দাশ
ব্যাখ্যা:
আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ' - - কুসুমকুমারী দাশের লেখা।
কুসুমকুমারী দাশ একজন বাঙালি মহিলা কবি। তার রচিত "আদর্শ ছেলে", যার প্রথম চরণ "আমাদের দেশে হবে সেই ছেলে কবে", বিভিন্ন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য সর্বাধিক পরিচিত। কবির জ্যেষ্ঠ পুত্র জীবনানন্দ দাশ বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এবং জনপ্রিয় কবি।
২৬০৩২

'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি'--- কে বলেছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌
ব্যাখ্যা:
ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ।
প্রশ্নে উল্লেখিত উদ্ধৃতিটি ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর। এটি জাতীয় ও ধর্মীয় চেতনা সম্পর্কে তার বক্তব্যের অংশবিশেষ। 'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি'। এটি কোন আদর্শের কথা নয় বরং বাস্তব কথা।
মা প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ রেখে দিয়েছেন যে মালা - তিলক টিকিটে কিংবা টুপি - লুঙ্গি এবং দাড়িতে ঢাকবার জো - টি নেই। তার এ দুঃসাহসিক উক্তি বাঙালির জাতীয় চেতনা শাণিত করনের পাশাপাশি পূর্ববাংলার রাষ্ট্রভাষা আন্দোলন পথ প্রশস্ত হয়।
২৬০৩৩

'ঊনকোটি চৌষট্টি' এ বাগধারার অর্থ হলো ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রায় সম্পূর্ণ
ব্যাখ্যা:
প্রায় সম্পূর্ণ।
ঊনকোটি চৌষট্টি বাগধারাটির অর্থ প্রায় সম্পূর্ণ। উনপাজুরে বাগধারাটির অর্থ ; অপদার্থ। ঊনপঞ্চাশ বায়ু বাগধারার অর্থ ;পাগলামি । 'উড়নপেকে' বাগধারার অর্থ অপব্যায়ী।
২৬০৩৪

সাধারণত পাত্রের দুইটি অংশ থাকে -এগুলো কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শিরোনাম ও পত্রগর্ভ
ব্যাখ্যা:
সাধারণত পত্রের দুইটি অংশ থাকে। যেমন:
১/শিরোনাম: শিরোনামের দুইটি অংশ থাকে। শিরোনামের মূল অংশ হচ্ছে প্রাপকের ঠিকানা।
২/পত্রগর্ভ:পত্রগর্ভকে পত্রের মূল অংশ বলা হয়।
২৬০৩৫

‘চির অশান্তি’ বাগধারাটির কোন অর্থে যথোপযুক্ত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রাবণের চিতা
ব্যাখ্যা:
ভরাডুবি - সর্বনাশ
তামার বিষ - অর্থের কুপ্রভাব
আকাশ ভেঙ্গে পড়া - মহাবিপদ
রাবণের চিতা - চির অশান্তি
২৬০৩৬

নিচের বাগধারাটির কোন জোড়াটি ভিন্নার্থক?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ব্যাঙের আধুলি- ব্যাঙের সর্দি
ব্যাখ্যা:
ব্যাঙের আধুলি - সামান্য সম্পদ
ব্যাঙের সর্দি - অসম্ভব ঘটনা
এই দুইটি বাগধারার মধ্যে কোন মিল নাই।
২৬০৩৭

‘আশীবিষ’ কোন সমাসের উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বহুব্রীহি সমাস
ব্যাখ্যা:
আশীতে(দাঁতে) বিষ যার - আশীবিষ। এটি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস।
বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটিই যদি বিশেষণ না হয়, , তবে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলে।
২৬০৩৮

‘ব্যাকরণ’ কোন ভাষার শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সংস্কৃত
ব্যাখ্যা:
ব্যাকরণ = বি + আ + কৃ + অন। ব্যাকরণ শব্দটির বুৎপত্তিগতগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। এটি একটি সংস্কৃত শব্দ।
২৬০৩৯

বাংলা ভাষার আদি নিদর্শন 'চযাপদ' কোথায় পাওয়া যায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নেপালের রাজ দরবার গ্রন্থাগারে
ব্যাখ্যা:
বাংলা ভাষার আদি নির্দশন চর্যাপদ। এটি বাংলা সাহিত্যের একমাত্র নির্দশন। এটি হরপ্রসাদ শাস্ত্রী কতৃক ১৯০৭ সালে আবিষ্কার হয় এবং ১৯১৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয় নেপালের রাজ দরবার হতে।
সঠিক উত্তর - - নেপাল রাজ দরবার গ্রন্থাগার।
২৬০৪০

'অন্নদামঙ্গল' কাব্যের রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভারতচন্দ্র
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের মধ্যযুগে দেবদেবীর গুণগান অর্থাৎ ধর্মবিষয়ক যেসব কাব্য রচিত হয়েছে সেসব কাব্যই মঙ্গলকাব্য।
সঠিক উত্তর - - ভারতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।