eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৬১৬১

কোনটি চলিত রুপ -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তুলো
ব্যাখ্যা:
সাধু রীতি - চলিত রীতি
মস্তক - মাথা
জুতা - জুতো
শুকনা - শুকনো
বন্য - বুনো
তুলা - তুলো
তাই সঠিক উত্তর: তুলো।
২৬১৬২

'ভোরের পাখি' কাকে বলা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিহারীলাল চক্রবর্তীকে
ব্যাখ্যা:
'ভোরের পাখি' বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে।
বিহারীলাল চক্রবর্তী (২১ মে, ১৮৩৫ - ২৪ মে, ১৮৯৪) বাংলা ভাষার কবি। বাংলা সাহিত্যের প্রথম গীতি - কবি হিসেবে তিনি সুপরিচিত।
রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য - ধারার 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন। তার সব কাব্যই বিশুদ্ধ গীতিকাব্য। মনোবীণার নিভৃত ঝংকারে তার কাব্যের সৃষ্টি। বাঙালি কবি মানসের বহির্মুখী দৃষ্টিকে অন্তর্মুখী করার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য।
২৬১৬৩

আপন ভালো সবাই চায় - এখানে 'ভালো' কোন পদ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিশেষ্য
ব্যাখ্যা:
গুণবাচক বিশেষ্য : যে বিশেষ্য দ্বারা কোন বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেমন:
আপন ভালো সবাই চায়।
এখানে "ভালো" গুণবাচক বিশেষ্য।
২৬১৬৪

'বীরবল ' কার ছদ্মনাম?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরীর
ব্যাখ্যা:
'বীরবল ' প্রমথ চৌধুরীর ছদ্মনাম।
প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮ — ২ সেপ্টেম্বর ১৯৪৬) বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তার পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে।
তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক; এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন। গল্পকার ও সনেটকার হিসেবেও তাঁর বিশিষ্ট অবদান রয়েছে।
তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার সম্পাদিত সবুজ পত্র বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে আগ্রণী ভূমিকা পালন করে।
২৬১৬৫

দোভাষী পুঁথির উল্লেখযোগ্য কবি হচ্ছে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সৈয়দ হামজা
ব্যাখ্যা:
দোভাষী পুঁথির উল্লেখযোগ্য কবি - সৈয়দ হামজা। তিনি ছিলেন সপ্তদশ শতাব্দীর একজন বাঙালি কবি ও সাহিত্যিক। তিনি পুঁথিসাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত। তার প্রথম কাব্য - মধুমালতী, ২য় কাব্য - আমীর হামজা।
২৬১৬৬

কোন শব্দটি বিশেষণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিধি
ব্যাখ্যা:
বিশেষণ - বাংলা ব্যাকরণের একটি পদ যা বাক্যের অন্য কোন পদের (বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের) দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে।
সুতরাং সঠিক উত্তর হবে - বিধি।
২৬১৬৭

'মাথা মুন্ড ' কোন ধরনের শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ধ্বনাত্মক শব্দ
ব্যাখ্যা:
বিভিন্ন শব্দ বা প্রাণীর ডাককে অনুকরণ করে যেসব অব্যয় পদ তৈরি করা হয়েছে, তাদেরকে অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয় বলে।
মাথা মুণ্ডু হলো ধ্বন্যাত্নক শব্দের উদাহরণ।
২৬১৬৮

'কর্ম সম্পাদনে অতিশয় দক্ষ'- বাক্যের সংক্ষিপ্ত রুপ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কর্মঠ
ব্যাখ্যা:
কার্য সম্পাদনে অতিশয় দক্ষ - কর্মঠ।
কর্মঠ শব্দের অর্থ - চটপটে, প্রাণবন্ত, দ্রুতগামী, চটুল ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
২৬১৬৯

'নাবালক' শব্দের 'না' উপসর্গ কোন ভাষা খেকে এসেছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা:
ফার্সি উপসর্গের উদাহরণ -
উপসর্গ যে অর্থে প্রযুক্ত উদাহরণ
১. কার্ কাজ অর্থে কারখানা, কারসাজি, কারচুপি, কারবার, কারদানি
২. দর্ মধ্যস্থ, অধীন " দরপত্তনী, দরপাট্টা, দরদালান, দরখাস্ত
৩. না না " নাচার, নারাজ, নামঞ্জুর, নাখোশ, নালায়েক
৪. নিম্ আধা " নিমরাজি, নিমখুন, নিমমোল্লা
৫. ফি প্রতি " ফি - রোজ, ফি - হপ্তা, ফি - বছর, ফি - সন, ফি - মাস
৬. বদ্ মন্দ " বদমেজাজ, বদরাগী, বদমাশ, বদহজম, বদনাম, বজ্জাত, বদহাল
৭. বে না " বেআদব, বেআক্কেল, বেকসুর, বেকায়দা, বেহায়া, বেনজির
৮. বর্ বাইরে " বরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বরবাদ
৯. ব্ সহিত " বমাল, বনাম, বকলম, বহাল
১০. কম্ স্বল্প " কমজোর, কমবখ্ত, কমআক্কেল, কমপোখ্ত
১১. দস্ত নিজ " দস্তখত
১২. সে তিন " সেতার, সেপায়া
২৬১৭০

'নদী ও নারী ' গ্রন্থের লেখক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হুমায়ুন কবির
২৬১৭১

কোনগুলো তদ্ভদ শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
চাঁদ , মাথা, সাপ
ব্যাখ্যা:
তদ্ভব শব্দ: যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়,কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে,সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ।তদ্ভব একটি পারিভাষিক শব্দ।এর অর্থ - "তৎ" (তার) থেকে "ভব" ( উৎপন্ন)। যেমন: চাঁদ, মাথা,সাপ,চামার ইত্যাদি।
২৬১৭২

There is no rose but thorn. - এর যথার্থ বাংলা ভাবানুবাদ হচ্ছে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে ?
২৬১৭৩

'হাটবাজার' কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বাংলা ও ফারসি
ব্যাখ্যা:
কোন কোন সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে।এগুলোকে মিশ্র শব্দ বলে।যেমন:
হাট - বাজার ( বাংলা + ফারসি)।
২৬১৭৪

'হলদে পরীর দেশ' কোন জাতীয় রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভ্রমন কাহিনী
ব্যাখ্যা:
আপাতদৃষ্টে পরির অস্তিত্ব থাক আর না–ই থাক, ইউরোপের একটি দেশকে ‘হলদে পরীর দেশ’ নামে ডেকেছিলেন আমাদের পল্লিকবি জসীমউদ্‌দীন। কোন দেশ সেটি? এই দেশটিকে ‘পৃথিবীর বিলুপ্ত দেশ’ নামেও ডাকা যায় এখন। দেশটির নাম যুগোস্লাভিয়া।
২৬১৭৫

'সংস্কৃতি-কথা' -এর লেখক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মোতাহের হোসেন চৌধুরী
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।