eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৬১৯১

'বিশ্বের যা কিছু মহান চিরকল্যাণকর/অর্ধেক তার দানিয়াছে নারী অর্ধের তার নর'--কবির নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা:
'বিশ্বের যা কিছু মহান চিরকল্যাণকর/অর্ধেক তার দানিয়াছে নারী অর্ধের তার নর' - -
কবির নাম কাজী নজরুল ইসলাম।
২৬১৯২

”প্রসারণ”- এর বিপরীতার্থক শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আকুঞ্চন
ব্যাখ্যা:
প্রসারণ শব্দের অর্থ - বিস্তার,বিস্তৃত,টানাটানি ইত্যাদি । প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
আকুঞ্চন শব্দের অর্থ - একটু কুঁকড়ানো, সংকোচন ইত্যাদি।। প্রদত্ত শব্দটি বিশেষ্য পদ।
তাই প্রসারণ শব্দের বিপরীত শব্দ আকুঞ্চন।
২৬১৯৩

”ইতিহাস বিষয়ে অভিজ্ঞ ‍ যিনি ”- এক কথায় কী হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ইতিহাসবেত্তা
ব্যাখ্যা:
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা।
ইতিহাস রচনা করেন যিনি - ঐতিহাসিক।
তাই সঠিক উত্তর: ইতিহাসবেত্তা।
২৬১৯৪

'বৃক্ষ' শব্দের সঠিক বহুবচন কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বৃক্ষরাজি
ব্যাখ্যা:
রাজি - বৃক্ষরাজি, তারকারাজি
মালা - পর্বতমালা,
রাশি - বালিরাশি
কুল - বৃক্ষকুল, পক্ষিকুল, মাতৃকুল
২৬১৯৫

”নী” প্রত্যয়যোগে লিঙ্গান্তর হয়েছে কোন শব্দটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মেধাবিনী
ব্যাখ্যা:
নী প্রত্যয় যোগে কিছু শব্দকে স্ত্রীবাচক করা যায়।যেমন:
মেধাবী - মেধাবিনী
মায়াবী - মায়াবিনী
কুহক - কুহকিনী
যোগী - যোগিনী
২৬১৯৬

'মহীপাল' শব্দটির সঠিক অর্থ হলো ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রাজা
ব্যাখ্যা:
'মহীপাল' শব্দটির সঠিক অর্থ হলো - - - রাজা।
মহীক্ষিৎ , মহীপ, মহীপতি, মহীপাল
(বিশেষ্য) শব্দ টির সঠিক অর্থ: রাজা; সার্বভৌম রাজা.
২৬১৯৭

”শুক” শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সারী
ব্যাখ্যা:
শুক শব্দের অর্থ - টিয়াপাখি । প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ এবং পুরুষবাচক শব্দ।
সারী শব্দটি স্ত্রীবাচক । প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
তাই শুক শব্দের স্ত্রীবাচক শব্দ সারী।
২৬১৯৮

'ভূত' শব্দের বিপরীত শব্দ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভবিষ্যৎ
ব্যাখ্যা:
ভূত এর বিপরীত শব্দ হলো - ভবিষ্যৎ।
বাস্তব এর বিপরীত শব্দ হলো - অবাস্তব।
সাহস এর বিপরীত শব্দ - ভয়।
অতীত এর বিপরীত শব্দ হলো - বর্তমান।
সঠিক উত্তর - ভবিষ্যৎ।
২৬১৯৯

করিমের মত 'উনপাঁজুরে' লোক দিয়ে গার্ডের কাজ চলবে না। এই বাক্যে 'উনপাঁজুরে' অর্থ ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দুর্বল
ব্যাখ্যা:
করিমের মত 'উনপাঁজুরে' লোক দিয়ে গার্ডের কাজ চলবে না। এই বাক্যে 'উনপাঁজুরে' অর্থ - - - দুর্বল।
উনপাঁজুরে (বিশেষণ পদ) শব্দ টির সঠিক অর্থ: হতভাগ্য, দুর্বল।
২৬২০০

'লুঙ্গি' শব্দটি কোন ভাষা থেকে গৃহীত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বর্মী
ব্যাখ্যা:
লুঙ্গি - - হলো বর্মী শব্দ।
জাপানি শব্দ হলো - রিক্সা।
চীনা ভাষার শব্দ হলো - চা, চিনি, লিচু, লুচি।
সঠিক উত্তর - বর্মি শ।।
২৬২০১

'দীন' শব্দের সমার্থক শব্দ ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হীন
ব্যাখ্যা:
দীন' শব্দের সমার্থক শব্দ - - - হীন।
দীন শব্দের আরো কিছু সমার্থক শব্দ হলো:
বিণৎ দরিদ্র, গরীব; করুণ, কাতর, ব্যাথিত; অতিশয় বিনীত।
২৬২০২

'বায়ু' শব্দের সমার্থক শব্দ ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মরুৎ
ব্যাখ্যা:
'বায়ু' শব্দের সমার্থক শব্দ - - - মরুৎ।
বায়ু শব্দের আরো কিছু সমার্থক শব্দ হলো:
বাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মারুত, গন্ধবহ।
২৬২০৩

'গোকূলের ষাড়' অর্থ ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
স্বেচ্ছাচারী
ব্যাখ্যা:
'গোকূলের ষাড়' অর্থ - - - স্বেচ্ছাচারী।
'গোকুলের ষাঁড়' বিশেষ্য।
গোকুলের স্বেচ্ছাবিহারী বৃষ।
অসংযত বা স্বৈরচারী পুরুষ।
দাগা ষাঁড় বিশেষ, শ্রাদ্ধের বৃষোত্সর্গের ত্রিশূল চিহ্নে চিহ্নিত যথেচ্ছ বিচরণকারী বৃষ।
২৬২০৪

বাক্যসংকোচন: 'শোনামাত্র যে স্মরণে রাখতে পারে' --

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শ্রুতিধর
ব্যাখ্যা:
শোনামাত্র যে স্মরণে রাখতে পারে - শ্রুতিধর।
যে সব কিছু সহ্য করতে পারে - সর্বংসহা।
যে বিষয়ে কোন বিতর্ক নেই - অবিসংবাদী।
তাই সঠিক উত্তর - শ্রুতিধর।
২৬২০৫

লোকসাহিত্য কাকে বলে

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
ব্যাখ্যা:
লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গা, , ছড়া ইত্যাদিকে বলা লোকসাহিত্য।
লোকসাহিত্যের প্রাচীনতম নির্দশন হলো - ছড়া / প্রবচন ও ধাঁধা।
লোকসাহিত্যের উপাদান মূলত গ্রামীণ এলাকার অখ্যাত সাহিত্যিকদের রচনা।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।