eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৬২০৬

কোনটি হযরত মুহাম্মদ (স)- এর জীবনী গ্রন্থ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মরু-ভাস্কর
ব্যাখ্যা:
হযরত মুহাম্মদ ( স) এর জীবনীগ্রন্থ "মরুভাস্কর" (১৯৫৭) এর রচয়িতা কাজী নজরুল ইসলাম।
নজরুল রচিত অপর একটি জীবনীমূলক গ্রন্থ "চিত্তনামা "।
তার রচিত উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ হলো - অগ্নিবীণা, সাম্যবাদী ইত্যাদি।
২৬২০৭

উন্নীত শব্দের বিপরীতার্থক শব্দ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অবনমিত
ব্যাখ্যা:
উন্নীত এর বিপরীত শব্দ - অবনমিত।
উদ্ধত শব্দের বিপরীত শব্দ - বিনীত।
উন্নতি শব্দের বিপরীত শব্দ - অবনতি, অধোগতি, অবনমন।
সঠিক উত্তর হবে - অবনমিত।
২৬২০৮

রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থ রচনার জন্য নোবেল পুরস্কার পান?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
গীতাঞ্জলি
২৬২০৯

ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভাবসম্প্রসারণ
ব্যাখ্যা:
প্রতিটি ভাষায়ই এমন কিছু বাক্য রয়েছে যেগুলোতে লুকিয়ে আছে গভীর ভাব। কবি, সাহিত্যিক, মনীষীদের রচনা কিংবা হাজার বছর ধরে প্রচলিত প্রবাদ প্রবচনে নিহিত থাকে জীবনসত্য। এ ধরনের গভীর ভাব ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজভাবে বুঝিয়ে দেওয়াকে বলে ভাবসম্প্রসারণ।
২৬২১০

“দশে মিলে করি কাজ” বাক্যটিতে ‘দশে’ কোন কারকে কোন বিভক্তি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কর্তৃকারকে সপ্তমী
ব্যাখ্যা:
Hints: ক্রিয়ার সঙ্গে ' কে' বা ' কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্তৃকারক। " দশে ' কর্তৃকারকে সপ্তমী বিভক্তি প্রকাশ করে।
২৬২১১

‘দিন ও রাতের সন্ধিক্ষণ’- এর এক কথায় প্রকাশ

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
গোধূলি
ব্যাখ্যা:
Hints: দিন ও রাতে সন্ধিক্ষণ - গোধূলি, দিনের প্রথম ভাগ - পূর্বাহ্ণ, দিনের মধ্যভাগ - মধ্যাহ্ন, দিনের শেষভাগ - অপরাহ্ণ। সুতরা সঠিক উত্তর : গোধূলি
২৬২১২

‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অর্থের কুপ্রভাব
ব্যাখ্যা:
‘তামার বিষ’ বাগধারাটির অর্থ অর্থের কুপ্রভাব।
তামার বিষ বাগধারার অর্থ অর্থের কুপ্রভাব ।
বাক্য রচনা :
তামার বিষ ( অর্থের কুপ্রভাব ) — তামার বিষে ওরা ধরাকে সরা জ্ঞান করছে।
২৬২১৩

‘শিরে সংক্রান্তি’-র সঠিক অর্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আসন্ন বিপদ
ব্যাখ্যা:
Hints: " শিরে সংক্রান্ত " বলতে বোঝায় উপস্থিত মহাবিপদ বা আসন্ন বিপদ।
২৬২১৪

বাক্যের ক্ষুদ্রতম অংশ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শব্দ
ব্যাখ্যা:
Hints: বাক্যের ক্ষুদ্রতম অংশ - শব্দ যেসব অব্যয় বিশেষ্য ও সর্বনামের পরে বসে বিভক্তির কাজ করে সেগুলাকে অনুসর্গ বলে। ভাষার মূল উপাদান - ধ্বনি।
২৬২১৫

‘সংশয়’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রত্যয়
ব্যাখ্যা:
সংশয়: (বিশেষ্য পদ) সন্দেহ, দ্বিধা, দ্বৈধজ্ঞান; অবিশ্বাস; ভয়।
প্রত্যয়: (বিশেষ্য পদ) নিশ্চয়তা, প্রতীতি, বিশ্বাস।
২৬২১৬

‘অনিল’ শব্দের অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বাতাস
ব্যাখ্যা:
Hints: " রাত্রি" শব্দের অর্থ - রাত। অনিল অর্থ - বাতাস
শুদ্ধ অর্থ - পবিত্র, নির্দোষ, নির্ভুল। আঁধার অর্থ - অন্ধকার। অরন্য অর্থ - বন
২৬২১৭

'সোনালী কাবিন' কোন কবির কাব্যগ্রন্থ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আল মাহমুদ
ব্যাখ্যা:
'সোনালী কাবিন' আল মাহমুদের কাব্যগ্রন্থ।
সোনালী কাবিন আল মাহামুদের সনেট জাতীয় কাব্য যা ১৯৭৩ সালে প্রকাশিত হয়।
আল মাহমুদ যে সকল সাহিত্য রচনা করেছেন তার মধ্যে সোনালী কাবিন তাকে বেশি পরিচিতি প্রদান করেছে। এতে মোট ৪১টি কবিতা রয়েছে। প্রথম কবিতা 'প্রকৃতি' এবং শেষ কবিতা ' সোনালী কাবিন '।
সোনালী কাবিন কাব্যগ্রন্থটির আকর্ষণের পিছনে সবচেয়ে বড় কারন হচ্ছে সোনালী কাবিন নামক এই কবিতাটি। কারন এটি একক কোন কবিতা নয়।
কবিতাটি ১৪টি সনেট দিয়ে সাজানো। ( মানে "সোনালী কাবিন" কাব্যগ্রন্থের 'সোনালী কাবিন' কবিতাটিতে ১৪ লাইনের আলাদা আলাদা ১৪টি কবিতা রয়েছে)।
২৬২১৮

বাংলাদেশের সিরাজদ্দৌলা নাটক কে রচনা করেছেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সিকানদার আবু জাফর
ব্যাখ্যা:
বাংলাদেশের সিরাজদ্দৌলা নাটক সিকানদার আবু জাফর রচনা করেছেন।
সিকান্দার আবু জাফর (১৯ মার্চ ১৯১৮/১৯১৯ - ৫ আগস্ট ১৯৭৫) একজন বাঙালি কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক। তিনি ভারত বিভাগোত্তর কালে প্রকাশিত সাহিত্য পত্রিকা সমকাল সম্পাদনার জন্য বিশেষভাবে খ্যাত।
তার উল্লেখযোগ্য নাটক সম্পাদনা:
সিরাজউদ্দৌলা (১৯৬৫),
মহাকবি আলাওল (১৯৬৬),
শকুন্ত উপাখ্যান (১৯৫২),
মাকড়সা (১৯৬০)।
২৬২১৯

বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম নির্দেশ করুন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কথোপকথন
ব্যাখ্যা:
বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কথোপকথন।
উইলিয়াম কেরি ১৮০১ সালে ‘বাংলা ব্যাকরণ’ ও বাংলা গদ্যে ‘কথোপকথন’ গ্রন্থ প্রকাশ করেন। ১৮১২ সালে তার বিখ্যাত ‘ইতিহাসমালা’ গ্রন্থটি প্রকাশিত হয়।
বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে তার বইগুলো অনবদ্য অবদান রেখে চলেছে। ১৮৩৪ সালের ৯ জুন শ্রীরামপুরে মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলা ভাষা ও বাঙালির জীবনমান উন্নয়নে তিনি কাজ করে গেছেন।
২৬২২০

কাজী নজরুল ইসলামের পর সাহিত্যে সবচেয়ে বেশি আরবি ফারসি শব্দ ব্যবহার করেন্-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা:
কাজী নজরুল ইসলামের পর সাহিত্যে সবচেয়ে বেশি আরবি ফারসি শব্দ ব্যবহার করেন্ - সৈয়দ মুজতবা আলী।
সম্পাদনা
সৈয়দ মুজতবা আলী (১৩ সেপ্টেম্বর ১৯০৪ - ১১ ফেব্রুয়ারি ১৯৭৪) একজন বিংশ শতকী বাঙালি সাহিত্যিক। তিনি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা।
তিনি তাঁর ভ্রমণকাহিনির জন্য বিশেষভাবে জনপ্রিয়। বহুভাষাবিদ সৈয়দ মুজতবা আলীর রচনা একই সঙ্গে পাণ্ডিত্য এবং রম্যবোধে পরিপুষ্ট।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।