eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৬১৭৬

'বাংলার স্কট' -বলা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বঙ্কিমচন্দ্র
২৬১৭৭

'মুসলিম সাহিত্য সমাজ' এর মুখপত্র ছিল -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শিখা
ব্যাখ্যা:
'মুসলিম সাহিত্য সমাজ' এর মুখপত্র ছিল - শিখা।
শিখা ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য সমাজ কর্তৃক প্রকাশিত পত্রিকা। এটি বিংশ শতকের বিশের দশকে ঢাকা থেকে প্রকাশিত হত। এর প্রথম সংখ্যার প্রকাশকাল চৈত্র ১৩৩৩ (৮ এপ্রিল ১৯২৭) এবং এর প্রথম সংখ্যার সম্পাদক ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল হুসেন।
এটি বাৎসরিক পত্রিকা ছিল ও ১৯৩১ সালে এর পঞ্চম ও শেষ সংখ্যা প্রকাশিত হয়। এর প্রধান কারণ ১৯৩২ সালের মার্চ মাসে আবুল হুসেনের ঢাকা ত্যাগ। তিনিই মূলত প্রকাশনার সামগ্রিক দায়িত্ব পালন করতেন ও প্রকাশনা - ব্যয়ের একটি বড় অংশও বহন করতেন।
এ পত্রিকার প্রকাশনা প্রতিষ্ঠান মডার্ন লাইব্রেরির প্রতিষ্ঠাতাও ছিলেন আবুল হুসেন। এ পত্রিকার সাথে যুক্ত ছিলেন কাজী আবদুল ওদুদ, কাজী মোতাহার হোসেন, মুহম্মদ শহীদুল্লাহ। একে বলা হয়ে থাকে ঢাকার যুক্তিবাদী আন্দোলন।
২৬১৭৮

বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা হচ্ছে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দিগদর্শন
ব্যাখ্যা:
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা হচ্ছে - দিগদর্শন।
দিগ্দর্শন (বাংলা) বঙ্গভূমি থেকে প্রকাশিত বাংলা ভাষায় প্রথম সাময়িকী ছিল। এটি একটি মাসিক পত্রিকা ছিল। নামপত্রে সুস্পষ্টরূপে সাময়িক পত্রিকাটির প্রকৃতি সম্পর্কে বলা হয়েছে: ‘যুবলোকের কারণ সংগৃহীত নানা উপদেশ’ (যুবাদের জন্য সংগৃহীত বিভিন্ন তথ্য)।
দিগ্দর্শনের প্রথম সংখ্যা ১৮১৮ সালের এপ্রিল মাসে প্রকাশিত হয় (১২২৫ বঙ্গাব্দের বৈশাখ মাসে)। পত্রিকাটি শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন থেকে প্রকাশিত এবং বিখ্যাত খ্রিস্টান ধর্মপ্রচারক জোশুয়া মার্শম্যান এর পুত্র জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত মাসিক সাময়িকী ছিল।
২৬১৭৯

'আমি ভরা তরী করি-। ' শূণ্যস্থান কোনটি বসবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভরাডুবি
ব্যাখ্যা:
আমি ভরা তরী করি ভরাডুবি।
উপরোক্ত লাইনটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার।কাজী নজরুল ইসলাম সাম্যের কথা,প্রতিবাদের কথা তার লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলতেন।
তাই সঠিক উত্তর: ভরাডুবি।
২৬১৮০

'পদ্ম' শব্দের সমার্থক শব্দ হচ্ছে -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
উৎপল
ব্যাখ্যা:
পদ্ম : কমল, উৎপল, সরোজ, পঙ্কজ, নলিন, শতদল, রাজীব, কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ, ইন্দীবর, পুষ্কর, তামরস, মৃণাল, সরসিজ, কুমুদ
২৬১৮১

মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বাসন
ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য হচ্ছে - বাসন।নাট্যগ্রন্থটির রচয়িতা সেলিম আল দীন।তিনি ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি নাট্যকার এবং গবেষক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।তার অন্যান্য উল্লেখযোগ্য নাটক - জণ্ডিস ও বিবিধ বেলুন, চাকা,হরগোজ,কিত্তনখোলা ইত্যাদি।
২৬১৮২

'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ' গানের রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কেউই না
ব্যাখ্যা:
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ' গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী।
আবদুল গাফফার চৌধুরী (জন্ম : ১২ ডিসেম্বর ১৯৩৪) একজন সুপরিচিত বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো" এর রচয়িতা।
স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। গাফফার বরিশাল জেলার এক জলবেষ্টিত গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন।
২৬১৮৩

'বাঙালী ও বাঙলা সাহিত্য' গ্রন্থের রচয়িতা হলেন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আহমদ শরীফ
ব্যাখ্যা:
'বাঙালী ও বাঙলা সাহিত্য' গ্রন্থের রচয়িতা হলেন - আহমদ শরীফ।
আহমদ শরীফ (১৩ ফেব্রুয়ারি ১৯২১ - ২৪ ফেব্রুয়ারি ১৯৯৯) একজন বাংলাদেশী ভাষাবিদ, খ্যাতনামা মনীষী এবং বিংশ শতাব্দীর শেষভাগে আবির্ভূত বাংলা সাহিত্য ও সাংস্কৃতি পরিমণ্ডলের অন্যতম প্রতিভূ। কলেজ অধ্যাপনার (১৯৪৫ - ৪৯) পেশাগত জীবন শুরু করেন। এক বছরের বেশি সময় রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্রে অণুষ্ঠান সহকারী হিসেবে কাজ করেছেন।
তার উল্লেখযোগ্য গ্রন্থ রচনা:
বাংলার বিপ্লবী পটভূমি
এ শতকে আমাদের জীবনধারার রূপ রেখা
নির্বাচিত প্রবন্ধ
প্রত্যয় ও প্রত্যাশা
বাঙালি ও বাংলা সাহিত্য (দুই খণ্ড)
২৬১৮৪

'ষ্ণ' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের মিলনে গঠিত হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ষ +ণ
ব্যাখ্যা:
যুক্তবর্ণ বলতে একাধিক ব্যঞ্জনবর্ণের সমষ্টিকে বোঝানো হয়েছে।
বাংলা লিখনপদ্ধতিতে যুক্তবর্ণের একটি বিশেষ স্থান আছে।
এগুলি বেশির ভাগ ক্ষেত্রেই উপাদান বর্ণগুলির চেয়ে দেখতে ভিন্ন, ফলে নতুন শিক্ষার্থীর এগুলি লেখা আয়ত্ত করতে সময়ের প্রয়োজন হয়।
ষ্ণ = ষ + ণ।
২৬১৮৫

শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
গরু-ছাগলের বিরাট হাট
ব্যাখ্যা:
শুদ্ধ বাক্য -
গরু ছাগলের বিরাট হাট।
কারণ,বাক্য গঠনের রীতি অনুযায়ী প্রথমে কর্তা বা উদ্দেশ্য ( গরু ছাগলের) থাকে এবং শেষে বিধেয় (বিরাট হাট) থাকে।আবার এখানে সাধু ও চলিত রীতির মিশ্রণ নেই,তাই গুরুচণ্ডালী দোষ মুক্ত।
২৬১৮৬

”আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে?”-”রাঘবে” কোন কারকে কোন বিভক্তি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অপাদানে ৭মী
ব্যাখ্যা:
”আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে?” - ”রাঘবে” অপাদান কারকে সপ্তমী বিভক্তি।
যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়।
সপ্তমী বা এ বিভক্তি 'বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা।'
লোকমুখে শুনেছি।
তিলে তৈল হয়।
দুধে দই হয়।
খেঁজুর রসে গুড় হয়।
পাপে বিরত হও।
২৬১৮৭

'নামাজ' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ফার্সি
ব্যাখ্যা:
নামায - ফারসি শব্দ।
আরো কিছু ফারসি শব্দ হলো - খোদা, পেরেশান, রোজা, তারিখ, শহীদ ইত্যাদি।
পর্তুগিজ ভাষার শব্দ হলো - আনারস,আলপিন, আলমারি, বালতি, সাবান ইত্যাদি।
২৬১৮৮

প্রাতিপদিক কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিভক্তিহীন নাম শব্দ
ব্যাখ্যা:
বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে।
প্রাতিপদিক : বিভক্তিহীন নামশব্দকে প্রাতিপদিক বলে। নামপদের যেই অংশকে আর বিশ্লেষণ করা বা ভাঙা যায় না, তাকেই প্রাতিপদিক বলে। যেমন - ‘হাত’। এই নাম শব্দের সঙ্গে কোনো বিভক্তি নেই। এর সঙ্গে ‘আ’ যুক্ত করে নতুন শব্দ ‘হাতা’ তৈরি করা যেতে পারে। এটিও একটি নাম শব্দ। আবার এর সঙ্গে ‘অল’ শব্দাংশ যুক্ত করে ‘হাতল’ আরেকটি নামশব্দ তৈরি করা যেতে পারে।
২৬১৮৯

'হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি' কোন কবির কবিতা থেকে নেয়া হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা:
'হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি'
মাইকেল মধুসূদন দত্তের কবিতা থেকে নেয়া হয়েছে।
২৬১৯০

”অম্বর” শব্দের সমার্থক শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নভ
ব্যাখ্যা:
অম্বর - আকাশ, নভঃ, ব্যোম, দ্যু।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।