বিশেষ্য, বিশেষণ ও ধ্বন্যাত্বক অব্যয়ের সাথে আ প্রত্যয় যোগে গঠিত নামধাতুর সাথে ক্রিয়াবিভক্তি যোগে যে ক্রিয়া গঠিত হয় তাকে নামধাতুর ক্রিয়া বলে। গঠন - নামশব্দ + আ প্রত্যয় = নামধাতু + ক্রিয়াবিভক্তি = নামধাতুর ক্রিয়া।উদাহরণ - শিক্ষক ছাত্রটাকে বেতালেন।
২৬২৫৯
বিশেষ্য ও বিশেষণের সাথে ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়া পদ গঠিত হয় তাকে বলে -
'যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্ট বেটাই চোর ' - এ বাক্যে হারায় প্রযোজক ধাতু।
প্রযোজক ধাতু:
মৌলিক ধাতুর সাথে 'আ' বা 'ওয়া' যুক্ত হয়ে ণিজন্ত বা প্রযোজন ধাতু গঠিত হয়। এটা এক ধরনের সাধিত ধাতু। যেমন - _/কর + আ = করা। ''যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর।'', এখানে ''হারায়'' হল প্রযোজক ধাতু।
২৬২৬১
"মন্ত্রের সাধন কিংবা শরীর পতন" -এখানে 'কিংবা' অব্যয়টি কোন অব্যয়?
‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’ - এখানে ‘কিংবা’ অব্যয়টি বিয়োজক অব্যয়। কারণ ‘কিংবা’ অব্যয়টি দুটি বাক্যাংশের বিয়োজক। যে সকল অব্যয় অব্যৗক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয় বলে। যেমন - বজ্রের ধ্বনি - কড়কড়, বাতাসের গতি - শনশন। যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন,বিয়োজন বা সংকোচন ঘটায়, তাকে সমুচ্চয়ী অব্যয় বলে।
কার অর্থবাচকতা নেই , অর্থদ্যোতকতা আছে - উপসর্গের।
‘উপসর্গ’ কথাটির মূল অর্থ ‘উপসৃষ্ট’। এর কাজ হলো নতুন নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোন অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। মনে রাখতে হবে, উপসর্গ সব সময় মূল শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়।
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, “সংস্কৃতে কতগুলো অব্যয় শব্দ আছে, এগুলো ধাতুর পূর্বে বসে এবং ধাতুর মূল ক্রিয়ার গতি নির্দেশ করে এর অর্থের প্রসারণ, সঙ্কোচন বা অন্য পরিবর্তন আনয়ন করে দেয়। এরূপ অব্যয় শব্দকে উপসর্গ বলে।”
'চাকা' গ্রন্থটির রচয়িতা - সেলিম আল - দীন।
সেলিম আল দীন (১৮ আগস্ট, ১৯৪৯ - ১৪ জানুয়ারি, ২০০৮) একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার ও গবেষক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি নাটকের আঙ্গিক ও ভাষার উপর গবেষণা করেছেন। বাংলা নাটকের শিকড় সন্ধানী এ নাট্যকার ঐতিহ্যবাহী বাংলা নাট্যের বিষয় ও আঙ্গিক নিজ নাট্যে প্রয়োগের মাধ্যমে বাংলা নাটকের আপন বৈশিষ্ট্য তুলে ধরেছেন।
উল্লেখযোগ্য নাটকসমূহ সম্পাদনা:
জন্ডিস ও বিবিধ বেলুন (১৯৭৫),
বাসন (১৯৮৫),
মুনতাসির ফ্যান্টাসী( তন্ময় দাস ),
শকুন্তলা,
কীত্তনখোলা (১৯৮৬),
কেরামতমঙ্গল (১৯৮৮),
যৈবতী কন্যার মন (১৯৯৩),
চাকা (১৯৯১)।
২৬২৬৫
বাংলা ভাষা কোন শব্দ দুটি গ্রহন করেছে চীনা ভাষা হতে?
‘চা, চিনি’ শব্দ দুটি বাংলা চীনা ভাষা হতে গ্রহণ করেছে। ‘চাকু’ (তুর্কি), চাকর (ফরাসি); ‘খদ্দর ও হরতাল’ গুজরাটি ভাষার শব্দ। ‘রিক্সা’ জাপানি, রেস্তোরাঁ ফরাসি ভাষা হতে বাংলা ভাষা গ্রহণ করেছে।
MCQ পরীক্ষা সেটিংস
বাংলা
eProstuti
সহজ ও দ্রুত ক্লাস করতে অ্যাপটি ইনস্টল করুন
iPhone / iPad এ ইনস্টল করুন
eProstuti
১Safari ব্রাউজারের নিচে থাকা Share ( ) বাটনে চাপ দিন।
২নিচের দিকে স্ক্রোল করে 'Add to Home Screen' ( ) নির্বাচন করুন।
৩উপরে ডানে থাকা 'Add' বাটনে ট্যাপ করুন।
Android এ অ্যাপ ইনস্টল করুন
eProstuti
১Chrome ব্রাউজারের উপরে ডানে থাকা থ্রি-ডট ( ) মেনু চাপুন।
২তালিকায় 'Install app' বা 'Add to Home screen' ( ) এ ট্যাপ করুন।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।