eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৬২২১

বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ এসেছে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ফারসি থেকে
ব্যাখ্যা:
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি শব্দগুলোর মধ্যে ফারসি শব্দই সবচেয়ে বেশি।
ফারসি শব্দ : বাংলায় ব্যবহৃত ফারসি শব্দগুলোকে তিন ভাগে ভাগ করা যায়:—
i. ধর্মসংক্রান্ত শব্দ: খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি।
ii. প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ: কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ ইত্যাদি।
iii. বিবিধ শব্দ: আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাস, রফতানি, হাঙ্গামা ইত্যাদি।
২৬২২২

'রাখালী' কাব্য কার লেখা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জসীমউদ্দীন
ব্যাখ্যা:
'রাখালী' কাব্য জসীমউদ্দীনের লেখা।
রাখালী বাংলাদেশের পল্লি কবি জসীম উদ্ দীনয়ের ১৯ টি কবিতা নিয়ে তৈরি একটি কবিতার বই।
জসীম উদ্ দীনয়ের তরুন বয়সের লেখা কবিতাগুলো রয়েছ। বইটি ১৯২৭ সালে পলাশ প্রকাশনী থেকে প্রকাশ পায়। প্রচ্ছদ একেঁছেন নন্দলাল বসু। পৃষ্টা সংখ্যা ৬৮ টি। কবিতা গুলোতে পল্লির জীবন বেশি প্রভাব রয়েছে।
২৬২২৩

কোন বিষয় নিয়ে ' আরেক ফাল্গুন' উপন্যাসটি রচিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভাষা আন্দোলন
ব্যাখ্যা:
ভাষা আন্দোলন নিয়ে ' আরেক ফাল্গুন' উপন্যাসটি রচিত।
আরেক ফাল্গুন (উপন্যাস) – জহির রায়হান – ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত উপন্যাস। প্রকাশকাল - ১৯৬৯ সাল।
২৬২২৪

'একেই কি বলে সভ্যতা'র রচয়িতা হলেন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা:
'একেই কি বলে সভ্যতা'র রচয়িতা হলেন - মাইকেল মধুসূদন দত্ত।
মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত।
তার উল্লেখযোগ্য প্রহসন সম্পাদনা:
বুড়ো শালিকের ঘাড়ে রোঁ ১৮৬০
একেই কি বলে সভ্যতা ১৮৬০
২৬২২৫

'ভূত' শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পেত্নী
ব্যাখ্যা:
ভূত শব্দের অর্থ - অদৃশ্য আত্মা বিশেষ । প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
পেত্নী শব্দের অর্থ - প্রেতিনী,স্ত্রী ভূত। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ এবং স্ত্রীবাচক শব্দ।
তাই ভূত শব্দের স্ত্রীবাচক শব্দ পেত্নী।
২৬২২৬

'বাবুর্চি ' কোন ভাষার শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তুর্কি
ব্যাখ্যা:
আরবি শব্দ : আল্লাহ, ইসলাম, ঈমান, অজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তাসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি।
ফারসি শব্দ : খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি।
তুর্কি শব্দ : বাবুর্চি, চাকর, চাকু, তোপ, দারোগা, বাবা৷
২৬২২৭

'কাকভুষন্ডী' বিশিষ্টার্থক বাক্যাংশের অর্থ চিহ্নিত করুন।

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দীর্ঘজীবি ব্যক্তি
ব্যাখ্যা:
'কাকভুষন্ডী' বিশিষ্টার্থক বাক্যাংশের অর্থ দীর্ঘজীবি ব্যক্তি।
কাকভূষন্ডি, কাকভূশন্ডি, (বিশেষ্য পদ) এর অর্থ: পুরাণোক্ত ত্রিকালদর্শী কাক; লক্ষার্থে. বৃদ্ধ বহুদর্শী ব্যক্তি।
২৬২২৮

‘সংগীত’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সম+গীত
ব্যাখ্যা:
Hints: সংগীত মানে যা সবাই একসাথে আমারা গেয়ে থাকি তাই এর সন্ধিবিচ্ছেদ সম + গীত। এখানে সম মানে সবাইকে বোঝায়।
২৬২২৯

'যে অনবরত কাঁদছে 'সংকুচিত রুপ হলো-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রোরুদ্যমান
ব্যাখ্যা:
রোরুদ্যমান - [বিশেষণ পদ] উচ্চৈঃস্বরে ক্রন্দরত, ক্রন্দনশীল। (স্ত্রীলিঙ্গ) রোরুদ্যমানা।
২৬২৩০

‘দ্যা লিবারেশন অব বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
ব্যাখ্যা:
Hints: মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ' দ্যা লিবারেশন অব বাংলাদেশ ' গ্রন্থের রচিয়তা মেজর জেনারেল সুখওয়ান্ত সিং। মেজর রফিকুল ইসলামের মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ গুলো হলো - একাত্তর এর বিজয় গাথা, শেখ মুজিব ও স্বাধীনতা সংগ্রাম, লক্ষ প্রাণের বিনিময়ে, মুক্তিযুদ্ধ ও বুদ্ধীজীবি, মুক্তিযুদ্ধের ইতিহাস ও প্রতিরোধের প্রথম প্রহর।
২৬২৩১

‘বাঘের মাসি’ বাগধারাটির অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আরাম প্রিয় ব্যক্তি
ব্যাখ্যা:
Hint: বাঘের মাসি এর অর্থ হচ্ছে " আমার প্রিয় ব্যাক্তি "
২৬২৩২

'কার মাথার ওপর হাত বুলিয়েছ' বাক্যে 'মাথা ' শব্দের অর্থ হলো-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ফাকিঁ দেয়া
ব্যাখ্যা:
মাথা শব্দ দিয়ে ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে বাক্য রচনা:
- ছেলেটির অঙ্কে বেশ মাথা আছে(মেধা)। - সূর্যবাবু আমাদের গ্রামের মাথা(প্রধান)। - আপনার আদেশ আমি মাথা পেতে নিলাম (শিরোধার্য করা)।
- আমার মাথা গোঁজার কোন ঠাঁই নেই (আশ্রয়)। - আদর দিয়ে দিয়ে তুমি ছেলের মাথাটি খেয়েছ (নষ্ট করা)।
- 'কার মাথার ওপর হাত বুলিয়েছ' (ফাকিঁ দেয়া)।
২৬২৩৩

নিচের কোন বানানটি অশুদ্ধ

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মনকষ্ট
ব্যাখ্যা:
Hints: শুদ্ধ বানানটি হলো মনঃকষ্ট। এর অর্থ মনোদুঃখ, মনোবেদনা
২৬২৩৪

'ঘর' শব্দের বিশেষণ হলো-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ঘরোয়া
ব্যাখ্যা:
ঘর : /বিশেষ্য পদ/ গৃহ, কক্ষ, বাড়ি - বাসস্থান, আবাস। /গ্রহ্‌ + অ/।
ঘরোয়া : /বিশেষণ পদ/ গৃহ - সংক্রান্ত; স্বকীয়, পারিবারিক।
২৬২৩৫

'মেঘলা ' কোন ধরনের শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিশেষণ
ব্যাখ্যা:
বিশেষণ হচ্ছে বাংলা ব্যাকরণের একটি পদ যা বাক্যের অন্য কোন পদের (বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের) দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে।
মেঘলা হলো - বিশেষণ পদ।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।