eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ১৩৯১ টি
সকল বিষয়
জীববিজ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৮৮৬

কোন উদ্ভিদ ম্যানগ্রোভ বনে জন্মে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Heritiera fomes
ব্যাখ্যা:
Heritiera fomes হল Malvaceae পরিবারের ম্যানগ্রোভ গাছের একটি প্রজাতি। এর সাধারণ নামের মধ্যে রয়েছে সুন্দর, সুন্দরী, জেকানাজো এবং পিনলেকানাজো।
৮৮৭

'The Theory of Natural Selection ' কে প্রবর্তন করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Charles Robert Darwin
ব্যাখ্যা:
‘The Theory of Natural Selection ’ প্রবর্তন করেন Charles Robert Darwin | প্রাকৃতিক নির্বাচন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোন প্রাণীর বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো জনগোষ্ঠীতে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এটি ডারউইনীয় বিবর্তনের অন্যতম চালিকাশক্তি।
৮৮৮

তরুণাস্থি কোষকে বলা হয়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কনড্রােসাইট
ব্যাখ্যা:
তরুণাস্থি একটি বিশেষ ধরণের কঙ্কাল যোজক কলা। এটি শরীরকে কাঠামোগত সহায়তা করে। তরুণাস্থির পরিণত কোষগুলিকে '' কনড্রোসাইট ' ' বলা হয়। এগুলি ল্যাকুনি নামে ম্যাট্রিক্স(মাধ্যম) গহ্বরে অবস্থিত।
৮৮৯

গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মোট কত অণু ATP উৎপন্ন হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
চার অণু
ব্যাখ্যা:
শ্বসনের যে পর্যায়ে গ্লুকোজ অণু বিভিন্ন উৎসেচকের সহায়তায় ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে আংশিক ভাবে জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে , তাকে গ্লাইকোলাইসিস বলে । শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ৪ অণু ATP তৈরি হয়।
৮৯০

বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Copsychus saularis
ব্যাখ্যা:
Related Information :• বাংলাদেশের জাতীয় মাছের নাম ➞ Tenualosa ilisha (ইলিশ মাছ)• বাংলাদেশের জাতীয় পশুর নাম ➞ Panthera tigris (রয়েল বেঙ্গল টাইগার)• বাংলাদেশের জাতীয় পাখির নাম ➞ Copsychus saularis (দোয়েল)• বাংলাদেশের জাতীয় ফলের নাম ➞ Artocarpus heterophyllus (কাঁঠাল)• বাংলাদেশের জাতীয় ফুলের নাম ➞ Nymphaea nouchali (শাপলা)Question Analysis :• কবুতর ➞ Columba livia• চড়ুই ➞ Passer dometicus• পাতিকাক ➞ Corvus splendens
৮৯১

ফটোপিরিয়ডিজম দ্বারা নিচের কোন প্রক্রিয়াকে সঠিকভাবে বোঝায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পুষ্পধারণ
ব্যাখ্যা:
ফটোপিরিয়ডিজমকে দিন এবং রাতের দৈর্ঘ্যে উদ্ভিদ এবং প্রাণীদের প্রতিক্রিয়া হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। দিন এবং রাতের আপেক্ষিক দৈর্ঘ্য ফটোপিরিয়ড নামে পরিচিত। কিছু গাছের ফুল ফোটার জন্য নির্দিষ্ট সময়ের জন্য সূর্যালোকের সংস্পর্শে আসতে হবে। মৌসুমি ফুল ফোটার পেছনে এই কারণ। এই ধরণের প্রাকৃতিক ঘটনাটি 1880 সালে চার্লস ডারউইন এবং তার পুত্র ফ্রান্সিস দ্বারা প্রথম আবিষ্কৃত এবং সনাক্ত করা হয়েছিল।
৮৯২

নীলাভ -সবুজ শৈবালে উপস্থিত ' Heterocyst' - এর কাজ কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নাইট্রোজেন সংবন্ধন
ব্যাখ্যা:
হেটারোসিস্টস উপযুক্ত(অক্সিজেন-স্বল্প) পরিবেশেও গঠিত হতে পারে বিশেষত যখন সংবন্ধিত নাইট্রোজেন দুর্লভ হয়ে পড়ে। হেটারোসিস্ট গঠনকারী প্রজাতিগুলো নাইট্রোজেন সংবন্ধনের জন্যই বিশেষায়িত হয়ে থাকে আর তারা নাইট্রোজেন গ্যাসকে অ্যামোনিয়া (NH3), নাইট্রাইটস (No2-) অথবানাইট্রেট (No3-)রূপে সংবন্ধিত করতে পারে।
৮৯৩

বিপরীত ট্রান্সক্রিপশন হলো -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
RNA থেকে DNA তৈরি
ব্যাখ্যা:
বিষয়সজ্ঞারেপ্লিকেশনDNA হতে DNA তৈরির প্রক্রিয়াট্রান্সক্রিপশনDNA হতে RNA তৈরির প্রক্রিয়াট্রান্সলেশনRNA হতে প্রোটিন তৈরির প্রক্রিয়ারিভার্স ট্রান্সক্রিপশনRNA হতে DNA তৈরির প্রক্রিয়া
৮৯৪

মৌমাছি পালনকে বলা হয়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Apiculture
ব্যাখ্যা:
এপিকালচার মৌমাছি পালন নামেও পরিচিত, যেখানে মধু ও মোমের উৎপাদন করার জন্য মৌমাছির উৎপাদন করা হয়। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হল এপিকালচার।
৮৯৫

নিচের কোন এনজাইমটি লালাগ্রন্থি থেকে নিঃসৃত হয়ে শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Ptyalene
ব্যাখ্যা:
স্যালিভারি লালা তরল আকারে নির্গত হয় স্যালিভারি গন্থি থেকে। এই লালায় স্যালিভারি আমাইলেজ Ptyalene থাকে যা খাবারে শর্করা পরিপাক শুরু করে; লালা এছাড়াও মিউকাস রয়েছে, যা খাদ্য পিচ্ছিল করে এবং হাইড্রোজেন কার্বোনেট, যা অ্যামাইলেজের কাজের জন্য আদর্শ পিএইচ (alkaline) অবস্থার প্রদান করে।
৮৯৬

নিচের কোনটি 'হর্স-টেইল' নামে পরিচিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Equisetum
ব্যাখ্যা:
শাখাযুক্ত প্রজাতির কারণে Equisetum হর্স-টেইল' নামে পরিচিত | কারণ শাখাযুক্ত প্রজাতিগুলি কিছুটা ঘোড়ার লেজের অনুরূপ ।
৮৯৭

কোন প্রাণীতে শিখাকোষ থাকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Schistosoma mansoni
ব্যাখ্যা:
প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীর (Scientific name: Schistosoma mansoni) দেহে রেচন কার্য সম্পন্ন করার জন্য যে বিশেষ ধরনের কোষ থাকে তাকে শিখা কোষ বলে। এই সকল শিখা কোষ দ্বারাই প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের রেচন তন্ত্র গঠিত হয়। নাইট্রোজেন ঘঠিত বর্জ্য নিষ্কাশনই এদের কাজ।
৮৯৮

কোষ ঝিল্লি গঠিত-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
লিপোপ্রোটিন দ্বারা
ব্যাখ্যা:
কোষ ঝিল্লি গঠিত লিপোপ্রোটিন দ্বারা | লিপোপ্রোটিন হল একটি জৈব রাসায়নিক স্নেহ পদার্থ। এর গঠন কাঠামোর কেন্দ্রে রয়েছে ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল। কেন্দ্রের চারপাশে একটি ফসফোলিপিড শেল রয়েছে।
৮৯৯

পেনিসিলিন আবিষ্কার করেন কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আলেকজান্ডার ফ্লেমিং
ব্যাখ্যা:
পেনিসিলিন আবিষ্কার করেন Alexander Fleming | পেনিসিলিন (ইংরেজি: Penicillin) হলো একটি অ্যান্টিবায়োটিক গ্রুপ। এদেরকে সাধারণত পেনিসিলিয়াম নামক ছত্রাক (প্রধানত পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম ও পেনিসিলিয়াম রুবেন্স) থেকে তৈরি করা হয়। বেশির ভাগ পেনিসিলিনই প্রাকৃতিক উপায়ে আহরণ করা হয়।
৯০০

পোকার (insect ) দেহ প্রধানত কয় ভাগে বিভক্ত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তিন
ব্যাখ্যা:
পতঙ্গ, কীট বা পোকা বা কীটপতঙ্গ (ইংরেজি: Insect) হলো আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত অমেরুদন্ডীদের একটি শ্রেণী যাদের একটি করে কাইটিনযুক্ত বহিঃকঙ্কাল, একটি তিন খণ্ডের দেহ (মস্তক, ধড় ও উদর), তিন জোড়া করে সংযুক্ত পা, জটিল পুঞ্জাক্ষি, এবং এক জোড়া করে শুঙ্গ বা এ্যান্টেনা রয়েছে।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...