eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৬৫৬০ টি
সকল বিষয়
বাংলা ব্যাকরণ
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৬১৩৬

'একচোখা' বাগধারাটির অর্থ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পক্ষপাতদুষ্ট
ব্যাখ্যা:
<p>এখানে সঠিক উত্তর হলো <strong>পক্ষপাতদুষ্ট</strong>।</p>

<p>'একচোখা' একটি খুব পরিচিত বাংলা বাগধারা, যার মাধ্যমে এমন কোনো অবস্থাকে বোঝানো হয় যেখানে কাউকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয় বা কোনো এক পক্ষের প্রতি বিশেষ আনুকূল্য দেখানো হয়। অর্থাৎ, ন্যায়বিচার না করে এক দিকে ঝুঁকে থাকা বা পক্ষপাতিত্ব করাই হলো এই বাগধারাটির মূল অর্থ।</p>
৬১৩৭

সামাজিক জীবনের সূত্রপাত ঘটে কোন জীবনকে কেন্দ্র করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পারিবারিক জীবন
৬১৩৮

নিচের কোন শব্দযুগল সমার্থক?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রাত্রিহাস, কঞ্জ
ব্যাখ্যা:
'কঞ্জ' শব্দটি যদি কাঞ্চ হয় তবে 'রাত্রিহাস, কঞ্জ' সমার্থক শব্দযুগল। অন্যদিকে 'মহি, বারণ' শব্দযুগলের অর্থ যথাক্রমে পৃথিবী ও স্নান। 'যুব', 'বস্ত্রী' এবং 'পর্ণী' শব্দের সমার্থক যথাক্রমে যুদ্ধ, ময়ূর এবং বৃক্ষ।
৬১৩৯

ছেকান্দ্রাস অলংকারের উদাহরণ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর
৬১৪০

বিশেষণ পদ হিসেবে দ্বিরুক্ত শব্দের প্রয়োগের উদাহরণ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নামিল নভে বাদল ছলছল বেদনায়
ব্যাখ্যা:
বিশেষণ পদ হিসেবে দ্বিরুক্ত শব্দের প্রয়োগের উদাহরণ 'নামিল নভে বাদল ছলছল বেদনায়'। অন্যদিকে- 'বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে'- বিশেষ্যপদ রূপে দ্বিরুক্ত 'চিকচিক করে বালি কোথা নাহি কাদা'- ক্রিয়া বিশেষণ এবং 'কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ'- ক্রিয়াপদ রূপে দ্বিরুক্ত।
৬১৪১

নিপাতনে সিদ্ধ সন্ধির প্রয়োগ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
স্বৈরণী
ব্যাখ্যা:
নিপাতনে সিদ্ধ প্রয়োগ 'স্বৈরণী' (স্ব + ইরিনী)। ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মসারেই যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেওয়ার নাম ‘নিপাতনে সিদ্ধ সন্ধি’। যেমন- গবাক = গো + অক্ষ, একাদশ = এক + দশ, সংস্কৃত = সম + কৃত।
৬১৪২

কোনটি খাঁটি বাংলা শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
টেঁকি
ব্যাখ্যা:
কোনো কোনো ব্যাকরণবিদ দেশি শব্দকে খাঁটি বাংলা শব্দ বলেছেন। বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে দেশি শব্দ বলা হয়। যেমন— টেঁকি, টোপড়, পেট, কুলা, ডাব ইত্যাদি। অন্যদিকে চামার-তদ্ভব, চাকু- তুর্কি ও জোছনা- অর্ধ-তৎসম। উল্লেখ্য, নবম-দশম শ্রেণির 'বাংলা ভাষার ব্যাকরণ' পুরোনো গ্রন্থে তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হলেও নতুন গ্রন্থে (শিক্ষাবর্ষ ২০২১) তা বলা হয়নি।
৬১৪৩

নিচের কোনটি প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জেলেনী
ব্যাখ্যা:
পুরুষবাচক শব্দের সঙ্গে নী-প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়। যেমন: জেলে— জেলেনী, ধোপা— ধোপানি, কুমার— কুমারানি, কামার— কামারনী ইত্যাদি। কিন্তু শব্দের লিঙ্গান্তরের ক্ষেত্রে পুরুষ ও নারীবাচক শব্দ আলাদা ব্যবহৃত হয়। যেমন : ধৃতু— পেত্রী, গোলাম— বাপী, চাকর— ঝি। কোনো কোনো পুরুষবাচক শব্দ থেকে বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়। যেমন: সভাপতি— সভানেত্রী, শিক্ষক— শিক্ষয়িত্রী।
৬১৪৪

'লুঙ্গি' শব্দটি এসেছে কোন ভাষা থেকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বর্মি
ব্যাখ্যা:
বর্মি শব্দ— লুঙ্গি, ফুঙ্গি।
৬১৪৫

'প্রাতরাশ'-এর সন্ধি কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রাতঃ + আশ
ব্যাখ্যা:
বিসর্গ সন্ধি প্রাতরাশ-এর সঠিক সন্ধি বিচ্ছেদ প্রাতঃ + আশ। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিসর্গ সন্ধি- প্রাতঃ + কাল = প্রাতোিকাল, বাচঃ + পতি = বাচস্পতি, শিরঃ + ছেদ = শিরচ্ছেদ।
৬১৪৬

'হাঁড়ি হাঁড়ি সন্দেশ'-এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিশেষ্য ও বিশেষ্য
ব্যাখ্যা:
বচন অর্থ সংখ্যার ধারণা। বচন দুই প্রকার। যথা: একবচন ও বহুবচন। অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগেও বহুবচন সাধিত হয়। যেমন- হাঁড়ি হাঁড়ি সন্দেশ। কাড়ি কাড়ি টাকা। লাল লাল ফুল।
৬১৪৭

'কানে কুসুমকলি, সকলি ফুটিল'-বাক্যে 'কুসুম কলি' কোন কারকে কোন বিভক্তি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কর্মে শূন্য
ব্যাখ্যা:
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্ম কারক বলে। যেমন- কানে কুসুমকলি, সকলি ফুটিল। আমাকে একখানা বই দাও। এ দুই বাক্যে 'কুসুমকলি' ও 'বই' শূন্য বিভক্তি।
৬১৪৮

দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে কী বলা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সম্প্রকর্ষ
ব্যাখ্যা:
দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ। যেমন— বসতি > বসতি, জানালা > জানলা ইত্যাদি।
৬১৪৯

কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তৃতীয়া
ব্যাখ্যা:
যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয়, তাকে কর্মবাচ্য বলে। কর্মবাচ্যে কর্মে প্রথমা এবং কর্তায় তৃতীয়া বিভক্তি হয়। যেমন— মোবারক কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে।
৬১৫০

নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণ
ব্যাখ্যা:
যেসর্ব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে। যেমন- অজানা (অ + জানা), অভিযোগ (অভি + যোগ) শব্দে 'অ', 'অভি' হলো উপসর্গ। শব্দের অর্থের সম্প্রসারণ, সংকোচন, পরিবর্তন এবং নতুন অর্থবোধক শব্দ তৈরি করা উপসর্গের অন্যতম বৈশিষ্ট্য।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।