eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৫১৫ টি
সকল বিষয়
সাধারণ জ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৯৫১১

যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচী গ্রহণ করেছে-----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা:
এসডিআই (SDI)এর পূর্ণরূপ হল-Strategic Defence Initiative বা কৌশলগত প্রতিরক্ষা উদ্যোগ। যুক্তরাষ্ট্র এসডিআই (SDI) প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে।এ কর্মসূচি হলো কতগুলো অস্ত্র ও সমর সরঞ্জামের সমাহার যা মহাকাশ, আবাহাওয়ামন্ডল ও ভূ-পৃষ্ঠের বিভিন্ন লক্ষ্যবস্তুর উপর আঘাত হানার উদ্দেশ্যে মহাকাশ কিংবা ভূ-পৃষ্ঠে স্থাপিত হবে। এ ব্যবস্থা মহাশূন্য ভিত্তিক হওয়ায় একে তারকা যুদ্ধ বলে।
৯৫১২

ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়-----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হোয়াইট হল
ব্যাখ্যা:
ওয়েস্টমিনস্টার এবে হলো গির্জা।
আর
বৃটেনের প্রশাসনিক সদর দপ্তরকে হোয়াইট হল বলে।
৯৫১৩

দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্নসমর্পণ করে------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৯৪৫ সালের এপ্রিল মাসে
ব্যাখ্যা:
১৯৪৫ সালের মে মাসে হিটলার আত্মহত্যা করলে জার্মানির পতন ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে জার্মানি ৯ এপ্রিল সোভিয়েত জেনারেল জর্জ জোকভের নিকট আত্মসমর্পণ করে।
৯৫১৪

কঙ্গোকে বিদেশী শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম-----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্যাট্রিক লুমুম্বা
ব্যাখ্যা:
প্যাট্রিস লুলুম্বা স্বাধীন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রথম প্রধানমন্ত্রী এবং আফ্রিকার জাতীয়তাবাদী আন্দোলনের নেতা। লুলুম্বার নেতৃত্বে প্রবল আন্দোলনের মুখে ১৯৬০ সালে বেলজিয়ানরা কঙ্গোকে স্বাধীনতা দিতে বাধ্য হয়। প্যাট্রিস লুলুম্বা হয়ে ওঠেন আফ্রিকার নিষ্পেষিত জনগণের সংগ্রাম আর মুক্তির প্রতীক।
৯৫১৫

হিরোশিমায় এটম বোমা ফেলা হয়েছিল-----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৯৪৫ সালের আগস্ট মাসে
ব্যাখ্যা:
১৯৪৫ সালের ৬ আগস্ট পৃথিবী দেখল নির্মমতার চূড়ান্ত দৃশ্যটি। বিশ্বে প্রথমবারের মতো মানুষের ওপর ফেলা হয় পারমাণবিক বোমা। পারমাণবিক বোমার ভয়াবহতা ছিল কল্পনাতীত। জাপানের হিরোশিমা শহরে সকাল সাড়ে ৮টায় যখন বোমারু বিমান থেকে 'লিটল বয়' নামের পারমাণবিক বোমাটি ফেলা হয় তখন চোখের পলকে লণ্ডভণ্ড হয়ে যায় গোটা শহর।
৯৫১৬

নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কন্ট্রা
ব্যাখ্যা:
নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম - কন্ট্রা।
৯৫১৭

১৯৯১ সালের Business International -এর সমীক্ষায় জীবনযাত্রার ব্যয়ভার (Living cost) সবচেয়ে বেশি ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হংকং (চীন)
ব্যাখ্যা:
2022 (mid-Year) সালের Business International –এর সমীক্ষায় জীবনযাত্রার ব্যয়ভার(Living Cost) সবচেয়ে বেশী – Bermuda ।
৯৫১৮

উৎপাদিত পণ্য বিক্রয় হিসাব অনুসারে ১৯৯০ সালে সর্ববৃহৎ বিক্রতা ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আইবিএম
ব্যাখ্যা:
ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। ১৭০টি দেশে কোম্পানিটি তার কার্যক্রম পরিচালনা করে, যার সদরদপ্তর আরমংক, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
৯৫১৯

আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা (Life expectancy) সবচেয়ে বেশি -------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা:
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) প্রকাশিত মানব উন্নয়ন রিপোর্ট 2022 অনুসারে গড় আয়ুতে শীর্ষ দেশ Hong kong - 85.29 year
৯৫২০

১৯৯০ সালের সমীক্ষায় এশিয়ায় কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা:
১৯৯০ সালের সমীক্ষায় এশিয়ায় ভারত থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি।
১৯৯০ সালের সমীক্ষায় দক্ষিণ এশিয়ার ভারত থেকে সবচেয়ে বেশি প্রবাসী যুক্তরাষ্ট্রে বসবাস করে। এরপর যথাক্রমে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ ইত্যাদি।
৯৫২১

১৯৮৯ সালের সমীক্ষা অনুসারে সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক দেশ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা:
ইউএসডিএ থেকে প্রকাশিত বৈশ্বিক খাদ্যশস্য প্রতিবেদন–২০২০ অনুযায়ী, সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক দেশ থাইল্যান্ডে
৯৫২২

'এশিয়া ওয়াচ ' কর্তৃক সম্প্রতি উৎঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র Special 301 প্রয়োগ করার বিবেচনা করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জুন ১৯৮৯ সালে তিয়ানমেন স্কোয়ারে সংঘটিত ট্রাজেডি
ব্যাখ্যা:
'এশিয়া ওয়াচ ' কর্তৃক সম্প্রতি উৎঘাটিত অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র Special 301 প্রয়োগ করার বিবেচনা করে -
জুন ১৯৮৯ সালে তিয়ানমেন স্কোয়ারে সংঘটিত ট্রাজেডি।
হিউম্যান রাইটস্‌ ওয়াচ (ইংরেজি: Human Rights Watch) আন্তর্জাতিক অঙ্গনে বেসরকারী ও অ - লাভজনক সংস্থা হিসেবে মানবাধিকার বিষয়ে কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংস্থাটির প্রধান কাজ হচ্ছে - মানব অধিকার বিষয়ে গবেষণা, পরামর্শ ও সমর্থন প্রদান করা। এর প্রধান কার্যালয় বা সদর দফতর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
এশিয়া ওয়াচ (১৯৮৫), আফ্রিকা ওয়াচ (১৯৮৮) এবং মিডিল ইষ্ট ওয়াচ (১৯৮৯) একীভূত হয়ে 'দি ওয়াচ কমিটি' নামে পরিচিত। ১৯৮৮ সালে সকল কমিটি একত্রিত হয়ে পরবর্তীকালে 'হিউম্যান রাইটস্‌ ওয়াচ' নামে পরিচিতি পেয়েছে।
৯৫২৩

এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে অ্যাস্কাপ (ESCAP) সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
APEC
ব্যাখ্যা:
এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে অ্যাস্কাপ (ESCAP) সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করে - APEC।
এশিয়া - প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ( এপেক ) ২1 টি প্যাসিফিক রিম সদস্য অর্থনীতির জন্য একটি ফোরাম যা এশিয়া - প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে ফ্রি ট্রেড প্রচার করে।
1989 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এশিয়া - প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপান (জি 7 - এর সদস্য) অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর আধিপত্য বিস্তার করবে এমন আশঙ্কা দূর করার জন্য; এবং ইউরোপের বাইরে কৃষি পণ্য এবং কাঁচামাল জন্য নতুন বাজার স্থাপন
APEC (Epec) সহ এশিয়ান প্যাসিফিক ইকোনোমিক কোঅপারেশন এর আদ্যক্ষর গ্রহণ এশিয়া - প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতার জন্য মন্ত্রী পর্যায়ের সম্মেলন। অংশগ্রহণকারী দেশ জাপান, চীন, কোরিয়া, তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন ইত্যাদি।
৯৫২৪

'জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড' (GATT) একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রায় ৯০ শতাংশ
ব্যাখ্যা:
GATT ১ জানুয়ারি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। ১ জানুয়ারি ১৯৯৫ এটি WTO - এ রুপান্তরিত হয়। বর্তমানে এটি বিশ্ববাণিজ্যের ৯০ শতাংশের বেশি অংশের সমন্বয় সাধন করে।
৯৫২৫

মিয়ানমারে ১৯৯০ সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েও কোন পার্টি সামরিক জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
এনএলডি
ব্যাখ্যা:
এনএলডি(ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি) মিয়ানমারের স্বাধীনতার নায়ক অং সানের কন্যা অং সান সুচির রাজনৈতিক দল। দলটি ১৯৯০ সালে নির্বাচনে জয়ী হয়েও সামরিক বাহিনীর প্রভাবে ক্ষমতা লাভ করতে পারে নি। তবে বর্তমানে সুচির দল এনএলডি ক্ষমতায় আছে, তবে সামরিক বাহিনীর সদস্যদের জন্য পার্লামেন্টে ২৫%আসন বরাদ্দ রাখতে হয়।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।