eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৫১৫ টি
সকল বিষয়
সাধারণ জ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৯৫৫৬

কোন সালে ভারতের সাথে গঙ্গার পানি বণ্টনজনিত ৩০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ডিসেম্বর ১৯৯৬
ব্যাখ্যা:
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ. ডি. দেবগৌড়া বাংলাদেশ - ভারত ৩০ বছর মেয়াদি পানি বন্টন চুক্তি স্বাক্ষর করেন। চুক্তিকে মোট ১২ টি অনুচ্ছেদ রয়েছে।
৯৫৫৭

বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে-----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিজয়পুরে
ব্যাখ্যা:
দিনাজপুরে পাওয়া যায় প্রথম লোহার খনি৷
৯৫৫৮

মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর বাড়ি কোন জেলায় ছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সিলেট
ব্যাখ্যা:
সুনামগঞ্জ জেলার (তৎকালীন সিলেট) এক সম্ভ্রান্ত পরিবারে ১৯১৮ সালের ১ নভেম্বর জেনারেল এম এ জি ওসমানী জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে বাংলাদেশের সশস্ত্র স্বাধীনতাযুদ্ধ শুরু হলে তিনি তাতে অংশগ্রহণ করেন এবং ঐ বছরেরই ১৭ এপ্রিল মুজিবনগরে গঠিত বাংলাদেশ সরকারের সিদ্ধান্তক্রমে তিনি বাংলাদেশ মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক নিয়োজিত হন।
৯৫৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৯২১ সালে
ব্যাখ্যা:
নাথান কমিশন ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্দেশ্যে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়নের জন্য ১৯১২ সালের ২৭ মে বঙ্গীয় সরকার কর্তৃক গঠিত কমিশন। তেরো সদস্য বিশিষ্ট কমিশনের প্রেসিডেন্ট ছিলেন আর. নাথানিয়েল।
৯৫৬০

সার্কের প্রথম।মহাসচিব কে ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আবুল আহসান
ব্যাখ্যা:
প্রশ্ন: সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন ?
উত্তর: আবুল আহসান
ব্যাখ্যা: বাংলাদেশের আবুল আহসান ছিলেন সার্কের প্রথম মহাসচিব (16জানুয়ারি 1987 - অক্টোবর 1989)। অন্যদিকে, চেনকিয়ার দোর্জি সার্কের অষ্টম মহাসচিব এবং মনমোহন সিং ভারতের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন । উল্লেখ্য, সার্কের বর্তমান মহাসচিব হলেন পাকিস্তানের আমজাদ হোসেন বি সিয়াল (1 মার্চ 2017 - বর্তমান)।
৯৫৬১

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা:
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫। এর মধ্যে ৫ টি দেশ স্থায়ী এবং ১০ টি অস্থায়ী সদস্য। স্থায়ী ৫ সদস্য হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ,ফ্রান্স ,রাশিয়া ও চীন। অস্থায়ী ১০ সদস্য ২ বছরের জন্য নির্বাচিত হয়। ১৯৬৫ সালের পূর্ব পর্যন্ত নিরাপত্তা পরিষদের সদস্য ছিল ১১ টি।
৯৫৬২

বিশ্ববাণিজ্য সংস্থা(WTO)এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা:
১৯৯৫ সালের ১ জানুয়ারি GATT (General Agreement on Tariffs and Trade ) রুপান্তরের মাধ্যমে ( WTO (World Trade Organization ) প্রতিষ্ঠত হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সংক্রান্ত বিরোধ দূর করা এবং বিশ্বব্যাপী বাণিজ্য সমস্যা সমাধান এর লক্ষ্য ও উদ্দেশ্য। অন্যদিকে , নিউইয়র্কে জাতিসংঘ , UNDP, UNFPA ও UNICEF - এর সদর দপ্তর অবস্থিত ।
৯৫৬৩

পাখি ছাড়া 'বলাকা' ও 'দোয়েল' নামে পরিচিত হচ্ছে ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দু'টি উন্নত জাতের গমশস্য
ব্যাখ্যা:
বলাকা ও দোয়েল উন্নত জাতের গমের নাম। উন্নত জাতের গম বাদে এগুলো পাখির নাম। যখন উন্নত জাতের শস্যের কথা বলবে তখন উত্তর গম হবে।
৯৫৬৪

বৈদেশিক মুদ্রা রিজার্ভের ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত.?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
48
ব্যাখ্যা:
প্রশ্ন : বৈদেশিক মুদ্রার রিজার্ভের ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত ?
উত্তর: 48
ব্যাখ্যা : বাংলাদেশী মুদ্রার রিজার্ভের ভিত্তিতে বর্তমানে বাংলাদেশের অবস্থান 48 তম । যার পরিমাণ 32, 951 মিলিয়ন মার্কিন ডলার (IME Report - 2016)। লক্ষনীয়, বাংলাদেশ ব্যাংক স্বর্ণ ছাড়াও বিভিন্ন বৈদেশিক মুদ্রায় রিজার্ভ সংরক্ষণ করে । যেমন - মার্কিন ডলার , অস্ট্রেলিয়ান ডলার, সিঙ্গাপুর ডলার , ইউরো ও পাউন্ড স্টার্লিং । এদের মধ্যে সবচেয়ে বেশি রাখা হয় মার্কিন ডলারে । তাছাড়া বাংলাদেশ ব্যাংকের হিসাবে করা হয় মার্কিন ডলারের ভিত্তিতে।
৯৫৬৫

আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন(FIFA) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জুরিখ
ব্যাখ্যা:
আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (FIFA) এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত। ১৯০৪ সালের ২১ মে ফ্রান্সের প্যারিসে বিশ্ব ফুটবলের প্রধান এ সংস্থাটি জন্মলাভ করে। সংস্থাটির প্রতিষ্ঠাতা সদস্য ছিল ৭টি - বেলজিয়াম , ডেনমার্ক , ফ্রান্স , নেদারল্যান্ডস ,স্পেন , সুইডেন ও সুইজারল্যান্ড।
৯৫৬৬

উত্তরা গণভবন অবস্থিত কোন জেলায়

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নাটোরে
ব্যাখ্যা:
প্রশ্ন: উত্তরা গণভবন অবস্থিত কোন জেলায়?
উত্তর : নাটোরে
ব্যাখ্যা: রাজশাহীর নাটোর জেলায় উত্তরা গণভবন অবস্থিত। যা বর্তমানে বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলীয় সদরদপ্তর হিসেবে বিখ্যাত। উল্লেখ্য , ঐতিহাসিক এ ভবনটি সাবেক দিঘাপাতিয়ার রাজপ্রসাদ ছিল। এছাড়া চলনবিল , দেশের সর্ববৃহৎ চিনিকল নর্থ বেঙ্গল সুগার মিল, উষ্ণতম স্থান লালপুর সহ গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থানগুলো এ জেলায় বিদ্যমান।
৯৫৬৭

সার্ক(SAARC) এর প্রথম মহাসচিব যিনি বাংলাদেশ থেকে ছিলেন, তার নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আবুল আহসান
ব্যাখ্যা:
সার্কের (SAARC) প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান। তার মেয়াদকাল ছিল ১৬ জানুয়ারি ১৯৮৭ - ১৫ অক্টোবর ১৯৮৯ । দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা (SAARC) আনুষ্ঠানিকভাবে গঠিত হয় ৮ ডিসেম্বর ১৯৮৫ । প্রতিষ্ঠার পর থেকে বর্তমান পর্যন্ত ৯ জন ব্যক্তিত্ব সংস্থাটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর মধ্যে ২ জন বাংলাদেশের নাগরিক । ১১ জানুয়ারি ২০০২ - ২৮ ফেব্রুয়ারি ২০০৫ পর্যন্ত সার্কের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের কিউ এ এম এ রহিম । সার্কের বর্তমান মহাসচিব অর্জুন বাহাদুর থাপা (নেপাল)।
৯৫৬৮

ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরীয় ট্রিনটির নাম -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
উপকূল এক্সপ্রেস
ব্যাখ্যা:
উপকূল এক্সপ্রেস (ট্রেন নম্বর ৭১১/৭১২) নোয়াখালী রেলওয়ে স্টেশন হতে ঢাকা পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। এটি বৃহত্তর নোয়াখালী অঞ্চলের জনপ্রিয় একটি আন্তঃনগর ট্রেন। এই এক্সপ্রেসটি নোয়াখালীর নোয়াখালী রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে ও ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন যেয়ে যাত্রা শেষ করে। এই যাত্রাপথে এটি ১৫টি স্টেশনে যাত্রাবিরতি করে। ট্রেনটি সকাল ৬টা ৩০ মিনিটে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে এবং বিকেল ৪টায় ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্য ছাড়ে।
৯৫৬৯

ঢাকা-চট্টগ্রামের মধ্যে দূরত্ব কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৫০-২০০ মাইলের মধ্যে
ব্যাখ্যা:
ঢাকা বাংলাদেশের রাজধানী ও প্রধান শহর । অন্যদিকে চট্রগ্রাম বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর ও দ্বিতীয় বৃহত্তম শহর। সড়ক পথে ঢাকা থেকে চট্রগ্রাম শহরের দূরত্ব ২৪২ বা ১৫০.০৪ মাইল।
৯৫৭০

বাংলাদেশের বৃহত্তম হাওর ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হাকালুকি
ব্যাখ্যা:
বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি মৌলভীবাজার জেলায় অবস্থিত। এ হাওরের আয়তন প্রায় ২০, ৪০০ হেক্টর। বর্ষাকালে বিস্তৃত জলরাশি এ হাওরের রূপ ঠিক যেন ভাসমান সাগর।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।