eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৫১৫ টি
সকল বিষয়
সাধারণ জ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৯৫২৬

১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৩ অক্টোবর (মাঝরাতে)
ব্যাখ্যা:
১৮ মার্চ, ১৯৯০ পূর্ব জার্মানিতে প্রথম মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর পূর্ব এবং পশ্চিম অংশ আলোচনার মাধ্যমে পুনরায় একত্রীকরণের ব্যাপারে ঐক্যমতে পৌঁছায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি নিয়ন্ত্রণকারী ৪টি পরাশক্তির প্রত্যক্ষ অংশগ্রহণে এই চুক্তিকে "Two plus Four Treaty " ও বলা হয়।
৯৫২৭

'ইউনিডো' (UNIDO)-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভিয়েনা
ব্যাখ্যা:
‘ইউনিডো’ (UNIDO) এর প্রধান কার্যালয় ভিয়েনায় অবস্থিত।
৯৫২৮

পিএলও-এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে ১৯৮৮ সনে জাতিসংঘ কোথায় রেজুলেশন গ্রহণ করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নিউইয়র্ক
ব্যাখ্যা:
পিএলও - এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে ১৯৮৮ সনে জাতিসংঘ রেজুলেশন গ্রহণ করে - নিউইয়র্কে।
পিএলও নামক সংগঠনটি ১৯৬৪ সালে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। ১০০ এর বেশি দেশ এই সংগঠনকে ফিলিস্তিনিদের ন্যায়সংগত প্রতিনিধি হিসেবে বিবেচনা করে ও এর সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। ১৯৭৪ সাল থেকে পিএলও জাতিসংঘে পর্যবেক্ষক মর্যাদা ভোগ করছে।
১৯৯১ সালে মাদ্রিদ সম্মেলনের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখত। ১৯৯৩ সালে ইসরায়েলের অস্তিত্ব মেনে নেয় এবং জাতিসংঘের ২৪২ ও ৩৩৮ নং প্রস্তাব স্বীকার করে নেয় ও সহিংসতা প্রত্যাখ্যান করে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল সরকারিভাবে পিএলওকে ফিলিস্তিনিদের প্রতিনিধি হিসেবে মেনে নেয়।
৯৫২৯

'International Institute on Ageing' কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভ্যালেটা
ব্যাখ্যা:
The UN Economic and Social Council, by its Resolution 1987/41 recommended to the UN Secretary - General, the establishment of the International Institute on Ageing. On the 9th October 1987, the United Nations signed an official agreement with the Government of Malta to establish the International Institute on Ageing as an autonomous body under the auspices of the United Nations. The Institute was inaugurated on 15th April, 1988 by the then United Nations Secretary - General, H.E. Mr. Javier Perez de Cuellar.
৯৫৩০

বাসস একটি------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সংবাদ সংস্থার নাম
ব্যাখ্যা:
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) বাংলাদেশের একটি জাতীয় সংবাদ সংস্থা যা বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছুদিনের মধ্যে জানুয়ারি ১, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) - এর ঢাকা ব্যুরো অফিসকে এই নতুন রাষ্ট্রের জাতীয় সংবাদ সংস্থা হিসেবে রূপান্তর করা হয়েছিল।
৯৫৩১

বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৪ ডিসেম্বর
ব্যাখ্যা:
তাজউদ্দীন আহমদ প্রথম বুদ্ধিজীবী দিবস ঘোষণা করেন।
৯৫৩২

চীন- বাংলাদেশে মৈত্রী সেতু-১ নির্মাণের প্রধান উদ্দেশ্য----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা
ব্যাখ্যা:
বাংলাদেশ - চীন মৈত্রী সেতু ১. অন্য নাম ... বুড়িগঙ্গা সেতু হল বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত একটি সেতু। এটি বাংলাদেশ ও চীন যৌথ ভাবে তৈরি করেছে। সেতুটি ৭২৫ মিটার দীর্ঘ। এই সেতু ঢাকার সঙ্গে কেরানীগঞ্জ উপাজেলাকে যুক্ত করেছে। সেতুটি নির্মাণের ফলে সহজেই কেরানীগঞ্জ উপজেলা ও তার পার্শবর্তী এলাকার মানুষ ঢাকা শহরে প্রবেশ করতে পারছে। এই সেতু ঢাকা - খুলনা মহাসড়কে যুক্ত করেছে।
চীন - বাংলাদেশ মৈত্রী সেতু - ১ নির্মাণের প্রধান উদ্দেশ্য দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা
৯৫৩৩

১৯৯১ সালের উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় কে শিরোপা লাভ করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মাইকেল স্টিচ
ব্যাখ্যা:
২০১৬ সালে পুরুষ চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে (যুক্তরাজ্য) এবং নারী চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র)।
৯৫৩৪

হরিপুরে তেল আবিষ্কৃত হয়---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৯৮৬ সালে
ব্যাখ্যা:
বাংলাদেশে সর্বপ্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে। ১৯৮৭ সনে এই তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরুর মাধ্যমে বাংলাদেশ তেলযুগে পদার্পন করে।
৯৫৩৫

বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
২ কোটি ৪০ লক্ষ একর
ব্যাখ্যা:
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর বাংলাদেশ কৃষি পরিসংখ্যান ২০২২ অনুযায়ী মোট আবাদযোগ্য জমি : ২,১৮,১৬,৯৩৪.১৩ একর (৮৮.২৯ লক্ষ হেক্টর)
৯৫৩৬

ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা
ব্যাখ্যা:
১৯৮২ সালে প্রথমবারের মতো জাতীয় ঔষধ নীতি প্রণয়ন করা হয় । কারণ, এর আগে ওষুধ উৎপাদন ও ব্যবহারের বিষয়ে কোনো ধরনের নীতিমালা ছিল না। এরপর ২০০৫ সালে এই নীতি নবায়ন করা হয় এবং ২০১৬ সালে আবার এই জাতীয় ঔষধ নীতি নবায়ন করা হয়েছে। স্বল্পমূল্যে মানসম্মত ওষুধ জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া জাতীয় ঔষধ নীতির লক্ষ্য ।
৯৫৩৭

বিকেএসপি হলো------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম
ব্যাখ্যা:
বিকেএসপি শুধু খেলোয়াড় তৈরির কারখানা হিসেবে পরিচিত পেলেও এর ব্যাপ্তি এখন অনেক বড়। কঠোর শৃঙ্খলার মধ্যে বেড়ে ওঠা প্রতিষ্ঠানটির ছাত্র - ছাত্রীরা সামরিক বাহিনীতেও নিজেদের যোগ্যতার ছাপ রাখছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, আধুনিক কোচ, বৈমানিক, মনোবিদসহ অন্যান্য সম্মানজনক পেশাতেও বিচরণ করছে বিকেএসপির ক্যাডেটরা।
৯৫৩৮

মা ও মনি হলো-----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম
ব্যাখ্যা:
ঢাকায় সর্বশেষ ১৯৯২ সালে ক্লাবগুলোকে নিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। সেটির নাম ছিল 'মা মনি গোল্ডকাপ'।
৯৫৩৯

প্রাচীন 'চন্দ্রদ্বীপ' -এর বর্তমান নাম------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বরিশাল
ব্যাখ্যা:
‘ধান - নদী - খাল এই তিনে বরিশাল' খ্যাত বরিশাল বিভাগের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। দক্ষিণ - পূর্ব বাংলায় মুসলিম আধিপত্য বিস্তার কালে রাজা দনুজমর্দন কর্তৃক ‘চন্দ্রদ্বীপ' নামে এ স্বাধীন রাজ্যটি প্রতিষ্ঠিত হয়। চতুর্দশ শতাব্দী পর্যন্ত এ অঞ্চল চন্দ্রদ্বীপ নামে প্রসিদ্ধি লাভ করে।
৯৫৪০

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) -এর সদর দপ্তর -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভিয়েনা
ব্যাখ্যা:
১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
দুইটি আঞ্চলিক সদর দপ্তর রয়েছে - টরেন্টো ও টোকিও।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।