eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৫১৫ টি
সকল বিষয়
সাধারণ জ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৯৫৮৬

ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দু'দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
ব্যাখ্যা:
যৌথ নদী কমিশন (Joint Rivers Commission) ১৯৭২ সালে ঢাকায় বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবর রহমান এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর শেষে ১৯ মার্চ, ১৯৭২ তারিখে যৌথ ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়। যৌথ নদী কমিশনের অন্যান্য প্রধান দায়িত্বসমূহের মধ্যে রয়েছে: আন্তর্জাতিক অথবা আন্তঃসীমান্ত নদীসমূহের পানি সম্পদ উন্নয়ন, ব্যবস্থাপনা এবং বণ্টনের লক্ষ্যে প্রতিবেশি দেশসমূহের মধ্যে সমন্বয় সাধন করা
৯৫৮৭

১৯৯৪-এ নববর্ষের দিনে কার নেতৃত্বাধীন বাহিনী কাবুল শহর আক্রমণ করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আবদুর রশীদ দোস্তাম
ব্যাখ্যা:
আবদুর রশীদ দোস্তাম
৯৫৮৮

স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
২ মার্চ
ব্যাখ্যা:
১৯৭১ সালের ২রা মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ছাত্র নেতা আ.স.ম. আব্দুর রব।
৯৫৮৯

বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত-----।

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম
ব্যাখ্যা:
বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত - - - - পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম।
ভৌগোলিক বিচারে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায়, ভারত ও মিয়ানমারের মাঝখানে। এর ভূখন্ড ১ লক্ষ ৪৭ হাজার ৬১০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। বাংলাদেশের পশ্চিম, উত্তর, আর পূর্ব জুড়ে রয়েছে ভারত। পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় রাজ্য। পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম। তবে পূর্বে ভারত ছাড়াও মিয়ানমারের (বার্মা) সাথে সীমান্ত রয়েছে।
দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। বাংলাদেশের স্থল সীমান্তরেখার দৈর্ঘ্য ৪, ২৪৬ কিলোমিটার যার ৯৪ শতাংশ (৯৪%) ভারতের সাথে এবং বাকী ৬ শতাংশ মিয়ানমারের সাথে। বাংলাদেশের তটরেখার দৈর্ঘ্য' ৫৮০ কিলোমিটার। বাংলাদেশের দক্ষিণ - পূর্বাংশের কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমূদ্র সৈকতগুলোর অন্যতম।
৯৫৯০

ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন-----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মির্জা গোলাম পীর
ব্যাখ্যা:
মসজিদটি নির্মাণ করেন মির্জা গোলাম পীর। পরবর্তীতে ১৯২৬ সালে আলীজান বেপারী নামক একজন ব্যবসায়ী মসজিদটির সংস্কার করেন।
৯৫৯১

অভ্যন্তরীণ কন্টিইনার ডিপো কোথায় অবস্থিত।

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা:
দেশের প্রথম ও বৃহত্তম কন্টেইনার ডিপো চট্রগ্রামে অবস্থিত। কিন্তু অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো ঢাকার কমলাপুরে অবস্থিত।
৯৫৯২

ট্রিটি অব ভারসাই (Treaty of Versailles) কোন সালে স্বাক্ষরিত হয়েছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
1919
ব্যাখ্যা:
ট্রিটি অব ভার্সাই বা ভার্সাই শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ২৮ জুন ১৯১৯। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিতকরণ এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদানে বাধ্যকরণের জন্য ফ্রান্সের ভার্সাই নগরীতে প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও ফ্রান্সের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
৯৫৯৩

বাংলাদেশের GDP-তে কৃষিখাতের অবদান কত শতাংশ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
15.33
ব্যাখ্যা:
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুসারে ২০২০ - ২১ বছরে কৃষিখাতের অবদান ১৩.৪৭% (সাময়িক)।
৯৫৯৪

জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত ১৯৯৪ সালের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নবম
ব্যাখ্যা:
UNFPA - এর জনসংখ্যা বিষয়ক রিপোর্ট ১৯৯৪ অনুযায়ী বাংলাদেশ বিশ্বের নবম জনসংখ্যার দেশ ছিল। UNFPA - এর জনসংখ্যা রিপোর্ট ২০১৫ - এ বাংলাদেশের অবস্থান দাঁড়ায় অষ্টমে।
৯৫৯৫

বাংলাদেশের উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জামালগঞ্জে
ব্যাখ্যা:
জয়পুরহাট জেলার জামালগঞ্জে প্রায় এক কিলোমিটার গভীরতায় এই খনির অবস্থান। এখানে কয়লার মজুত প্রায় ১০০ কোটি মেট্রিক টন।
৯৫৯৬

কর্কটক্রান্তি রেখা-----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে
ব্যাখ্যা:
কর্কটক্রান্তি রেখা - - - - - বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে।
কর্কটক্রান্তি বা কর্কটক্রান্তি রেখা (কর্কট মানে কাঁকড়া) বা উত্তর বিষুব পৃথিবীর মানচিত্রে অঙ্কিত প্রধান পাঁচটি অক্ষাংশের একটি। এটি বিষুবরেখা হতে উত্তরে অবস্থিত এবং ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ বরাবর কল্পিত একটি রেখা।
৯৫৯৭

"আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি" আমাদের জাতীয় সংগীতের রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা:
বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা ' - এর রচিয়তা ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর । ১৯০৫ সালে (১৩১২ বঙ্গাব্দে) এটি একটি কবিতা হিসেবে 'বঙ্গদর্শন' পত্রিকার প্রকাশিত হয়। ২৫ চরণের এ কবিতাটির প্রথম ১০ চরণ ১৩ জানুয়ারি ১৯৭২ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্রে জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। উৎসব অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম চার চরণ বাজানো হয়।
৯৫৯৮

বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিজয়পুরে
ব্যাখ্যা:
নেত্রকোনা জেলার বিজয়পুর ও গোপালপুরে, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায়, চট্টগ্রাম জেলার হাইটগাঁও ও সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে চীনামাটির মজুত রয়েছে।
৯৫৯৯

বিশ্বব্যাংক -এর কোন অঙ্গ সংগঠনটি 'Soft Ioan Windom' নামে পরিচিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
IDA
ব্যাখ্যা:
IDA - International Development Association
৯৬০০

"এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধবমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি" এর রচয়িতা -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মাহবুব-উল-আলম চৌধুরী
ব্যাখ্যা:
, মাহবুব উল আলম (১৯২৭ - ২০০৭) কবি, সাংবাদিক, লেখক, ভাষা সৈনিক এবং ভাষা আন্দোলনের প্রথম কবিতার রচয়িতা।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।