eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৫১৫ টি
সকল বিষয়
সাধারণ জ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৯৬০১

মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল ------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পুণ্ড্রনগর
ব্যাখ্যা:
প্রাচীন পুণ্ড্র রাজ্যের রাজধানী পুণ্ড্রবর্ধনের বর্তমান নাম মহাস্থানগড় যা বগুড়া জেলায় অবস্থিত। বগুড়াকে উত্তরবঙ্গ এর প্রবেশদ্বার বলা হয়।
৯৬০২

শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
লাল-হলুদ-সবুজ- হলুদ -লাল
ব্যাখ্যা:
রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক বাতির সংকেত। লাল বাতি জ্বলতে দেখে গাড়িগুলো থামে। হলুদ বাতি দেখলে অপেক্ষা করে। আল জ্বলন্ত সবুজ বাতি দেখে অবাধে এগিয়ে চলে। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাই এটা অনেক দূর থেকেও দেখা যায়। সেই বিবেচনায় লাল অন্যান্য রঙের তুলনায় এগিয়ে। হলুদ রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য লালের চেয়ে কিছুটা কম, তবে সবুজের মতো এতটা কম নয়, সে কারণেই এটি বেছে নেওয়া হয়েছে।
৯৬০৩

১৪ ডিসেম্বর ১৯৯৩ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকার মোট কতগুলো সড়কের নামকরণ করা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা:
১৪ ডিসেম্বর ১৯৯৩ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকার মোট ৫টি সড়কের নামকরণ করা হয়।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকার মিরপুরে প্রথম শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মিত হয়। স্মৃতিসৌধটির স্থপতি মোস্তফা হালি কুদ্দুস। ১৯৯১ সালে ঢাকার রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নামে আরেকটি স্মৃতিসৌধ নির্মাণ শুরু হয় যা ১৯৯৯ সালের ১৪ ডিসেম্বর উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর নকশা করেন জামী - আল সাফী ও ফরিদউদ্দিন আহমেদ। বাংলাদেশ ডাকবিভাগ বুদ্ধিজীবীদের স্মরণে একটি স্মারক ডাকটিকিটের সিরিজ প্রকাশ করেছে।
৯৬০৪

চাকমা শরণার্থীদের দ্বিতীয় দফায় ১ম দিন অর্থাৎ ২১ জুলাই ১৯৯৪ তারিখে কতজন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৩৭৫ জন
ব্যাখ্যা:
চাকমা শরণার্থীদের দ্বিতীয় দফায় ১ম দিন অর্থাৎ ২১ জুলাই ১৯৯৪ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন ৩৭৫ জন।
রোহিঙ্গা - বিতর্কের মধ্যেই হাজোং ও চাকমা উপজাতির শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। পাঁচ দশক আগে তত্‍‌কালীন পূর্ব পাকিস্তান থেকে হাজোং ও চাকমা শরণার্থীরা ভারতে আসে। এদের বেশিরভাগেরই অরুণাচল প্রদেশের শরণার্থী শিবিরে বাস। সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে এই দুই উপজাতির শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র।
টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক দীপক চক্রবর্তী, রাঙ্গামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ ও তিন পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধিরা।
৯৬০৫

বাংলদেশের সংবিধানে মোট কতটি সংশোধনী যোগ করা হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৭ টি
ব্যাখ্যা:
বাংলাদেশ সংবিধান এপর্যন্ত ১৭ বার সংশোধন করা হয়েছে। ২০১৮ সালের ৮ জুলাই সপ্তদশ সংশোদনী বিলটি ২৯৮ - ০ ভোটে সংসদে পাস হয়
৯৬০৬

"সুধারাম" কোন জেলার পূর্বনাম?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নোয়াখালী
ব্যাখ্যা:
নোয়াখালীর পূর্বনাম দুটি পাওয়া যায় - ১. সুধারাম , ২. ভুলুয়া । বরিশালের পূর্বনাম চন্দ্রদ্বীপ ,বাকলা ও ইসমাইলপুর । দিনাজপুরের পূর্বনাম গণ্ডোয়ানাল্যান্ড ।
৯৬০৭

দক্ষিন তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সাতক্ষীরায়
ব্যাখ্যা:
দক্ষিণ তাপপট্রি দ্বীপটি সাতক্ষীরা জেলার দক্ষিণে সীমান্ত নদী হাড়িয়াভাঙ্গা ও রায়মঙ্গল নদীর মোহনায় অবস্থিত। বাংলাদেশ - ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তিতে দ্বীপটির মালিকানা ভারতের কাছে চলে যায়।
৯৬০৮

টলেমি কি ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জ্যোতির্বিদ
ব্যাখ্যা:
টলেমি ছিলেন জ্যোতির্বিদ।
ক্লডিয়াস টলেমিয়াস (Claudius Ptolemy) (খৃষ্টপূর্ব ৯০ – খৃষ্টপূর্ব ১৬৮), যিনি টলেমি নামে সমাধিক পরিচিত, একজন গ্রিক গণিতবিদ, ভূগোলবিদ, জ্যোতির্বিদ, ও জ্যোতিষ।
তিনি রোম - শাসিত মিশরের ইজিপ্টাস নামক প্রদেশের অধিবাসী ছিলেন। ধারণা করা হয় যা, তার জন্ম মিশরেই।
৯৬০৯

নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে
ব্যাখ্যা:
নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন - - - - উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে।
আলফ্রেড বের্নহার্ড নোবেল ‌ (জন্মঃ ২১ অক্টোবর, ১৮৩৩ - মৃত্যুঃ ১০ ডিসেম্বর, ১৮৯৬) একজন সুয়েডীয় রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা।
তিনিডায়নামাইট আবিষ্কার করেন। তিনি ব্যবসায়েও বিশেষ প্রসিদ্ধি অর্জন করেছিলেন। বিখ্যাত ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান বোফোর্স এর মালিক ছিলেন অনেকদিন, প্রতিষ্ঠানটিকে এক সময় অন্যতম বৃহৎ অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানে পরিণত করেন। তার নামে ৩৫০টি ভিন্ন ভিন্ন পেটেন্ট ছিল যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ডায়নামাইট।
মৃত্যুর আগে উইল করে তিনি তার সুবিশাল অর্থ সম্পত্তি নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য রেখে যান। উইলে আরও বলে যান, নোবেল ইনস্টিটিউটের কাজ হবে প্রতি বছর নোবেল পুরস্কার এর অর্থ প্রদান করেন।
৯৬১০

স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পদার্থবিদ
ব্যাখ্যা:
স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত - - - - - পদার্থবিদ।
স্টিভেন উইলিয়াম হকিং ( Stephen William Hawking; ৮ই জানুয়ারি, ১৯৪২ – ১৪ই মার্চ, ২০১৮) একজন ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী , গণিতবিদ, বিশ্বতাত্ত্বিক ও বিজ্ঞান - বিষয়ক জনপ্রিয় ধারার লেখক।
তাঁকে ২০শ শতকের অন্যতম সেরা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীদের একজন হিসেবে গণ্য করা হয়। হকিং যুক্তরাজ্যের ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক মহাবিশ্বতত্ত্ব গবেষণা কেন্দ্রের (সেন্টার ফর থিওরেটিক্যাল কসমোলজি) প্রধান ছিলেন।
৯৬১১

একজন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
চার্চিল
ব্যাখ্যা:
একজন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন - - - - - চার্চিল।
উইনস্টন চার্চিল (৩০শে নভেম্বর, ১৮৭৪ – ২৪শে জানুয়ারি, ১৯৬৫) ইংরেজ রাজনীতিবিদ ও লেখক। তিনি যুক্তরাজ্যের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্রধানমন্ত্রী হিসেবে অধিক পরিচিত। চার্চিলকে যুক্তরাজ্য ও বিশ্বের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে গণ্য করা হয়। প্রথম জীবনে তিনি ব্রিটিশ নৌবাহিনীর সদস্য ছিলেন।
১৯৫৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ২০০২ সালে বিবিসির এক জরিপে তিনি সর্বকালের সেরা ব্রিটেনবাসী হিসেবে মনোনীত হন।
৯৬১২

কোন দেশে ' তালেবান ' নামক রাজনৈতিক দল ক্ষমতায় অধিষ্ঠিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা:
১২ নভেম্বর ২০০১ আফগানিস্তানে তালেবান সরকারের পতন হয়।
৯৬১৩

বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত -------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মহাস্থানে
ব্যাখ্যা:
মহাস্থান বাস স্ট্যান্ড থেকে কিছু পশ্চিমে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র:) এর মাজার শরীফ অবস্থিত। কথিত আছে মাছের পিঠে আরোহন করে তিনি বরেন্দ্র ভূমিতে আসেন। তাই তাকে মাহী সওয়ার বলা হয়।
৯৬১৪

জাপান পার্ল হারবার আক্রমণ করে -------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৭ ডিসেম্বর ১৯৪১
ব্যাখ্যা:
পার্ল হারবার আক্রমণ ছিল ইতিহাসের একটি অপ্রত্যাশিত সামরিক অভিযান যা জাপান সাম্রাজ্যের নৌবাহিনী কর্তৃক ৭ ডিসেম্বর, ১৯৪১ সালের ভোরে হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ও নৌ - ঘাঁটিতে পরিচালিত হয়।
৯৬১৫

সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য ------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
উপরের সবকটি
ব্যাখ্যা:
সৌদি আরবে তেল আবিষ্কৃত হওয়ার পর আয়তনে পশ্চিম এশিয়ার বৃহত্তম রাষ্ট্রটি দ্রুত একটি সম্পদশালী রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু রাষ্ট্রটির আয়তনের অনুপাতে জনসংখ্যার পরিমাণ কম এবং রাষ্ট্রটির ৯৫% ভূমিই‌ মরুভূমি। এজন্য সৌদি সরকার সবসময়ই তাদের তুলনামূলকভাবে জনবহুল কিন্তু দরিদ্রতর প্রতিবেশী রাষ্ট্রগুলোর দ্বারা আক্রান্ত হওয়ার ভয়ে ছিল। সৌদি আরবের মোট জনসংখ্যা ছিল মাত্র ৫০ লক্ষের কিছু বেশি! স্বাভাবিকভাবেই, জনসংখ্যা কমপক্ষে হওয়ায় সশস্ত্রবাহিনীতে যোগদানের উপযুক্ত লোকের সংখ‍্যাও ছিল কম, ফলে সৌদি সশস্ত্রবাহিনী সংখ‍্যাগত দিক থেকে ছিল বেশ দুর্বল। সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের কাছে একটি পথই খোলা ছিল – সৌদি আরবের মাটিতে মার্কিন সৈন‍্য মোতায়েন করা।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।