eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৫১৫ টি
সকল বিষয়
সাধারণ জ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৯৮২৬

ধলেশ্বরী নদীর শাখা কোনটি

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বুড়িগঙ্গা
ব্যাখ্যা:
ধলেশ্বরী নদীর শাখ নদী বুড়িগঙ্গা।
ধলেশ্বরী ও বুড়িগঙ্গা মিলিত হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লায়।
৯৮২৭

বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর -------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বেনাপোল
ব্যাখ্যা:
বাংলাদেশের প্রধান ও বৃহত্তম স্থলবন্দর বেনাপোল হলা দিনাজপুরে অবস্থিত হিলি স্থলবন্দর। সোনা মসজিদ স্থলবন্দরটি চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। চট্রগ্রামে কোনো স্থলবন্দর নেই। উল্লেখ্য ,বাংলাদেশে মোট ২৩ টি স্থলবন্দর রয়েছে। দেশের সর্বশেষ স্থলবন্দর বাল্লা, হবিগঞ্জ।
৯৮২৮

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের কবর এই জেলায় -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
চাঁপাইনবাবগঞ্জ
ব্যাখ্যা:
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ১৯৪৮ সালে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের ডিসেম্বরে চাঁপাইনবাবগঞ্জে সাত নম্বর সেক্টরে মুক্তিবাহিনী সাব সেক্টর কমান্ডার হিসেবে তিনি দায়িত্বরত ছিলেন। ১৪ ডিসেম্বর ১৯৭১ তিনি পাকবাহিনীর সাথে সরাসরি যুদ্ধে শহীদ হলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক গৌড়ের ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়।
৯৮২৯

মার্কিন ডলারে ২০০১-০২ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় প্রায় ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৬ বিলিয়ন
ব্যাখ্যা:
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুসারে, ২০১৫ - ১৬ অর্থবছরে মোট রপ্তানি আয় ৩৪,২৪১.৮২ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ এর তথ্য অনুসারে, ২০১৪ - ১৫ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ৩১,২০৯ মিলিয়ন মার্কিন ডলার। দেশের মোট রপ্তানি আয় বৃদ্ধিতে তৈরি পোশাক (১৩,০৬৫ মি.মা.ড.) এবং নীটওয়্যার (১২,৪২৭ মি.মা.ড.) - এর উল্লেখযোগ্য অবদান ২০১৪ - ১৫ অর্থবছরেও অব্যাহত রয়েছে।
৯৮৩০

সম্প্রতি ' সাফ' ফুটবলে এই দেশের সাথে খেলে বাংলাদেশ শিরোপা পায় -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মালদ্বীপ
ব্যাখ্যা:
২০ জানুয়ারি ২০০৩ বাংলাদেশে অনুষ্ঠিত তৃতীয় সাফ ফুটবলে বাংলাদেশ টাইব্রেকারে ১(৫) - ১(৪) গোলে মালদ্বীপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সর্বশেষ ২ি০১৫ সালে অনুষ্ঠিত সাফ ফুটবলের ফাইনালে ভারত আফগানিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত , ১৯৯৩ সালে। উল্লেখ্য ,সাফ ফুটবল ও সাফ গেমস (বর্তমান নাম এসএ গেমস) দুটি পৃথক ক্রীড়া প্রতিযোগিতা।
৯৮৩১

এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মালদ্বীপ
ব্যাখ্যা:
এশিয়ার ক্ষুদ্রতম দেশ হলো মালদ্বীপ।
এর আয়তন ২৯৮ কিঃমিঃ। মালদ্বীপ বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ। আকারেও ছোট ভূটানের আয়তন ৩৮৩৯৪ বর্গকিলোমিটার।
শ্রীলঙ্কা ও নেপালের আয়তন যথাক্রমে ৬৫৬১০ ও ১৪৭১৮১ বর্গকিলোমিটার।
৯৮৩২

উত্তরা গণভবণ কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নাটোর
ব্যাখ্যা:
উত্তরা গণভবণ নাটোরে অবস্থিত।
দিঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন আঠারো শতকে নির্মিত দিঘাপতিয়া মহারাজাদের বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় ২.৪ কিমি দূরে প্রাসাদটি অবস্থিত।
বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্মেন্ট হাউস নামে পরিচিত। ১৯৭২ সনের ৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিঘাপতিয়া রাজবাড়ীকে উত্তরা গণভবন নামকরণ করেন।
৯৮৩৩

বাংলাদেশ সম্প্রতি এই জেলায় চা বাগান করা হয় -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পঞ্চগড়
ব্যাখ্যা:
যমুনা সেতুর উপর দিয়ে রেলসংযোগ চালুর মাধ্যমে ঢাকার সাথে উত্তরবঙ্গের সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠার জন্য টাঙ্গাইল রেল সংযোগ স্থাপতি হয়। বাংলাদেশের প্রথম রেললাইন (ব্রডগেজ) স্থাপতি হয় । বাংলাদেশে প্রথম রেললাইন বসানো হয় দর্শনা থেকে কুষ্টিয়ারি ১৮৬৪)। প্রথম রেললাইন বসানো হয় দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত। উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু হয় ১৮৫৩ সালে। উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু করেন লর্ড ডালহৌসী।
৯৮৩৪

বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শিরিন শারমিন
ব্যাখ্যা:
বাংলাদেশের প্রথম নারী স্পিকার শিরিন শারমিন।
ড. শিরীন শারমিন চৌধুরী. (জন্ম: ৬ অক্টোবর ১৯৬৬) একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি নবম জাতীয় সংসদের স্পিকারসহ বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে ৩০ এপ্রিল, ২০১৩ তারিখে নির্বাচিত হন।
৪৬ বছর বয়সে তিনি সর্বকনিষ্ঠ স্পিকাররূপে সাবেক স্পিকার ও বর্তমান রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদের স্থলাভিষিক্ত হন। এরপূর্বে তিনি বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন।
৯৮৩৫

বাংলাদেশের এই জেলায় সম্প্রতি এই প্রথম রেল সংযোগ হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
টাঙ্গাইল
ব্যাখ্যা:
যমুনা সেতুর উপর দিয়ে রেলসংযোগ চালুর মাধ্যমে ঢাকার সাথে উত্তরবঙ্গের সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠার জন্য টাঙ্গাইলে রেল সংযোগ স্থাপিত হয়। বাংলাদেশে প্রথম রেললাইন (ব্রডগেজ) স্থাপতি হয় ১৬ ফেব্রুয়ারি ১৮৬৪। প্রথম রেললাইন বসানো হয় দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত। উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু হয় ১৮৫৩ সালে। উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু করেন লর্ড ডালহৌসী।
৯৮৩৬

দেশের প্রথম সাফারি পার্ক?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কক্সবাজার
ব্যাখ্যা:
বাংলাদেশের প্রথম সাফারি পার্ক হল বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক।
কক্সবাজারের চকোরিয়াতে এই পার্কের উদ্ভোধন করা হয় ২০০১ সালের ১৯ জানুয়ারি।
গাজীপুরের ইন্দ্রপুরে বঙ্গবন্ধু সাফারি পার্ক নামে আরেকটি পার্ক আছে।
৯৮৩৭

কার্তিক - অগ্রহায়ণ এই মাস নিয়ে _______ কাল।

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হেমন্ত
ব্যাখ্যা:
কার্তিক - অগ্রহায়ণ এই মাস নিয়ে হেমন্ত কাল।
হেমন্ত হলো ষড়ঋতুর চতুর্থ ঋতু, যা কার্তিক ও অগ্রহায়ণ মাসের সমন্বয়ে গঠিত। শরৎকালের পর এই ঋতুর আগমন। এর পরে আসে শীত, তাই হেমন্তকে বলা হয় শীতের পূর্বাভাস। কৃত্তিকা ও আর্দ্রা এ দুটি তারার নাম অনুসারে নাম রাখা হয়েছে কার্তিক ও অগ্রহায়ণ মাসের।
‘মরা’ কার্তিকের পর আসে সর্বজনীন লৌকিক উৎসব নবান্ন। ‘অগ্র’ ও ‘হায়ণ’ এ দু’অংশের অর্থ যথাক্রমে ‘ধান’ ও ‘কাটার মওসুম’। সম্রাট আকবর অগ্রহায়ণ মাসকেই বছরের প্রথম মাস বা খাজনা তোলার মাস ঘোষণা দিয়েছিলেন।
৯৮৩৮

'ভোমরা ' স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সাতক্ষীরা
ব্যাখ্যা:
ভোমরা স্থলবন্দরের অবস্থান সাতক্ষীরা জেলায়।
দিনাজপুরে রয়েছে হিলি ও বিরল নামে দুটি স্থলবন্দর।
বাংলাদেশে বর্তমানে মোট ২৩ টি স্থলবন্দর রয়েছে।
৯৮৩৯

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী ' প্যারিস প্যাক্ট' স্বাক্ষরিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৯২৮ সালের ২৭ আগস্ট
ব্যাখ্যা:
১৯২৮ সালের ২৭ আগস্ট ফ্রান্সের প্যারিসে 'প্যারিস প্যাস্ট' স্বাক্ষরিত হয়। চুক্তিটি 'ক্যালগ - ব্রিয়ান্ড ' বলেও পরিচিত। কার্যকর হয় ২৪ জুলাই ১৯২৯ । বহুপাক্ষিক এ চুক্তিটির মাধ্যমে জাতীয় নীতি বাস্তবায়নের ক্ষেত্রে যুদ্ধ পরিহারের কথা বলা হয়।
৯৮৪০

যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনশনসমূহ অভিহিত ------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
'চারটি রেডক্রস কনভেনশন' নামে
ব্যাখ্যা:
যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সালের ১২ আগস্টের 'জেনেভা কনভেনশন' - এ যুদ্ধাহত ও যুদ্ধবন্দিদের সাথে আচরণবিধির ওপর বিশ্বের ৫৮ টি দেশের মধ্যে ৪ টি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, ১৯৫৪ সালের ২০ জুলাই সুইজার ল্যান্ডের জেনেভা শহরে ফ্রান্স ও ভিয়েতনামের মধ্যে চলমান বিক্ষিপ্ত যুদ্ধ বন্ধে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা, জেনেভা চুক্তি' নামে পরিচিত। বাংলাদেশ ১৩২ তম দশে হিসেবে জেনেভা কনভেননে নিবন্ধিত হয়।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।