DND বা ঢাকা নারায়ণগঞ্জ - ডেমরা বাঁধ নির্মাণ করা হয় শহরকে রক্ষা করার জন্য।
৮ হাজার ৩৪০ হেক্টর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন, ও সেচ সুবিধা সৃষ্টির জন্য ১৯৬৮ সালে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।
ECA (Economic Commission for Africa) - এর সদর দপ্তর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায়।এটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়। এ সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য আফ্রিকার দেশসমূহের অর্থনৈতিক উন্নয়ন ও সুযোগ - সুবিধা বৃদ্ধি করা।
সর্বকালের সেরা ফুটবলার হচ্ছে পেলে। বর্তমান সময়ের সেরা ফুটবলার মেসি। তবে রোনালদো, নেইমার, এমবাপ্পে আরো বেশ কয়েক জন ফুটবলার রয়েছেন যারা বর্তমান সময়ের সেরা ফুটবলার হিসেবে দাবি রাখে।
সুইডেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হ্যান্স ব্লিক্স ইরাকে তদন্ত কমিশন পরিচালনা এবং এতদসম্পর্কিত আন্তর্জাতিক সংগঠন ও পরাশক্তি রাষ্ট্রের কূটনৈতিক তৎপরতার অভিজ্ঞতার উপর ভিত্তি করে লিখেন 'ডিজ আর্মিং ইরাক' নামক বইটি। উল্লেখ্য, সালমান রুশদীর 'স্যাটানিক ভার্সেস' এবং হিলারী ক্লিনটনের 'লিভিং হিস্ট্রি' আলোচিত দুটি বই।
৯৮৪৬
এ উপমহাদেশ থেকে এ যাবৎ কতজন নোবেল পুরস্কার পেয়েছেন?
এ উপমহাদেশ থেকে এ পর্যন্ত ১১ জন ব্যক্তিত্ব নোবেল পুরুষ্কার পেয়েছেন। তারা হলেন - সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩) ,পদার্থবিজ্ঞানে চন্দ্রশেখর ভেক্টটরমণ (১৯৩৯) , চিকিৎসায় হরগোবিন্দ খোরানা (১৯৬৮) , শান্তিতে মাদার তেরেসা ( ১৯৭৯) , পদার্থবিজ্ঞানে আবদুস সালাম (১৯৭৯) , পদার্থবিজ্ঞানে সুব্রামানিয়াম চন্দ্রশেখর (১৯৮৩) , অর্থনীতিতে অমর্ত্য সেন (১৯৯৮) শান্তিতে ড. মুহাম্মদ ইউনূস (২০০৬) , রসায়নে ভেক্টটরমণ রামকৃষ্ণ (২০০৯) , শান্তিতে মালালা ইউসুফজাঈ ও কৈলাশ সত্যার্থী (২০১৪)।
নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ( ২০১৮) বর্তমান) । উল্লেখ্য, গিরিজা প্রসাদ কৈরালা গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেপালের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন।
মোট ৭জনকে বীরশ্রেষ্ঠ উপাধী দেয়া হয়।
বীর শ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পুরস্কার । যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতিস্বরূপ এই পদক দেয়া হয়।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদক দেয়া হয়েছে ।
মোহাম্মদ আশরাফুল টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম।
৯৮৫১
ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে -----
জহির রায়হান একজন বিখ্যাত চলচিত্রকার ছিলেন।
জহির রায়হান (১৯ আগস্ট ১৯৩৫ - ৩০ জানুয়ারি ১৯৭২) একজন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার। বাংলা সাহিত্যের গল্প শাখায় অবদানের জন্য তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
চলচ্চিত্রে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৭৭ সালে মরণোত্তর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং সাহিত্যে অবদানের জন্য ১৯৯২ সালে মরণোত্তর বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।
চলচ্চিত্রে তার সামগ্রিক অবদানের জন্য ১৯৭৫ সালে ১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে মরণোত্তর বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
৯৮৫৩
চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুষের নাম ও দেশ ----
নিল আর্মস্ট্রং (জন্ম: ৫ আগস্ট ১৯৩০ - মৃত্যু: ২৫ আগস্ট ২০১২) হচ্ছেন একজন মার্কিন নভোচারী ও বৈমানিক। তিনি চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হিসাবে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তার প্রথম মহাকাশ অভিযান হয় ১৯৬৬ খ্রীস্টাব্দে, জেমিনি ৮ নভোযানের চালক হিসাবে।
বাংলাদেশের মাননীয় বানিজ্য মন্ত্রীর নাম তোফায়েল আহমেদ।
তোফায়েল আহমেদ (জন্ম ২২ অক্টোবর ১৯৪৩) একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা।
১৯৯৬ খ্রিষ্টাব্দের ২৩ জুন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি পাঁচ দফা জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।
বর্তমানে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পদের একজন সদস্য এবং তিনি ২০১৮ সাল পর্যন্ত বাণিজ্য মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।