eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৫১৫ টি
সকল বিষয়
সাধারণ জ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৯৮৭১

' লাইন অব কন্ট্রোল' বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভারত ও পাকিস্তান
ব্যাখ্যা:
এটি কাশ্মীরের পাকিস্তান ও ভারতের সীমান্ত বরাবর কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা। কারগিল ও দ্রাস এ নিয়ন্ত্রণ রেখার দুটি শহর। ১৯৯৯ সালের মে মাসে একদল জঙ্গী কাশ্মীরী এ রেখা অতিক্রম করে কারগিল পাহাড়ে আশ্রয় নিয়ে ভারতীয় সেনাদের ওপর আক্রমণ চালালে ভারত - পাকিস্তান যুদ্ধ বেঁধে যায়। পরে বিশ্ব নেতৃবৃন্দের হস্তক্ষেপ এ যুদ্ধের অবসান ঘটে।
৯৮৭২

TI--- এর সদর দপ্তর কোথায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বার্লিন
ব্যাখ্যা:
টিআই - এর পূর্ণ অভিব্যক্তি 'ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল'। জার্মানির বার্লিনভিত্তিক এ সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশের দুর্নীতি সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এবং দুর্নীতির সূচক প্রদান করে। এর প্রধান কার্যালয় জার্মানির বার্লিনের গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
৯৮৭৩

বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কোথায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কক্সবাজার
ব্যাখ্যা:
বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার।
কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত।
এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা ১২২ কি.মি. পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন। একসময় কক্সবাজার পানোয়া নামেও পরিচিত ছিল যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। এর আরো একটি প্রাচীন নাম হচ্ছে পালঙ্কি।
৯৮৭৪

বাংলাদেশের ধান উৎপাদনের পরিমাণ (কোটি টন) বছরে কত? (২০০৯)

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
2.5
ব্যাখ্যা:
বাংলাদেশের ধান উৎপাদনের পরিমাণ (কোটি টন) বছরে ২.৫ (২০০৯)।
২০০৯ - ১০ অর্থবছরে বাংলাদেশে ধান উৎপাদনের পরিমাণ ছিল ২ কোটি ৫৬ লাখ মেট্রিক টন। পরের অর্থবছর তা বেড়ে দাঁড়ায় ২ কোটি ৭৮ লাখ মেট্রিক টনে। অর্থাৎ ২০১০ - ১১ অর্থবছর ধান উৎপাদনে প্রবৃদ্ধি হয় রেকর্ড ছয় দশমিক ৭৩ শতাংশ।
৯৮৭৫

শ্রীলংকার প্রধানমন্ত্রীর নাম কি? (২০২২)

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রানিল বিক্রমাসিংহে
ব্যাখ্যা:
শ্রীলংকার প্রধানমন্ত্রীর নাম রানিল বিক্রমাসিংহে (২০২২)।  তিনি ৫ বারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। রনিল বিক্রমাসিংহে  বিক্রমাসিংহে,  এমপি ( জন্ম: ২৪ মার্চ,  ১৯৪৯) পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে সিলন ডমিনিয়নে জন্মগ্রহণকারী শ্রীলঙ্কার বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি একাধারে শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী,  ইউনাইটেড ন্যাশনাল পার্টির দলনেতা ও কলম্বো জেলার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।  এছাড়াও,  ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্টের প্রধান হিসেবে অক্টোবর,  ২০০৯ সাল থেকে দলীয় জোটের প্রধান হিসেবে মনোনীত হয়েছেন রনীল বিক্রমাসিংহে।
৯৮৭৬

প্রফেসর মোঃ ইউনূস কোন বিষয়ে নোবেল পুরষ্কার পান?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শান্তি
ব্যাখ্যা:
প্রফেসর মোঃ ইউনূস শান্তিতে নোবেল পুরষ্কার পান।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস (জন্ম: ২৮ জুন, ১৯৪০) বাংলাদেশী নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক। তিনি ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক।
অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন। ড. ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।
৯৮৭৭

কোন মাসে কাল বৈশাখী ঝড় হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বৈশাখ-জৈষ্ঠ্য
ব্যাখ্যা:
বৈশাখ - জৈষ্ঠ্য মাসে কাল বৈশাখী ঝড় হয়।
কালবৈশাখী একটি স্থানীয় বৃষ্টিপাত ও বজ্রঝড় যা বাংলাদেশ ও ভারতের কিছু অঞ্চলে হয়ে থাকে। বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে মার্চ থেকে কালবৈশাখী ঝড় দেখা যায়। অনেকসময় এই ঝড় জীবনঘাতি রূপ ধারণ করে।
গ্রীষ্ম ঋতুর সঙ্গে হাত ধরাধরি করে এ ঝড়ের আগমন ঘটে। কালবৈশাখীর বায়ুর গড় গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমি। কোনো কোনো ক্ষেত্রে এ গতিবেগ ঘণ্টায় ১০০ কিমি - এর বেশিও হতে পারে।
কালবৈশাখীর স্থায়িত্বকাল স্বল্পতর, তবে কখনও কখনও এ ঝড় এক ঘণ্টারও বেশিকাল স্থায়ী হয়। এই সময়ে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, বিহার, ছত্রিশগঢ় ও ঝাড়খন্দে প্রায়ই বজ্রবৃষ্টি হয়। কালবৈশাখীর সময়ে যেকোন প্রকার বায়জান চালানো বিপদজনক।
বিমানচালকেরা কালবৈশাখী ঝড়কে এড়িয়ে চলে। যদিও কালবৈশাখীর সময়কার বৃষ্টিপাত বাংলাদেশ ও পশ্চিম বাংলার ধান, পাট এবং আসামের চা চাষের জন্য উপকারী ভূমিকা পালন করে।
৯৮৭৮

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী' গানের সুরকার কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আলতাফ মাহমুদ
ব্যাখ্যা:
আমার ভাইয়ের রক্তে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ' গানটির সুরকার দুজন।
বর্তমান সুরকার হলেন আলতাফ মাহমুদ।
এর প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ।
৯৮৭৯

বাংলাদেশে সামুদ্রিক বন্দর কয়টি? (২০১৭)

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা:
বাংলাদেশে সামুদ্রিক বন্দর ৩টি (২০১৭)।
চট্টগ্রাম বন্দর - Straddle carrier from Port of Chittagong .JPG চট্টগ্রাম বড় সমুদ্র বন্দর (প্রধান বন্দর) সক্রিয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
মোংলা বন্দর - Ship in Mongla Port.jpg মংলা, খুলনা বড় সমুদ্র বন্দর (প্রধান বন্দর) সক্রিয় মোংলা বন্দর কর্তৃপক্ষ
পায়রা বন্দর - পটুয়াখালী, বরিশাল বিভাগ ছোট সমুদ্র বন্দর সক্রিয় পায়রা বন্দর কর্তৃপক্ষ
৯৮৮০

বিশ্ব খাদ্য দিবস কোনটি

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৬ অক্টোবর
ব্যাখ্যা:
বিশ্ব খাদ্য দিবস হলো ১৬ অক্টোবর।
প্রতিবছর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ( FAO) সদস্য দেশগুলোতে এই দিবসটি পালিত হয়।
এর উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা গড়ে তোলে।
৯৮৮১

'মিশর' কোন মহাদেশে অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আফ্রিকা
ব্যাখ্যা:
‘মিশন’ আফ্রিকা মহাদেশে অবস্থিত। মিশরের রাষ্ট্রীয় নাম ‘আরব রিপাবলিক অব ইজিপ্ট’। রাজধানী কায়রো। মিশরীয় মুদ্রা পাউন্ড।
৯৮৮২

উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম কথন সংঘটিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
1857
ব্যাখ্যা:
১৮৫৭ সালে উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম সংঘটিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিদেশী শাসন উপমহাদেশের মানুষ মেনে নেয়নি। এদের বিরুদ্ধে ছোট বড় অনেক বিদ্রোহ হলেও সবচেয়ে বড় বিদ্রোহ ছিল ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ। এটিই উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে পরিচিত।
৯৮৮৩

আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মালদ্বীপ
ব্যাখ্যা:
আয়তনে ‘মালদ্বীপ’ এশিয়ার ক্ষুদ্রতম দেশ। তবে বিশ্বের নবম ক্ষুদ্রতম দেশ ‘মালদ্বীপ’। মালদ্বীপের রাজধানীর নাম ‘মালে’। মুদ্রা হলো ‘রূপিয়া’।
৯৮৮৪

বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থানের নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বাংলাবান্ধা
ব্যাখ্যা:
বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থানের নাম বাংলাবান্ধা (পঞ্চগড়)। সবচেয়ে দক্ষিণের স্থান ছোঁড়া দ্বীপ (সেন্টমার্টিন)। সবচেয়ে পূর্বের স্থান আখাইনঠং (বান্দরবান) এবং সবচেয়ে পশ্চিমের স্থান মনাকশা (চাঁপাইনবাবগঞ্জ)।
৯৮৮৫

কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মেঘনা
ব্যাখ্যা:
মেঘনা নদীর ভারতীয় অংশের নাম ‘বরাক নদী’।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।