eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৫১৫ টি
সকল বিষয়
সাধারণ জ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
১০০৩৬

৬ দফা দাবি পেশ করা হয়:

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৯৬৬ সালে
ব্যাখ্যা:
পূর্ব পাকিস্তানকে সামরিক শাসন থেকে রক্ষা এবং অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্ত করার লক্ষ্যে ১৯৬৬ সালের ৫ - ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা কমূসূচি পেশ করেন।
১০০৩৭

২৬ মার্চ ১৯৭১ এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ওয়্যারলেসের মাধ্যমে
ব্যাখ্যা:
১৯৭১ সালের মার্চের মধ্যরাতে অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবনন্ধু শেখ মুজিবুর রহমাকে ধানমণ্ডির ৩২ নম্বর বাড়ি থেকে গ্রেফতার করা গ্রেফতারের পূর্বে বঙ্গবন্ধু ইপিআরের ওয়্যারলেসের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন , যা পরদিন অর্থ মার্চে চট্রগ্রাম বেতার কেন্দ্র থেকে চট্রগ্রাম আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রচার করেন।
১০০৩৮

বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অগ্রহায়ন -পৌষ মাসে
ব্যাখ্যা:
বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ন পৌষ মাসে ( নভেম্বর - জানুয়ারি) । আউশ ধান কাটা হয় আগস্টে আর বোরো ধান কাটা হয় এপ্রিল - মে মাসে।
১০০৩৯

মানুষের চোখে রেটিনা ও চক্ষুলেন্সের মধ্যবর্তী স্থানে যে জেলী জাতীয় পদার্থ পূর্ণ থাকে তাকে কী বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভিট্রিয়াস হিউমার
ব্যাখ্যা:
রেটিনা ও চক্ষু লেন্সের মধ্যবর্তী স্থান যে জেলী জাতীয় পদার্থে পূর্ণ থাকে, তাকে বলে ভিট্রিয়াস হিউমার আর কর্নিয়া ও চক্ষু লেন্সের মধ্যবর্তী স্থান যে স্বচ্ছ লবাণাক্ত জলীয় পদার্থে পূর্ণ থাকে, তাকে বলে অ্যাকুয়াস হিউমার। অশ্রু বলতে আমরা অ্যাকুয়াস হিউমারকে বুঝি।
১০০৪০

কোনো শব্দ শোনার পর প্রায় কত সময় পর্যন্ত এর রেশ মস্কিঙ্কে থাকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
০.১ সেকেন্ড
ব্যাখ্যা:
চোখের সামনে কোনো বস্তু রাখলে রেটিনায় তার বিম্ব গঠিত হয় এবং আমরা বস্তুটি দেখতে পাই। এখন যদি বস্তুটিকে চোখের সম্মুখ থেকে সরিয়ে নেয়া হয়, তাহলে সরিয়ে নেয়ার 0.1 সেকেন্ড পর্যন্ত এর অনুভূতি মস্তিষ্কে থেকে যায় । এই সময়কে দর্শনানুভূতির স্থায়িত্বকাল বলে।
১০০৪১

বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন কোন তারিখে অনুষ্ঠিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১০এপ্রিল,১৯৭২
ব্যাখ্যা:
বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন ১০এপ্রিল, ১৯৭২ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গণপরিষদ হল বাংলাদেশের গণপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হয় গণপরিষদ। এটি ১৯৭১ থেকে ১৯৭৩ সালে পর্যন্ত বাংলাদেশ অস্থায়ী সংসদ হিসেবে ছিল। ১৯৭২ সালে এটি বাংলাদেশের সংবিধানের খসড়া প্রণয়ন ও গ্রহণ করে।
গণপরিষদের প্রথম অধিবেশন বসে ১০ এপ্রিল ১৯৭২ সালে। অধিবেশনের সভাপতি ছিলেন মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ। প্রথম অধিবেশনের শুরুতে শাহ আব্দুল হামিদ স্পীকার ও মোহাম্মদ উল্ল্যাহ ডেপুটি স্পীকার নির্বাচিত হন।
১০০৪২

ঢাকার ' ধোলাই খাল' কে খনন করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ইসলাম খান
ব্যাখ্যা:
১৬০৮ - ১৬১০ খ্রিষ্টাব্দে বাংলার প্রথম মুঘল সুবাদার ইসলাম খান 'ধোলাই খাল' খনন করেন। এ খালটি বালু নদীকে বুড়িগঙ্গা নদীর সাথে যুক্ত করেছিল। খালটি পার হওয়ার জন্য ফরাশগঞ্জ ও গেণ্ডারিয়া বরাবর একটি ঝুলন্ত সেতু ছিল।
১০০৪৩

বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিচারপতি এম.ইদ্রিস
ব্যাখ্যা:
বিচারপতি এম ইদ্রিস বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার (০৭.০৭.১৯৭২ - ০৭.০৭.১৯৭৭) মেয়াদে)।
১০০৪৪

ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম ভারতবর্ষে বাণিজ্য করতে আসে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পর্তুগিজ
ব্যাখ্যা:
পঞ্চদশ শতকের শেষভাগে পর্তুগিজ নাবিক ভাস্কো - দা - গামা আফ্রিকার পশ্চিম - পূর্ব উপকূল ঘুরে বরাবর সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কার করেন। ১৫১৪ খ্রিষ্টাব্দে পর্তুগিজ বণিকগণ উড়িষ্যার অন্তর্গত পিপলি নামক স্থানে সর্বপ্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। ১৫১৭ খ্রিস্টাব্দে জো - ডি - সিলভেরা নামক জনৈক পর্তুগিজ সমর অধিনায়ক এক নৌবহর নিয়ে চট্রগ্রামে আসেন ও বাণিজ্য কুঠি স্থাপনের চেষ্টায় ব্যর্থ হন। পরবর্তীতে নুনো - দা - কুনহা নামক জনৈক পর্তুগিজ শাসনকর্তা বাংলায় বাণিজ্য কুঠি স্থাপনের চেষ্টা চালিয়ে যেতে থাকেন। ১৫৩৬ খ্রিষ্টাব্দে বাংলার সুলতান মাহমুদ শাহ শের শাহের বিরুদ্ধে পর্তুগিজদের সাহায্যের আশায় চট্রগ্রাম ও সপ্তগ্রামে (হুগলি) বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেন। এভাবে বাংলায় পর্তুগিজদের প্রতিষ্ঠা হয়। উল্লেখ্য, ১৬০০ সালে ইংরেজরা, ১৬০২ সালে ওলন্দাজরা এবং ১৬৬৪ সালে ফরাসিরা ভারতবর্ষে আগমন করেন।
১০০৪৫

’শহীদ বুদ্ধিজীবী দিবস’ কবে পালন করা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৪ ডিসেম্বর
ব্যাখ্যা:
’শহীদ বুদ্ধিজীবী দিবস’ পালন করা হয় ১৪ ডিসেম্বর।
শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশে পালিত একটি বিশেষ দিবস। প্রতিবছর বাংলাদেশে ১৪ ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়।
১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে। এ কাজে বাংলাদেশীদের মধ্যে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্যরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল।
১০০৪৬

মাল্টার রাজধানী কোথায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভেলেটা
ব্যাখ্যা:
ভেলেটা মাল্টার রাজধানী, রিগা লাটভিয়ার রাজধানী, চিসিনাউ মলদোভার রাজধানী ও গ্যাবোরন বতসোয়ানার রাজধানী।
১০০৪৭

স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হেগে
ব্যাখ্যা:
স্থায়ী সালিসি আদালত হেগে তে অবস্থিত।
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ইংরেজি: International Court of Justice) মূলত আন্তর্জাতিক আদালত নামে পরিচিত। এটির সদর দপ্তর হেগ, নেদারল্যান্ডে। এটির প্রধান কাজ স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা এবং বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইন বিষয়ে পরামর্শ মতামত দেয়া। এটিকে সংক্ষেপে আইসিজে(ICJ )বলা হয়।
জাতিসংঘদ্বারা ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। আদালত ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে, আন্তর্জাতিক ন্যায়বিচারের স্থায়ী আদালতের উত্তরসুরি হিসাবে। পূর্বসূরির মতই এটিও সাংবিধানিক নথিপত্র দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক আদালত ৯ বছর মেয়াদি ১৫ জন বিচারক দ্বারা পরিচালিত। বিচারকগন স্থায়ী সালিস আদালতের মনোনীত তালিকা থেকে জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ কর্তৃক নির্বাচিত হয়ে থাকে।
১০০৪৮

আকিয়াব বন্দর কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মায়ানমার
ব্যাখ্যা:
আকিয়াব ও ইয়াঙ্গুন সমুদ্র বন্দর দুটি মিয়ানমারের। এর মধ্যে ইয়াঙ্গুন মিয়ানমার - এর প্রধান সমুদ্র বন্দর ও সাবেক রাজধানী।
১০০৪৯

তিনবিঘা করিডোরের আয়তন কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৭৮মিটার * ৮৫ মিটার
ব্যাখ্যা:
বাংলাদেশের দহগ্রাম আঙ্গপোতা ছিটমহলের সাথে যোগাযোগের জন্য ব্যবহৃত করিডোরটি তিন বিঘা করিডোর নামে পরিচিত। এটি লালমনিরহাটে তিস্তা নদীর তীরে অবস্থিত । ১৯৭৪ সালের ১৬ মে ভারতের সাথে বাংলাদেশের যে সীমান্ত চুক্তি, সেখানে উল্লেখ ছিল যে, বাংলাদেশ ভারতকে বেরুবাড়ি হস্তান্তর করবে এবং বিনিময়ে বাংলাদেশ পাবে তিন বিঘা করিডোর । ভারত সরকার ১৯৯২ সালের ২৬ জুনে এ তিনবিঘা করিডোর খুলে দেয়।
১০০৫০

বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত জন সদস্যের উপস্থিতিতে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৬০ জন
ব্যাখ্যা:
বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় ৬০ জন সদস্যের উপস্থিতিতে।
বাংলাদেশের সংবিধানের ৭৫ নং অনুচ্ছেদ।
এই অনুচ্ছেদ অনুযায়ী ৬০ জন সদস্য উপস্থিত না থাকলে জাতীয় সংসদে কোরাম পূরণ হবে না।
কোরাম পূর্ণ করতে অন্তত ৬০ সদস্যের উপস্থিতি থাকতে হয়। কোরাম সংকট হলে অধিবেশনে সভাপত্বিকারীর দৃষ্টি আকর্ষণ করতে হয়। যদি কোনো সদস্য দৃষ্টি আকর্ষণ করেন তবে স্পিকার কোরাম হওয়ার জন্য ৫ মিনিট ধরে ঘণ্টা বাজানোর নির্দেশ দেবেন। এর মধ্যে কোরাম না হলে স্পিকার অধিবেশন মুলতবি রাখবেন।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।