ব্রিকস (BRICS) হলো বিশ্বের উদীয়মান পাঁচটি বৃহত্তম অর্থনৈতিক দেশের আদ্যক্ষরের সমন্বয়ে গঠিত জোটের নাম । দেশগুলো হলো - ব্রাজিল, রাশিয়া, ভারত , চীন ও দক্ষিণ আফ্রিকা । ২০০৮ সালে এটি গঠিত হওয়ার পরে ব্রিকস জোটের প্রথম সম্মেলন রাশিয়াতে অনুষ্ঠিত হয় ১৬ জুন, ২০০৯ এবং সর্বশেষ অষ্টম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় গোয়া, ভারত (১৫ - ১৬ অক্টোবর ২০১৬)। ২৫ থেকে ২৭ জুলাই ২০১৮ দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের উদীয়মান পাঁচ অর্থনৈতিক পরাশক্তির জোট ব্রিকসের দশম সম্মেলন।
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূখণ্ডের মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি থাকা অপরিহার্য বলে মনে করেন পরিবেশবাদীরা। বাংলাদেশে সরকার নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ প্রায় ২৩ লাখ হেক্টর, যা দেশের মোট আয়তনের প্রায় ১৫ দশমিক ৫৮ শতাংশ।
চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়ান প্রদেশে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের নাম হলো উইঘুর। চীন ছাড়াও উইঘুররা কাজখস্তান, উজবেকিস্তান, কিরঘিজস্তান, তুরঙ্ক ও রাশিয়াতে বসবাস করছে। চীনা সরকারের বিভিন্ন সময়ের দমন পীড়নে উইঘুররা আলোচনায় আসে।
১০০০৯
১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে ----
১৯৮২ সালের সমুদ্র আইন সিংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে ভিত্তি রেখা হতে ৩৫০ নটিকেল মাইল এবং অর্থনৈতিক সীমা হবে ভিত্তি রেখা হতে ২০০ নটিকেল মাইল পর্যন্ত ।
মংডু হলো বাংলাদেশের কক্সবাজার সীমান্তে মিয়ানমারের একটি জেলা শহর । নাফ নদীর মাধ্যমে মংডু ও বাংলাদেশের টেকনাফ শহর আলাদা হয়ে আছে। টেকনাফ - মংডু বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার একটি সীমান্ত বাণিজ্য ও বটে।
জীবপ্রযুক্তির ব্যবহার দ্বারা পরিমার্জিত প্রাণের নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণ সংক্রান্ত 'কার্টাগেনা প্রটোকল' ২০০০ সালের ২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিলে গৃহীত হয়, যা কার্যকর হয় ১১ সেপ্টেম্বর ২০০৩। বাংলাদেশ ২০০০ সালের ২৪ মে এটি স্বাক্ষর করে এবং অনুমোদন করে ২০০৪ সালের ৫ ফেব্রুয়ারি। কার্টাগেনা প্রটোকলের পুরো নাম Carthage Protocol on Bio safety to the Convention on Biological Diversity.
বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনা ৯জন ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি পরিচালনা পর্ষদের ওপর অর্পিত থাকে। এটির পরিচালনা পর্ষদ একজন গভর্নর, একজন ডেপুটি গভর্নর, তিন জন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা এবং চার জন এমন ব্যক্তি যারা ব্যাংকিং, বাণিজ্য, ব্যবসায়, শিল্প ও কৃষি খাতে যথেষ্ট অভিজ্ঞতা ও যোগ্যতার প্রমাণ রেখেছেন তাদের নিয়ে গঠিত হয়। পর্ষদের সভাপতি হলেন গভর্নর নিজেই। পরিচালনা পর্ষদের সবাই সরকার দ্বারা নির্বাচিত হন।
চীনের বিখ্যাত সমরবিদ সুন জু হলো The Art of War - এর রচয়িতা । তিনি সম্রাটের আদেশে যুদ্ধজয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে তার চিন্তা - ভাবনা তুলে ধরেছেন বইটিতে। কৌটিল্য ছিলেন 'অর্থশাস্ত্র' - এর রচয়িতা । কৌটিল্যের মূল নাম চাণক্য বা বিষ্ণুগুপ্ত। চাণক্যের অর্থশাস্ত্রকে রাষ্ট্রশাসন ও কূটনীতির কৌশলের সার সংক্ষেপ বলা হয়।
১০০১৫
১৯৮৬ সালে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় কোন খেলোয়াড় শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হয়েছেন?
'সিল্ক রােড' হলো চীনের চালু করা বাণিজ্য পথ। প্রাচীনকালে চীন থেকে মধ্য এশিয়া হয়ে দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া তথা ইউরোপে আর উত্তর আফ্রিকায় চীনের রেশম আর রেশমী কাপড় পাঠানো হয়েছিল বলে এ পথ 'সিল্ক রোড' নামে সুপরিচিত। সিল্ক রোড গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব প্রথম শতকে চীনের সং রাজবংশের আমলে 'সিল্ক রোড' বাণিজ্যের মাল পরিবহনের পথ হিসেবে ব্যবহার বন্ধ হয়। ১৯৩০ সালে যুক্তরাজ্য প্রাচীন সিল্ক রোড চালুর উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন না হওয়ায় ২০১৪ সালে চীন নিউ সিল্ক রোড চালুর উদ্যোগ গ্রহণ করে। এটা চীনের বর্তমান পররাষ্ট্রনীতিরও গুরুত্বপূর্ণ একটি অংশ। চীনা সরকার আশা করছে, এই সিল্ক রোড তৎপরতার মাধ্যমে চীনের পশ্চিম ও দক্ষিণ - পশ্চিমাঞ্চল আগামী দিনে দেশটির অর্থনৈতিক অগ্রযাত্রার চালিকাশক্তি হয়ে উঠবে।
WIPO - এর পূর্ণরুপ হলো World Intellectual Property Organization বা বিশ্ব বুদ্ধিভিত্তিক সম্পদ সংস্থা। এটির সদর দপ্তর সুইজরল্যান্ডের জেনেভায় অবস্থিত। এছাড়াও জেনেভাতে রয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) , আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা (ITU) প্রভৃতির সদর দপ্তর। ব্রাসেলসে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ( EU), বেনেলাক্স (BENELUX) ন্যাটোর মতো সংস্থার প্রধান কার্যালয় । আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা ( IMO) , কমনওয়েলথ, অক্সফার্ম ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রভৃতির সদর দপ্তর রয়েছে লন্ডনে। অন্যদিক ইউনেস্কে (UNESCO), ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (ICC) এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিস অবস্থিত।
প্লেটো রচিত গ্রন্থাবলির নাম ও বিষয়বস্তুঃ ক্রিটো (Crito) তে সক্রেটিসকে একজন বিশ্বস্ত রাজভক্ত হিসেবে দেখানো হয়েছে রিপাবলিক (Republic) গ্রন্থে আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে ইউথ্রিফ্রনে (Euthyphron) ধর্মের প্রকৃতি, ল্যচেস (Laches) এ সাহসিকতা
বুর্জ খলিফা (আরবি: برج خليفة ; /খালিফাহ/) বর্তমানে পৃথিবীর গগনচুম্বী অট্টালিকা বা উচ্চতম ভবন যা ৪ঠা জানুয়ারী ২০১০ তারিখে উদ্বোধন করা হয়েছে। এটি আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। এটি "দুবাই টাওয়ার" নামেও পরিচিত।
MCQ পরীক্ষা সেটিংস
সাধারণ জ্ঞান
eProstuti
সহজ ও দ্রুত ক্লাস করতে অ্যাপটি ইনস্টল করুন
iPhone / iPad এ ইনস্টল করুন
eProstuti
১Safari ব্রাউজারের নিচে থাকা Share ( ) বাটনে চাপ দিন।
২নিচের দিকে স্ক্রোল করে 'Add to Home Screen' ( ) নির্বাচন করুন।
৩উপরে ডানে থাকা 'Add' বাটনে ট্যাপ করুন।
Android এ অ্যাপ ইনস্টল করুন
eProstuti
১Chrome ব্রাউজারের উপরে ডানে থাকা থ্রি-ডট ( ) মেনু চাপুন।
২তালিকায় 'Install app' বা 'Add to Home screen' ( ) এ ট্যাপ করুন।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।