eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৫১৫ টি
সকল বিষয়
সাধারণ জ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
১০০৫১

'শুভলং' ঝরনা কোন জেলায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রাঙামাটি
ব্যাখ্যা:
শুভলং ঝরনা বা জল প্রপাতটি রাঙামাটি সদরের বালুখালি ইউনিয়নে অবস্থিত। বাকলাই জলপ্রপাত বান্দরবানের থানচিতে ; মাধবকুণ্ড ও হামহাম জলপ্রপাতদ্বয় যথাক্রমে মৌলভীবাজার জেলার বড়লেখা ও কমলগঞ্জ উপজেলায় অবস্থিত।
১০০৫২

স্পেনের পার্লামেন্টের নাম কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ক্রোটস
ব্যাখ্যা:
স্পেনের পার্লামেন্টের নাম ক্রোটস।
স্পেন ইউরোপ মহাদেশের দক্ষিণ - পশ্চিম কোণে অবস্থিত একটি রাষ্ট্র। শাসনব্যবস্থার ধরন অনুযায়ী দেশটি একটি সংসদীয় গণতান্ত্রিক রাজতন্ত্র।
এটি ইবেরীয় উপদ্বীপের প্রায় ৮৫% অঞ্চল জুড়ে অবস্থিত। উপদ্বীপটির অবশিষ্ট অংশে স্পেনের ক্ষুদ্রতর প্রতিবেশী রাষ্ট্র পর্তুগাল এবং ব্রিটিশ প্রশাসনিক অঞ্চল জিব্রাল্টার অবস্থিত।
আইন - সভা:
কোর্তেস হেনেরালেস
• উচ্চকক্ষ :
সংসদের উচ্চকক্ষ বা সিনেট
• নিম্নকক্ষ :
সংসদের নিম্নকক্ষ বা কংগ্রেস
১০০৫৩

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সিপাহী
ব্যাখ্যা:
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী।
মোহাম্মদ হামিদুর রহমান (২ ফেব্রুয়ারি ১৯৫৩ - ২৮ অক্টোবর ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম।
মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া হামিদুর রহমান সাত জন বীর শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ।
১০০৫৪

নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কোন সালে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
1739
ব্যাখ্যা:
১৭৩৯ সালে পারস্যের নাদির শাহ ভারত আক্রমণ করেন। তিনি মুঘল সম্রাটকে পরাজিত করেন এবং দিল্লী হতে প্রচুর ধন সম্পদ এবং শাহজাহান নির্মিত ময়ূর সিংহাসন ও কোহিনূর মনি সঙ্গে নিয়ে যান। তিনি মোট ১৭ বার ভারত আক্রমণ করেন।
১০০৫৫

বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অধ্যাপক ইউসুফ আলী
ব্যাখ্যা:
বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী।
ইউসুফ আলী (জন্ম: ১৯২৩ - মৃত্যু: ১৯৯৮) স্বাধীনতার সনদ পাঠক, মুজিবনগর সরকারের ত্রাণ ও পু্নর্বাসন দপ্তরের প্রধান এবং স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষামন্ত্রী। এছাড়াও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিষ্ঠাকালীন সভাপতি (১৯৭২ - ৭৬) ছিলেন।
১০০৫৬

বিজয়পুর কোন জেলায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নেত্রকোনা
ব্যাখ্যা:
বিজয়পুর নেত্রকোনা জেলায় অবস্থিত।
বিজয়পুর দুর্গাপুর উপজেলার একটি আকর্ষণীয় পর্যটন স্থান। এটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। বিজয়পুরের শসারপাড় এলাকায় সাদামাটি পাওয়া যায়; যা সারাদেশে পাঠানো হয়।
ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে বিজয়পুর গ্রামটি অবস্থিত। বিজয়পুর একটি সীমান্তবর্তী গ্রাম; এখানে বিজিবির সীমান্তফাঁড়ি রয়েছে। এর পার্শ্ববর্তী গ্রামগুলো হচ্ছে মাইজপাড়া, আড়াপাড়া ও বহেরাতলী।
১০০৫৭

বার্মার রাজধানীর নতুন নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নাইপিদো
ব্যাখ্যা:
মায়ানমার বা মিয়ানমার ( Myanmar ) এর পূর্বের রাজধানীর নাম ছিলো ইয়াংগুন (Yangon). আর বর্তমান রাজধানীর নাম হচ্ছে নেপিদ (Naypyidaw). মায়ানমারের প্রাক্তন নাম ও কথ্যরূপ বর্মা বা বার্মা । মিয়ানমারের আয়োতন 676,578 বর্গ কিলোমিটার.
১০০৫৮

বাংলার নববর্ষ ‘পহেলা বৈশাখ’ কে চালু করেছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সম্রাট আকবর
ব্যাখ্যা:
বাংলার নববর্ষ ‘পহেলা বৈশাখ’ সম্রাট আকবর চালু করেছিলেন।
খাজনা আদায়ে সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন। সম্রাটের আদেশ মতে রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেহউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরী সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন।
১৫৮৪ খ্রিষ্টাব্দের ১০ই মার্চ বা ১১ই মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় (৫ই নভেম্বর, ১৫৫৬) থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে "বঙ্গাব্দ" বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়।
আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদ্‌যাপন শুরু হয়। তখন প্রত্যেককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মাশুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত।
১০০৫৯

মুজিবনগর সরকারের ডাকটিকিটের ডিজাইনার কে ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিমান মল্লিক
ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার মাঠপর্যায়ের পোস্ট অফিস চালু করে এবং ডাক বিভাগকে পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করে। বিমান মল্লিক ডাক বিভাগের জন্য ৮ টি ডাকটিকিট ডিজাইন করে মুজিবনগর সরকারের কাছে পাঠান। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরে ডাকটিকিটগুলো চালু হয় ১৯৭১ সালের ২৯ জুলাই।
১০০৬০

সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশ অংশে পড়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৬২ শতাংশ
ব্যাখ্যা:
সুন্দরবনের বাংলাদেশ অংশে পড়েছে ৬২ শতাংশ।
সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলির অন্যতম।
গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি।
১০, ০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬, ০১৭ বর্গ কিলোমিটার[৩] রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ রয়েছে ভারতের মধ্যে।
১০০৬১

যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ের আন্দোলনের নেতা কে ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মার্টিন লুথার কিং
ব্যাখ্যা:
মার্টিন লুথার কিং বা মার্টিন লুথার কিং, জুনিয়র (ইংরেজি: Martin Luther King, Jr) (জন্মঃ ১৫ই জানুয়ারি, ১৯২৯ - মৃত্যুঃ ৪ঠা এপ্রিল, ১৯৬৮) বিখ্যাত আফ্রিকান - আমেরিকান মানবাধিকার কর্মী। আমেরিকায় নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠায় অহিংস আন্দোলনের জন্য ১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত কৃষ্ণাঙ্গদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ। তিনি আততায়ীর হাতে নিহত হন।
১০০৬২

যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে কোন প্রণালী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ডোভার
ব্যাখ্যা:
যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে ডোভার প্রণালী।
ডোভার প্রণালী গ্রেট ব্রিটেন দ্বীপকে ফ্রান্স তথা ইউরোপীয় মহাদেশীয় ভূখণ্ড থেকে বিচ্ছিন্নকারী সমুদ্রপ্রণালী।
এটি ইংলিশ চ্যানেল তথা আটলান্টিক মহাসাগরের সাথে উত্তর সাগরের সংযোগসাধন করেছে।
১০০৬৩

বাংলাদেশ নৌ- বাহিনীর সদর দপ্তর কোথায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা:
বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর ঢাকার বনানীতে অবস্থিত। এছাড়া বাংলাদেশ নেভাল একাডেমী চট্রগ্রামের পতেঙ্গায়, বাংলাদেশ মেরিন একামেডী চট্রগ্রামের জলদিয়ায় অবস্থিত।
১০০৬৪

হ্যালির ধুমকেতু আবির্ভূত হয় কত বছর পর পর?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৭৬ বছর
ব্যাখ্যা:
হ্যালির ধুমকেতু আবির্ভূত হয় ৭৬ বছর পর পর হয়।
হ্যালির ধূমকেতু , প্রতি ৭৫ - ৭৬ বছর পরপর পৃথিবীর আকাশে দৃশ্যমান হয়ে উঠা একটি ধূমকেতু। বিখ্যাত ইংরেজি জ্যোতির্বিজ্ঞানী এডমান্ড হ্যালির নামানুসারে এর নামকরণ করা হয়েছে। এর অফিসিয়াল ডেসিগনেশন হচ্ছে ১পি/হ্যালি। মাঝে মাঝে একে "কমেট হ্যালি" তথা "ধূমকেতু হ্যালি" নামে ডাকতে দেখা যায়। প্রতি শতাব্দীতেই আকাশে কোন কোন তারা অনেক উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে উঠে।
১৯৮৬ সালে সৌর জগৎতের অভ্যন্তরভাগে এই ধূমকেতুকে শেষবারের মত দেখা গিয়েছিল। ২০৬১ সালে এটি আবার পৃথিবীর আকাশে দেখা দেবে।
১০০৬৫

সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৮.২০ মিনিট
ব্যাখ্যা:
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে - ৮.৩২ মিনিট।
পৃথিবী সূর্য থেকে দূরত্ব অনুযায়ী তৃতীয়, সর্বাপেক্ষা অধিক ঘনত্বযুক্ত এবং সৌরজগতের আটটি গ্রহের মধ্যে পঞ্চম বৃহত্তম গ্রহ। এটি সৌরজগতের চারটি কঠিন গ্রহের অন্যতম। পৃথিবীর অপর নাম "বিশ্ব" বা "নীলগ্রহ"।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।