eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৫১৫ টি
সকল বিষয়
সাধারণ জ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
১০০৯৬

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ অনুযায়ী গড় সাক্ষরতার হার -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
57.9%
ব্যাখ্যা:
ইউনেস্কোর তথ্য মতে, বাংলাদেশের বর্তমান (২০১৯) সাক্ষরতার হার ৭৩, ৯ % ভাগ। বিশ্বে র‌্যাংকিং - এ এর অবস্থান ১২৪ তম।
১০০৯৭

LDC stands for-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Least developed country
১০০৯৮

ছয়দফা কর্মসূচি কে ঘোষণা করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা:
ছয়দফা কর্মসূচি ঘোষণা করেন বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “৬ দফা দাবি” পেশ করেন।
১০০৯৯

বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানকে কবে 'জাতির জনক ঘোষণা করা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৩ মার্চ ১৯৭১
ব্যাখ্যা:
বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক ঘোষণা করা হয় ৩ মার্চ ১৯৭১।
১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে মুজিবকে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে কৃতিত্ব দেওয়া হয় এবং পাশাপাশি প্রাচীন বাঙালি সভ্যতার আধুনিক স্থপতি হিসেবেও বিবেচনা করা হয়।
এসকল কারণে, তাকে বাংলাদেশের “জাতির জনক” বা “জাতির পিতা” হিসেবে গণ্য করা হয়।
জনসাধারণের কাছে তিনি “বঙ্গবন্ধু”, “শেখ মুজিব” এবং “শেখ সাহেব” নামেই অধিক পরিচিত ছিলেন।
১০১০০

মুক্তিযুদ্ধের সময় 'মুজিবনগর 'কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৮ নং সেক্টর
ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধের সময় 'মুজিবনগর ' অন্তর্ভুক্ত ছিল ৮ নং সেক্টরে।
মুজিবনগর (পূর্বনাম: বৈদ্যনাথতলা এবং ভবেরপাড়া), বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান । বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের দ্বিতীয় রাজধানী ছিল এখানে।
স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী ছিল চুয়াডাংগা । তৎকালীন বৈদ্যনাথতলা বর্তমান মুজিবনগরের আম্রকাননে ১৭ এপ্রিল সরকারের মন্ত্রী পরিষদ শপথ নিয়েছিল।
এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স।
১০১০১

শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হযরত আলী (রা)
ব্যাখ্যা:
শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আলী (রা)।
ʿআলী ইবনে ʾআবী ত়ালিব (১৩ সেপ্টেম্বর ৬০১ – ২৯ জানুয়ারি ৬৬১) ছিলেন ইসলামের নবী মুহম্মদের (ﷺ) চাচাতো ভাই ও জামাতা যিনি ৬৫৬ থেকে ৬৬১ খ্রিষ্টাব্দ পর্যন্ত খলিফা হিসেবে মুসলিম বিশ্ব শাসন করেন।
সুন্নি ইসলাম অনুসারে তিনি চতুর্থ ন্যায়নিষ্ঠ খলিফা। অন্যদিকে শিয়া ইসলাম অনুসারে তিনি মুহম্মদের (ﷺ) ন্যায্য স্থলাভিষিক্ত এবং প্রথম ইমাম।
১০১০২

কোন জলপথ নিয়ে ইরাক ও ইরানের মধ্যে বিবাদ ছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শাত-ইল-আরব
ব্যাখ্যা:
শাত - ইল - আরব জলপথ নিয়ে ইরাক ও ইরানের মধ্যে বিবাদ ছিল।
শাতিল আরব নামেও পরিচিত এই নদীটির দৈর্ঘ্য প্রায় ২০০ কিলোমিটার (১২০ মাইল)।
দক্ষিণ ইরাক - এর বাসরা গভর্নরেট এর আল - কুরনা শহরে ইউফ্রেটিস এবং টাইগ্রিস - এর সঙ্গমে এই নদীটি গঠিত হয়েছে। নদীর দক্ষিণ প্রান্তটি ইরাক ও ইরান - এর মাঝে সীমানা গঠন ক'রে পারস্য উপসাগর - এ গিয়ে মিশেছে। বসরায় এর প্রস্থ প্রায় ২৩২ মিটার (৭৬১ ফু) এবং মুখের দিকে তা বেড়ে হয়েছে ৮০০ মিটার (২, ৬০০ ফু) পর্যন্ত।
ধারণা করা হয়, এর জলধারাটি তুলনায় সাম্প্রতিক ভূতাত্ত্বিক সময়ে তৈরি হয়েছিল। সে সময়, মূলত পশ্চিমে আরও একটি চ্যানেল তৈরী হয়েছিল এবং তার মাধ্যমেই টাইগ্রিস এবং ইউফ্রেটিসের জলধারা, পারস্য উপসাগরে মুক্ত হত।
১০১০৩

বসনিয়ায় যুদ্ধ বিরতি চুক্তির মধ্যস্থতাকারী কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জিমি কাটার
ব্যাখ্যা:
বসনিয়ায় যুদ্ধ বিরতি চুক্তির মধ্যস্থতাকারী জিমি কাটার।
জিমি কার্টার (ইংরেজি: Jimmy Carter; জন্ম: অক্টোবর ১, ১৯২৪) হচ্ছেন একজন আমেরিকান রাজনীতিবিদ, লেখক এবং ডেমোক্রেটিক পার্টির সদস্য;
যিনি ১৯৭৭ থেকে ১৯৮১ সাল মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯তম রাষ্ট্রপতির দায়িত্ব পাল্পন করেন। তিনি ২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছেন।
১০১০৪

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Washington dc
ব্যাখ্যা:
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তরWashington dc.
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ (ইংরেজি: International Monetary Fund, IMF) জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস - বৃদ্ধি পর্যবেক্ষণ করা এর প্রধান কাজ। এই সংস্থার কার্যক্রম শুরু হয় ১৯৪৫ সালের ২৭শে ডিসেম্বর। প্রতিষ্ঠাকালীন সময়ে ২৯টি দেশ চুক্তিতে উপনীত হয়েছিল।
এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি. শহরে অবস্থিত। বিভিন্ন দেশের মুদ্রানীতি এবং মুদ্রামানের হ্রাস - বৃদ্ধি পর্যবেক্ষণ করা এই আন্তজার্তিক সংস্থাটির অন্যতম প্রধান কাজ। এপ্রিল ১২, ২০১৬ইং পর্যন্ত ১৮৯টি রাষ্ট্র এই সংস্থার কার্যক্রমের আওতাভুক্ত।
১০১০৫

কোরটি সামরিক জোট নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নাফটা
ব্যাখ্যা:
সামরিক জোট নয় নাফটা।
উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি একটি চুক্তি যা কানাডা, মেক্সিকো এবং আমেরিকা স্বাক্ষরিত হয়েছিল উত্তর আমেরিকার একটি ত্রিপক্ষীয় বাণিজ্য ব্লক।
চুক্তিটি ১ জানুয়ারী, ১৯৯৪ সালে কার্যকর হয় এবং ১৯৮৮ সালের কানাডা - মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করে দেয়়। নাফটা ট্রেড ব্লক মোট দেশীয় পণ্য দ্বারা বিশ্বের বৃহত্তম বাণিজ্য ব্লকগুলির একটি গঠন করে।
১০১০৬

বাংলাদেশের উপজেলার সংখ্যা কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
490
ব্যাখ্যা:
বর্তমানে বাংলাদেশের ৮টি বিভাগের অন্তর্গত ৬৪টি জেলায় মোট ৪৯৫টি উপজেলা রয়েছে। সর্বশেষ গঠিত উপজেলাগুলি হল মাদারীপুরের ডাসার উপজেলা, কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ও সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা।সুত্রঃ উইকিপিডিয়া
১০১০৭

আগা খান গোল্ড কাপ খেলা কোন সালে শুরু হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
1958
ব্যাখ্যা:
এশিয়ান চ্যাম্পিয়ন্স কাপ হিসেবে খ্যাত আগা খান গোল্ড কাপ ১৯৫৮ সালে মাঠে গড়ায়। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পূর্বে প্রতিবছর নিয়মিত টুর্নামেন্টটি হতো। সত্তরের দশকে শুধুমাত্র ১৯৬৪ সালে পাক - ভারত যুদ্ধ ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় খেলা হয়নি। গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় তৎকালীন পশ্চিম পাকিস্তান ছাড়াও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, শ্রীলঙ্কা দ. কোরিয়া, ইরান, ওমানসহ এশিয়ার বিভিন্ন দেশের ক্লাব অংশগ্রহন করেছে।
১০১০৮

বাংলাদেশের অর্থনীতিতে মোট দেশজ উৎপাদনে সর্ববৃহৎ খাত কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কৃষিখাত
ব্যাখ্যা:
২০১৮ - ২০১৯ অর্থবছরে বৃহৎ কৃষি, শিল্প ও সেবা খাতে অবদান যথাক্রমে ১৩.৬০ শতাংশ, ৩৫.১৪ শতাংশ ও ৫১.২৬ শতাংশ
তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০১৯
১০১০৯

বিটাক কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শিল্পকারিগরী সাহায্য কেন্দ্র
ব্যাখ্যা:
Bangladesh Industrial and Technical Assistance Center is an autonomous government body and research centre that researches ways to improve industrial production and provide technical knowledge and is located in Dhaka, Bangladesh. It is part of a Bangladesh government strategy to support Small Middle Enterprise.
Founded: 1971
Headquarters: Dhaka
১০১১০

ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ইরাক
ব্যাখ্যা:
ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ইরাকে অবস্থিত।
ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগান (ইংরেজি: Hanging Gardens of Babylon) ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে নির্মিত হয়। সম্রাট নেবুচাদনেজার সম্রাজ্ঞীর প্রেরণায় এটি নির্মাণ করেন।
প্রথমে নির্মাণ করা হয় বিশাল এক ভিত, যার আয়তন ছিল ৮০০ বর্গফুট। ভিতটিকে স্থাপন করা হয় তৎকালীন সম্রাটের খাস উপাসনালয়ের সুবিস্তৃত ছাদে। ভিত্তি স্থাপন করার পর মাটি থেকে এর উচ্চতা দাড়িয়েছিল ৮০ ফুট।
এই ভিত্তির উপরেই নির্মিত হয়েছিল বিশ্বের সর্ববৃহৎ এবং বিস্ময়কর পুস্পবাগ। ৪০০০ শ্রমিক রাতদিন পরিশ্রম করে তৈরি করেছিল এই বাগান।
বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিল ১০৫০ জন মালী। ৫ থেকে ৬ হাজার প্রকার ফুলের চারা রোপণ করা হয়েছিল এই ঝুলন্ত বাগানে। ৮০ ফুট উচুতে অবস্থিত বাগানের সুউচ্চ ধাপগুলোতে নদী থেকে পানি উঠানো হত মোটা পেচানো নলে সাহায্যে।
৫১৪ খ্রিষ্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজ্যের সাথে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে এই সুন্দর উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।