বাংলাদেশের মো্ট সীমারেখার পরিমাপ ৫১৩৮ কিমি।
বাংলাদেশের স্থল সীমান্তরেখার দৈর্ঘ্য ৪, ২৪৭ কিলোমিটার যার ৯৪ শতাংশ (৯৪%) ভারতের সাথে এবং বাকি ৬ শতাংশ মিয়ানমারের সাথে। বাংলাদেশের সমুদ্রতটরেখার দৈর্ঘ্য ৫৮০ কিলোমিটার। বাংলাদেশের দক্ষিণ - পূর্বাংশের কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম অনবচ্ছিন্ন সমুদ্র সৈকতগুলোর অন্যতম।
ব্লাকক্যাট ভারতের কমান্ডো বাহিনী।
এনএসজি কমান্ডোদের কঠোর প্রশিক্ষণ দেওয়া হয় ঠিকই কিন্তু জঙ্গি হামলা হলে দ্রুত পাল্টা আক্রমণ চালানোর ক্ষমতা তার নেই। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতে যে ন্যাশনাল সিকিউরিটি গার্ড তৈরি হয়েছে, তাদের সম্পর্কে এমনই মন্তব্য করল মার্কিন বিদেশ দফতর। তারা জঙ্গি আক্রমণ ঠেকাতে পারে না। ভারতে এনএসজি কমান্ডোরা ‘ব্ল্যাক ক্যাট’ নামে পরিচিত।
বিদেশ দফতরের ‘কান্ট্রি রিপোর্ট অন টেররিজম ২০১৮’ নামে একটি পুস্তিকা প্রকাশিত হয়। তাতে কোন দেশ জঙ্গি দমনে কেমন ব্যবস্থা নিয়েছে তা উল্লেখ করা হয়ে। ছে
বর্তমানে জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের ছোট থানা - বিমানবন্দর (ঢাকা)। জনসংখ্যায় ছোট উপজেলা থানচি (বান্দরবান) , আয়তনে বৃহত্তম থানা - শ্যামনগর (সাতক্ষীরা) ও ক্ষুদ্রতম থানা - ওয়ারি (ঢাকা) । অন্যদিকে শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) হলো বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা ।
ইয়াসির আরাফাত ১৯৬৯ সালে PLO - এর চেয়ারম্যান হন।
পিএলওর চেয়ারম্যান হিসাবে আরাফাত ইসরায়েলী দখলদারির বিরুদ্ধে সারাজীবন সংগ্রাম করেন। তিনি প্যালেস্টিনিয়ান অথরিটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। জীবনের একটা দীর্ঘ সময় আরাফাত ধর্মনিরপেক্ষ ফাতাহ দলের নেতৃত্ব দেন।
১৯৫৮ - ১৯৬০ সালের মধ্যে তিনি এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রাথমিকভাবে ইসরায়েলের অস্তিত্বের সম্পূর্ণ বিরোধী থাকলেও পরে আরাফাত ১৯৮৮ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত ২৪২ মেনে নিয়ে নিজের অবস্থান পরিবর্তন করেন।
সাত পাহাড়ের দেশ বলা হয় - রোম।
রোম ইতালি ও লাসিও অঞ্চলের রাজধানী। ২.৯ মিলিয়ন অধিবাসী নিয়ে ১, ২৮৫ কিমি২ (৪৯৬.১ মা২) এটি দেশের সর্ববৃহৎ ও সবচেয়ে জনবহুল কমুনে এবং শহুরে জনসংখ্যা দ্বারা ইউরোপিয়ান ইউনিয়নের চতুর্থ সবচেয়ে জনবহুল শহর। রোম মেট্রোপলিটন শহরের জনসংখ্যা ৪.৩ মিলিয়ন।
লাসিওর মধ্যে, টাইবার নদীর তীরে বরাবর, শহরটি ইতালীয় উপদ্বীপের কেন্দ্রীয় পশ্চিম অংশে অবস্থিত। ভ্যাটিকান সিটি, রোম শহরের সীমার মধ্যে একটি স্বাধীন দেশ, একটি শহরের মধ্যে একটি দেশের বিদ্যমানের একমাত্র উদাহরণ: এই কারণে রোমকে প্রায়ই দুই রাষ্ট্রের রাজধানী হিসেবে সংজ্ঞায়িত করা হয়।
কিয়োটো চুক্তির মুল বিষয় উষ্ণতা হ্রাস।
কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি যা এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে। ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয় এবং ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই ফেব্রুয়ারি প্রথম কার্যকরী হয়। বর্তমানে এই চুক্তি দ্বারা ১৯২টি দেশ দায়বদ্ধ রয়েছে।
এই চুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ওপর ক্ষতিকর প্রভাব না ফেলতে পারার মতো বায়ুমন্ডলে গ্রীনহাউস গ্যাসের পরিমাণ কমিয়ে আনার দ্য ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ সভায় গৃহীত লক্ষ্যমাত্রাগুলিকে পূরণ করার কথা বলা হয়েছে। ঐতিহাসিকভাবে উন্নত দেশগুলি বায়ুমন্ডলে গ্রীনহাউস গ্যাসের বর্তমান পরিমাণের জন্য দায়ী বলেও চিহ্নিত করে এই চুক্তি এই দেশগুলিকে নিঃসরণের পরিমাণ কমিয়ে আনার জন্য দায়বদ্ধ করে।
এর ফলে ২০০৮ থেকে ২০১২ খ্রিষ্টাব্দের মধ্যে প্রথম দায়বদ্ধতা সময়কালে ৩৭টি শিল্পোন্নত দেশের নিঃসরণের পরিমাণ বেঁধে দেওয়া হয়। ২০১২ খ্রিষ্টাব্দে এই চুক্তিকে পরিবর্ধিত করে পেশ করা হয়, যা দোহা সংশোধনী নামে পরিচিত।
বাংলাদেশের সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট।
বাংলাদেশ সুপ্রীম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত। বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ অধ্যায়ে সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা সম্পর্কে আইনি বিধান রয়েছে। সংবিধানের ধারা ১০০ - এর বিধান অনুযায়ী বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের রমনায় সুপ্রীম কোর্ট অবস্থিত।
এটা সচরাচর হাইকোর্ট নামে পরিচিত; কারণ ১৯৭১ সালের পূর্বে এই ভবনে পূর্ব পাকিস্তানের উচ্চ আদালতের কার্যক্রম পরিচালিত হতো।
গ্রামীন ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে।
গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা এবং সামাজিক উন্নয়ন ব্যাংক। এর প্রতিষ্ঠাতা ডঃ মুহাম্মদ ইউনুস। ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল।
১৯৮৩ সালে এটি একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের পাঁচ জনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রদান করে এবং এ ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করে। গ্রামীণ ব্যাংকের ঋণ পরিশোধের হার ৯৮%।
সুলতানী আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল।
ঈশা খাঁর রাজধানী ছিল সোনারগাঁও।
সোনারগাঁও ছিল বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। এটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। এর অবস্থান ঢাকা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ - পূর্বে।
মধ্যযুগীয় নগরটির যথার্থ অবস্থান নির্দেশ করা কঠিন। বিক্ষিপ্ত নিদর্শনাদি থেকে প্রতীয়মান হয় যে, এটি পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা, দক্ষিণে ধলেশ্বরী ও উত্তরে ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত একটি বিস্তৃত জনপদ ছিল।
কুমিল্লা বার্ড (BARD) - এর প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান।
কুমিল্লা মডেলটি ১৯৫৯ সালের একটি পল্লী উন্নয়ন কর্মসূচী ছিল। পাকিস্তান একাডেমি ফর রুয়ালের দ্বারা এটা বিকাশ হয়।
(১৯৭১ সালে নামকরণ করা হয় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী )। কুমিল্লা শহরের উপকণ্ঠে অবস্থিত একাডেমিটি এই প্রোগ্রামটি বিকাশ ও প্রবর্তনের জন্য দায়িত্বপ্রাপ্ত সহযোগী অগ্রগামী আখতার হামিদ খান প্রতিষ্ঠা করেছিলেন।
যদিও মডেলের ফলাফলগুলি চূড়ান্তভাবে খানের উচ্চাকাঙ্ক্ষাকে হতাশ করেছিল। গ্রামীণ সম্প্রদায়ের বিকাশের জন্য এটির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। বিশেষত সমবায় এবং ক্ষুদ্রঋণ ।
জাতীয় সংসদের ১নং আসন টি বাংলাদেশের পঞ্চগড় জেলায়।
পঞ্চগড় বাংলাদেশের সর্বউত্তরের একটি শহর। শহরটি উত্তরবঙ্গের রংপুর বিভাগে অবস্থিত পঞ্চগড় জেলার জেলা শহর। প্রশাসনিকভাবে শহরটি পঞ্চগড় জেলা এবং পঞ্চগড় সদর উপজেলার সদর দফতর।
করতোয়া নদীর পাশে অবস্থিত এ শহরটি হিমালয় এতই কাছাকাছি অবস্থিত যে মাঝেমাঝে এ শহরে দাঁড়িয়েই দেখা যায় হিমালয় পর্বত।
১০১৫২
রাষ্ট্রভাষা বাংলাভাষার বিষয়ে সংসদে প্রথম দাবি উথাপন করেন-
রাষ্ট্রভাষা বাংলাভাষার বিষয়ে সংসদে প্রথম দাবি উথাপন করেন - ধীরেন্দ্রনাথ দত্ত।
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত (২ নভেম্বর, ১৮৮৬ - ২৯ মার্চ, ১৯৭১) একজন বাঙালি আইনজীবী সমাজকর্মী, ভাষা সৈনিক। তার পরিচিতি মূলত একজন রাজনীতিবিদ হিসেবে। দেশ বিভাগের আগে ভারতীয় উপমহাদেশের ভারত অংশে এবং পরে পূর্ব পাকিস্তানে তিনি রাজনীতিবিদ হিসেবে সক্রিয় ছিলেন।
১৯৪৮ সালের ২৫ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে তিনি অধিবেশনের সকল কার্যবিবরণী ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাতেও রাখার দাবি উত্থাপন করেন।
১০১৫৩
২০০৬ সালে বাংলাদেশের এস এস সি পরীক্ষায় গড় পাসের হার কত?
বর্তমানে SSC ও HSC পরীক্ষায় ৭ টি স্তরে গ্রেডিং পদ্ধতি চালু হয়েছে। ২০১৬ সালে সাধারণ ৮ শিক্ষা বোর্ডে SSC ও HSC পরীক্ষায় গড় পাশের হার যথাক্রমে ৮৮.৭০% ও ৭২.৪৭%।]
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।