বাংলাদেশের জাতীয় সংসদে রাষ্ট্রপ্রধান বক্তৃতা করেন মার্শাল জোসেফ টিটো।
মার্শাল জোসিপ ব্রজ টিটো ( জন্ম: ৭ ম, ১৮৯২ - মৃত্যু: ৪ মে, ১৯৮০) সাবেক যুগোস্লাভিয়ার অবিসংবাদিত নেতা হিসেবে পরিচিত ব্যক্তিত্ব। একাধারে তিনি যুগোস্লাভিয়ার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ছিলেন।
১৯৪৫ থেকে মৃত্যু - পূর্ব পর্যন্ত দুর্দণ্ড প্রতাপে দেশ পরিচালনা করেন। কমিউনিস্ট নামীয় রাজনৈতিক দলের তিনি সদস্য ছিলেন।
বাংলাদেশ সংবিধানের চতুর্থ সংশোধনী বিল ১৯৭৫ - এর মাধ্যমে 'বাঙালী জাতীয়তাবাদ ' - এর পরিবর্তে 'বাংলাদেশী জাতীয়তাবাদ' করা হলেও সংবিধানের পঞ্চদশ সংশোধনী ২০১১ - এর মাধ্যমে আবার তা বহাল করা হয়।
১০১৬০
ইউনেঙ্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে?
ইউনেঙ্কো ১৯৯৭ সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে।
সুন্দরবন ৬ ডিসেম্বর ১৯৯৭ খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। এর বাংলাদেশ ও ভারতীয় অংশ বস্তুত একই নিরবচ্ছিন্ন ভূমিখণ্ডের সন্নিহিত অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে; যথাক্রমে 'সুন্দরবন' ও 'সুন্দরবন জাতীয় উদ্যান' নামে।
সুন্দরবনকে জালের মত জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদা চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততাসহ ক্ষুদ্রায়তন দ্বীপমালা।
প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক ছিলেন শফিকুল হক হীরা।
মোহাম্মদ শফিক - উল - হক হীরা (জন্ম: ১৯৪৬) প্রথিতযশা বাংলাদেশী সাবেক প্রথম - শ্রেণীর ক্রিকেটার। ঘরোয়া প্রথম - শ্রেণীর ক্রিকেটে পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলে তিনি মূলতঃ উইকেট - রক্ষকের দায়িত্ব পালন করতেন।
১৯৭৯ ও ১৯৮২ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। শেষের প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন শফিক - উল - হক হীরা। খেলায় তার দল ৪ জয় ও ৩ পরাজয় নিয়ে চতুর্থ স্থান দখল করেছিল।
১০১৬২
বাংলাদেশের শিক্ষা বিভাগের ট্রেনিং -এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
বাংলাদেশের শিক্ষা বিভাগের ট্রেনিং - এর শীর্ষ প্রতিষ্ঠান নায়েম।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (সংক্ষেপে: নায়েম, ইংরেজি: National Academy for Educational Management, NAEM) বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি প্রশিক্ষণ একাডেমি যেখানে সর্বস্তরের শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থাপনার সাথে যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হয়।
আইএলও - এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (International Labour Organisation) শ্রমিক - কর্মচারীদের কর্মক্ষেত্রে উন্নতি ও তাদের সুযোগ - সুবিধার সমতা বিধান করার লক্ষ্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা। সংক্ষেপে আইএলও (ILO) নামে পরিচিত। ভার্সাই চুক্তি অনুযায়ী ১৯১৯ সালের এপ্রিল ১৯ই এপ্রিল আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়।
১৯৪৬ সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে। জেনেভা শহরে এই সংস্থার সদর দপ্তর অবস্থিত। বর্তমান সদস্য ১৮৭ টি দেশ।
১০১৬৪
উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেরর কে ছিলেন?
উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেরর ছিলেন স্যার এফ.রহমান।
স্যার এ. এফ. রহমান (পুরোনামঃ আহমেদ ফজলুর রাহমান; ২৮ ডিসেম্বর ১৮৮৯ - ১০ ডিসেম্বর ১৯৪৫) হলেন একজন প্রখ্যাত ইতিহাসবিদ, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক ও বিশিষ্ট শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙ্গালী উপাচার্য।
তিনি ১৯৩৪ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ প্রাপ্ত হন। ১৯৭৬ সালে তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ. এফ. রহমান হল প্রতিষ্ঠা করা হয়।
প্রথম মহাযুদ্ধ শুরু হয় ১৯১৪ সালে।
প্রথম বিশ্বযুদ্ধ (WWI বা WW1), এছাড়াও বিশ্বযুদ্ধ - ১, বা মহাযুুুুদ্ধ হিসাবে পরিচিত, একটি বৈশ্বিক যুদ্ধ যা ১৯১৪ সালের ২৮ জুলাই ইউরোপে শুরু হয় এবং ১১ নভেম্বর ১৯১৮ পর্যন্ত স্থায়ী ছিল। ৬ কোটি ইউরোপীয়সহ আরো ৭ কোটি সামরিক বাহিনীর সদস্য ইতিহাসের অন্যতম বৃহত্তম এই যুদ্ধে একত্রিত হয়।
এটি ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাতের একটি এবং এর ফলে পরবর্তী সময়ে এর সাথে যুক্ত দেশগুলোর রাজনীতিতে বিরাট পরিবর্তন হয়। অনেক দেশে এটি বিপ্লবেরও সূচনা করে।
বাংলাপিডিয়া' প্রকাশের উদ্যোক্তা এশিয়াটিক সোসাইটি সংস্থা।
বাংলাপিডিয়া: বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ।
এই বিশ্বকোষ বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মুদ্রিত সংস্করণ, ইলেকট্রনিক সংস্করণ ও সিডি - রম আকারে উপলব্ধ।
এই মুদ্রণ সংস্করণটি ৫০০ পৃষ্ঠার দশ খণ্ডে গঠিত। প্রতি দুই বছর অন্তর হালনাগাদ করার পরিকল্পনা নিয়ে বাংলাপিডিয়া ২০০৩ সালের জানুয়ারিতে ১০ খণ্ডে এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়।
২০০৯ সালে বাংলাপিডিয়ার দ্বিতীয় সংস্করণ প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছিলো এবং ২০১২ সালে তা প্রকাশ করা হয়।
সার্কের সদস্য সংখ্যা ৮।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা।
এর সদস্য দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল।
১০১৬৮
চিকিৎসাশাস্ত্রে হরগোবিন্দ খোরানা কত সালে নোবেল পুরস্কার পান?
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানকে " অক্সফোর্ড ব্লু" নামে ডাকা হয়।
কপিল দেব ভরতের ক্রিকেটার। স্টিভ ওয়াহ অস্ট্রেলিয়ার ক্রিকেটার।
সঠিক উত্তর - ইমরান খান।
সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে।
জাপান সূর্যোদয়ের দেশ হিসেবে বিবেচিত হচ্ছে। শাব্দিক অর্থে নিপ্পন (জাপান) সূর্যোদয়ের দেশ হলেও প্রকৃতপক্ষে জাপান কিন্তু সূর্যোদয়ের দেশ নয়। প্রশান্ত ও ভারত মহাসাগরের বুকে অনেক ছোট ছোট দ্বীপদেশ আছে যারা সূর্য উদয়ের প্রথম প্রভাত উপভোগ করে। তাঁদের মধ্যে প্রশান্ত মহাসাগরের রিপাবলিক অফ কিরিবাতি নামের একটি ছোট্ট দ্বীপদেশ সূর্য উদয়ের প্রথম সাক্ষী।
ইউরোপীয় উপনিবেশের সময় থেকে জাপানকে সবচেয়ে পূর্বের দেশ হিসেবে বিবেচনা করা হত। তাছাড়া যেহেতু জাপানী ভাষায় চীনা ভাষার উপস্থিতি অত্যান্ত শক্তিশালী। সেহেতু নিপ্পন শাব্দিক অর্থ সূর্যের উৎপত্তির বিশ্লেষণে ইউরোপীয়রা জাপানকে সূর্যোদয়ের দেশ হিসেবে প্রচার করে ফেলে।
MCQ পরীক্ষা সেটিংস
সাধারণ জ্ঞান
eProstuti
সহজ ও দ্রুত ক্লাস করতে অ্যাপটি ইনস্টল করুন
iPhone / iPad এ ইনস্টল করুন
eProstuti
১Safari ব্রাউজারের নিচে থাকা Share ( ) বাটনে চাপ দিন।
২নিচের দিকে স্ক্রোল করে 'Add to Home Screen' ( ) নির্বাচন করুন।
৩উপরে ডানে থাকা 'Add' বাটনে ট্যাপ করুন।
Android এ অ্যাপ ইনস্টল করুন
eProstuti
১Chrome ব্রাউজারের উপরে ডানে থাকা থ্রি-ডট ( ) মেনু চাপুন।
২তালিকায় 'Install app' বা 'Add to Home screen' ( ) এ ট্যাপ করুন।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।