eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৫১৫ টি
সকল বিষয়
সাধারণ জ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
১০১৮৬

আয়কর কোন ধরনের কর?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রত্যক্ষ কর
ব্যাখ্যা:
আয়কর হলো প্রত্যক্ষ কর।
আয়কর হচ্ছে এক ধরনের বার্ষিক ব্যয় যা উপার্জিত মজুরি, বেতন, কমিশন এবং অনর্জিত আয় (ডিভিডেন্ড, সুদ, ভাড়া, ট্রেডের লাভ) এর ওপর ধার্য করা হয়।
১০১৮৭

হিন্দুদের আদি ধর্মগ্রন্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বেদ
ব্যাখ্যা:
হিন্দুদের আদি ধর্মগ্রন্থ বেদ।
বেদকে শ্রুতি (যা শ্রুত হয়েছে) সাহিত্যও বলা হয়। এইখানেই সনাতন ধর্মের অন্যান্য ধর্মগ্রন্থগুলির সঙ্গে বেদের পার্থক্য। কারণ, সনাতন ধর্মের অন্যান্য ধর্মগ্রন্থগুলিকে বলা হয় স্মৃতি (যা স্মরণধৃত হয়েছে) সাহিত্য।
প্রচলিত মতে বিশ্বাসী সনাতন ধর্মতত্ত্ববিদদের মতে, বেদ প্রাচীন ঋষিদের গভীর ধ্যানে প্রকাশিত হয়েছিল এবং প্রাচীনকাল থেকেই এই শাস্ত্র অধিকতর যত্নসহকারে রক্ষিত হয়ে আসছে। সনাতন মহাকাব্য মহাভারতে ব্রহ্মাকে বেদের স্রষ্টা বলে উল্লেখ করা হয়েছে।
যদিও বৈদিক স্তোত্রগুলিতে বলা হয়েছে, একজন সূত্রধর যেমন নিপূণভাবে রথ নির্মাণ করেন, ঠিক তেমনই ঋষিগণ দক্ষতার সঙ্গে বেদ গ্রন্থনা করেছেন।
বেদে মোট মন্ত্র সংখ্যা ২০৪৩৪টি।
১০১৮৮

পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১ জানুয়ারি
ব্যাখ্যা:
পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে - ১ জানুয়ারি।
জ্যোতির্বিজ্ঞানের রেওয়াজ থেকে, অয়তান্ত - বিন্দু অনুসারে চারটি ঋতুর হিসাব করা যায়—এটা হল সেই বিন্দু যা থেকে পৃথিবীর অক্ষ রেখার অক্ষীয় ঢাল সূর্যের কত কাছে রয়েছে বা সূর্য থেকে কত দূরে রয়েছে তার হিসাব পাওয়া যায়—এবং বিষুব অনুসারে, যখন অক্ষীয় ঢালের দিক ও সূর্যের দিক সমান্তরালে থাকে।
উত্তর গোলার্ধে, শীতকালীন অয়তান্ত - বিন্দু (winter solstice) বর্তমানে হয়ে থাকে ২১ ডিসেম্বর; গ্রীষ্মকালীন অয়তান্ত - বিন্দু হয়ে থাকে ২১ জুনের কাছাকাছি সময়ে, বসন্ত বিষুব হয়ে থাকে ২০ মার্চের কাছাকাছি এবং হেমন্তকালীন বিষুব হ্যে থাকে ২২ বা ২৩ সেপ্টেম্বর।
দক্ষিণ গোলার্ধে এর বিপরীত ঘটনা ঘটে থাকে, যেখানে গ্রীষ্মকালীন ও শীতকালীন অয়তান্ত - বিন্দু গুলো নিজের মধ্যে পাল্টিয়ে যায় এবং বসন্ত বিষুব ও শারদীয় বিষুবের দিনও নিজেদের মধ্যে পাল্টিয়ে যায়।
১০১৮৯

বাংলাদেশে কয়টি পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৩টি
ব্যাখ্যা:
বাংলাদেশে ১৩টি পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে।
সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ আয়োজিত ২৩তম জাতীয় সম্মেলনে বক্তারা বলেছেন, খুলনাসহ দেশের ১৫টি নিউক্লিয়ার মেডিসিন সেন্টার (পরমাণু চিকিৎসা কেন্দ্র) স্বাস্থ্যসেবায় অনন্য অবদান রাখছে।
এর মধ্যে সাতটি কেন্দ্রকে আধুনিক কেন্দ্র হিসেবে রূপ দিতে ইতোমধ্যেই প্রকল্প হাতে নেয়া হয়েছে। পরে বাকিগুলোও আধুনিকায়নের পর নতুন করে আরও সাতটি পরমাণু কেন্দ্র করা হবে। যা দেশের স্বাস্থ্যসেবায় অভূতপূর্ব অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
১০১৯০

গিনিস বুক অব রেকর্ডে নাম উঠেছে বাংলাদেশের কোন খেলোয়াড়ের?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জোবায়রা লিনু
ব্যাখ্যা:
জোবায়রা লিনু বাংলাদেশের প্রখ্যাত টেবিল টেনিস খেলোয়াড়।
১৯৭৭ - ২০০১ সাল পর্যন্ত ১৬; বার জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ান হওয়ায় গিনেস অব ওয়ার্ল্ড রেকর্ডস এ তার নাম উঠেছে।
১০১৯১

'সমাজ অর্থে গোটা সামাজিক সম্পর্কের ব্যবস্থাকেই বোঝায়' - উক্তিটি কার?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মরিস জিন্সবার্গ
ব্যাখ্যা:
মরিস জিন্সবার্গ সমাজবিজ্ঞান এর  মানব সমাজের পারস্পরিক ক্রিয়া ও পারস্পরিক সম্পর্ক এবং অবস্থা ও পরিণতি সম্পর্কে সংজ্ঞা দিয়েছেন।
১০১৯২

২০০৭ সালে রসায়নে নোবেল পুরস্কার পান কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
গেরহার্ড আর্টাল
ব্যাখ্যা:
২০১৬ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন জ্যঁ পিয়েরে সভেজ (ফ্রান্স) ,স্যার ফ্রেসার স্টোডার্স (যুক্তরাজ্য) ও বার্নার্ড এল ফেরিজা (নেদারল্যান্ডস)।
১০১৯৩

জাতীয় আয় কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
উৎপাদিত দ্রব্য ও সেবাসামগ্রীর আর্থিক মূল্য
ব্যাখ্যা:
জাতীয় আয় হলো -
উৎপাদিত দ্রব্য ও সেবাসামগ্রীর আর্থিক মূল্য।
১০১৯৪

পৃথিবীর আনুমানিক বয়স কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৪৫০০ মিলিয়ন বছর
ব্যাখ্যা:
পৃথিবীতে একদম শুরু থেকে ইউরেনিয়াম রয়েছে। শুরুতে কোনো সিসা ছিল না। প্রতি বছর ইউরেনিয়াম একটু একটু করে সিসায় রূপান্তরিত হয়। এই ইউরেনিয়াম বের করে প্রতি কেজিতে কতটুকু করে সিসা রয়েছে সেটা বের করা হয়।এক কেজি ইউরেনিয়াম প্রতি বছরে ১÷৭৪০,০০,০০,০০০ কেজি করে বদলে গিয়ে সিসাতে পরিণত হয়।১ বছরে যদি ১÷৭৪০,০০,০০,০০০ কেজি হয় তাহলে ১০০ বছরে ১০০÷৭৪০,০০,০০,০০০ কেজি হবে। এভাবেই পৃথিবীর বয়স হিসেব করা হয়। এখন ইউরেনিয়ামের সাথে যদি ৬০.৮২% সিসা ভেজাল থাকে তবে গণিতের মাধ্যমে বের করি:পৃথিবীর বয়স: ৭৪০,০০,০০,০০০ এর ৬০.৮২% = ৪৫০ কোটি বছর।
১০১৯৫

'ইরাটম' কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
উন্নত জাতের ধান
ব্যাখ্যা:
'ইরাটম' উন্নত জাতের ধান।
ইরাটম - ২৪
জাতের বৈশিষ্ট্যঃ
এটি একটি মধ্যম স্বল্প জীবনকাল সম্পন্ন জাত।
জীবনকাল বোরো মৌসুমে ১৪০ - ১৫০ দিন ও আউশ মৌসুমে ১২৫ - ১৩০ দিন।
গাছ মাঝারী আকারের লমবা (৮০ - ৮৫ সেমি) জাতটি পাতা পোড়া রোগ প্রতিরোধী।
প্রতি গুছিতে কুশির সংখ্যা ১৭ - ২০ টি, ছড়া ২১ সে.মি. লম্বা ও ১৪০ - ১৫০ টি ধান ধরে । চাল মাঝারী সরু ও লম্বা।
চালে এ্যামাইলোজের পরিমাণ ২৬ - ২৮% ও আমিষের পরিমাণ ৮.২১ - ৮.৩৮%। ভাত সহজে নষ্ট হয় না।
১০১৯৬

ওয়াটার লু কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বেলজিয়ামে
ব্যাখ্যা:
ওয়াটার লু বেলজিয়ামে অবস্থিত।
ওয়াটার লু'র যুদ্ধ ১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটার লু নামক স্থানে সংগঠিত হয়। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে দুইটি সম্মিলিত শক্তি, যথা - ডিউক অব ওয়েলিংটনের অধীন ব্রিটিশ সেনাবাহিনী এবং গাবার্ড ভন বুচারের অধীন পার্শিয়ান সেনাবাহিনীর নিকট পরাজিত হন।
১০১৯৭

বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জয়নুল আবেদিন
ব্যাখ্যা:
বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী জয়নুল আবেদিন।
জয়নুল আবেদিন (২৯ ডিসেম্বর ১৯১৪ - ২৮ মে ১৯৭৬) বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। পূর্ববঙ্গে তথা বাংলাদেশে চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য তিনি শিল্পাচার্য অভিধা লাভ করেন।
তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ - চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী ইত্যাদি। ১৯৭০ খ্রিস্টাব্দে গ্রামবাংলার উৎসব নিয়ে আঁকেন তার বিখ্যাত ৬৫ ফুট দীর্ঘ ছবি নবান্ন।
১০১৯৮

কোন সালে ইরাক-কুয়েত যুদ্ধ হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
1990
ব্যাখ্যা:
১৯৯০ সালে ইরাক - কুয়েত যুদ্ধ হয়।
পারস্য উপসাগরীয় যুদ্ধের সূচনা ২ আগস্ট, ১৯৯০ সালে। ১৯৯১ সালের ২৮ ফেব্রুয়ারি এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। অপারেশন ডেজার্ট স্টর্ম নামে সমধিক পরিচিত এই যুদ্ধের সংঘটিত হয় ইরাক এবং ৩৪টি দেশের জাতিসংঘ অনুমোদিত যৌথ বাহিনীর মধ্যে।
১৯৯০ সালের আগস্ট মাসে ইরাকের কুয়েত আগ্রাসন এবং কুয়েতি ভূ - খন্ড দখলের প্রেক্ষিতে ইরাকী বাহিনীর হাত থেকে কুয়েতকে মুক্ত করাই ছিল এ যুদ্ধের উদ্দেশ্য।
১০১৯৯

বাংলাদেশের কৃষিক্ষেত্রে 'দোয়েল' কিসের নাম?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
উন্নত জাতের গম
ব্যাখ্যা:
বাংলাদেশের কৃষিক্ষেত্রে 'দোয়েল' উন্নত জাতের গম নাম।
বাংলাদেশের কিছু কৃষি ক্ষেত্রে কিছু উন্নত জাতের গমের নাম হল:
১. ইনিয়া - ৬৬ :৩.৫ - ৩.৭ টন/হেক্টর
২. নরটেনো - ৬৭ :৩.২ - ৩.৫ টন/হেক্টর
৩. সোনালিকা :২.৩ - ২.৮ টন/হেক্টর
৪. টেনোরী - ৭১ :৩.৪ - ৩.৫ টন/হেক্টর
৫. জুপাটিকো - ৭৩ :৩.৪ - ৩.৫ টন/হেক্টর
৬. বলাকা :২.২ - ২.৮ টন/হেক্টর
৭. দোয়েল : ৩.৫ - ৪.০ টন/হেক্টর
৮. পবণ :৩.৭ - ৪.২ টন/হেক্টর
৯. আনন্দ :২.১ - ২.৬ টন/হেক্টর
১০. কাঞ্চণ :৩.৫ - ৪.৬ টন/হেক্টর
১১. বরকত :২.১ - ২.৮ টন/হেক্টর
১২. আকবর :৩.৫ - ৪.৫ টন/হেক্টর
১০২০০

বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
333
ব্যাখ্যা:
বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৩৩৩টি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)
তৎকালীন জনশিক্ষা দপ্তরকে পুণর্গঠন করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। এ অধিদপ্তরের প্রধান কাজ হল দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষাকে পরিচালনা ও নিয়ন্ত্রণ এবং শিক্ষা নীতির বাস্তবায়ন করা। বর্তমানে ৬৪টি জেলা শিক্ষা অফিস
৪৮৯টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস
২৫টি থানা মাধ্যমিক শিক্ষা অফিস (প্রকল্প)
৩৩৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়
২৩৬৩টি বেসরকারি মহাবিদ্যালয়
১৬১০৯টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়
৭৫৯৮টি বেসকারি মাদরাসা।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ক্ষেত্রে শিক্ষানীতির বাস্তবায়ন করা।
দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্তরের সাধারণ শিক্ষার সাথে সম্পৃক্ত নীতি প্রণয়নে প্রশাসনিক মন্ত্রণালয়কে সাহায্য করা।
শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষা কার্যক্রমকে তদারকি করা।
উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কার্যক্রম গ্রহন, বাস্তবায়ন এবং তদারকি করা।
দেশের সাধারণ শিক্ষার গুণগত মান নিশ্চিত করা।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।