লক্ষ্মীপুর জেলায় জাতীয় সংসদের আসন রয়েছে ৪ টি। মেহেরপুর ও ঝালকাঠি জেলায় রয়েছে ২ টি করে আসন। আর বাংলাদেশের তিন পার্বত্য জেলা বন্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে ১ টি জাতীয় সংসদীয় আসন রয়েছে।
১০২৪৭
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ' ধীরে বহে মেঘনা' চলচ্চিত্রের নির্মাতা কে?
১৯৭৩ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত 'ধীরে বহে মেঘনা' চলচ্চিত্রের নির্মাতা আলমগীর কবির। হুমায়ূন আহমেদ নির্মিত মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র আগুনের পরশমণি ও শ্যামল ছায়া । মুক্তিযুদ্ধের ওপর নির্মিত 'আবার তোরা মানুষ ' চলচ্চিত্র টি নির্মাণ করেন খান আতাউর রহমান। স্বাধীনতা যুদ্ধ নিয়ে সুভাষ দত্ত নির্মাণ করেন 'অরুণোদয়ের অগ্নিসাক্ষী' ।
প্রশ্নে উল্লিখিত ' counting vote' না হয়ে ' casting vote' হবে। পরস্পরবিরোধী পক্ষদ্বয়ের ভোট সমান হলে জয়পরাজয় র্নিধারণের জন্য সভাপতি যে ভোট যদি থাকেন তাকে 'কাস্টিং ভোট' বলে। বাংলাদেশের জাতীয় সংসদের কাস্টিং ভোট হলো স্পিকারের ভোট।
NILG - এর পূর্ণরুপ National Institute of Local Government (জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট)। এটি বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় সম্পৃক্ত মানব সম্পদের উন্নয়নে নিয়োজিত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৬৯ সালের ১ জুলাই 'ইস্ট পাকিস্তান গভর্নমেন্ট এডুকেশনাল এন্ড ট্রেংনি ইনস্টিটিউশনস অর্ডিন্যাস ১৯৬১ ' অনুসারে স্থানীয় সরকার ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠিত হয়। ১৯৮০ সালে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট।(NILG)
১৮ জুলাই ১৯৭৫ চাকরি পুনর্গঠনে সরকারের ক্ষমতাকে কার্যকারিতা দেয়ার জন্য চাকরি আইন করা হয়, যা কার্যকর হয় ১ জুলাই ১৯৭৩ থেকে। ১৯৮০ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুল জারির মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস (BCS) গঠন করা হয়। প্রথম দিকে ক্যাডার পৃথক করাতে সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা হয় ২৮ টি। ১৯৮৫ সালে স্বাস্থ্য ক্যাডার ও পরিবার পরিকল্পনা ক্যাডার পৃথক করাতে সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা দাঁড়ায় ২৯ টি । ১ নভেম্বর ২০০৭ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হলে বিচার ক্যাডার বিলুপ্ত করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের নিয়ন্ত্রণে নেয়া হয় । ফলে মোট ক্যাডার সংখ্যা হয় ২৮ টি । সর্বশেষ ১৫ সেপ্টেম্বর ২০১৪ বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালায় টেলিকমিউনিকেশন ক্যাডার বিলুপ্ত হয়। ফলে বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা ২৭ টি। বর্তমানে ২৬টি। ১৪ + ১২
১০২৫১
সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে ---
বাংলাদেশ সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠন সম্পর্কে বলা হয়েছে। ১৩০, ১৩১ ও ১৪০ অনুচ্ছেদে যথাক্রমে অস্থায়ী মহা হিসাব নিরীক্ষক, প্রজাতন্ত্রের হিসাবরক্ষার আকার ও পদ্ধতি এবং সরকারি কমূ কমিশনের দায়িত্ব সম্পর্কে আলােকপাত করা হয়েছে।
বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয় ১৯৯৯ সালে।
১৯৯৭ সালে বাংলাদেশ আই সি সি চ্যাম্পিয়নশীপ এ বিজয়ী হবার মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটের বৃহত্তম আসর “আই সি সি বিশ্বকাপ ক্রিকেট ১৯৯৯” এ খেলবার সুযোগ পায় । প্রথম বারের অংশগ্রহণ বাংলাদেশকে এনে দেয় শক্তিশালী পাকিস্তান এর বিপক্ষে ঐতিহাসিক বিজয়।
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার শহীদ শফিউর রহমানের বাবা উম্মোচন করেন।
কেন্দ্রীয় শহিদ মিনার ১৯৫২ খ্রিষ্টাব্দের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজের বহিপ্রাঙ্গনে অবস্থিত। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি তারিখে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। এটি ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত অন্যতম পর্যটন বিন্দু।
২২ ফেব্রুয়ারি ১৯৫২ শহীদ শফিউরের পিতা অনানুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন।
১০২৫৪
পূর্ব বাংলার যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মূখ্যমন্ত্রীর নাম কি?
পূর্ব বাংলার যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মূখ্যমন্ত্রীর নাম এ কে ফজলুল হক।
আবুল কাশেম ফজলুল হক (২৬ অক্টোবর ১৮৭৩ - ২৭ এপ্রিল ১৯৬২) বাঙালি রাজনীতিবিদ। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসেবে পরিচিত লাভ করেন। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শেরেবাংলা এবং 'হক সাহেব' নামে পরিচিত ছিলেন।
তিনি রাজনৈতিক অনেক পদে অধিষ্ঠান করেছেন, তার মধ্যে কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী (১৯৩৭ - ১৯৪৩), পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী(১৯৫৪), পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (১৯৫৫), পূর্ব পাকিস্তানের গভর্নর (১৯৫৬ - ১৯৫৮) অন্যতম। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম।
১০২৫৫
বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায় অবস্থিত?
বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার মহাস্থানগড়ে অবস্থিত।
শাহ সুলতান বলখী মাহিসাওয়ার ১৪শ শতাব্দির মুসলিম ধর্ম প্রচারক তিনি পুণ্ড্রবর্ধন (বর্তমান বগুড়া জেলা) এবং সন্দ্বীপ ইসলাম প্রচার করেছিলেন।
তিনি আফগানিস্তানের বালখ রাজ্যের সম্রাট ছিলেন। তিনি ছিলেন বালখ রাজ্যের সম্রাট শাহ আলী আসগরের পুত্র, পিতার মৃত্যুর পর তাকেই সম্রাট হিসেবে ঘোষণা করা হয় কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দরবেশ হয়েছিলেন, ৪৪ হিজরীতে তিনি পুন্ড্রবর্ধনে আসার আগে প্রথমে বাংলার সন্দ্বীপে পৌছেন। পরে তিনি মহাস্তান গড়ে (পুন্ড্রবর্ধনের রাজধানী)আসেন।
১০২৫৬
বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়-
বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় - ১৯৮৬ সালে।
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হুমায়ুন রশিদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১ তম অধিবেশনে সাধারণ পরিষদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন।
বাংলাদেশ ২০০০ সালে আবারও সুরক্ষা কাউন্সিলে নির্বাচিত হয়েছিল এবং ২০০০ সালের মার্চ থেকে ২০০১ সালের জুন পর্যন্ত সুরক্ষা কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করেছিল। সুরক্ষা কাউন্সিলের মেয়াদকালে সিয়েরা লিওন সম্পর্কিত কমিটির সভাপতি ছিল বাংলাদেশ। একই সময়ে বাংলাদেশ নিষেধাজ্ঞার ভূমিকা সম্পর্কিত কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যানও ছিলেন।
২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কমিশনে দায়িত্ব পালন করেছে। প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে বাংলাদেশ পিস বিল্ডিং কমিশনে যোগ দেয়।
১০২৫৭
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ হতে?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ডিসেম্বর ১৬, ১৯৭২ তারিখ হতে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল। ১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং
একই বছরের ১৬ই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়। মূল সংবিধান ইংরেজি ভাষায় রচিত হয় এবং একে বাংলায় অনুবাদ করা হয়।
তাই এটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিদ্যমান। তবে ইংরেজি ও বাংলার মধ্যে অর্থগত বিরোধ দৃশ্যমান হলে বাংলা রূপ অনুসরণীয় হবে।
১০২৫৮
বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব ----
স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সভায় চারটি বীরত্বসূচক খেতাবের নামকরণ করা হয়। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৬৭৬ জনকে চারটি খেতাবে ভূমি করা হয়। সর্বোচ্চ পদমর্যাদার খেতাব বীরশ্রেষ্ঠ (৭ জন ) উচ্চ পদমর্যাদার খেতাব বীরউত্তম (৬৮ জন), প্রশংসা পদমর্যাদার খেতাব বীরপ্রতীক (৪২৬ জন)। এর মধ্যে তৃতীয় বীরত্বসূচক খেতাব বীরবিক্রম।
বাংলাদেশ টেস্ট ক্রিকেটের দশম সদস্য হিসেবে খেলার মর্যাদা পায় ২৬ জুন ২০০০ । প্রথম টেস্ট ত্রিভুজ খেলে ভারতের সাথে। বাংলাদেশ ১৫ জুন ১৯৯৭ ও ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে। বিশ্বকাপ ক্রিকেটে বিশ্বকাপে ১৯৯৯ সালের ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ঘটে বাংলাদেশ দলের।
১০২৬০
' কালাপানি' কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড?
'কালাপানি' অমীমাংসিত ভূখণ্ডটি ভারত ও নেপালে মধ্যে অবস্থিত। এ ভূখণ্ডটি নেপালের মহাকালি এ ভারতের উত্তরাখণ্ড সীমানায় অবস্থিত। ১৯৬২ সালে ভারতের উত্তরাখণ্ড সীমানায় অবস্থিত। ১৯৬২ সালে ভারত - চীন যুদ্ধের পর থেকে এটা ভারতের ইন্দো - তিব্বতি সীমান্ত নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করে আসছে ভারত - বাংলাদেশের মধ্যে অচিহ্নিত সীমানা ২ কিলোমিটার যা বিলোনিয়া সেক্টরে মুহুরীর চরে অবস্থিত।
MCQ পরীক্ষা সেটিংস
সাধারণ জ্ঞান
eProstuti
সহজ ও দ্রুত ক্লাস করতে অ্যাপটি ইনস্টল করুন
iPhone / iPad এ ইনস্টল করুন
eProstuti
১Safari ব্রাউজারের নিচে থাকা Share ( ) বাটনে চাপ দিন।
২নিচের দিকে স্ক্রোল করে 'Add to Home Screen' ( ) নির্বাচন করুন।
৩উপরে ডানে থাকা 'Add' বাটনে ট্যাপ করুন।
Android এ অ্যাপ ইনস্টল করুন
eProstuti
১Chrome ব্রাউজারের উপরে ডানে থাকা থ্রি-ডট ( ) মেনু চাপুন।
২তালিকায় 'Install app' বা 'Add to Home screen' ( ) এ ট্যাপ করুন।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।