১৯৩১ সালে রেটিশ পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত আইন ‘স্ট্যাটিউট অব ওয়েস্টমিনিস্টার' (Statute of Westminister) - এ উপনিবেশগুলোর পূর্ণ স্বাধীনতা দেয়া করে। অতঃপর ১৯৪৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়। পূর্বনাম ব্রিটিশ কমনওয়েলথ অব নেশসনস। এ সংস্থার প্রতীকী প্রধান ব্রিটেনের রাজা বা রানী। সদর দপ্তর মালর্বরো হাউস, লন্ডন (স্থাপিত হয় ১৯৬৫ সালে)।
টয়োটা, মিশান, মিৎসুবিসি, ইসুজু, মাজদা, সুজুকি প্রভূতি মোটরগাড়ি উৎপাদনকারী দেশ জাপান। মার্সিডিজ বেঞ্জ, ভক্সওয়াগন, রোভার মোটরগাড়ি উৎপাদনকারী দেশ জার্মানি। দক্ষিণ কোরিয়ার উৎপাদিত গাড়ি ছন্দাই, দাইও ইত্যাদি। ভারতের উৎপাদিত মোটরগাড়ির মধ্যে রয়েছে টাটা, বিড়লা, অশোক, বাজাজ, মাহিন্দ্র ইত্যাদি।
ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত উত্তর আফ্রিকার দেশ লিবিয়া। ১৭৫৯,৫৪০ বর্গকিমি আয়তনবিশিষ্ট দেশটির জনসংখ্যা মাত ৬৩ লক্ষ। দেশটির রাজধানী ত্রিপোলি, ভাষা আরবি এবং মুদ্রা দিনার।
ছয় দফা আন্দোলন এর বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “৬ দফা দাবি” পেশ করেন। আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করা হয় লাহোর প্রস্তাবের সাথে মিল রেখে ২৩ মার্চ।
ভিসুভিয়াস আগ্নেয়গিরির ইতালির নেপালের নিকটে অবস্থিত। ভিসুভিয়াস আগ্নেয়গিরির নাম থেকেই ভিসুভিয়াস শ্রেণীর (vesuvias) অগ্নুৎপাত নামকরণ করা হয়েছে । খ্রি. পৃ. ৭৯ অব্দে সংঘটিত ভিসুভিয়াসের অগ্নুৎপাতের'পমোই" নামক নগরী ধ্বংস হয়ে গিয়েছিল।
অং সান সুচির রাজনৈতিক দল National League for Democracy.অং সান সুচি বিশ্বে গণতন্ত্রীপন্থী নেত্রী ও মিয়ানমারের গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত। তার দল ‘ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি’ ৮ নভেম্বর ২০১৫ দীর্ঘ ২৫ বছর পর সকল দলের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। রাষ্ট্রদ্রোহ আর অন্তর্ঘাতের অভিযোগে ১৯৬৪ সালে তাকে আজীবন কারাদণ্ড দেয়া হয়। তাকে ‘রোবেন’ দ্বীপে অন্তরীণ করা হয়। তিনি 'Long Walk to Freedom' এবং 'Conversations Myself গ্রন্থের লেখক। বর্ণবাদবিরোধী এই মহান নেতা ২০১৩ সালের ৫ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জয়নুল আবেদিন ১৯৪৩ খ্রিস্টাব্দের দুর্ভিক্ষ চিত্রমালার জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছেন। এ ছাড়াও তার বিখ্যাত শিল্পকর্মগুলো হল: ১৯৫৭ - এ নৌকা, ১৯৫৯ - এ সংগ্রাম, ১৯৭১ - এ বীর মুক্তিযোদ্ধা, ম্যাডোনা প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য।তারদীর্ঘ দুটি স্ক্রল ১৯৬৯ - এ অঙ্কিত ‘নবান্ন’ এবং ১৯৭৪ - এ অঙ্কিত ‘মনপুরা - ৭০’ জননন্দিত দুটি শিল্পকর্ম। তিনি চিত্রাঙ্কনের চেয়ে চিত্রশিক্ষা প্রসারের ওপর অনেক বেশি সময় ব্যয় করেছেন। অনুমান করা হয় তার চিত্রকর্মের সংখ্যা তিন হাজারের বেশি।
বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি জেলা। নারায়ণগঞ্জ শহরে এ জেলার প্রশাসনিক সদরদপ্তর অবস্থিত। অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ সোনারগাঁও এ জেলার অন্তর্গত।
নারায়ণগঞ্জ সোনালী আশঁ পাটের জন্য প্রাচ্যের ড্যান্ডি নামে পরিচিত। শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত নারায়ণগঞ্জ নদীবন্দর একটি বিখ্যাত নদী বন্দর।
৬৮৩.১৪ বর্গকিলোমিটার আয়তনের এ জেলাটি বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা। রাজধানী ঢাকার সাথে এ জেলার সীমানা রয়েছে।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।