eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৫১৫ টি
সকল বিষয়
সাধারণ জ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
১০২৩১

বাংলাদেশে তৈরি জাহাজ 'স্টেলা মেরিস' রপ্তানি হয়েছে ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ডেনিমার্কে
ব্যাখ্যা:
বাংলাদেশ তৈরি জাহাজ 'স্টেলা মেরিস' ১৫ ২০০৮ ডেনমার্কে রপ্তানি করা হয়। এ জাহাজটির রপ্তানি প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড লিমিটেড।
১০২৩২

স্থায়ী সালিশ আদালত কোথায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হেগে
ব্যাখ্যা:
স্থায়ী সালিসি আদালত ( pca) প্রতিষ্ঠিত হয় ২৯ জুলাই ১৮৯৯। PCA এর পূর্ণ রুপ permanent court of Arbitration. স্থায়ী সালিসি আদালত এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত।
১০২৩৩

বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পেট্রাপোল
ব্যাখ্যা:
বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোর জেলা বেনাপোল ভারতীয় পেট্রাপোল স্থলবন্দরের সাথে সংযুক্ত এটি চালু হওয়ার ঘোষণা করা হয় ১২ জানুয়ারি ২০০২ ভারতের বাংলা প্রদেশের কৃষ্ণনগর স্থলবন্দরের সাথে সংলগ্ন বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর। সিলেটের তামাবিল এবং চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থুলবন্দর যথাক্রমে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি এবং পশ্চিমবঙ্গের মোহাদিপুর স্থলবন্দরের সাথে সংযুক্ত।
১০২৩৪

আলোকিত মানুষ চাই" এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিশ্বসাহিত্য কেন্দ্র
১০২৩৫

বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিজয়পুরে
ব্যাখ্যা:
চীনা মাটি হল কেওলিন কর্দম মনিক দ্বারা গঠিত উন্নতমানের কর্দম। চীনা মাটি প্রধানত ব্যবহার করা হয় সিরামিক শিল্পে।
১৯৬২ সালে বাংলাদেশের জয়পুরহাটে জামালগঞ্জে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে।
১০২৩৬

বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা:
বাংলাদেশে সরকারি ইপিজেড - এর সংখ্যা ৮ টি। যথা : চট্টগ্রাম , ঢাকা, মংলা , ঈশ্বরদী, উত্তরা, কুমিল্লা, আদমজী ও কর্ণফুলী। ১৯৮৩ সালে কার্যক্রম চালু হওয়া দেশের প্রথম সরকারি ইপিজেড চট্রগ্রাম । দেশের প্রথম ও একমাত্র বেসরকারি EPZ - এর নাম KEPZ (চট্রগ্রাম) । আয়তনে বাংলাদেশের বৃহৎ EPZ ঢাকা।
১০২৩৭

মুক্তিযুদ্ধে প্রথম সশস্র প্রতিরোধ গড়ে তলেন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ইস্টবেঙ্গল রেজিমেন্ট
ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধে প্রথম সশস্র প্রতিরোধ গড়ে তলেন - ইস্টবেঙ্গল রেজিমেন্ট।
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক রেজিমেন্ট। এটি বাংলাদেশ সেনাবাহিনীর সর্ববৃহৎ সংগঠন।
ব্রিটিশ শাসন থেকে পাকিস্তানের স্বাধীন হওয়ার পর ১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠিত হয়। নতুন পাকিস্তান সেনাবাহিনী মূলত দেশের পশ্চিমাংশের মানুষের সমন্বয়ে গঠিত হয়েছিল।
১০২৩৮

বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা:
এশিয়া প্যাসিফিক ট্রেইড এগ্রিমেন্টের (আপটা) অধীনে চীনের বাজারে বাংলাদেশ এখন তিন হাজার ৯৫টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে৷ এক জুলাই থেকে সেখানে যুক্ত হচ্ছে আরো পাঁচ হাজার ১৬১টি পণ্য৷ সব মিলিয়ে সংখ্যাটি দাঁড়াল ৮, ২৫৬ টিতে৷ এই পরিমাণ বাংলাদেশের মোট রপ্তানি পণ্যের ৯৭ শতাংশ৷বাংলাদেশ এবং চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের আকার প্রায় পনেরশো কোটি ডলারের৷ বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে ২০১৮ - ১৯ অর্থবছরে ১৩৬৪ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে দেশটি থেকে, বিপরীতে রপ্তানি আয় ছিল মাত্র ৮৩ কোটি ডলার৷
১০২৩৯

মুক্তিযুদ্ধে প্রথম শুক্রমুক্ত জেলা হলো-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
যশোর
ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধে প্রথম শুক্রমুক্ত জেলা হলো - যশোর।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে ঝিনাইদহ। ঝিনাইদহ স্বাধীন হয় ১৯৭১ সালের ৬ ডিসেম্বরে।

কিন্তু ঝিনাইদহ তখনও জেলা হয়নি। ঝিনাইদহ তৎকালীন যশোর জেলার একটি মহকুমা ছিলো। ঝিনাইদহ অঞ্চল স্বাধীন হওয়ার পরপই সমগ্র যশোর স্বাধীন হয়। তাই সেই সময়ের হিসাবে বলতে গেলে প্রথম স্বাধীন জেলা যশোর এবং বর্তমান সময়ের জেলার হিসাবে বলতে গেলে প্রথম স্বাধীন জেলা ঝিনাইদহ।
১০২৪০

সুন্দরবনকে 'বিশ্ব ঐতিহ্য -এর অংশ হিসেবে ঘোষণা করে কোন সংস্থা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
UNESCO
ব্যাখ্যা:
সুন্দরবনকে ' বিশ্ব ঐতিহ্য ' - এর অংশ হিসেবে ঘোষণা করা UNESCO. ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ৬ ডিসেম্বর ১৯৯৭।
সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের তালিকায় ৭৯৮ তম।
১০২৪১

মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক বসে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সোমবার
ব্যাখ্যা:
মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক বসে - সোমবার।
১০২৪২

" রাজা মরে না" এই উক্তিটি কোন দেশের সনবিধানে উল্লেখ আছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
গ্রেট বিটেন
ব্যাখ্যা:
পৃথিবীর প্রাচীনতম সংবিধানের মধ্যে ব্রিটিশ বা ইংল্যান্ডের সংবিধান অন্যতম। সংবিধান হল একটি রাষ্ট্রের শাসন কার্য, বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার বিধিবদ্ধ দলিল। ''The Mother of all Constitution'' নামে খ্যাত বিশ্বের সবচেয়ে প্রাচীন সংবিধান ব্রিটিশ সংবিধান।রাষ্ট্রটির সরকারি নাম গ্রেইট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের যুক্তরাজ্য (ইংরেজি: United Kingdom of Great Britain and Northern Ireland) এবং ব্রিটেন (Britain) নামেও পরিচিত।
১০২৪৩

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সংখ্যা কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
২৭ টি
ব্যাখ্যা:
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সংখ্যা ২৭ টি।
ইউরোপীয় ইউনিয়নের ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। এর অধীনে অভিন্ন মূদ্রা (ইউরো), ইউরোপীয় সংসদ, ইত্যাদি অনেক বিষয় রয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সংখ্যা ২৭টি।
১০২৪৪

'রিংগিত' কোন দেশের মুদ্রার নাম?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মালয়েশিয়া
ব্যাখ্যা:
মালয়েশিয়ার মুদ্রার নাম রিংগিট
১০২৪৫

বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ডাচ-বাংলা ব্যাংক
ব্যাখ্যা:
বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং আনুষ্ঠানিকভাবে শুরু করে ডাচ্ - বাংলা ব্যাংক ৩১ মার্চ ২০১১। এপ্রিল ২০১৩ থেকে প্রচলিত ব্র্যাক ব্যাংকের বহুল জনপ্রিয় মোবাইল ব্যাংকিং উদ্ভব হয় । ১৯৯৭ সালে। বাংলাদেশে মার্চেন্ট ব্যাংকিংয়ের প্রবর্তক এবি ব্যাংক লিমিটেড। ডেবিট কার্ড, ইলেকট্রনিক ব্যাংকিং ও জয়েন্ট ভেঞ্চার ব্যাংক ধারণার ও প্রবর্তন করে ডাচ্ - বাংলা ব্যাংক।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।