eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৯৭৬৮ টি
সকল বিষয়
বাংলাদেশ বিষয়াবলী
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৯২৫৬

সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৩নং
ব্যাখ্যা:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংবিধানের ১নং অনুচ্ছেদে প্রজাতন্ত্র, ৫নং অনুচ্ছেদে রাজধানী এবং ৮নং অনুচ্ছেদে মূলনীতিসমূহ সম্পর্কে বলা হয়েছে।
৯২৫৭

অর্থ মন্ত্রণালয়ের বিভাগ কয়টি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা:
অর্থ মন্ত্রণালয় চারটি বিভাগ নিয়ে গঠিত। যথা- (i) অর্থ বিভাগ, (ii) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, (iii) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং (iv) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
৯২৫৮

'আইনের দৃষ্টিতে সবাই সমান' এটি সংবিধানের কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
27
ব্যাখ্যা:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২৭নং অনুচ্ছেদে বলা হয়েছে 'সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী'। ২৮ অনুচ্ছেদে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য, ৩০ অনুচ্ছেদে বিদেশী খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ এবং ৩২ অনুচ্ছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ সম্পর্কে বলা হয়েছে।
৯২৫৯

সংবিধানের কোন অনুচ্ছেদে অনুপার্জিত আয় সম্পর্কে বলা আছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
20
ব্যাখ্যা:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫ অনুচ্ছেদে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, ২০(২) অনুচ্ছেদে অনুপার্জিত আয়, ২৫ অনুচ্ছেদে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন এবং ২৭ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা সম্পর্কে বলা হয়েছে।
৯২৬০

জাতীয় যুবনীতি অনুসারে যুবদের বয়সসীমা কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৮-৩৫ বছর
ব্যাখ্যা:
জাতীয় যুবনীতি ২০১৭ অনুযায়ী যুবদের বয়সসীমা ১৮-৩৫ বছর।
৯২৬১

২০১৯ সালে স্বাধীনতা পদক পেয়েছেন কতজন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
13
ব্যাখ্যা:
২০১৯ সালে স্বাধীনতা পদক পেয়েছেন ১৩ জন বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান (বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট)। ২০২২ সালে ৯ বিশিষ্ট ব্যক্তি ও ২তি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়।
৯২৬২

মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সব্যসাচী হাজরা
ব্যাখ্যা:
১০ জানুয়ারি ২০২০ মুজিববর্ষের লোগো উন্মোচন করা হয়। মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার হলেন সব্যসাচী হাজরা। মুজিববর্ষের সময়কাল ১৭ মার্চ ২০২০ - ৩১ মার্চ ২০২২।
৯২৬৩

বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পুন্ড্র
ব্যাখ্যা:
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হলো পুণ্ড্র। খ্রিস্টপূর্ব ৩০০৩ অব্দে লিখিত বৈদিক সাহিত্য ও মহাভারতে পুণ্ড্র জাতির উল্লেখ আছে। এ জাতি বর্তমানের বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলা জুড়ে বিস্তৃত পুণ্ড্র জনপদ গড়ে তুলেছিল। যার রাজধানী ছিল পুণ্ড্র নগর।
৯২৬৪

বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত নারীর সংখ্যা কতজন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা:
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য ২ জন মহিলা- ডা. সিতারা বেগম ও তারামন বিবিকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করা হয়। তারা দুজন যথাক্রমে ২ ও ১১নং সেক্টরে যুদ্ধ করেন।
৯২৬৫

বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ছিল—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৯৭৩-১৯৭৮
ব্যাখ্যা:
এ পর্যন্ত বাংলাদেশে আটটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর আমলে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়, যার মেয়াদ ছিল ১৯৭৩-১৯৭৮ সাল। বর্তমানে বাস্তবায়নাধীন অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ২০২১-২০২৫ সাল।
৯২৬৬

নজরুল মঞ্চ কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বাংলা একাডেমিতে
ব্যাখ্যা:
বাংলা একাডেমি প্রাঙ্গনে বটতলায় অবস্থিত ‘নজরুল মঞ্চ’। এ স্থানটি লেখক, প্রকাশক ও পাঠকের মিলনস্থল। এখানেই মূলত বই মেলার সময় নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
৯২৬৭

ছয়দফা ঘোষিত হয়—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
লাহোরে
ব্যাখ্যা:
১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ‘ছয়দফা’ কর্মসূচি ঘোষণা করেন।
৯২৬৮

মুক্তিযুদ্ধের কোন সেক্টরটি ছিল ব্যতিক্রমধর্মী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১০ নং
ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধের একমাত্র ব্যতিক্রমধর্মী সেক্টর হলো ১০নং সেক্টর, যার কোনো নিয়মিত কমান্ডার ছিল না। এটি তিনটি সাব-সেক্টরে বিভক্ত ছিল। অভ্যন্তরীণ নৌপথ, সমুদ্র উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম ও চালনা বন্দর ১০নং সেক্টরের আওতাধীন ছিল।
৯২৬৯

বালিয়াতী জমিদার বাড়ি কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মানিকগঞ্জ
ব্যাখ্যা:
বালিয়াতী জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াতী গ্রামে অবস্থিত। মোট সাতটি স্থাপনা সম্বলিত এ জমিদার বাড়িটি উনিশ শতকে নির্মিত।
৯২৭০

কোন সালকে 'মুজিববর্ষ' ঘোষণা করা হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
2020
ব্যাখ্যা:
মুজিববর্ষ হলো বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।