eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৯৭৬৮ টি
সকল বিষয়
বাংলাদেশ বিষয়াবলী
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৯২৭১

'বাংলা'কে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তমদ্দুন মজলিশ
ব্যাখ্যা:
বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম প্রতিষ্ঠিত সংগঠন 'তমদ্দুন মজলিশ'। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ২ সেপ্টেম্বর ১৯৪৭ সাংস্কৃতিক সংগঠন 'তমদ্দুন মজলিশ' গঠিত হয়।
৯২৭২

পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে মুক্তি লাভ করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৯৭২ সালের ১০ জানুয়ারি
৯২৭৩

বাংলাদেশের কোন জেলায় মাত্র একটি সংসদীয় আসন রয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রাঙামাটি
ব্যাখ্যা:
বাংলাদেশে জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি। এর মধ্যে ৩০০টি আসন জনগণের ভোটে সরাসরি নির্বাচিত এবং ৫০টি নারীদের জন্য সংরক্ষিত আসন। জনগণের সরাসরি ভোটে নির্বাচনের জন্য নির্ধারিত ৩০০টি আসনের মধ্যে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এই তিন জেলায় মাত্র একটি করে সংসদীয় আসন রয়েছে।
৯২৭৪

বাংলাদেশের জাতীয় গাছের নাম কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আম গাছ
ব্যাখ্যা:
আম গাছকে বাংলাদেশের জাতীয় গাছ হিসেবে ঘোষণা করা হয় ১৫ নভেম্বর ২০১০। অন্যদিকে বাংলাদেশের জাতীয় ফুল ও ফল যথাক্রমে শাপলা ও কাঁঠাল। জাতীয় পশু ও পাখি যথাক্রমে রয়েল বেঙ্গল টাইগার ও দোয়েল। জাতীয় মাছ ইলিশ।
৯২৭৫

বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
1974
ব্যাখ্যা:
বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ১৩৬তম সদস্যপদ লাভ করে। বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথ, আইএমএফ, আইএলও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইবিআরডি এবং ১৯৭৪ সালে ওআইসির সদস্যপদ লাভ করে।
৯২৭৬

কত সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
2041
ব্যাখ্যা:
২০২০ সালকে ভিত্তিবছর বিবেচনা করে অর্থনীতি ও আর্থসামাজিক নানা ক্ষেত্রে উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয় রূপকল্প ২০৪১। ১০ সেপ্টেম্বর ২০২০ রূপকল্প ২০৪১ বাস্তবে রূপায়ন: বাংলাদেশ প্রেক্ষাপট পরিকল্পনা ২০২১-২০৪১ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ২০২১ সালে একটি উন্নত দেশে রূপান্তরিত হতে গেলে বাংলাদেশকে কী কী অর্জন করতে হবে তা তুলে ধরা হয় এ প্রেক্ষাপট পরিকল্পনায়।
৯২৭৭

কোনটি শহীদ বুদ্ধিজীবী দিবস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৪ ডিসেম্বর
ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তানি হানাদার বাহিনী ও দেশীয় বাহিনীর সহযোগিতায় ১৪ ডিসেম্বর ১৯৭১ বাঙালি বুদ্ধিজীবীদের ব্যাপক হত্যাকাণ্ড চালায়। তাই এ দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হচ্ছে। ১৬ ডিসেম্বর বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। তাই এ দিনটি বিজয় দিবস হিসেবে পালিত হয়।
৯২৭৮

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
২১ ফেব্রুয়ারি
ব্যাখ্যা:
বাঙালি জাতির ১৯৫২ সালের আত্মত্যাগের দীর্ঘ ৪৭ বছর পর ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'-এর স্বীকৃতি প্রদান করে। ইউনেস্কোর ৩০তম সাধারণ অধিবেশনে এ স্বীকৃতি দেওয়া হয়। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি ইউনেস্কোর ১৮৮টি সদস্য রাষ্ট্রে দিবসটি প্রথমবারের মতো পালিত হয়।
৯২৭৯

১৯৭১ সালে কোন গ্রামের নামকরণ 'মুজিবনগর' করা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বৈদ্যনাথতলা
ব্যাখ্যা:
১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় এবং একই বছরের ১৭ এপ্রিল একই স্থানে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এ স্থান হলো মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার ভবেরপাড়া গ্রাম। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ভবেরপাড়া গ্রামের বর্তমান নাম মুজিবনগর।
৯২৮০

বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কার নেতৃত্বে গঠিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ড. কুদরাত-এ-খুদা
ব্যাখ্যা:
বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন ২৬ জুলাই ১৯৭২ ড. মুহাম্মদ কুদরাত-এ-খুদার নেতৃত্বে গঠিত হয়। ১৯৮৭ সালে গঠিত দ্বিতীয় শিক্ষা কমিশনের নেতৃত্বে ছিলেন ড. মফিজ উদ্দিন আহমেদ। ড. মনিরুজ্জামান মিঞার নেতৃত্বে পঞ্চম শিক্ষা কমিশন গঠিত হয় ১৫ জানুয়ারি ২০০৩। ড. কাজী খলীকুজ্জামান ছিলেন অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে ২০০৯ সালে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির কো-চেয়ারম্যান।
৯২৮১

পত্রিকা পড়ে, রেডিও শুনে, টেলিভিশন দেখে শেখা—কোন ধরনের শিক্ষা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অনানুষ্ঠানিক শিক্ষা
ব্যাখ্যা:
জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যমে দেখে, শুনে, কাজ করে, অনুসরণ করে, চেষ্টা ও ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও এবং নতুন নতুন অভিজ্ঞতার মাধ্যমে নিজ নিজ পরিবেশের প্রভাবে যে শিক্ষা লাভ করে তাকে অনানুষ্ঠানিক শিক্ষা বলা হয়। পত্রিকা পড়ে, রেডিও শুনে, টেলিভিশন দেখে শেখা অনানুষ্ঠানিক শিক্ষা।
৯২৮২

উপাতুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কোনটির অধীনে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
ব্যাখ্যা:
উপাতুষ্ঠানিক শিক্ষা ব্যুরো হচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষার জন্য জাতীয় পর্যায়ে শীর্ষ প্রতিষ্ঠান। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকার এপ্রিল ২০০৫ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রতিষ্ঠা করে। এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা পলিসি ফ্রেমওয়ার্ক বাস্তবায়ন করতে পেশাদার নেতৃত্ব প্রদান করে আসছে।
৯২৮৩

উপাতুষ্ঠানিক শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বয়সভিত্তিক
ব্যাখ্যা:
অনানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত সুচিহ্নিত ও সুসংগঠিত বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি যার অধীনে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা তাদের প্রয়োজন অনুযায়ী বয়স সময়ে উপযুক্ত শিক্ষা লাভে সক্ষম হয়, তাকেই উপানুষ্ঠানিক শিক্ষা বলে। উপানুষ্ঠানিক শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য বয়সভিত্তিক। গণশিক্ষা, বয়স্ক শিক্ষা, জনসংখ্যা শিক্ষা, শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা, সংজীবনী শিক্ষক প্রশিক্ষণ, শস্য উৎপাদন, মৎস্য ও গৃহপালিত পশুপালন ইত্যাদি উপানুষ্ঠানিক শিক্ষার অন্তর্ভুক্ত।
৯২৮৪

Curriculum শব্দের বাংলা প্রতিশব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শিক্ষাক্রম
ব্যাখ্যা:
Note: Curriculum শব্দের বাংলা প্রতিশব্দ পাঠসূচি বা পাঠক্রম।
৯২৮৫

বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী মুজিবনগর কোন জেলায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মেহেরপুর
ব্যাখ্যা:
১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগর থেকে জারিকৃত স্বাধীনতার ঘোষণার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগর) আমবাগানে এ সরকার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করে।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।