eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৯৭৬৮ টি
সকল বিষয়
বাংলাদেশ বিষয়াবলী
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৯২৮৬

বাংলাদেশে সবচেয়ে বেশি চা-বাগান রয়েছে কোন জেলায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মৌলভীবাজার
ব্যাখ্যা:
বাংলাদেশ চা বোর্ডের তথ্যানুসারে দেশে মোট চা বাগানের সংখ্যা ১৬৭টি। এর মধ্যে মৌলভীবাজার জেলায় সর্বাধিক ৯১টি চা বাগান রয়েছে। দ্বিতীয় সর্বাধিক ২৫টি চা বাগান রয়েছে হবিগঞ্জ জেলায়। অন্যদিকে চট্টগ্রাম জেলায় চা বাগান রয়েছে ২১টি ও সিলেটে ১৯টি। উল্লেখ্য, বাংলাদেশে সর্বপ্রথম চা উৎপাদন শুরু হয় ১৮৪০ সালে চট্টগ্রাম ক্লাব এলাকায়।
৯২৮৭

বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় হয় কোন খাত থেকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তৈরি পোশাক রপ্তানি
ব্যাখ্যা:
অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী, ২০২১-২২ (সামরিক) অর্থবছরে সর্বাধিক ২৯,৪৯৬ মিলিয়ন মা. ড. বৈদেশিক মুদ্রা আয় হয় তৈরি পোশাক থেকে। চামড়া এবং পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রা আয় যথাক্রমে ১০০ ও ৭৯৯ মি. মা. ড.। অন্যদিকে ২০২১-২২ (সামরিক) অর্থবছরে শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ১৩৪৪০.১ মিলিয়ন মার্কিন ডলার।
৯২৮৮

বাংলাদেশে কোন উৎস থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রাকৃতিক গ্যাস
ব্যাখ্যা:
১৯৫৫ সালে পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেডের হাত ধরে এ দেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। ১৯৫৯ সালে দেশের প্রথম শিল্প খাতে গ্যাস সংযোগ দেয়া হয় ছাতক গ্যাসক্ষেত্র থেকে। শিল্প খাতে গ্যাসের প্রধান ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদন খাতে। অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী, বাংলাদেশে উৎপাদিত বিদ্যুতের ৬০.৪৪% গ্যাসভিত্তিক, ২৪.৩৩% জ্বালানি তরলভিত্তিক, ১.১৪% জলবিদ্যুৎ এবং ০.২৯% নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক।
৯২৮৯

বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সবার জন্য শিক্ষার নির্দেশনা রয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
17
ব্যাখ্যা:
বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগের ১৭নং অনুচ্ছেদে সবার জন্য শিক্ষার নির্দেশনা রয়েছে। ২৭নং অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে। সমাবেশের স্বাধীনতার কথা বলা হয়েছে ৩৭নং অনুচ্ছেদে। ৪৭নং অনুচ্ছেদে কতিপয় আইনের হেফাজতের কথা বলা হয়েছে।
৯২৯০

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (BARD) কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কুমিল্লা
ব্যাখ্যা:
কুমিল্লার কোর্টবাড়িটে প্রখ্যাত সমাজবিজ্ঞানী ও উন্নয়নকর্মী আখতার হামিদ খান ব্যক্তিগত উদ্যোগে Bangladesh Academy For Rural Development (BARD) প্রতিষ্ঠা করেন ২৭ মে ১৯৫৯। এ একাডেমির প্রধান উদ্দেশ্য হলো পল্লী তথা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন। BARD-এর বহুমুখী অবদান ও কার্যকলাপের জন্য একে 'কুমিল্লা মডেল' নামেও অভিহিত করা হয়।
৯২৯১

বিরিশিরি কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নেত্রকোনা জেলায়
ব্যাখ্যা:
বিরিশিরি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম। এটি বর্তমানে দুর্গাপুরের পৌরসভার একটি ওয়ার্ড। এখানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমী, কমলা রানী দিঘী ও সোমেশ্বরী নদী অবস্থিত।
৯২৯২

নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের আলাদা করার বিষয় উল্লেখ আছে সংবিধানের কোন অনুচ্ছেদে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
২২ অনুচ্ছেদ
ব্যাখ্যা:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগের ২২ অনুচ্ছেদে বলা হয়েছে, 'রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করিবেন।'
৯২৯৩

ঐতিহাসিক 'গানায় নগর' কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মহেশগঞ্জে
ব্যাখ্যা:
নারায়ণগঞ্জের সোনারগাঁওতে অবস্থিত গায়ায় নগর ৩০০ মিটার দীর্ঘ একটি গ্রাম সড়কের দুপাশর ভিতরে গ্রাম ও ছটেহ মরদটি। পানাম নগরের ইমারতগুলো কোনোও পরস্পর বিচ্ছিন্ন, আবার কোথাও সন্নিহিত।
৯২৯৪

BIPSOT বলতে কী বোঝায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Bangladesh International Peace Support Operation Training
ব্যাখ্যা:
Note: BIPSOT-এর পূর্ণরূপ Bangladesh Institute of Peace Support Operation Training | BIPSOT বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণিত একটি সংস্থা যা জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যের প্রশিক্ষণে উপর প্রশিক্ষণ দেয়। BIPSOT-এর সদর দপ্তর গাজিপুরের জেলার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
৯২৯৫

মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১০ এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা:
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মুজিবনগর সরকার গঠিত হয় ১০ এপ্রিল ১৯৭১। এ সরকার শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল ১৯৭১। মুজিবনগরণ সরকারের ১৬টি মন্ত্রণালয় ও বিভাগ ছিল।
৯২৯৬

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তাজউদ্দীন আহমদ
ব্যাখ্যা:
১০ এপ্রিল ১৯৭১ গঠিত মুজিবনগর সরকারের অর্ডারের অর্থ, শিষ ও বাণিজ্য মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী । এ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ ।
৯২৯৭

'দোয়েল চত্বর' স্থাপত্যের স্থপতি কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আজিজুল জলিল পাশা
৯২৯৮

স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম সংশোধনীতে সংযোজিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পঞ্চদশ
ব্যাখ্যা:
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ২০১১ সালে পাস হয়। এ সংশোধনীর উল্লেখযোগ্য সংশোধনীগুলো হলো: ৭২-এর সংবিধানের মূলনীতি বহাল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংযোজন এবং সংবিধান সংশোধনে গণভোট বাতিল।
৯২৯৯

বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে নিচের কোন সংস্থা থেকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA)
ব্যাখ্যা:
বিশ্বব্যাংকের Soft Loan Window নামে খ্যাত International Development Association (IDA) থেকেই বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে থাকে।
৯৩০০

বাংলাদেশ পাট ও ছত্রাকের জীবন রহস্য উন্মোচনের স্বীকৃতি লাভ করে কোন প্রতিষ্ঠানের কাছ থেকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
WIPO
ব্যাখ্যা:
বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা (WIPO) ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। এ প্রতিষ্ঠান থেকেই বাংলাদেশ পাট ও ছত্রাকের জীবন রহস্য উন্মোচনের স্বীকৃতি লাভ করে। উল্লেখ্য, বিজ্ঞানী মাকসুদুল আলম ও তার দল ২০১০ সালে তোষা পাটের, ২০১২ সালে পাটের ক্ষতিকর ছত্রাকের এবং ২০১৩ সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচন করেন।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।