বাংলাদেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) টার্মিনাল কক্সবাজারের মহেশখালী দ্বীপে অবস্থিত। ১৮ আগস্ট ২০১৮ ভাসমান এ টার্মিনালটি চালু হয়। প্রথম ১৫ বছর টার্মিনালটির মালিকানা ও পরিচালনায় থাকবে এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেড। এর পর এটির মালিকানা পেট্রোবাংলার অধীনে আসবে।
ব্যাখ্যা: ১৯৯২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত। এর মূল ক্যাম্পাসের বৈদিক সভাপণ্ডিত করে বিশ্ববিদ্যালয়টি দেশের যোগাযোগের ঐতিহাসিক নাম ছিল বাংলাদেশের ঐতিহ্য ভবন।
পাকশী রেলওয়ের ১কেনার ওপর নির্মিত একটি রেলওয়ে সেতু। এটি এ দেশের দীর্ঘতম রেলওয়ে সেতু হিসেবে পরিচিত। এর নির্মাণকাল, ১৯০৯-১৫। জার্নস হার্ড ডানটন হার্ডিঞ্জের নামানুসারে এর নামকরণ করা হয়। হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য ১.৮ কিমি। এর ওপর দুটি ব্রড-গেজ রেললাইন রয়েছে।
বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁওয়ে অবস্থিত। বাংলাদেশের লোকশিল্পের অতীত কীর্তিসমূহ (নকশী কাঁথা, মাটির পাত্র, বেত, কাসা, মসিলন বস্ত্র, তেজসপত্র ইত্যাদি) সংরক্ষণের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর স্থাপন করা হয়েছে এবং ১৯৯৬ সালের ৬ অক্টোবর সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নাম পরিবর্তন করে তা 'শিল্পাচার্য জয়নুল আবেদীন জাদুঘর' করা হয়।
বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদীর নাম নাফ। এটি বাংলাদেশে প্রবেশ করেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি দিয়ে। নাফ নদীর দৈর্ঘ্য ৬৪ কিমি এবং এর সর্বাধিক প্রস্থ ১,৫৫৩ মিটার।
অপরাজেয় বাংলা একটি মুক্তিযুদ্ধের স্মৃতীবাহী ভাস্কর্য। ত্রিভুজাকৃতি বেদীর ওপরে বন্দুক কাঁধে নারী ও পুরুষের সমিলিতভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও বিজয়ের প্রতীক 'অপরাজয়ে বাংলা' ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে অবস্থিত। দেশের সর্বস্তরের মানুষের স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণের প্রতীকী প্রকাশ 'অপরাজেয় বাংলা' উদ্বোধন করা হয় ১৬ ডিসেম্বর ১৯৭৯। এর স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
৯৩১১
বাংলাদেশের আয়তন সমগ্র পৃথিবীর আয়তনের কত ভাগের এক ভাগের সমান?
Note: জল ও স্থল মিলিয়ে সমগ্র পৃথিবীর আয়তন ৫০,৯৮,৫৩,০০০ বর্গ কিমি। আর বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিমি। অর্থাৎ বাংলাদেশের আয়তন সমগ্র পৃথিবীর আয়তনের ৩,৪৫৩ ভাগের এক ভাগের সমান। অন্যদিকে পৃথিবীর শুধু স্থলভাগের আয়তন ১৪,৮১,৩৪,০০০ বর্গ কিমি। সে হিসেবে বাংলাদেশ পৃথিবীর ১,০০৪ ভাগের এক ভাগ।
বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ যুক্তরাষ্ট্রের স্পেস সেন্টার থেকে ১১ মে ২০১৮ (বাংলাদেশ সময় ১২ মে ২০১৮) উৎক্ষেপণ করা হয়। এটি নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থ্যালস এলেনিয়া ও উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের স্পেস এক্স।
কুমিল্লা জেলার ময়নামতিতে শালবন বিহার অবস্থিত। এটি রাজাধরাজ ভবদেব দ্বারা তৈরি একটি প্রাচীন বৌদ্ধবিহার। খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে এটি নির্মাণ করা হয়।
৯৩১৪
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান কে?
রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার। অন্যদিকে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতির শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।