সাধারণ আবরণী টিস্যু ভিত্তি পর্দার ওপর একস্তরে সজ্জিত। উদাহরণঃ বৃক্কের বোম্যান্স ক্যাপসুল,বৃক্কের সংগ্রাহক নালিকা, অন্ত্র প্রাচীর ইত্যাদি।সূত্রঃ ৯ম-১০ম শ্রেণীর জীববিজ্ঞান বই
নিউক্লিয়ার আবরণীর দুটো স্তরের মধ্যবর্তী তরল পদার্থপূর্ণ স্থানকে পেরিনিউক্লিয়ার স্থান (Perinuclear space) বলে । এই স্থানটি প্রায় ১০-১৫ nm চওড়া । নিউক্লিয়ার আবরণীর বহি : স্তর নানা স্থানে এন্ডোপ্লাজমিক জালিকার সাথে যুক্ত থাকে । নিউক্লিয়ার পর্দার কয়েকটি স্থানে ছিদ্র থাকে । এই সব ছিদ্রকে নিউক্লিয় ছিদ্র (nuclear pore) বলে যাদের ব্যাস প্রায় ৪০০-৭০০nm । রাসায়নিক উপাদান হিসেবে নিউক্লিয় আবরণীতে প্রােটিন , ফসফোলিপিড , DNA ও RNA থাকে । এছাড়া নিউক্লিয়ার পর্দায় বিভিন্ন ধরনের এনজাইম থাকে ।
জীন তত্ত্বে জনক মেন্ডেলের ১ম সূত্রানুসারে সংকর জীবে বিপরীত বৈশিষ্টের ফ্যাক্টরগুলো (জিনগুলো) মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ (গ্যামেট) সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। এ সূত্রকে মনোহাইব্রিড ক্রস সূত্র (Law of Monohybrid cross) বা জননকোষ শুদ্ধতার সূত্র (Law of Purity of gametes) বা পৃথকীকরণ সূত্র (Law of Segregation)-ও বলা হয়।
ওমাটিডিয়া আর্থ্রোপোডা পর্বের পুঞ্জাঙ্ক্ষির গাঠনিক একক।কিন্তু তারারন্ধ্র বা পিউপিল পরিবর্তনশীল আকারের গোলাকৃতি অংশ যা চোখের মাঝে অবস্থান করে। তারারন্ধ্র চোখের ভিতরে আলো যাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করে। চোখে আপতিত আলো ভিতরে ঝিল্লী দ্বারা শোষিত হওয়ায় কণীনিকার রঙ দেখতে কালো। তারারন্ধ্র চোখের লেন্সে আলো প্রবেশের মাত্রা নিয়ন্ত্রণ করে। আলো উজ্জ্বল হলে এটি ছোট হয়ে যায় অন্যদিকে আলো মৃদু হলে বড় হয়ে আলো প্রবেশে সহায়তা করে।
করোটিকা স্নায়ু (ইংরেজি: cranial nerves) বা ক্রেনিয়াল নার্ভ হচ্ছে সেসকল স্নায়ু যা সরাসরি মস্তিষ্ক থেকে উদ্ভূত। ব্রেইনস্টেম থেকে উদ্ভূত স্নায়ুগুলোও এর মধ্যে অন্তর্ভুক্ত। উল্লেখ্য, করোটিকা স্নায়ুগুলোর মধ্যে দশটির উৎপত্তিস্থল-ই ব্রেইনস্টেম। প্রত্যেকটি করোটিকা স্নায়ুর উৎপত্তি জোড়াবদ্ধভাবে ও মস্তিষ্কের উভয় পাশ থেকে। বিভিন্ন সংজ্ঞা অনুসারে মানুষের শরীরে বারো থেকে তেরো জোড়া করোটিকা স্নায়ু রয়েছে যেগুলোকে সাধারণত রোমান সংখ্যা (I – XII) দ্বারা নির্দেশ করা হয়। মানবদেহের 12 তম করোটিক স্নায়ুর নাম হাইপোগ্লাসাল। করোটিকা স্নায়ু মেরু স্নায়ু থেকে আলাদা, কারণ মেরু স্নায়ু সুষুম্নাকাণ্ডের বিভিন্ন অংশ থেকেও সৃষ্টি হয়। মস্তিষ্ক ও শরীরের বিভিন্ন অংশের মধ্যে তথ্য আদানপ্রদানে করোটিকা স্নায়ু কাজ করে, যার মধ্যে প্রাথমিক কাজটি হচ্ছে শরীরের মাথা ও ঘাড়ের অংশের সাথে তথ্য আদানপ্রদান করা।
নিউরন হল স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যকরী একক এবং স্নায়বিক কলার মৌলিক একক। নিউরন এক ধরনের টিস্যু রুপান্তরিত আবরণী টিস্যু। তারা উদ্দীপনা সংবেদন, জীবের বিভিন্ন অংশ থেকে সংকেত প্রেরণের জন্য দায়ী। নিউরন ছাড়াও, গ্লিয়াল কোষ নামে পরিচিত বিশেষ কোষগুলি স্নায়ু কোষকে এই কাজে সাহায্য করে।
ক্লোরিন এক রাসায়নিক মৌল যার প্রতীক Cl এবং পারমাণবিক সংখ্যা ১৭। পর্যায় সারণিতে এর অবস্থান হ্যালোজেন পরমাণু ফ্লোরিন আর ব্রোমিনের মাঝে, এবং বৈশিষ্ট্যেও ক্লোরিন এদের মাঝামাঝি। ক্লোরিন স্বাভাবিক তাপমাত্রায় হলুদ-সবুজ বর্ণের গ্যাস রূপে থাকে। এটি একটি খুবই শক্তিশালী জারক পদার্থ । এটি ওজোন গ্যাসকে ভাঙতে সাহায্য করে।
শব্দদূষণ বলতে মানুষের বা কোনো প্রাণীর শ্রুতিসীমা অতিক্রমকারী কোনো শব্দ সৃষ্টির কারণে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাকে বোঝায়। যানজট, কলকারখানা থেকে দূষণ সৃষ্টিকারী এরকম তীব্র শব্দের উৎপত্তি হয়। মানুষ সাধারণত ২০-২০,০০০ হার্জের কম বা বেশি শব্দ শুনতে পায় না। এই শব্দ দূষণের ফলে উচ্চ রক্তচাপ বাড়ে।
সূর্যের আলোক শক্তি বা রাসায়নিক শক্তিকে জৈবশক্তিতে রূপান্তরিত করতে সক্ষম যে কোন সবুজ উদ্ভিদ বা যে কোন আণুবীক্ষণিক জীবকে প্রাথমিক উৎপাদক বলা হয়। উদাহরণ: ফাইটোপ্লাঙ্কটন বা উদ্ভিদকণা, সবুজ উদ্ভিদ ইত্যাদি। এরা খাদ্য শৃঙ্খলের প্রথম স্তরে অবস্থান করে এবং এর উপর ভিত্তিকরেই খাদ্য শৃঙ্খলের উপরের ধাপসমূহ গড়ে উঠে এবং টিকে থাকে। সকল স্তরের খাদকরা (যারা সূর্যের আলোক শক্তি বা রাসায়নিক শক্তিকে জৈবশক্তিতে রূপান্তরিত করতে অক্ষম অর্থাৎ এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারেনা) প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রাথমিক উৎপাদকের উপর নির্ভরশীল।
ফার্ন উদ্ভিদ স্পোরোফাইটিক। এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। কাণ্ড শাখাবিহীন রাইজোম জাতীয়।ফার্নের ফুল ফল বা বীজ হয় না। এটা একটি অপুষ্পক উদ্ভিদ।মুকুল পত্র বিন্যাস কুণ্ডলিত।
হৃৎপিণ্ড একটি পাতলা দ্বিস্তরী আবরণে আবৃত। এর নাম পেরিকার্ডিয়াম (pericardium)।পেরিকার্ডিয়াম এর বাইরের দিক তন্তুময় পেরিকার্ডিয়াম (fibrious pericardium) এবং এর ভেতরের দিক সেরাস পেরিকার্ডিয়াম (serous pericardium) নামে পরিচিত।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।