ঘড়ির মিনিটের কাঁটা ১২ টায় আসলে একটি নতুন ঘন্টা শুরু হয়। সেই হিসেবে ১১ টা অতিক্রম করে ১২ টায় আসলে ১১ টা বাজে। এখন ১১ টার পর মিনিটের কাটা যখন আবার ১২ টায় আসে তখন ১২ টা বাজে। তাহলে ১১ টার পর একবার ১২ টায় মিনিটের কাঁটা আসল ও ঘন্টার কাঁটার অতিক্রম করে যাবে। পুনরায় যখন ১২ টায় আসে ততক্ষণে ১ টা বেজে যায় তখন ঘন্টার কাঁটা ১ টার উপর থাকে বলে মিলিত হওয়ার আগেই ১ টা বেজে যায়।
৬৬০২
দেহের কোন অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি?
অণুচক্রিকা বা থ্রম্বোসাইট বা প্লেটলেট হল অতিক্ষুদ্র, অনিয়মিত আকারের কোষ (এতে কোন ডিএনএধারী নিউক্লিয়াস নেই)। এর ব্যাস ২ - ৩ µm[৩] এবং প্রিকার্সর মেগাকারিওসাইটের গাঁজান থেকে সৃষ্টি হয়। এর আয়ু বড়জোর ৫ - ৯ দিন। অণুচক্রিকা বৃদ্ধির প্রাকৃতিক উৎস। অণুচক্রিকা সূতার আঁশের ন্যায় রক্তকে জমাট বাঁধায়।
পুকুরে মাছ চাষে বিভিন্ন সমস্যা দেখা যায়। পানি দূষিত হয়, অক্সিজেন কমে যায়, গ্যাস সৃষ্টি হওয়াসহ নানা সমস্যার জন্য মাছের বিভিন্ন রোগ ও মড়ক দেখা যায়। ফলে মাছের উৎপাদন কমে যায়। অক্সিজেনের অভাবে মাছ পানিতে খাবি খায়। পানির ওপর ভেসে ওঠে। মাছকে খুব ক্লান্ত দেখায়। পানিতে সাঁতারকাটা, বাঁশ দিয়ে পানির ওপর পেটানো, হররা টেনে তলের গ্যাস বের করে দেয়া, পুকুরে পাম্প বসিয়ে ঢেউয়ের সৃষ্টি করা। নতুন পানি সরবরাহ করেও অক্সিজেন বাড়ানো যায়। প্রতি শতাংশে ১ কেজি চুন ও কৃত্রিম অক্সিজেন দেয়া যেতে পারে।
৬৬০৫
সূর্য থেকে আলো আসা হঠাৎ বন্ধ হয়ে গেলে আমরা কতক্ষণ পর তা অনুভব করতে পারি?
সূর্য থেকে আলোক রশ্মি পৃথিবীতে আসতে ৮ মি ১৯ সে লাগে। তাই সূর্যের আলো বন্ধ হয়ে গেলেও বন্ধ হওয়ার আগ মূহুর্তের রশ্নি পৃথিবীর দিকে আসবে ৮ মি ১৯ সে এ। আর এর পর আর কোনো রশ্নি আসবে না বিদায় আমরা অন্ধকার দেখব সব। তাই সর্বশেষ রশ্নি আলো বন্ধ হওয়ার পর আসতে ৮ মি ১৯ সে সময় লাগবে বলে আমরা এরপর বুঝতে পারব।
পানিবিদ্যুৎ কেন্দ্রে পানির বিভব শক্তিকে গতিশক্তিতে রূপান্তর করা হয়। গতিশক্তির সাহায্যে টারবাইনে ঘূর্ণন গতিশক্তির সৃষ্টি করা হয় এবং তা থেকে ডায়নামোর সাহায্যে তড়িৎ শক্তি উৎপাদন করা হয়।
বিশ্বের সব স্থানে একই সাথে রাত ও দিন হয় না এবং একই সাথে সবচেয়ে বড় দিন বা সবচেয়ে ছোট দিনও হয় না। পৃথিবীকে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ নামে দুই ভাগে বিভক্ত হয় যেখানে এক গোলার্ধে অন্য গোলার্ধের বিপরীত অবস্থা বিরাজ করে। এর কারণ পৃথিবীর বার্ষিক গতি যার কারণে পৃথিবীর ঋতু পরিবর্তিত হয়। এই বার্ষিক গতির কারণে, পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ২১ জুন। সুতরাং উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট রাতও ২১ জুন। বিপরীতভাবে, দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় রাত ২১ জুন আর সবচেয়ে ছোট দিন ২১ জুন। অন্যদিকে, উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত ও ছোট দিন ২২ ডিসেম্বর। এবং দক্ষিণ গোলার্ধে এর বিপরীত। আর ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন রাত সমান।
ভিটামিন - বি পানিতে দ্রবণীয় ভিটামিন।
ভিটামিন বি বা বি ভিটামিনগুলি বা ভিটামিন বি কমপ্লেক্স, জল - দ্রবণীয় ভিটামিনগুলির এক শ্রেণি যা কোষ বিপাকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । যদিও এই ভিটামিনগুলির একই নাম ভাগ করা যায় তবে এগুলি রাসায়নিকভাবে স্বতন্ত্র যৌগিক হয় যা প্রায়শই একই খাবারগুলিতে থাকে। সাধারণভাবে, আটটি খাদ্য পরিপূরককে ভিটামিন বি কমপ্লেক্স হিসাবে উল্লেখ করা হয়।
পৃথক বি ভিটামিন পরিপূরকগুলি প্রতিটি ভিটামিনের নির্দিষ্ট নম্বর বা নাম দ্বারা উল্লেখ করা হয়: বি১ = থায়ামিন, বি২ = রিবোফ্লাভিন, বি৩ = নিয়াসিন, ইত্যাদি কিছু সংখ্যার চেয়ে নাম দ্বারা আরও সুপরিচিত: নিয়াসিন, প্যান্টোথেনিক অ্যাসিড, বায়োটিন এবং ফলিক এসিড।
বার্ড ফ্লু ভাইরাস হলো H - 5 N - 1
বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা পাখিদের এক ধরনের জ্বর। যার জন্য দায়ী H5N8 ভাইরাস। এই ভাইরাসের উৎপত্তি হয় স্বাভাবিকভাবে জলজ পাখিদের মধ্যে। তা ঘরোয়া পোলট্রিতেও সংক্রমিত হতে পারে। এমনকি সংক্রমণ ছড়াতে পারে অন্যান্য পাখি ও পশুদের মধ্যে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) - র নির্দেশিকা অনুযায়ী, যাতে মাংস কোনওভাবেই কাঁচা থেকে না যায় (মুরগী, হাঁস, ডিম), সেজন্য ৭০ ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি তাপমাত্রায় রান্না করা নিরাপদ।
৬৬১১
দূষিত বাতাসের কোন গ্যাস ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে?
দূষিত বাতাসের কোন গ্যাস ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে ক্লোরো ফ্লোরো কার্বন।
বায়ুমন্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে সে সকল গ্যাসকে গ্রীন হাউস গ্যাস বলে। এটি গ্রীনহাউস প্রভাবের মৌলিক কারণ। যেসকল গ্রীন হাউস গ্যাস পৃথিবীর বায়ুমন্ডলে প্রচুর পরিমানে পাওয়া যায়ঃ
জলীয় বাষ্প (H2O)
কার্বন ডাই অক্সাইড (CO2)
মিথেন (CH4)
নাইট্রাস অক্সাইড (N2O)
ওজোন (O3)
ক্লোরো ফ্লোরো কার্বন সমূহ(CFCs)
হাইড্রোফ্লুরো কার্বন সমূহ( HCFCs and HFCs সহ)
কঠিন পদার্থের মধ্যদিয়ে তাপের পরিবহন সবচেয়ে বেশি হয়, তরলে তার চেয়ে কম, বায়বীয় পদার্থে অত্যন্ত কম এবং শূণ্যস্থানে কোন পরিবহন হয় না। যেমন - একটি ধাতব দণ্ডের এক প্রান্ত আগুনে অন্য প্রান্ত হাতে ধরে রাখলে কিছুকক্ষণ পরেই হাতে বেশ গরম বোধ হয়। দণ্ডের যে প্রান্ত আগুনের মধ্যে আছে সেই অংশের অণুগুলো আগুন থেকে তাপ গ্রহণ করে নিজের অবস্থানে থেকে স্পন্দিত হতে থাকে। এই স্পন্দনের মাধ্যমে উত্তপ্ত অণুগুলো পার্শ্ববর্তী শীতল অণুগুলোকে তাপ প্রদান করে। সেগুলো উত্তপ্ত হয়ে আবার তাদের পার্শ্ববর্তী অণুগুলোতে তাপ সঞ্চালিত করে। এভাবে তাপ দণ্ডের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হওয়ার পদ্ধতিই পরিবহন।
আইন্সটাইনের সমীকরণ E = mc2 :
“কোন বস্তুযদি আলোর বেগে চলে তাহলে তা সম্পূর্ণ শক্তিতে পরিণত হবে এবং এই শক্তির পরিমান হবে E = mc2 যেখানে E হল শক্তি m ভর c আলোর বেগআইন্সটাইন তাঁর বিখ্যাত “ থিওরি অব রিলেটিভিটি” থেকে এ সম্পর্কটি প্রতিপাদন করেন । এখন কথা হল এই শক্তি কিভাবে পাওয়া সম্ভব? একটি বস্তুকে কিভাবে আলোর গতিতেচালনা করা সম্ভব ? আইন্সটাইন এর থিওরি অব রিলেটিভিটির সমীকরণ মতে বস্তুকে সম্পূর্ণ শক্তিতে পরিণত হতে হলে বস্তুটির ভর অসীম হয়ে যাবে ।
৬৬১৪
কৃষিবিজ্ঞানের যে শাখায় মৌমাছি চাষ সম্পর্কে আলোচনা করা হয় তাকে ---- বলে?
কৃষিবিজ্ঞানের যে শাখায় মৌমাছি চাষ সম্পর্কে আলোচনা করা হয় তাকে এপিকালচার বলে।
মৌমাছি চাষ করাকে এপিকালচার বলে। প্রাকৃতিক পরিবেশ থেকে মৌমাছি নিয়ে মৌচাকের উপযোগী পরিবেশ তৈরি করে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পালন করাই হলো মৌমাছি চাষ।
চুম্বক হলো এমন বস্তু যা বিশেষ আকর্ষণ ক্ষমতাসম্পন্ন। চুম্বকের এই ক্ষমতাকে চুম্বকত্ব বলা হয়। চুম্বকের চুম্বকত্বের কারণে চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এই চৌম্বকক্ষেত্র অদৃশ্য কিন্তু এর মাধ্যমেই চুম্বকের প্রায় সব ধর্ম প্রকাশ পায়; এটি একটি বল যা তার চারপাশের ফেরোচৌম্বক পদার্থকে আকর্ষণ করে এবং অন্য চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করে।
MCQ পরীক্ষা সেটিংস
সাধারণ বিজ্ঞান
eProstuti
সহজ ও দ্রুত ক্লাস করতে অ্যাপটি ইনস্টল করুন
iPhone / iPad এ ইনস্টল করুন
eProstuti
১Safari ব্রাউজারের নিচে থাকা Share ( ) বাটনে চাপ দিন।
২নিচের দিকে স্ক্রোল করে 'Add to Home Screen' ( ) নির্বাচন করুন।
৩উপরে ডানে থাকা 'Add' বাটনে ট্যাপ করুন।
Android এ অ্যাপ ইনস্টল করুন
eProstuti
১Chrome ব্রাউজারের উপরে ডানে থাকা থ্রি-ডট ( ) মেনু চাপুন।
২তালিকায় 'Install app' বা 'Add to Home screen' ( ) এ ট্যাপ করুন।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।