eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৯০৫২ টি
সকল বিষয়
সাধারণ বিজ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৬৬৪৬

উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য বায়ু থেকে গ্রহণ করে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কার্বন ডাইঅক্সাইড
ব্যাখ্যা:
সালোকসংশ্রেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের সবুজ অঙ্গ সূর্যলোক হতে শক্তি সংগ্রহ করে এ শক্তিকে কাজে লাগিয়ে বায়মগুলস্থিত CO2 এবং কোষস্থ পানি ও অন্যান্য জৈব রাসায়নিক পদার্ধের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে শকর্রা৷ জাতীয় খাদ্য প্রস্তুত করে।
৬৬৪৭

HIV সংক্রমণের শেষ পর্যায় হল-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
এইডস
ব্যাখ্যা:
HIV এর পূর্ণরূপ হচ্ছে Human Immunodeficiency Virus. এই ভাইরাস বিভিন্ন উপায়ে মানবদেহে প্রবেশ করে দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা এক পর্যায়ে অতিরিক্ত হ্রাস পায়। HIV সংক্রমণের সর্বশেষ পর্যায় হলো এইডস।
৬৬৪৮

কার্বনের একটি বিশেষ রূপ হল-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হীরক
ব্যাখ্যা:
প্রকৃতিতে বিভিন্নরূপে কার্বন পাওয়া যায়। যেমন হীরক, গ্রাফাইট প্রাণিজ কয়লা, কাঠ কয়লা ইত্যাদি। এদেরকে কার্বনের রূপভেদ বলে। ইস্পাতে লোহর সাথে সুনির্দিষ্ট পরিমাণ কার্বন থাকে। ইস্পাতের সাথে ক্রোমিয়াম ও নিকেল মিশিয়ে যে বিশেষ ইস্পাত তৈরি করা হয় তাকে স্টেইনলেস স্টিল বলে।
৬৬৪৯

নিচের কোনটি ঊর্ধ্বপাতিত বস্তু নয়

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অ্যামোনিয়া
ব্যাখ্যা:
কর্পূর, আয়োডিন, ন্যাপথালিন, অ্যামোনিয়াম ক্লোরাইড ইত্যাদি কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে সরাসরি বাম্পে পরিণত হয়। এদেরকে উর্ধ্বপাতিত বস্তু বা উদ্বায়ী পদার্থ বলে। উল্লেখ্য, আমোনিয়া একটি গ্যাস।
৬৬৫০

নিচের কোন বস্তুটি তেজষ্ক্রিয় পদার্থ নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
লৌহ
ব্যাখ্যা:
যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা ৮২ এর চেয়ে বেশি সে সকল মৌল তেজস্ক্রিয় মৌল। ইউরেনিয়াম (৯২), নেপচুনিয়াম (৯৩) ও প্লুটোনিয়াম (৯৪) তেজস্ক্রিয় মৌল। লৌহ (২৬) তেজস্ক্রিয় মৌল নয়।
৬৬৫১

নিচের কোন বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
লৌহ
ব্যাখ্যা:
স্থিতিস্থাপকতা বেশী লৌহের(iron).কারণ স্থিতিস্থাপক সীমার মধ্যে যে পদার্থের বিকৃতি ঘটাতে যত বেশী বলের প্রয়োজন তার স্থিতিস্থাপকতা তত বেশী।
স্থিতিস্থাপক সীমার মধ্যে একটি রাবারে 50 N/mm2 বল প্রয়োগ করলে বিকৃতি হয় 10mm.
আবার সমপরিমাণ একটি লৌহ খন্ডে সমপরিমাণ বল প্রয়োগ করলে বিকৃতি হয় 4mm.
এটা সাধারণ বিষয় সমলোডে রাবারের তুলনায় লৌহের বিকৃত কম হবে।
modules of elasticity E = stress/strain
For rubber E = 50/10 = 5 N/mm2
For iron E = 50/4 = 12.5 N/mm2
সুতরাং বুঝা যাচ্ছে যে লৌহের স্থিতিস্থাপকতা বেশী
৬৬৫২

পিসিকালচার বলতে বোঝায়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মৎস্য চাষ
ব্যাখ্যা:
মৌমাছির চাষকে বলে - এপিকালচার
মৎস্য চাষকে বলে - পিসিকালচার
রেশম চাষকে বলে - সেরিকালচার
হাসঁ মুরগী পামনকে বলে - পোলট্রি
৬৬৫৩

প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ নিচের কোনটি

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হীরা
ব্যাখ্যা:
প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ হীরা
৬৬৫৪

মানুষের মেরুদন্ড কয়টি অস্থির সমন্ময়ে গঠিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৩৩টি
ব্যাখ্যা:
মানুষের মেরুদন্ড ৩৩টি অস্থির সমন্ময়ে গঠিত।
একজন পূর্ণ বয়স্ক মানুষের মেরুদণ্ডে ২৬ টি কশেরুকা রয়েছে, যদিও কোনো সদ্যজাতের মেরুদণ্ড ৩৩ টি কশেরুকা নিয়ে গঠিত৷
গ্রীবাদেশীয় কশেরুকা (সার্ভাইকাল ভার্টিব্রা) - ৭টি অস্থি
বক্ষদেশীয় কশেরুকা (থোরাসিক ভার্টিব্রা) - ১২টি অস্থি
কটিদেশীয় কশেরুকা (লাম্বার ভার্টিব্রা) - ৫টি অস্থি
ত্রিকাস্থি কশেরুকা (স্যাক্রাল ভার্টিব্রা) - জন্মের সময়ে সংখ্যায় ৫টি অস্থি থাকলেও বয়ঃসন্ধিকালে তা পরষ্পর যুক্ত হয়ে ১টি অস্থিতে পরিণত হয়৷
অনুত্রিকাস্থি কশেরুকা (কক্সিজিয়াল ভার্টিব্রা) - জন্মের সময়ে ৪টি অস্থি থাকলেও বয়ঃসন্ধিকালে তা পরষ্পর যুক্ত হয়ে ১টি অস্থিতে পরিণত হয়৷
৬৬৫৫

নিচের কোনটি লবণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
KNO3
ব্যাখ্যা:
পটাশিয়াম নাইট্রেট হচ্ছে একটি রাসায়নিক পদার্থ যার রাসায়নিক সংকেত KNO3। এই যৌগটি পটাশিয়াম আয়ন K + ও নাইট্রেট আয়ন NO3− এর একটি আয়নিক লবণ এবং এটি ক্ষারকীয় ধাতব নাইট্রেট।
৬৬৫৬

শব্দের বেগ ৩৩০ মিটার/সেকেন্ড হলে, প্রতিফলনের নুন্যতম কোন দুরত্বে প্রতিধনি শোনা যাবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৬.৫ মিটার
ব্যাখ্যা:
প্রতিধ্বনি শোনার জন্য শব্দকে ০.১ সেকেন্ডের মধ্যে উৎস থেকে প্রতিফলক পর্যন্ত নির্দিষ্ট দুরত্ব ২ বার অতিক্রম করতে হয়।
আমরা জানি, শব্দের বেগ = দুরত্ব/সময়
বা, V = 2d/t
[এখানে V = 330, t = 0.1, এবং d = দূরত্ব]
সুতরাং মান বসিয়ে পাই,
330 = 2d/0.1
বা, 2d = 330×0.1
বা, d = 33/2
সুতরাং d = 16.5 m
অর্থাৎ ফলকটি ১৬.৫ মিটার দুরত্বে থাকতে হবে।
৬৬৫৭

মৌলের প্রতীক কোনটি নির্দেশ করে না?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মৌলের একটি অণু
ব্যাখ্যা:
মৌলের অনু এক বা একাধিক পরমাণু দ্বারা গঠিত। এজন্য অনুকে প্রতীক দ্বারা প্রকাশ করা যায় না।
অনুকে সংকেত দিয়ে প্রকাশ করা হয়।
৬৬৫৮

রক্ত কণিকা কত প্রকার?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তিন প্রকার
ব্যাখ্যা:
রক্ত কণিকা ৩ প্রকার।
রক্তকোষ (মাঝে মাঝে হেমাটোসাইট বলা হয়) হল হেমাটোপয়েসিস প্রক্রিয়ায় তৈরিকৃত একধরনের কোষ, যা সাধারণত রক্তে পাওয়া যায়। স্তন্যপায়ীদের রক্তের রক্তকোষগুলোকে তিন শ্রেণিতে ভাগ করা যায়। যথাঃ
লোহিত রক্তকণিকা - ইরাথ্রোসাইট
শ্বেত রক্তকণিকা - লিউকোসাইট
অণুচক্রিকা - থ্রম্বোসাইট
৬৬৫৯

নাইট্রিক এসিডে মৌলিক পদার্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হাইড্রোজেন
ব্যাখ্যা:
নাইট্রিক এসিড যার রাসায়নিক সংকেত HNO3, যা একুয়া ফর্টিস এবং স্পিরিট অফ নাইটার নামে পরিচিত, একটি সক্রিয় খনিজ এসিড। বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান সর্ব প্রথম নাইট্রিক এসিড তৈরী করেন। নাইট্রোজেন অক্সাইডের (NO2) সাথে পানির বিক্রিয়ায় নাইট্রিক এসিড তৈরী হয়।
3 NO2 + H2O → 2 HNO3 + NO
৬৬৬০

রক্তে শ্বেতকণিকা কোষ বেড়ে যাওয়াকে বলে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
লিউকোমিয়া
ব্যাখ্যা:
রক্তে শ্বেতকণিকা কোষ বেড়ে যাওয়াকে বলে - লিউকোমিয়া।
লিউকেমিয়া রক্ত বা অস্থিমজ্জার ক্যান্সার । অধিকাংশ ক্ষেত্রে এর প্রধান লক্ষণ রক্তকণিকার, সাধারণত শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক সংখ্যাবৃদ্ধি।
রোগটির নামই হয়েছে এর থেকে - লিউক~ অর্থাৎ সাদা, হিমো~ অর্থাৎ রক্ত। রক্তে ভ্রাম্যমান এই শ্বেত রক্ত কণিকাগুলি অপরিণত ও অকার্যকর। রক্ত উৎপাদনকারী অস্থিমজ্জার মধ্যে এদের সংখ্যাধিক্যের ফলে স্থানাভাবে স্বাভাবিক রক্তকণিকা উৎপাদন ব্যাহত হয়।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।